

মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার এনায়েতপুর খেলাঘর স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি শর্ট পিচ ডে- নাইট ক্রিকেট ফাইনাল টূর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় দোঘর তরুন স্পোটিং ক্লাব ও শ্রীরামপুর স্পোটিং ক্লাবের খেলোয়াররা ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন।
পরে শ্রীরামপুর স্পোটিং ক্লাবের খেলোয়াররা চ্যাম্পিয়ান হন। এনায়েতপুর খেলাঘর স্পোটিং ক্লাবের সভাপতি মহিউদ্দিন সরকার রিপনের সভাপতিত্বে ও শিক্ষক কামরুল হাসান মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ইউপি সদস্য ইকবাল মাহমুদ মুন্সী। এসময় ক্লাবের সাধারন সম্পাদক জুয়েল রানা ভুট্টু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সী, উপজেলা আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, আইয়ুব আলী মিয়াজী, নুরুল আমিন, মনির হোসেন মুন্সী, আবুল বাশার বাচ্চু, সফিকুল ইসলাম খান, সিদ্দিকুর রহমান প্রধান, ওমর ফারুক বেপারী, বাহউদ্দিন বাবু, সোহেল প্রধান, বোরহান উদ্দিন মিয়াজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক গোলাম ফারুক ডন, সমাজসেবক হারুনুর রশিদ প্রধান, যুবলীগ নেতা মকবুল হোসেন প্রধান, আব্দুস সামাদ তালুকদার ও সোহেল প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এসআই ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মিজান, ইস্কান্দার, হোসাইন। তারা জেলা পুলিশের অধীন সীতাকুণ্ড থানার পুলিশ কনস্টেবল পদে চাকরি করতেন।
এছাড়া আরো ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সুজন শর্মা, ড্রাইভার কনস্টেবল সমীর দাস ও স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি দুপুর সোয়া বারোটায় সলিমপুর-ফকিরহাট রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় পুলিশ ভ্যানটি রেললাইনের ওপর উঠে গেলে দ্রুতগামী ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, পুলিশের টহল পিকআপকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে থানার এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। একজন এসআইসহ দুই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রেলক্রসিং এর গেটম্যান বিপু ঘটনাস্থলে ছিলেন না এবং সিগনাল বাঁশ ওঠানো ছিলো। পুলিশ সদস্যদের ৩টি অস্ত্র (শট গান) ভেঙ্গে গেছে। ১৬ রাউন্ড শটগানের গুলি পাওয়া গেলেও এসআই সুজন শর্মার নামে ইস্যুকৃত পিস্তলের গুলি পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পুলিশের গাড়ি দুর্ঘটনায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৩ জন কনস্টেবলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। অপর তিনজনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন


ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সেই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
রোববার (১৮ জুন) দুপুরে যাচাই-বাছাই শেষে এ আসনের নির্বাচন কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।তিনি বলেন, মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এরমধ্যে বাছাইয়ে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। অবশিষ্ট আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
হিরো আলমসহ মনোনয়নপত্র অন্য যাদের বাতিল হয়েছে, তারা হলেন- জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ, মো. তারিকুল ইসলাম ভূঞাঁ (স্বতন্ত্র), আবু আজম খান (স্বতন্ত্র), মুসাউর রহমান খান (স্বতন্ত্র), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর মো. মজিবুর রহমান ও শেখ আসাদুজ্জামান জালাল।
যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থী সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম (চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে), গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর (মহাসচিব মনোনয়ন দিয়েছে), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ও তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে ১৭ জুলাই।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন, তিনি পাঁচমাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: ৪৭তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি কার্যালয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আয়োজনে এ সাধারন সভা হয়।
কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় ভার্চুয়ালি ভাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু সামীম,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন


কুমিল্লায়
শিশু ইব্রাহিম খলিল হত্যা মামলার মূল ঘাতক আল আমিন কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ
।
গত
৪ সেপ্টেম্বর কুমিল্লা জেলার বরুড়া থানাধীন পৌরসভাস্থ পাঠানপাড়ার জেসমিন আক্তার এর
ছোট ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম খলিল খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে গত ৬ সেপ্টেম্বর
দুপুরে ২নং ভবানীপুর ইউপি পোমতলা সাকিনস্থ লেবু গাছের নিচে থেকে ইব্রাহিম খলিল এর লাশ
উত্তোলন করে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে
নিহতের মা জেসমিন আক্তার বাদী হয়ে বরুড়া থানায় এজাহার দায়ের করেন।
মামলা
রুজুর পরপরই, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর দিকনির্দেশনায় অফিসার
ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর সার্বিক সহযোগিতায় তদন্তকারী
কর্মকর্তাসহ বরুড়া থানার একটি চৌকস টিম মামলার মূল আসামীকে গ্রেফতারের জন্য বরুড়া থানা
সহ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন মূল আসামী আল আমিন (২৫)কে
গত ৭ সেপ্টেম্বর বিকালে সুনামগঞ্জ জেলার দোয়ারা
বাজার থানাধীন বাঁশতলা এলাকায় আসামীর খালার
বাড়ী হতে গ্রেফতার করা হয়।
পুলিশ
জানান, উক্ত আসামী পূর্ব শত্রুতার জের ধরে অত্র মামলার ভিকটিম ইব্রাহিম খলিল (৮)’কে
হত্যা করে লাশ মাটি চাপা দিয়েছে এবং ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ, রৌমারী ও রাজীবপুর প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজীবপুরে ইং ১৯/৮/২০২৩খ্রি: তারিখ চর রাজীবপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও অভিযান ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিক্তিতে বালিয়ামারী আদর্শ গ্রামসহ পলাতক আসামি মোঃ জাকির হোসেন এর বসত ঘরের ভিতরে থেকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জুয়া সামগ্রীসহ আসামি ১। মোঃ সোহরাব হোসেন (২২), ২। মোঃ নয়ন ইসলাম (৩২), ৩।মোঃ মিজানুর রহমান(২৮), ৪। মোঃ নুর নবী(৩৫), ৫। মোঃ এরশাদুল হক(৩০), ৬। মোঃ খোকন মিয়া(২১), ৭।মোঃ শাকিল খান(২৩), ৮।মোঃ নুরু মিয়া(৩০), ৯। মোঃ শুকুর আলী(২৬), ১০।মোঃ জালেফ মিয়া(২৩), ১১। মোঃ মাইদুল ইসলাম (২৮), ১২। মোঃ রাশেদুল ইসলাম (২৩), ১৩। মোঃ তাজুল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়।
পলাতক আসামি মোঃ জাকির হোসেনসহ উপরোক্ত আসামীদের বিরুদ্ধে চর রাজীবপুর থানার মামলা নং ৩/৩০ তাং ২০/৮/২৩ ইং ধারাঃ ৩/৪ প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ রুজু করা হয়। রাজীবপুর থানার অফিসার ইনর্চাজ মোজাহারুল ইসলাম বলেন, আসামিদের কুড়িগ্রাম জেলে প্রেরণ করা হয়েছে।
তিনি এক প্রশ্নের উত্তরে আরো বলেন, এলাকায় কোন প্রকার জুয়া মদ ইয়াবা ব্যবসায়ী বাল্যবিবাহ সহ নানা ধরনের অপরাধের সাথে যারাই থাকুক না কেন এদের দমন করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে রাজীবপুর থানার পুলিশ অফিসার সহ সদস্যরা।
মন্তব্য করুন


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক মঙ্গলবার(৫ডিসেম্বর) সকাল ৯টা ৪০মিনিটে
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি বলেছেন, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক স্যার আর নেই। বার্ধক্যজনিত কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯৪ বছর।
হৃদরোগ চিকিৎসার এ পথিকৃৎ ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৪৯ সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে নভেম্বর মাসে উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তাকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে কর্নেল আজমিরের কাছে মেডিকেল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। ১৯৬৩ সালে সরকার তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠায়। এরপর ১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন এবং হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিকেল স্কুল, লন্ডন থেকে কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ নেন।
আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা
পদক পুরস্কার এবং ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন।
মন্তব্য করুন


নিউজ ডেস্ক:
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেশপুর এলাকায় দেশীয় অস্ত্র ও ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি চাপাতি, ২ টি রামদা ও ২০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা গ্রামের মৃত বাচ্চু মিয়া এর ছেলে মোঃ জয়নাল হোসেন এবং একই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে মোঃ নাজমুল হক রাসেল।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


