

আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে কুমিল্লার চকবাজার, রাজগঞ্জ ও নিউমার্কেট এলাকায় বিশেষ সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে ও নেতৃবৃন্দের সাথে মিটিং করে সরকারি সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়। ব্যবসায়ী ও ভোক্তা সাধারণকে অবহিত করা হয় , জনস্বাস্থ্য বিবেচনায় আজ থেকে খোলা সয়াবিন তেল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতার সকলের সহযোগিতা কামনা করা হয়। সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে তদারকি কার্যক্রমে চকবাজার ও রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিপণন করায় সমীর হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন


মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর ঈশানবালা নামক স্থান থেকে কাঠবডি ট্রলারে থাকা ৮৫ মণ জাটকা জব্দ করেছে জেলা টাস্কফোর্স। কাউকে আটক করা সম্ভব হয়নি এ ঘটনায়।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের হিজলা থানা থেকে ৮৫ মণ জাটকা বোঝাই ট্রলারটি ইশানবালার দিকে যাওয়ার সময় আটক করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, বিকেল ৪টায় চাঁদপুর জেলা সদর থেকে জেলা টাস্কফোর্স সদস্যরা মেঘনা নদীতে অভিযানে চালায়। এরমধ্যে একটি দল মেঘনা মোহনা এলাকায় অভিযান চালায়। অপর দলটি অভিযান চালিয়ে ঈশানবালা থেকে টলারসহ ৮৫ মণ জাটকা জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসে। তবে ট্রলারে থাকা জাটকার মালিক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি তাকে।
এরপর রাত সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড স্টেশনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় জব্দকৃত জাটকাগুলো বিতরণ করা হয়।
অভিযানে মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২। গত ১৮ জুন রবিবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের মৃত আলী মিয়া এর মেয়ে পারভিন (৪২)। র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক মহিলা ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


২ সেপ্টেম্বর শনিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের এক মসজিদ থেকে ১০টি সিলিং ফ্যান চুরির হয়েছে।
শনিবার দিনগত গভীর রাতে মসজিদের তালা ভেঙে এসব ফ্যান চুরির ঘটনা ঘটেছে।
কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার বলেন, বিষয়টি দুঃখজনক ও আতঙ্কের। থানায় চুরির ঘটনার কথা জানানো হয়েছে।
এলাকাবাসীরা জানান, মসজিদের কোনো ওয়াকফ নেই। মানুষের সাহায্য ও সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে মসজিদটি। প্রচণ্ড গরমে মুসল্লিদের সামান্য আরামের জন্য অন্যের সহযোগিতায় লাগানো হয়েছিল এসব সিলিং ফ্যান।
মন্তব্য করুন


আজ
(২৫ আগস্ট) ‘হাবু’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মাহবুবুর রহমান চাষীর বিয়ে।
জানা
গেছে, আজ রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
গতকাল (২৪ আগস্ট) তার
গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। জানা গেছে, কনের নাম তুলতুল। তুলতুল ঢাকারই মেয়ে। কনে
স্নাতক সম্পন্ন করছেন।
বিয়ে
সম্পর্কে চাষী আলম বলেন, আমাদের বিয়ে হচ্ছে পারিবারিকভাবেই। গতকাল আমাদের গ্রামের
বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বেশ কিছুদিন
আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার এবং আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে।এর মধ্যে
আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি
আমি আর বিয়ে করব না। কী আর করা।
ব্যাচেলর
পয়েন্ট নাটকের অভিনয়ের মাধ্যমে চাষী আলম জনপ্রিয়তা লাভ করেছেন। এতে তার অভিনীত
চরিত্রের নাম ছিল ‘হাবু’। এই চরিত্রটি এতোটাই দর্শকপ্রিয়তা লাভ করেছে যে, এখন চাষী
আলমকে সবাই ‘হাবু’ নামেই ডাকতে পছন্দ করে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৩১ কেজি ৫শত গ্রাম কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১১ জুন) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ বিল্লাল ও মোঃ মেহেদী হাসান নামক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ৩১ কেজি ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বিল্লাল (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রঘুরামপুর গ্রামের মোঃ জলিল এর ছেলে এবং ২। মোঃ মেহেদী হাসান (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের মোঃ রশিদ আহম্মদ এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মন্তব্য করুন


অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস
ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে জেলা আইনজীবী
সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ১১টায় ক্যাটাগরিতে আইনজীবীদের সন্তানদের চিত্রাঙ্কন
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র
সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে রিক্রিয়েশন, কালচারাল এন্ড সোশ্যাল
ওয়েলফেয়ার সেক্রেটারি এডভোকেট কাজী আবদুল কাইয়ুম মিন্টু'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির
সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কাজী নাজমুস সা'দাত, আসন্ন জেলা আইনজীবী
সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন ও এডভোকেট মোঃ
কামরুল হায়াত খান, সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও এডভোকেট
খন্দকার মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন পদে পদপ্রার্থী আইনজীবীরা। এসময় আরও উপস্থিত ছিলেন,
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ আইনজীবীদের সন্তানসন্ততিরা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায়
অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা
ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম
ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ হেলাল উদ্দিন
বলেন- এধরনের অনুষ্ঠান দেখে সত্যি আমি অভিভূত। আমি আশাবাদী এর ধারাবাহিকতা অব্যাহত
থাকবে। এরফলে আইনজীবীদের সন্তানদের সুন্দর মনমানসিকতা গড়ে ওঠবে।
এদিকে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
করতে প্রভাত ফেরিতে সামিল হলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী। এরপর
কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা আইনজীবী
সমিতি ও বিজ্ঞ আইন কর্মকর্তারাসহ অন্যান্য আইনজীবীরা। এরআগে কুমিল্লা আদালত প্রাঙ্গণে
নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ফুলেল শুভেচছা জানান কুমিল্লার
বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনসহ কুমিল্লা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির
অন্যান্য বিজ্ঞ বিচারক ও কর্মকর্তা-কর্মচারী এবং জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ।
মন্তব্য করুন


প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফেরা এবং ২০২৪ সালে জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্য মিথ্যা বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে এ তথ্য জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং ২০২৪ সালে জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
'এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো। '
নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে গতানুগতিক পরীক্ষার বদলে দক্ষতা নির্ভর মূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
প্রয়োজনে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মন্তব্য করুন


আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে কুমিল্লার চকবাজার, রাজগঞ্জ ও নিউমার্কেট এলাকায় বিশেষ সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে ও নেতৃবৃন্দের সাথে মিটিং করে সরকারি সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়। ব্যবসায়ী ও ভোক্তা সাধারণকে অবহিত করা হয় , জনস্বাস্থ্য বিবেচনায় আজ থেকে খোলা সয়াবিন তেল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতার সকলের সহযোগিতা কামনা করা হয়। সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে তদারকি কার্যক্রমে চকবাজার ও রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিপণন করায় সমীর হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন


চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৫টি ককটেল র্যাব উদ্ধার করেছে। মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩ইং) দিনগত গভীর রাতে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কুথানি পাড়া এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর ২০২৩ইং) বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল এতথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে সদর উপজেলার রানিহাটি ইউনিয়ানের কুথানীপাড়া এলাকায় সিমেন্টের একটি ব্যাগে বেশ কয়েকটি ককটেল পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরে অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করা হয়। রাজশাহী থেকে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। তারা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি সন্ত্রাসী গোষ্ঠী হরতাল-অবরোধকে কেন্দ্র করে এলাকা অস্থিতিশীল করতে ককটেলগুলো মজুত করেছিল। ককটেল মজুতকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন