

চাঁদপুর জেলার কচুয়ায় জান্নাত আক্তার (৯) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে পৌরসভার কড়ইয়া গাইন বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে। জান্নাত আক্তার উপজেলার হোসেনপুর গ্রামের জাফর খন্দকারের মেয়ে।
জান্নাতের বাবা জাফর খন্দকার জানান, তার স্ত্রী খালেদা আক্তারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য থাকায় প্রায় দু’ বছর যাবৎ তার স্ত্রী খালেদা আক্তার মেয়ে জান্নাতকে নিয়ে কড়ইয়া গ্রামে তার বাপের বাড়িতে বসবাস করে আসছেন। এ ঘটনায় তদন্তপূর্বক মূল রহস্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন


১৪ জুলাই শুক্রবার
প্রকাশ করা হয় ‘আমি কী তুমি?’ সিরিজের ফার্স্টলুক পোস্টার।
যেখানে মেহজাবীনের চোখেমুখে বিস্ময়!
পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে।
এতে ব্যতিক্রম এক লুকে দেখা গেছে মেহজাবীনকে।
মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখ, গড়িয়ে পড়ছে কাজল।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
মেহজাবীন ফেসবুকে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনো শুধু “হ্যাঁ” বা “না” হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।’
ওয়েব সিরিজটি নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, এটি থ্রিলার ও হররের বাইরে রোমান্স ও ড্রামা বেইজ একটি কনটেন্ট। দর্শক অনেক দিন পর আমার ভিন্ন জনরার কাজ দেখতে পাবেন।’
শিগগিরই সিরিজটি মুক্তি পাবে বলে জানান এ নির্মাতা।
মন্তব্য করুন


কুমিল্লায়
৯০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ ।
শুক্রবার
রাতে থানায় কর্মরত এসআই(নিঃ) রাজীব কুমার সাহা, এএসআই নুরুল আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন
সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন ৪নং ষোলনল ইউপিস্থ ভরাসার বাজার টু ভুবনঘর পাঁকা রাস্তার
পয়াত গোবিন্দপুর রাস্তার মাথায় জাকির মিয়ার
কবরস্থানের উত্তর পার্শ্বে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী
করাকালে ফকির বাজারের দিক হতে আসা একটি সিএনজি অটোরিক্সা কাছাকাছি আসলে পুলিশের উপস্থিতি
টের পেয়ে সিএনজি চালক গাড়ী হতে দৌঁড়ে পালিয়ে যায়। পলাতক আসামী ১। মোঃ নাজমুল হোসেন(২১),
পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-অজুফা বেগম, সাং-সৈয়দের গাঁও, পোঃ ফকির বাজার,থানা-বুড়িচং,
জেলা-কুমিল্লা এর ফেলে যাওয়া সিএনজি গাড়ীটি তল্লাশী করে ৯০কেজি গাঁজা ও মাদক পরিবহনে
ব্যবহৃত একটি সিএনজি গাড়ী জব্দ করা হয়।
এ
সংক্রান্তে পলাতক আসামীর বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং- ৩৪, তারিখ-২৬/০৮/২০২৩, ধারা-
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণির ১৯(গ)/৩৮ রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লায় ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার (১৩ মে) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী তানভীর ইসলাম আনিস নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী তানভীর ইসলাম আনিস (২৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিবির বাজার গ্রামের মৃত নাবালক মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। পরে শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি।
এরপর একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয়। আবারও শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে দলটি।
একদিন বিরতি দিয়ে ১৫ ও ১৬ নভেম্বর আবারও বিএনপি অবরোধ কর্মসূচি দেয়। পরে ১৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর হরতাল ডাকে বিএনপি। একদিন বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
মন্তব্য করুন


বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খানের এখনো কোনো ছবি মুক্তি পায়নি। সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা।
এতে প্রথম সাফল্য পেলেন সুহানা খান। কিন্তু প্রথম কাজেই সমালোচনার মুখে সুহানা। লোকে সুহানার সঙ্গে গুলিয়ে ফেলেছেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডেকে।
সম্প্রতি সুহানাকে ওই আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা মাত্রই ধেয়ে এসেছে কটাক্ষ। ঠোঁটে লাল রং, গায়ের রং যেন ফেটে পড়ছে সুহানার। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ লিখেছেন, সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স। কেউ লিখেছেন, ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে। কেউ কেউ লেখেন, অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনো শেডের লিপস্টিক পরানো যেত তাকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না? কারও সোজাসাপটা প্রশ্ন, তার গায়ের রং ফর্সা করার কী দরকার? কেউ লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনো দরকার ছিল কি?
এসব সমালোচনার বিষয়ে সুহানা কোনা মন্তব্য করেননি। জানা গেছে, শিগগিরই ‘দি আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার।
মন্তব্য করুন


