

মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে অবস্থিত তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের জামিয়া দারুত তাওহীদ মাদ্রাসায় কম্পিউটার প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।
রবিবার মাদ্রাসায় মিলনায়তনে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিগত বিদ্যা অর্জনে কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মো. জামাল হোসেন সোহান মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদ্রাসায় আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজী ও হিফজ বিভাগের কার্যক্রম চালু রয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল গাজী ও প্রধান শিক্ষক শায়েখ আকরামুজ্জামান বলেন, শুধুই আরবী শিক্ষা নয়, পাশাপাশি সকল ধরনের শিক্ষার ব্যবস্থা চালু করেছি। যাতে করে শিক্ষার্থীরা আরবী শিক্ষার পাশাপাশি তথ্য ও প্রযুুক্তিগত জ্ঞান অর্জন করতে পারে। দুই বছর আগে এ মাদ্রাসাটি সমাজসেবক জামাল হোসেন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে দক্ষ শিক্ষক দ্বারা মাদ্রাসাটি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জন ও সার্বিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের সভাপতি আলহাজ্ব আবু তাহের, ভারপ্রাপ্ত সভাপতি দুলাল গাজী, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আকরামুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক মিয়াজী, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমির হামজা, ফরিদ হোসেন, সাকিব হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
সঙ্গে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে
সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল
আবেদীন জানান, সাক্ষাৎকালে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের
সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
রাষ্ট্রপতি ও আচার্য বিশ্ববিদ্যালয়ে
শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দেন।
ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা
যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালানোর তাগিদ দেন আচার্য।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উচ্চশিক্ষার
মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরও বাড়ানোরও আহ্বান জানান। এ সময়
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।-বাসস
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ, কুড়িগ্রাম:
স্বাধীনতার ৫২ বছর সাধনা ও জল্পনা কল্পনার পর চালু হলো রৌমারী, রাজিবপুর ও চিলমারীসহ জেলার সাথে যোগাযোগের নৌ-রুটের একমাত্র কুঞ্জলতা নামের ফেরি সার্ভিস। ফেরি উদ্বোধনের জন্য ফলুয়ারচর ঘাটে নৌ-রুটটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে। উৎফল্লিত হয়েছে এলাকার মানুষ। ২০ সেপ্টেম্বর বুধবার বেলা ৪ টায় রৌমারীর ফলুয়ারচর নৌকা ঘাটে ফেরি সার্ভিসের শুভ উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)।
চালু হওয়া কুঞ্জলতা ফেরিতে ১শত যাত্রী বসার আসন রয়েছে। এ ছাড়া কার, মাইক্রোবাস, মিনি ট্রাক, মটর সাইকেল পারাপার করতে পারবে। ফলুয়ারচর থেকে চিলমারী ঘাটে পৌছতে লাগবে প্রায় আড়াই ঘন্টা। এ ফেরি সার্ভিসের মাধ্যমে বৃহত্তর রংপুর ও ময়মনসিংহ, ঢাকা, সিলেট চট্রগ্রামসহ বিভিন্ন জেলার সাথে যাতায়াত ব্যবস্থা সহজ হল।
স্থানীয়রা জানান, রৌমারী, রাজিবপুর ও চিলমারী অল্প সময়ে যাতায়াতে যোগাযোগ ব্যবস্থা নৌ-বন্দরের পথে ফেরি চালু হওয়ায় উত্তরাঞ্চল রংপুর বিভাগের সাথে বৃহত্তর ময়মনসিংহ, ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলার সাথে সহজে বিকল্প যাতায়াত সেতু বন্ধন তৈরী হলো। পাশাপাশি যমুনা সেতুর চাপও কমবে।
ব্রম্মপুত্র নদে ফলুয়ারচর ঘাটে রৌমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে অভ্যন্তরিন নৌ পরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃক আয়োজিত রৌমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাকির হোসেন এমপি প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সভাপতিত্বে সুধি সমাবেশ ফেরি সার্ভিস চালুর শুভ উদ্বোধনে দুই পাশের মানুষের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পরেছে।
ফেরি উদ্বোধন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম, এসএম ফেরদৌস আলম (অতিরিক্ত সচিব) ও চেয়ারম্যান বিআইডাব্লিউটিসি, কমডোর আরিফ আহমেদ মোস্তফা চেয়ারম্যান বিআইডাব্লিউটিসি, সাইদুল আরিফ জেলা প্রশাসক কুড়িগ্রাম, আল আসাদ মোঃ মাহফুজল ইসলাম পুলিশ সুপার কুড়িগ্রামসহ তিন উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানদ্বয়, উপজেলা নির্বাহী অফিসারদ্বয়, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার হাজার হাজার জনসাধারনবৃন্দ।
মন্তব্য করুন


