

কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
ইচ্ছাশক্তি প্রবল থাকলে কোনও বাধাই বাধা না বলে মন্তব্য করেছেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নী। তিনি বলেন আমি যে এ পর্যায়ে এসেছি, আমার পথটিও যে খুব সুন্দর ছিল তা কিন্তু নয়। আমার পথে ও কাটা ছিল বাধা ছিল। সেটাকে অতিক্রম করে এ পর্যন্ত আসা। সেটা হচ্ছে শুধু মাত্র ইচ্ছা শক্তির কারণে। এটা আমি খুব বেশি বিশ্বাস করি, আমার ভিতরে যদি ইচ্ছা থাকে এগিয়ে যাওয়ার, কোন বাঁধাই বাধা না।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ চর্থা মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লা উপপরিচালকের কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক স্বেচ্ছাসেবী মহিলা সমিতির চেক বিতরণ ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনাতামূলক কার্যক্রমের প্রচারাভিযান ২০১৭ সালের সংশোধিত আইনের তথ্য বোর্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিউলি রহমান তিন্নী নারী উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মাধ্যমে সকল নারীকে এই ম্যসেজটাই দিতে চাই, আমরা পিছিয়ে থাকব না, নিজের ইচ্ছাকে জাগ্রত করি। আমরা অনেক বড় হওয়ার স্বপ্ন দেখি। স্বপ্ন দেখলে অবশ্যই সে স্বপ্ন সত্যি হবে। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকের নারী। আমরা পিছিয়ে থাকব না। আপনারা এগুলেই আমরা বাংলাদেশ এগিয়ে নিতে যেতে পারব।
এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক জেসমিন আরা বেগম।
মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার প্রোগ্রাম অফিসার সেলিনা ইয়াসমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মিজানুর রহমান।
বক্তব্য রাখেন মহিলা কল্যান সংস্থার পরিচালক নাছিমা আক্তার, নবজাগরণ নারী উন্নয়ন সমিতি সভাপতি নারী উদ্যেক্তা শামীমা সুলতানা, মুক্তা কুটির শিল্প সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি মীনা আক্তার, সেবা প্রধান মহিলা সংস্থা সভাপতি জোহরা বেগম।
আলোচনা শেষে কুমিল্লায় নিবন্ধনকৃত ৩৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১১ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিউলি রহমান তিন্নী।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শিউলি রহমান তিন্নী ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক জেসমিন আরা বেগম অফিস প্রাঙ্গণে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনাতামূলক কার্যক্রমের প্রচারাভিযান ২০১৭ সালের সংশোধিত আইনের তথ্য বোর্ড উদ্বোধন করেন।
এরপর শিউলি রহমান তিন্নী মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে অবস্থিত ডিসপ্লে সেন্টার ও প্রদর্শনী কেন্দ্র এবং জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র (কম্পিউটার, শুচিশিল্প, বিউটিফিকেশন, ব্লক বাটিক, ডেসমেকিং এন্ড টেইলারিং) পরিদর্শন করেন।
মন্তব্য করুন


ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন
ছাত্র-ছাত্রীদের নিয়ে গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫ এর রেজিষ্ট্রেশনের কার্যক্রমের উদ্বোধন
করা হয়েছে।
রবিবার বিকেলে প্রতিষ্ঠানের হল রুমে
শিক্ষক, শিক্ষিকা ও ৩৭টি ব্যাচের (১৯৮৮-২০২৪) তাইমিয়ান্স মডারেটর ও ছাত্র-ছাত্রীদের
উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
আগামী ১০ জানুয়ারী ২০২৫ এ কুমিল্লা
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই রিইউনিয়ন আয়োজনের লক্ষ্যে রেজিষ্ট্রেশন চলবে
আগামী ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
বাকী বিল্লাহ’র সঞ্চালনায় তাইমিয়ান্স গ্রুপের এডমিন
আলমগীর এইচ রিপনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন ইবনে
তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল, প্রাক্তন শিক্ষক মোঃ মোছলেহ উদ্দিন, তাইমিয়ান্স
বদরুল ইসলাম খান, ইশতিয়াক শাহীন, ও মাজহারুল হক। এছাড়া বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের
মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ইউনুস সরকার, কামারুজ্জামান, ইসরাফিল, মাওলানা মোছলেহ
উদ্দিন, কামাল হোসেন, আমাতুস সালাম শিরিন, হাজেরা বেগম, উম্মে হাবিবা, এবং রাবেয়া আক্তার।
বক্তারা বলেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড
কলেজের ৩৭ টি ব্যাচের তাইমিয়ান্সদের অংশগ্রহনে গ্র্যান্ড রি-ইউনিয়নের মাধ্যমে প্রাক্তন
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি হবে। এতে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের
ইতিহাস-ঐতিহ্য দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উপস্থিত
তাইমিয়ান্স সদস্য ও মডারেটরগণ একটি সফল অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। রেজিষ্ট্রেশন
ওয়েবসাইট এবং মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুস্থানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন


