

কুমিল্লায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন- ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কান্দিরপাড়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন চতুর্থ পর্যায়ে প্রকল্পের আয়োজনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন চতুর্থ পর্যায়ে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে উক্ত র্যালিটি টাউন হল মাঠ হতে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এ সময় কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন চতুর্থ পর্যায়ে প্রকল্পের কর্মকর্তা মনিরুল আলম হাওলাদার, জামাল হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালে স্কুল ছাত্র রমজান আলী (৮) হত্যার দায়ে আজহারুল
ইসলাম রিপন ও আইয়ুব আলী নামের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।
রবিবার
(১৩ আগস্ট) বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক
জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা
হলেন: কুমিল্লার নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ীর মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ আজহারুল
ইসলাম রিপন (পলাতক) এবং একই জেলার বুড়িচং উপজেলার নারায়ণগসার গাজী বাড়ী মৃত সৈয়দ আব্বাস
এর ছেলে আইয়ুব আলী।
আসামি
আজহারুল ইসলাম রিপন ও আসামি আইয়ুব আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত
হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যককে বিশ হাজার টাকা অর্থ দণ্ড এবং অনাদায়ে
আরো ৬ মাসের কারাদণ্ড এবং অপর দুই আসামি রনি ও মাসুম বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায়
তাদেরকে খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আইয়ুব আলীসহ
অপর দুই আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী এপিপি মোঃ জাকির হোসেন বলেন, আমরা
(বাদী ও রাষ্ট্রপক্ষ) আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে শীঘ্রই বাস্তবায়ন করবেন।
আসামি
পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ মফিজুল ইসলাম।
মন্তব্য করুন


বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকা হতে ৬০ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৬০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো: কুমিল্লা জেলার বুড়িচং থানার ময়নামতি গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


ঢাকাইয়া চলচ্চিত্রের নায়িকা পরিমনী এবার পা রাখতে যাচ্ছেন
ওপার বাংলায়। বাংলাদেশের একাধিক অভিনেতা-অভিনেত্রী টলিউডের সিনেমায় কাজ করলেও অভিনেত্রী
পরীমণি আজও টলিউডে পা রাখনেনি। অনেক দিন ধরে ওপার বাংলার দর্শকের মনে একটাই প্রশ্ন
ছিল। কবে ওপার বাংলার ছবিতে দেখা যাবে পরীমণিকে?
নায়িকাকে কলকাতার ছবিতে দেখার অপেক্ষায় দর্শক। পরীর
অনুরাগীদের সেই স্বপ্নই এ বার সত্যি হতে চলেছে। সেই সুখবর দিয়েছে আনন্দবাজার অনলাইনকে।
আনন্দবাজার
অনলাইনকে পরীমনি বলেন, কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।
সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।
কলকাতার
ইন্ডাস্ট্রিতে পরী অভিনয় না করলেও বাংলাদেশের মানুষের কাছে নানান কারণে বেশ
পপুলার। বিশেষ করে, তাঁর সৌন্দর্য দুর্দান্ত ব্যক্তিত্ব, সবটাই মানুষকে আকৃষ্ট করে
প্রতিনিয়ত। তাই ভক্তদের একপ্রকার ইচ্ছে ছিলই এবার তাকে টলিউডে ছবিতে দেখার জন্য!
মন্তব্য করুন