কুমিল্লায়
১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
জেলা
গোয়েন্দা শাখা, কুমিল্লার একাধিক টিম কুমিল্লা জেলায় বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক
বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কাটাবিল সাকিনস্থ হাউজিং
এস্টেট টু সুজানগর গামী রোডের জনৈক মমতাজ মিয়ার দোকানের সামনে তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। রাসেল আহমেদ জয় (২৭), পিতা-তোফায়েল আহমেদ
কাউছার, মাতা-গ্রাম-কাশারী পট্টি, চকবাজার, ২। মোঃ কাজী সজল (৩০), পিতা-কাজী গিয়াস
উদ্দিন, গ্রাম-তৈতয়ারা, জগন্নাথপুর ইউপি, ৩। মোঃ ইউসুফ আলী (৩৩), পিতা-মকবুল হোসেন,
মাতা-দেলোয়ারা বেগম, গ্রাম-তৈতয়ারা, জগন্নাথপুর ইউপি, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৪ , তারিখ-২৭/০৭/২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন
আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) তে মামলা রুজু করা হয়।
অপর
একটি অভিযানে বুধবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন ইউপির সোয়াগাজী
সাকিনস্থ রাহাত সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে বিসমিল্লাহ টায়ার সেন্টার এর সামনে
তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক
ব্যবসায়ী ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ ছেরু
মিয়া (৫৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-মৃত আমেনা বেগম, গ্রাম-ফিরিঙ্গীর হাট (মধ্য
পাড়া), থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা, ২। মোঃ মোহন মিয়া (২৯), পিতা-অহিদ মিয়া,
মাতা-আনোয়ারা বেগম, গ্রাম-দড়িবটগ্রাম, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা। এ সংক্রান্তে সদর
দক্ষিণ মডেল থানার মামলা নং-৪৫ , তারিখ-২৭/০৭/২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন
আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


চট্টগ্রামের ভান্ডার শরীফে হারিয়ে যাওয়ার পর ফেইসবুকের কল্যাণে ১৮ বছর পর চাঁদপুরের কচুয়ায় নিজ বাড়িতে ফিরেছে খানু মিয়া নামের বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক। ওই যুবক তার নিজ বাড়িতে ফিরে আসায় আনন্দিত তার পরিবার ও এলাকাবাসী।
সরেজমিনে জানা গেছে, কচুয়া উপজেলার চাংপুর গ্রামের মৃত. খলিলুর রহমানের শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী ছেলে খানু মিয়া ২০০৬ সালের দিকে একই এলাকার জাহাঙ্গীর আলম পাঠানের সাথে চট্টগ্রাম ভান্ডার শরীফে গিয়ে হারিয়ে যায়। পরবর্তীতে তিনি ফেনী জেলার সোনাগাজী চন্দ্রনাথ এলাকায় ছিলেন। সম্প্রতি আলোকিত সোনাগাজী নামে একটি ফেসবুক পেইজ থেকে তাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে খানু মিয়ার পরিবার ও এলাকাবাসী তার সন্ধান পেয়ে সোনাগাজীতে গিয়ে বৃহস্পতিবার তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
খানুর বড় বোন মানছুরা আক্তার জানান, আমরা ৩ ভাই ও ২ বোন। ১৮ বছর আগে আমার ভাই খানু মিয়া চট্টগ্রামে ঘুড়তে গিয়ে হারিয়ে যায়। সে থেকে আমরা তাকে বহু জায়গায় খোজাঁখুজি করে অবশেষে তাকে পেয়েছি।
খানু মিয়ার চাচাতো ভাই সাজলু মিয়া বলেন, আমার বড় ভাই জাহাঙ্গীর আলম পাঠানের সাথে তৎকালীন ভান্ডার শরীফে যায় সরল প্রকৃতির খানু মিয়া। পরে সেখানে হারিয়ে যায় তিনি। তাকে পেয়ে আমরা আনন্দিত।
মন্তব্য করুন


কুমিল্লায়
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন
উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন কোতয়ালী মডেল থানা
পুলিশ।
কুমিল্লা
জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর দিকনির্দেশনায় অফিসার
ইনচার্জ কোতয়ালী মডেল থানার সার্বিক
তত্ত্বাবধানে এএসআই নিঃ মোঃ মনিরুল
ইসলাম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন
জিডি মূলে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ
ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ আজ (৩১ আগস্ট)
কোতয়ালী মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ
প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
মোবাইল
ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে
সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপার,
কুমিল্লা সহ কুমিল্লা জেলা
পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন
করেন।
মন্তব্য করুন


৩ জুলাই দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পশ্চিম কুমারপুর গ্রামে বন্ধুর বিয়েতে উপহার হিসেবে ১ কেজি কাঁচামরিচ দেওয়ার ঘটনা ঘটেছে। এমনই এক মজার কাণ্ড নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে।
অভিনব উপহারের নিয়ে আসা এসএম রায়হান বলেন, দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এছাড়া কাঁচামরিচ দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ।
বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, আজকে আমাদের বৌভাত অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।
মন্তব্য করুন


দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে এমন
অবস্থায় দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা
বাড়বে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী
৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সোমবার ও বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের
দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই
সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে
আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, যশোর
ও রাজশাহী জেলা ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ,
পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে
যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ
ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি
ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আর আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ
অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
মন্তব্য করুন