প্রতারক
চক্রের মূলহোতা গ্রেপ্তার এবং আসামীর ব্যাংক একাউন্টে থাকা ১,৯৮,০০০ টাকা জব্দ করেছে
জেলা গোয়েন্দ শাখা (ডিবি), কুমিল্লা ।
গত
৯আগস্ট বীর মুক্তিযোদ্ধা আ: মতিন কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগে জানান
যে, গত ১/০৩/২০২৩ খ্রিঃ তারিখে বাদীর পুত্রবধূর (ভুক্তভোগী) ফেইসবুকে +৪৪৭৮২৩৯৭০৩..
নম্বর হতে জন রিকো নামের এক ব্যাক্তি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। ভিকটিম ফ্রেন্ড রিকুয়েস্ট
একসেপ্ট করলে, উক্ত জন রিকো নামক ব্যক্তি ম্যাসেঞ্জারে ভুক্তভোগীকে উপহার সামগ্রী পাঠানোর
জন্য ঠিকানা চায়। ভুক্তভোগী সরল বিশ্বাসে কর্মস্থলের ঠিকানা উক্ত ব্যক্তিকে পাঠায়।
পরবর্তীতে উক্ত জন রিকো নামক ব্যক্তি ম্যাসেঞ্জারে মি: জন রিকো লন্ডন লেখা একটি পার্সেলের
রশিদ পাঠায়। পরের দিন সকাল অনুমান ৯:৪৫ ঘটিকার সময় নিজেকে কাস্টমস্ অফিসার পরিচয় দিয়ে
০১৭৩৩১৪২১.. নম্বর হতে ভুক্তভোগীকে পার্সেলের টাকা পরিশোধের জন্য ০২০০০১৯১৯৩১.. নম্বর
ব্যাংক হিসাবে ৫৪,০০০/- (চুয়ান্ন হাজার) টাকা জমা দিতে বলে। ভুক্তভোগী সরল বিশ্বাসে
উক্ত টাকা নিজ ব্যাংক হিসাব হতে পরিশোধ করে। এরপর পরই উক্ত নম্বর হতে মোবাইলে ফোন করে
জানায় উক্ত পার্সেলে ডলার আছে, আপনি মানিলন্ডারিং এর মামলা হতে বাঁচতে চাইলে দ্রুত
আরো ১,৮০,০০০/- টাকা উক্ত ব্যাংক হিসাবে পাঠান। আর না পাঠালে ১২ ঘন্টার মধ্যে আপনাকে
গ্রেফতার করা হবে। এভাবে ভিকটিমকে মানিলন্ডারিং এর মামলা, চাকরি যাওয়া সহ জেল খাটানোর
ভয় দেখিয়ে ২/০৪/২৩ খ্রিঃ হতে ০৪/০৪/২০২৩ খ্রি: তারিখে বিভিন্ন সময়ে বিভিন্ন কিস্তিতে
সর্বমোট ২৪,৩৬,০০০/- টাকা প্রতারকদের ব্যাংক হিসাবে পাঠাতে বাধ্য করে। এরপর উক্ত ব্যক্তি
আরো টাকা পাঠাতে বললে ভুক্তভোগী বাদীকে এবং বাদীর ছেলে (ভুক্তভোগীর স্বামী) কে বিষয়টি
জানায়। পরবর্তীতে এই সংক্রান্তে বাদী কোতয়ালী মডেল থানার মামলা নং- ২৯, তাং- ০৯/০৮/২৩
খ্রি: ধারা- ৪১৯/১০৯/৩৪ পেনাল কোড রুজু করেন। কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান
বিপিএম বার মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দ শাখা কুমিল্লাকে নির্দেশ দেন এবং দ্রুত
ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার
একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত
প্রতারণার ঘটনায় জড়িত মূল হোতা মো: রুবেল আহম্মেদ (৩৩), পিতা- রেজাউল করিম,
সাং- আলীপুর (উত্তরপাড়া), থানা- গুরুদাসপুর, জেলা- নাটোরকে শনাক্ত করে। মূল হোতাকে
শনাক্ত পূর্বক অভিযান চালিয়ে গত ১১/০৮/২৩ খ্রি: ভোর ০৫.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ মদনপুর
এলাকায় আসামীর বর্তমান ঠিকানার ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়।
আসামীকে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তার জাতীয় পরিচয়পত্র পর্যালোচনায় জানা যায়,অত্র মামলায় ব্যবহৃত
মোবাইল সিমসহ তার নামে মোট ১৩ টি মোবাইল সিম রেজিষ্ট্রেশনকৃত এবং বিভিন্ন ব্যাংকে মামলায়
উল্লেখিত একাউন্ট সহ মোট ৮ (আটটি) ব্যাংক একাউন্ট খোলা আছে। উক্ত মামলার এজাহারে উল্লেখিত
০২০০০১৯১৯৩১১১ নং হিসাবটি ১,৯৮,০০০ (এক লক্ষ আটানব্বই হাজার) টাকাসহ সাময়িকভাবে স্থগিত
করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:
চাঁদপুরে বছরের প্রথম দিনে নতুন
শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে চাঁদপুর জেলা
প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের
উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের বাবুরহাট সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন
জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান,ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম
বিপিএম পিপিএম। এসময় সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ
অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পেয়ে
খুশি শিক্ষার্থীরা।
মন্তব্য করুন


বেসরকারি ব্যবস্থাপনায়
দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ । প্রথম প্যাকেজের
খরচ নির্ধারন করা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারন করা
হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের
খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার রাজধানীর
বিজয়নগরে একটি হোটেলে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম হাবের পক্ষ থেকে ২০২৪ সালের
‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ করেন ।
এদিকে ১৫ নভেম্বর
থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রী থেকে নিবন্ধনের টাকা জমা
দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয়
থেকে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে
সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার
জন হজ পালন করতে পারবেন ।
মন্তব্য করুন