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী ছোট ভাইয়ের মরদেহ আনতে যাওয়ার পথে বাসে স্ট্রোক করে মারা যান বড় ভাই। বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় বড় ভাইয়ের মৃত্যু হয়।
মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে ছোট ভাইয়ের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বড় ভাইয়ের জানাজা শেষে উপজেলার জয়াগ ইউনিয়নের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. দ্বীন ইসলাম (৫৮) ও তাজুল ইসলাম (৫৫) নোয়াখালী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির সিদ্দীক উল্যাহ মিয়ার ছেলে।
জয়াগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাকছুদুর রহমান জানান, গত ২০ বছর ধরে তাজুল ইসলাম জীবন জীবিকার তাগিদে ওমানে বসবাস করছিলেন। পাঁচ দিন আগে তিনি ওমানে স্ট্রোক করে মারা যান। শুক্রবার (১২ জুলাই) সকালে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা ছিল। এজন্য বড় ভাই দ্বীন ইসলাম দুই দিন আগে ঢাকা চলে যান। যাত্রা পথে তিনি বাসে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্বীন ইসলামও দীর্ঘ দিন ওমানে ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ার কারণে দেড় বছর আগে দেশে ফিরে আসেন। পরে তার সন্তানরা তাকে আর ওমান যেতে দেয়নি।
জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর জানান, শুক্রবার সকালে তাজুলের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর তার স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকা হতে ১১১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ২২ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে ঐ রাতেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকার একটি ফ্লাট বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত বাড়িতে অবস্থানরত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কাফি এর ভাড়াকৃত ফ্লাট বাসা তল্লাশী করে ৮১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আসামী মোঃ আব্দুল কাফি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার বরুড়া থানার ঝিকুটিয়া গ্রামের মোঃ ওহিদ মিয়া এর ছেলে মোঃ জুয়েল (১৯), মোঃ আব্দুল কাফি (৩৫), পিতা-মোঃ আব্দুর রশিদ, মাতা-জোবেদা খাতুন, সাং- গঙ্গাচরা, পোঃ গঙ্গাচরা, থানা- গঙ্গাচরা, জেলা-রংপুর।
র্যাব জানান, সে ও পলাতক আসামী মোঃ আব্দুল কাফি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার
দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৪ জন
ডাকাত গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার
রাতে দাউদকান্দি মডেল
থানায় কর্মরত এসআই(নিঃ) হারুনুর
রশিদ এবং সঙ্গীয় ফোর্সসহ
থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল
ডিউটি করাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
বলদাখাল এলাকায় অবস্থান করাকালীন ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে
উক্ত স্থানে একটি বিশেষ অভিযান
পরিচালনা করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ
সক্রিয় ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: ১)
মনির হোসেন আপ্পি (২৫),পিতা- আমির
হোসেন,সাং-সবজিকান্দি,বর্তমান
সাং-চেঙ্গাকান্দি আশ্রয়ন প্রকল্প, ২) সাহাবুদ্দিন (৩৮),
পিতা-মৃত সামাদ,সাং-
সবজিকান্দি,থানা- দাউদকান্দি,জেলা- কুমিল্লা, ৩) মোঃ জিসান
(২৫), পিতা-আঃ বাতেন,সাং-দোনারচর, থানা-দাউদকান্দি,জেলা-কুমিল্লা ও
৪) মোঃ রিয়াজ (১৮),
পিতা-মোঃ রহমান,সাং-ছাইকোট,থানা-চান্দিনা, বর্তমান
সাং- গৌরিপুর পশ্চিম বাজার (বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া), থানা-দাউদকান্দি, উভয়
জেলা-কুমিল্লা।
আসামীদের
বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানার মামলা
নং-২০ তারিখ-১৫/০৭/২০২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল
কোডে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
বুধবার
(২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) শফিক উল্লাহ, সঙ্গীয় অফিসার
ও ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সীমান্তবর্তী
এলাকা হতে ২ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে পায়ে হেঁটে নাইঘর নোয়াপাড়ার দিকে আসছে।
এসআই (নিরস্ত্র) শফিক উল্লাহ, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে পৌঁছামাত্রই
পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামীদ্বয়ের বহনকৃত বস্তা ফেলে রেখে আসামীদ্বয় দৌঁড়ে
পালিয়ে যায়। আসামীদ্বয়ের ফেলে যাওয়া দুইটি সাদা রঙের প্লাষ্টিকের বস্তার ভিতর তল্লাশী
করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।
উক্ত
ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় এজাহার দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৯, তারিখ-
২০/৯/২০২৩ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণি ১৯(গ) রুজু করা হয়।
মন্তব্য করুন


ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব
মাসুদ বিন মোমেন এর সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
পিটার ডি হাস। বৃহস্পতিবার(৩০নভেম্বর) সকাল ১১টার দিকে বৈঠকটি শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শ্রম ইস্যুতে তাদের নীতি জোরদার করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয় সম্পর্কে এখনো জানা যায়নি।
১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার(২৬ নভেম্বর) ঢাকায় ফিরেছেন পিটার হাস।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি ও চীফ স্কাউট বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে তথ্য-প্রযুক্তি, কম্পিউটার, আন্তর্জাতিক বিভিন্ন ভাষাসহ জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ প্রায়োগিক কলা-কৌশল রপ্ত করতে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে দেশের যুব সম্প্রদায়কে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গতানুগতিক স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে জনমত গড়ে তুলতেও স্কাউট নেতৃবৃন্দকে এগিয়ে আসার তাগিদ দেন।
কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে ‘স্মার্ট নাগরিক’ হিসেবে গড়ে তুলতে স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, দেশের শিশু, কিশোর ও যুব সমাজকে ব্যাপকভাবে স্কাউটিংয়ের আওতায় আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্যপ্রযুক্তির অপব্যবহার আমাদের কিশোর তরুণদের ওপর মারাত্মক কু-প্রভাব ফেলছে। শহর-উপশহরে কিশোর গ্যাং এর উত্থান ও সন্ত্রাসী কার্যক্রম এসবেরই বহিঃপ্রকাশ।তাই শিশু, কিশোর ও যুবকদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কাউট নেতৃবৃন্দকে আরো বেশি তৎপর হতে উপদেশ দেন চীফ স্কাউট।
বর্তমানে স্কাউটের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার যা জনসংখ্যার তুলনায় অপ্রতুল বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান-২০৩০ অনুসারে স্কাউট সদস্য ৫০ লক্ষে উন্নীত করার পাশাপাশি এর গুণগত মানও নিশ্চিত করতে হবে। এছাড়া ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও স্কাউটিংয়ে সমানভাবে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরো বলেন, বৃক্ষরোপণ, স্যানিটেশন, স্বাস্থ্য-শিক্ষা, ইপিআই কর্মসূচি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হতে উদ্বুদ্ধকরণ এবং পরিবেশ সচেতনতার মতো স্কাউটদের সেবাধর্মী কাজ তৃণমূল পর্যন্ত আরো বিস্তৃত হলে দেশের মানুষও এর সুফল পাবে।
রাষ্ট্রপতি জনগণের দুঃখ-কষ্ট লাঘবে দেশের যে কোনো দুর্যোগ-দুর্ঘটনায় বিভিন্ন সময়ে অগ্নিকা-ে আহত-নিহতদের সেবাদানেও স্কাউটদের ভূমিকার প্রশংসা করেন।
এ সময়ে বাংলাদেশ স্কাউটসের বিগত বছরের কার্যক্রমের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
এছাড়া বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষণ, প্রোগ্রাম, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমসহ স্কাউটিং সম্প্রসারণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’, স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ” প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান চীফ স্কাউট। তিনি সেখানে পুরস্কার প্রাপ্তদের সাথে একটি ফটোসেশনেও অংশ নেন।
স্কাউটিং এর সার্বিক কর্মসূচিকে সময়োপযোগী এবং দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে স্কাউটদের সক্রিয় অবদান রাখার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।
বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এমপি এতে সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানও বক্তব্য রাখেন।
মন্তব্য করুন


দেশটির সরকার
হংকং শহরকে তামাকমুক্ত করার উদ্যোগ নিয়েছে । তা হলো কেউ ধূমপান করলে তার দিকে সবাই নেতিবাচক দৃষ্টিতে তাকিয়ে তাকবেন।
গত শুক্রবার আইন পরিষদের স্বাস্থ্য পরিষেবা প্যানেলের একটি সভায় দেশটির
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিগারেট
সবার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যখন ধূমপানমুক্ত এলাকায় লোকজনকে ধূমপান করতে দেখেন, এমনকি যদি কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উপস্থিত না হন, আমরা ধূমপায়ীদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে পারি। এতে ‘পাল্টা আঘাত’ করার সম্ভাবনা নেই। যখন কেউ রেস্তোরাঁয় সিগারেট টানে, তখন সেখানে থাকা প্রত্যেকেই সেই ব্যক্তির দিকে তাকাতে পারে। আমি বিশ্বাস করি না যে সেই ব্যক্তি রেস্তোরাঁয় থাকা সবাইকে পাল্টা আঘাত করার সাহস করবে। কারণ, তারা কেবল তাকিয়ে আছে। এই আচরণ শহরে একটি ‘ধূমপানমুক্ত সংস্কৃতি’ তৈরিতে সহায়তা করবে।
এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর লো চুং-মাউ।
সূত্র : স্কাই নিউজ
মন্তব্য করুন