রোববার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় কুমিল্লার লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় ট্রাক চাপায় ইসমাইল হোসেন পরান (১২) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এতে তার দুই বন্ধু আহত হয়েছে।
লাকসাম পৌরসভার ফতেহপুর এলাকার মিজানুর রহমানের ছেলে নিহত ইসমাইল। নিহত ইসমাইল স্থানীয় উম্মুল কোরান মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহত দুজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, মাদরাসা থেকে বের হয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল ইসমাইল ও তার দুই বন্ধু। এসময় রাস্তায় পানি ছিটানো একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসমাইলের। এতে তার দুই বন্ধু আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
মন্তব্য করুন


কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার স্থানীয় জনসাধারণকে নিয়ে নিয়মিতভাবে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিবিরবাজার মাঠ নামক স্থানে একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি।
এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে মাদকমুক্ত এবং অপরাধমুক্ত একটি সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরবর্তীতে বিজিবি অধিনায়ক সীমান্তে চোরাচালান দমন ও মাদক নিয়ন্ত্রনের ক্ষেত্রে স্থানীয় জনসাধারণকে বিজিবির পাশে থাকার আহ্বান জানান।
এছাড়াও, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক - এই মর্মে সবাইকে আশ্বস্থ করেন। পরিশেষে এলাকাবাসির উন্নয়ন, অগ্রগতি এবং মঙ্গল কামনা করে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা
:
নারীর
প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কুমিল্লা
অঞ্চল।
আজ
মঙ্গলবার এলজিইডি কুমিল্লা অঞ্চলের মিলনায়তনে এ্যালায়েন্স গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
এতে
সভাপতিত্ব করেন এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক
প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান। বক্তব্য রাখেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ
আবদুল মতিন। অভিজ্ঞতা বিনিময় করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলা
কুমিল্লার ব্যুরো চীফ মাসুক আলতাফ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা কুমিল্লার জেলা কর্মকর্তা
তানিয়া আক্তার, বাংলাদেশ লিগ্যাল এইড ও সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুমিল্লার সাবেক
সমন্বয়কারী এডভোকেট শামীমা আক্তার জাহান, প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার,
আমরাই পারি প্রকল্প সমন্বয়কারী রিনা রাণী দত্ত, এলজিইডির রুরাল ব্রীজেস প্রকল্পের মেইন্টেনেন্স
ইঞ্জিনিয়ার এসএম জাকিউর রহমান, রিজিওনাল কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুস সালাম,
মোঃ মাকসুদুল আলম, মোঃ সুলতান মাহমুদ, দৈনিক সমকাল ও দৈনিক রূপসী বাংলাৱ ফটো সাংবাদিক,
কুমিল্লা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, ব্রীজেস প্রকল্পের কুমিল্লার
এডভোকেসী কাউন্সিলর মোঃ আলী আজ্জম প্রমুখ।
মন্তব্য করুন