মিলন হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ মিরওয়ারিশপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্প্রতিবার রাতভর অভিযান চালিয়ের ৮ ডাকাত ও তাদের ১ সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, গ্রিল কাটার, ৫টি বড় ছোরা উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন স্থান থেকে স্বার্ণালংকার উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে বেগমগঞ্জ থানায় প্রেস কনফারেন্স করে ডাকাতদের আটকের ঘটনা, অস্ত্র এবং স্বর্নালংকার উদ্ধারের ডাকাত চক্রের বিষয়ে বিস্তারিত জানান, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব।
এসময় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদুল ইসলাম, সেকেন্ড অফিসার কৃষ্ণা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় পুলিশ পূর্ববর্তী ডাকাতি মামলা ছাড়াও নতুন করে ডাকাতি ও অস্ত্র মামলা নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি পিকআপ
গাড়ীসহ ১জন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে বুড়িচং থানার পুলিশ।
শনিবার
বুড়িচং থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মাহবুবুর
রহমান খাদিম, এএসআই(নিরস্ত্র) নুর আলম এবং
সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল
ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
বুড়িচং থানাধীন ২ নং বাকশীমুল
ইউনিয়নের খাড়েরা সাকিনস্থ বাগড়া টু কুমিল্লাগামী রাস্তার
মুনাফ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর
চেকপোস্ট করে ১টি পিকআপ
গাড়ি আটকে তল্লাশি করে
১০০০ পিস ইয়াবা ট্যাবলেট
সহ মাদক ব্যবসায়ী মোঃ
সুমন(৩১), পিতা- মৃত
নরুল ইসলাম, মাতা- রোকেয়া বেগম, সাং- খারেরা, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে
ইয়াবা ট্যাবলেট সহ পিকআপ গাড়িটি
জব্দ করা হয়।
উক্ত
আসামীর বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানার মামলা নং-২৫, তারিখ-১৫/০৭/২০২৩,
ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়স্ত্রণ আইনের ৩৬(১) সারণির
১০(ক) তে মামলা
রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লায় সার্কেল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকালে কুমিল্লা জিমনেসিয়ামে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কাবাডি প্রতিযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের ৮টি সার্কের টিম অংশ গ্রহন করে। দুটি গ্রুপে নক আউট পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর ও দক্ষিন জেলার চৌদ্দগ্রাম সার্কেল, সদর দক্ষিন সার্কেল, লাকসাম সার্কেল, সদর সার্কেল, হোমনা সার্কেল, দাউদকান্দি সার্কেল, দেবিদ্বার ও মুরাদনগর সার্কেল টিম অংশ নেয়। ১৫ ফেব্রুয়ারি ৩ টায় আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ কাবাডি ও কুমিল্লা জেলা সার্কেল টিমের বিজয়ী কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হবে।
কুমিল্লায় সার্কেল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন, অতিরিক্তি পুলিশ সুপার মংনে খোয়াই মারমা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।
মন্তব্য করুন


১৪ বছর পর সেমিতে উঠেও কুয়েত বাধা টপকাতে পারেনি জামাল ভূঁইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ব্যক্তিগত একটি অর্জন সঙ্গী হয়েছে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। এবারের সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি।
সেমি শেষে বাংলাদেশ দল দেশে ফিরে আসায় মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ দলের গোলরক্ষক। তাই জিকোর পক্ষ থেকে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।
টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের এই স্বীকৃতি পান জিকো।
সেরা গোলরক্ষক হওয়ার পর কাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে আনিসুর রহমান লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।'
এরপর সেই পোস্টের মন্তব্যে আনিসুর রহমান লিখেছেন, 'তাদেরকে বলে দিয়েন সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক আপনাদের জিকো।'
মন্তব্য করুন


