

মোঃ বিল্লাল হোসাইন, মুরাদনগর:
কুমিল্লা জেলার মুরাদনগরে গুনজর গ্রামে দাদীর জানাজা শেষে মোটরসাইকেল দূর্ঘটনায় নাতির মৃত্যু হয়েছে। মোটরসাইকেল দূর্ঘটনায় আরও একজন আহত হয়। নিহত মো. সাকিবুল হাসান (২১) উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের গুঞ্জর সরু মিয়া হাজী বাড়ির মো. মৃদন মিয়ার ছেলে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ১০ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বাখরনগর ফুলমালা ব্রিকসের সামনে ভয়াবহ এ দূর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য,সে দাদীর জানাজা পড়ার জন্য চট্রগ্রামের পতেংগা (তার কর্মস্থল) থেকে গতকালই এসেছিল।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মঞ্জুরুল আবছার বলেন, মোটরসাইকেল দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ ও আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা সদর দক্ষিণের সোয়াগঞ্জ বাজার এলাকায় ইফতারির বাজার, মৌসুমি ফলসহ নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা।
রোববার (২৪ মার্চ) ভোক্তা-অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পঁচা-বাসি এবং রং যুক্ত খাবার জব্দ করে ধ্বংস করা। অভিযানে ভোক্তা সাধারণের মাঝে যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রির ব্যবস্থা করা হয়।
এ তদারকি অভিযানের সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার যাচাই করা হয়। ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অপদ্রব্য না মেশাতে এবং মেয়াদহীন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ না করতে নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ভোট গ্রহণের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। বিভিন্ন উপজেলা সদর থেকে আনসার-পুলিশসহ নির্বাচনি কর্মকর্তাদের তাদের স্ব স্ব কেন্দ্রে পাঠানোর আগে নির্দেশনা দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ।
শনিবার সকাল থেকে কুমিল্লা জিলা স্কুল মাঠ থেকে জেলার ১১টি আসনের ১৭টি উপজেলায় বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জামাদি পাঠানোর কার্যক্রম শুরু হয়। রোববার ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।
কুমিল্লা জেলায় ১৪৩৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা ১ হাজার কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণের জন্য জেলায় মোট ৯১ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট দায়িত্ব পালন করছেন। সাড়ে ৪ হাজার পুলিশ সদস্য, ১৭ হাজারেরও বেশি আনসার সদস্য, ৩৩ প্লাটুন বিজিবি ও সেনা বাহিনীর সদ্যস্যরা আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত থাকবেন।
মন্তব্য করুন


কুমিল্লায় অস্ত্র ও কার্তুজসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার
করেছে র্যাব-১১, সিপিসি-২।
মঙ্গলবার
(১৭ এপ্রিল) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন উত্তর কালিয়াজুরি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা
করে আসামী মোঃ নাইম (২৪) নামক একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় আসামীর
কাছ থেকে ১ টি এলজি গান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী
মোঃ নাইম (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর কালিয়াজুরি গ্রামের মোঃ তপন
মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে
দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম
সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের
বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস), কুমিল্লা শাখার ২০২৪-২০২৬টার্মের নির্বাহী কমিটি ও কাউন্সিলর নির্বাচন সম্পন্ন হয়েছে। মোঃ আলমগীর হোসেন সভাপতি ও মোঃ হাবিবুর রহমান সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ মিলন আকন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নোমান, অর্থ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজীব চন্দ্র দেবনাথ, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রব, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যান সম্পাদক শিপন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নূর আলম, নির্বাহী সদস্য মোঃ বাবুল হোসেন, সুমন হোসেন সরদার, জনাব আবু সালেহ মোঃ নাসিম। কাউন্সিলর মোঃ ফারুক হোসেন দেলোয়ার, মোঃ সোহাগ, জসীম উদ্দিন, আয়ুইব আলী সরকার, সঞ্জয় কুমার দত্ত, মোঃ ফয়সাল হাওলাদার।