শারদীয় দুর্গোৎসব ২০২৪ কে সামনে রেখে কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা পরিষদের অর্থায়নে কুমিল্লা মহানগরের ট্রাফিক নিয়ন্ত্রণে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।
৮ অক্টোবর থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে ১৫০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী। ইতোমধ্যে স্বেছাসেবকগণকে উপজেলা প্রশাসন, আদর্শ সদর এর আয়োজনে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।
কুমিল্লা জিলা স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, "এই ধরণের জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী কাজে তরুণরা এগিয়ে আসছে সেটি আমাদের জন্য একটি বড় পাওয়া। তরুণদের হাত ধরে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন সূচিত হবে বলে আমার বিশ্বাস।"
শারদীয় দুর্গাপূজা ২০২৪ এবং তৎপরবর্তী সময়ে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই প্রস্তুতির মধ্যে রয়েছে রাস্তার উপর থেকে সকল প্রকার প্রতিবন্ধকতা অপসারণ, অটোর সংখ্যা কমিয়ে আনা, কিছু রাস্তাকে একমুখীকরণ প্রভৃতি অন্যতম।
জেলা প্রশাসন, কুমিল্লা এবং ট্রাফিক
বিভাগ, কুমিল্লা এর এই সমন্বিত
পরিকল্পনা এবং ব্যবস্থাপনার ফলে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে এবং যানজট কমে আসবে বলে মনে করেন কুমিল্লা মহানগরের অধিবাসীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত
জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান, আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা)নুরুল হক, পুলিশ পরিদর্শক মোঃ কামাল পাশা, পুলিশ পরিদর্শক মোঃ শফিকুজ্জামান সহ আরও অনেকে।
মন্তব্য করুন


কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর উদ্বোধন হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচ চট্টগ্রাম ও লক্ষ্মীপুর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় লক্ষ্মীপুর জেলা দলের সাথে ৮২ রানের জয় পায় চট্টগ্রাম জেলা দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম জেলা দল। ৪৪ ওভার খেলে ১৭৯ রান সংগ্রহ করে। জয়ের লক্ষে খেলতে নেমে ৪৪ ওভার ৩ বল খেলে ৯৭ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারায় লক্ষ্মীপুর জেলা দল।
কুমিল্লা ভেন্যুতে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা জেলা ক্রীড়া সহ-সভাপতি কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার নাজিমউদ্দিন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি শামিম ফারুক, ফয়সাল বারূী মজুমদার মুকুল, কাজী শামিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস।
কুমিল্লা ভেন্যুতে চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা অংশ নিচ্ছে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দারবান, খাগরাছড়ি, লক্ষ্মিপুর, ব্রহ্মনবাড়িয়া, ফেনী, নোয়াখালি।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীপুর এলাকা
হতে ৪২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত
টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত
২৪ সেপ্টেম্বর ২০২৩ইং রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীপুর এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করা হয়।
গ্রেফতারকৃত
মাদক ব্যবসায়ীরা হলো: কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ফুলতলী গ্রামের মৃত নুরুল
ইসলাম এর ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩৫), একই গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে মোঃ হোসেন
(১৯)। এসময় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
প্রাথমিক
অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা পরস্পর যোগসাজসে
জব্দকৃত সিএনজি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ
বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত
বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


চলমান অপারেশন অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত গেল ২৪ ঘন্টায় আরো ছয় জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গেল চার দিনে মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
১৩ নভেম্বর দুপুরে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানাধীন নূরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে
আসামী মোঃ সুজন নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১০
কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী
মোঃ সুজন (২৯) দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাঁশদূতপুর গ্রামের মৃত হাকিম এর
ছেলে।
র্যাব জানান, সে
দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার
বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে
আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা
করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশকারী
দুই ভারতীয় নাগরিককে মাদকসহ আটক করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) কুমিল্লা সীমান্তে বিজিবির শাহাপুর
পোস্ট এর বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে শাহাপুর সীমান্ত পিলার ২০৮৪/৭-এস থেকে
২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪টি বিয়ার ক্যানসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন: ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুরা
থানার শুভাপুর গ্রামের মৃত দেলোয়ারের ছেলে
মো. রনি (২১) এবং একই এলাকার মৃত আইয়ূব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)। আটককৃতদের কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে
হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি।
মন্তব্য করুন