শনিবার দুপুরে রাজধানীর
মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকায় হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮
জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই পুরুষ। কিন্তু তারা হিজড়া সেজে
বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন।
গ্রেফতারকৃতরা হলেন,
মো. হোসেন ওরফে শিলা (২৭), মো. হৃদয় ওরফে পিয়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী (২১),
মো. সাইফুল ইসলাম ওরফে জয়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি (৩০), মো, নয়ন ওরফে
নিশি (২০), মো বেলাল ওরফে কেয়া (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না (২০)।
মিরপুর
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃতরা
দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। পাপ্পু হিজড়া নামের
একজন তাদের গুরুমাতা হিসেবে আছেন। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায়
আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে
দেন। তাদের কয়েকজন বিবাহিত, তাদের স্ত্রী আছে,
সন্তানও আছে। তারা হিজড়া সেজে চাঁদাবাজি করছিলেন। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে
টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি
করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে
নেন। পরবর্তীতে তিনি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের
গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেছেন, নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল, তা আমাদের দেখার বিষয় না। নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হলো কিনা, তা দেখার বিষয়।আমরা শুনছি বিএনপি নির্বাচনে আসতে চায়। দলটি যদি পর্দার আড়ালে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসতে চায়, তাহলে সংবিধান অনুযায়ী তফসিল পেছানোর সুযোগ আছে। আমরা সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছি। কারা নির্বাচনে আসবে, কারা আসবে না, সেটা দেখার সুযোগ নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমরা আশাবাদী, ভোটাররা উপস্থিত হবেন। ভোটারদের উদ্বুদ্ধ করতে আমরা কাজ করব। রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনকে প্রভাবিত করলে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তফসিলের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগে যদি পারি, এখন কেন পারব না?
মতবিনিময় সভায় কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


সোহানা
সাবা নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু নাটক এবং সিনেমায় ভিন্ন
মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন সোহানা সাবা।
বর্তমানে দুই বাংলাতেই সমানতালে কাজ করছেন এই অভিনেত্রী। সামনেই প্রেক্ষাগৃহে
মুক্তি পাবে তার নতুন সিনেমা।
সম্প্রতি
দেশের একটি গণমাধ্যমে নিজের অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলার সময় পুরুষদের
ভয় পান বলে মন্তব্য করেন সোহানা সাবা।
বিয়ে
করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন পুরুষদের ভয় পাই। পুরো পৃথিবীতে
সত্যিই কি আমার জন্য এরকম কোনো মানুষ আছে, যার সাথে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে
পারব? যদি এরকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কালই তাকে বিয়ে
করে ফেলতাম।
শিগগিরই মুক্তি পাবে সোহানা
সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’। এটি নির্মাণ করেছেন চিত্রনায়িকা
অরুণা বিশ্বাস। মূলত যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি।
মন্তব্য করুন


সুন্দরবনে অবৈধভাবে
প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে ৪ টি ট্রলারসহ ২৬ জন জেলেকে আটক করেছে
বনরক্ষীরা।
২২ আগস্ট মঙ্গলবার
বিকেল পৌনে ৪টায় সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর নীলবাড়িয়া
খাল থেকে আটক করা হয় তাদের।
এ সময় আটককৃত জেলেদের
কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, চারটি নৌকা, চারটি ইঞ্জিনচালিত ট্রলার, জালসহ বিভিন্ন
মালামাল জব্দ করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী
বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, নিষিদ্ধ সময়ে অসাধু ব্যক্তিরা গোপনে
বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিল। পরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় ১৫ মণ জ্যান্ত
কাঁকড়া পাওয়া যায় জেলেদের নৌকা থেকে। পরে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে কাঁকড়াগুলো।
এছাড়া বন আইনে মামলা দায়ের করা হয়েছে অভিযানে আটককৃত ২৬ জেলের বিরুদ্ধে।
শরণখোলা রেঞ্জের সহকারী
বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান আরও বলেন, ১ জুন থেকে তিন মাসের জন্য
সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই
নিষেধাজ্ঞা জারি থাকবে ৩১ আগস্ট পর্যন্ত।
মন্তব্য করুন