ডিপ্রকৌস কুমিল্লা শাখা নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কামাল উদ্দিন আহমদ, নির্বাচন কমিশনার পিন্টু দেবনাথ, ও জাহিদুর রহমান কর্তৃক সমন্নয়ে গঠিত নির্বাচন কমিশন ২৫ নভেম্বর’২৪ তারিখে উল্লেখিত ২১ সদস্য বিশিষ্ট কমিটিকে নির্বাচিত বলে ঘোষনা দেন।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশের শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার দুপুর ১২ টায় কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে সকল কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কতিপয় অকৃতকার্য ছাত্রছাত্রী শিক্ষা বোর্ডের এখতিয়ার বহির্ভূত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করাসহ গালমন্দ এবং ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। তারই প্রতিবাদে সারাদেশে আন্তঃবোর্ডের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির
অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, কুমিল্লার জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির
আহমেদ খাঁন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সারা বাংলা ও দৈনিক পূর্বাশার
প্রতিনিধি মো. রাসেল ও সাধারণ সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ
এবং সাংগঠনিক সম্পাদক বার্তা ২৪ প্রতিনিধি মঈন নাসের খান রাফি আনুষ্ঠানিকভাবে
দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাদারিত্ব,
ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ
জিতুর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও
উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ সাহা,
এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক,
দৈনিক রূপসী বাংলার সিনিয়র রিপোর্টার বাবু অশোক বড়ুয়া,
কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল,
দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান,
কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সহিদ উল্লাহ,
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল্লাহ,
দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মীর শাহলম,
আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া,
দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,
প্রেসক্লাবের সহ সভাপতি মাহাবুব আলম বাবু,
দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মামশাদ কবির, কুমিল্লা
সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস,
ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ,
দৈনিক আমার দেশের দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন,
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তাওহিদ হোসেন মিঠু,
প্রচার প্রকাশনা সম্পাদক এন কে রিপন,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন,
বাসস প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ,
দেশ টিভির প্রতিনিধি সুমন কবির,
নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ রওশন শাহ,
নাগরিক পার্টির কুমিল্লার অন্যতম সংগঠক ফারহা ইম্পা,
নেতা জিসান, অনিক, অনন্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী নাছির
প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক
মাহফুজ আনোয়ার সৌরভ। শুভেচ্ছা বক্তব্য শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন
রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: রাসেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্লোবাল টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রণী, আজকের
পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর দীপু,
এনটিভির মাহফুজ নান্টু, সময় টিভির প্রতিনিধি ইসতিয়াক আহমেদ,
দৈনিক পূর্বাশার ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা,
স্টাফ রিপোর্টার মো: আলাউদ্দিন,
স্টাফ রিপোর্টার ম্যাক রানা, নিউজটোয়েন্টি ফোর টিভির প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন,
বাংলা টিভির প্রতিনিধি
আরিফ মজুমদার, আজকের কুমিল্লার বার্তা সম্পাদক নাছরিন আক্তার, জাগো নিউজ ও কালের কন্ঠের প্রতিনিধি জাহিদ পাটোয়রি,
জাগরনী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক,
মাই টিভির প্রতিনিধি জসিম উদ্দিন জসিম,
ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ
ইমরান, মেগোতীর
ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না, ঢাকা মেইলের সাকলাইন জোবায়ের, এটিএন নিউজের আনোয়ার হোসেন, রাইজিং বিডির রুবেল মজুমদার, বাংলা ভিশন টিভির আবুল খায়ের আশিক,
জিটিভির মাইন উদ্দিন ও মহিউদ্দিন,
ভোরের কলামের সম্পাদক তৈৗহিদ অপু,
আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,
রুপসী বাংলার ফারুক আজম, মোহনা টিভির
আব্দুল মোতালেব নিখিল,
চ্যানেল এস টিভির প্রতিনিধি রাজিব সাহা,
কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির মজিবুর রহমান পাবেল,
সাইদুর রহমান,
বাংলাদেশ কন্ঠের ইয়াছিন, মিলেনিয়াম টিভির হাবিবুর রহমান মুন্না,
আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল, বুড়িচং
প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, কুমিল্লার ডাকের রিপোর্টার রুহুল আমিন সুমন,
গ্লোবাল টিভির প্রতিনিধি পলাশ,
জাগরণী ২৪ এর আয়েশা, ডিবিসির ক্যামেরাপার্সন বিপ্লব,
সাংবাদিক জাবিউল মাহিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
হয়। এতে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। দর্শক-শ্রোতারা সাংস্কৃতিক পরিবেশনায়
মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। গিটারিস্ট সোহেল, ভুষণের সমন্বয়ে একটি টিম সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।
মন্তব্য করুন


কুমিল্লা চকবাজার এলাকায় সাধারণ পোলাও
এর চালকে "চাষী ভাই সুগন্ধি চিনিগুড়া চাল" ব্রান্ডের নামে প্যাকেটে
ভরে বিক্রি করা সময় ভোক্তা অধিদপ্তরের তদারকি টিমের হাতে ধরা পড়ল।
আজ (৩০মে) কুমিল্লার চকবাজার এলাকায়
অভিযানের সময় দেখা যায়, মেসার্স এস আর রাইছ এজেন্সি নামের একটি প্রতিষ্ঠান বাজার
থেকে কেনা মদিনাসহ অন্যান্য সাধারণ চিনিগুড়া চাল স্কয়ার কোম্পানির "চাষী"
ব্রান্ডের আদলে "চাষী ভাই" নামের প্যাকেটে নিজেরাই মোড়কীকরণ করে
বিক্রয় করছে। ভোক্তাদের সাথে এমন প্রতারণা করায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা
জরিমানা করা হয়। এ সময় অনুমোদনহীন নকল মোড়ক জব্দ করা হয়। উক্ত প্রতিষ্ঠানটি এমন
কাজ আর করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।
এছাড়াও কোরবানীর ঈদকে সামনে রেখে
আজ চকবাজার এলাকার বিভিন্ন মসলার বাজারও তদারকি করা হয়। নানা অনিয়মের অভিযোগে
মোট তিন প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
অভিযান পরিচালনা করার সময় চকবাজার মার্চেন্ট
এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা
শাখা (ডিবি), কুমিল্লা।
জেলা
গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) তুষ্টলাল বিশ্বাস, এএআই মোঃ আব্দুল্লাহ, এএসআই মোঃ
সাইদুর রহমান, এএসআই আব্দুস সালাম ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর
রাতে কোতয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউপির ১নং ওয়ার্ডের
জগন্নাথপুর সাকিনস্থ জনৈক সোহাগের বাড়ীতে প্রবেশের রাস্তার জনৈক নাজির এর অটোরিক্সা
গ্যারেজের সামনে রাস্তার উপর মোঃ মামুন মিয়া ও মোঃ জসিম এর দেহ তল্লাশী করে ১০০০ পিস
ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বহনকৃত একটি কালো রংয়ের পালসার মোটর
সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ মামুন মিয়া (৩৮), পিতা-মৃত হারুন
মিয়া, মাতা-বেগম বিবি, গ্রাম-২য় মুরাদপুর (লস্কর পুকুরের পাড়ের পশ্চিম পাড় কালা মিয়ার
বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ২। মোঃ জসিম(৩৬), পিতা-মৃত হিরন মিয়া, মাতা-জহুরা
বেগম, গ্রাম-ঝাকুনীপাড়া, ০১নং ওয়ার্ড, ০৬নং জগন্নাথপুর ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
এ
ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৪৪, তারিখ-
১২/০৯/২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে
৪৮৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে।
আজ
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবের বাজার
বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২১০২ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর
এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য প্রস্তুত বিভিন্ন প্রকার
৪৮৭ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়।
আটককৃত
শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৭ লক্ষ ৬১ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা সিভিল সার্জন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মেহেদী হাসান, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সাবিজা ইয়াসমিন, ইউনিসেফ এর ডাক্তার ব্যার্ণাজী সুলতানাসহ অন্যরা।
সভায় সিভিল সার্জন বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ১৭টি উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুলগামী ৩ লাখ ৬৯ হাজার ৩৪০জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ হাজার ৩২৭জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। পাঁচ হাজার ২১৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নয় হাজার ৯৪২টি কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।
মন্তব্য করুন