

কুমিল্লা জেনারেল হাসপাতালের সামনে কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার বৈধ কাগজপত্র পায়নি ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য বিভাগ। এই হাসপাতালের অপারেশন থিয়েটারকে ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করে সিলগালা করা হয়েছে। এ হাসপাতালে একদিন আগেও করা হয়েছে এক প্রসূতি মায়ের অস্ত্রোপচার। নবজাতক শিশুসহ ওই মাকে আবার রাখা হয়েছে অপারেশন থিয়েটারের লাগোয়া অস্বাস্থ্যকর কেবিনে।
স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় অবস্থিত,মেডিকন স্পেশালাইজড হাসপাতালও চিকিৎসা সেবা দেওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ডেঙ্গু পরীক্ষাসহ প্রায় সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষায় সরকার অনুমদিত মূল্যের তুলনায় বেশি নেওয়ার প্রমাণও পাওয়া যায়। এই হাসপাতালের ফার্মেসির কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। হাসপাতালের সকল বিভাগসহ হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: মেহেদী হাসান (এমওসিএস) ও ডা. মো: আবদুল কাউয়ুম (এমও কোর্ডিনেটর)।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো: মেহেদী হাসান জানান, মেডিকন হাসপাতালের কোনো অনুমতিপত্র নেই। তারা অনুমতি ছাড়াই রোগী ভর্তি, পরীক্ষা ও অস্ত্রপচার করে যাচ্ছিল। এছাড়াও তারা সকল পরীক্ষার দামও বেশি রাখে। জরুরি বিভাগের ভেতর শুধু দুইটা বেড ছাড়া আর কিছুই নেই। এমন অনিয়মের কারণে তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া মেট্রোপলিটন হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও নানান অভিযোগে হাসপাতালটিকে সিলগালা এবং ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ডাকাতিয়া নদীতে ঘুরতে গিয়ে প্রবল বাতাসের কারণে নৌকা উল্টে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিডডা গ্রামের ঢাকায় বসবাসকারী আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান (১৬) ও একমাত্র কন্যা সন্তান অরণ্য আক্তার মেডিকেল পড়ুয়া ছাত্রী (২০) গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে নানার বাড়ি আবুল হাসেম এর বাড়িতে বেড়াতে আসে শুক্রবার দুপুরে খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে ঘুরতে যায়। ওই সময় প্রবল বাতাসের কারনে নৌকা উল্টে ডুবে যায়, সাঁতার
না জানার কারনে আপন ভাই বোন উঠে আসতে পারেনি। গ্রামবাসীদের দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পরে ভাই তানভীর রহমান (১৬) মৃত অবস্থায় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করে আর বোন মেডিকেল পড়ুয়া ছাত্রী অরুন্যা আখতারকে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের লোক ও ডুবুরি এসে উদ্ধার করে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমাকে অবগত করা হলে তিনি সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠান এদিকে উক্ত ঘটনা নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজমান করছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক ৫২ কেজি গাঁজা উদ্ধার।
অদ্য ০৪/০৮/২৩খ্রিঃ তারিখ বেলা ১১:৩০ঘটিকায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ) তুষ্টলাল বিশ্বাস, এএসআই/মোঃ ফরহাদ আলম, এএসআই/মোঃ আব্দুল্লাহ ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোডস্থ আলেখাচর মোড় যুদ্ধজয় ভাস্কর্য এর দক্ষিণ পাশে চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মিজান মিয়ার ভাড়াকৃত পরিত্যক্ত খালি জায়গায় পৌঁছা মাত্রই ডিবি পুলিশ হিসাবে চিনিতে পেরে ০২জন অজ্ঞাতনামা ব্যক্তি ০২টি প্লাষ্টিকের বস্তা ফেলে দিক বেদিক ছুটাছুটি করে দৌঁড়ে পালিয়ে যায়।
উক্ত বস্তা ০২ টি তল্লাশি করে ৫২(বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে কুমিল্লা এর কোতয়ালিী মডেল থানার মামলা নং- ১১ , তারিখ- ০৪ আগস্ট, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪০টি স্বর্ণের বারসহ ১ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (১৭ জানুয়ারি) মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে রিমন হোসেন (২৮) নামে ১ চোরাকারবারিকে আটক করা হয়। রিমন ওই উপজেলার মাটিলা বাগানপাড়ার হজরত আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, বুধবার মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে ওত পেতে ছিল। এসময় ২ চোরাকারবারি সীমান্ত এলাকায় এলে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় তাদের ১ জন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিপন নামে এক যুবককে ধরে ফেলে বিজিবি। এসময় চোরাকারবারিদের ব্যাগে ৪০টি (ওজন- ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম) স্বর্ণের বার পাওয়া যায়। যার দাম ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে রিমন হোসেনকে।
মন্তব্য করুন


কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার সহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম জানান, গেল ১৩ জুলাই নগরীর রানীর দিঘীরপাড় থেকে তৌফিকুল ইসলাম সবুজ নামে একজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এঘটনায় মামলা হলে আজ (১৫ জুলাই) সোমবার ভোর রাতে পুলিশ নগরীর দক্ষিন চর্থা ও রানীর বাজার এলাকা থেকে মোঃ রকি (১৯) ও আল মোকাদ্দিম রিয়াজ (২৫) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় ছিনতাইকৃত টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।
মন্তব্য করুন


মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন , অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশ ইতোমধ্যে সব ব্যবস্থা নিয়েছে ।
আইজিপি আরো বলেন, বাংলাদেশ পুলিশ দেড়শ বছরের পুরোনো একটি প্রতিষ্ঠান। আমরা এরমধ্যে অনেক নির্বাচনী দায়িত্ব পালন করে আসছি। আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের সব ধরনের প্রশিক্ষণ আছে, লজিস্টিকস ও ইক্যুইপমেন্টও আছে। আমরা আমাদের সব জনবল নিয়ে প্রস্তুত আছি। ইতোমধ্যে আমরা নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী বিশেষ পরিকল্পনা নিয়েছি।
নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে আইজিপি বলেন,তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদের যেসব দায়িত্ব দেওয়া হচ্ছে তা আমরা পালন করছি।
অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে নির্বাচন উপহার দেওয়ার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সব ব্যবস্থা নিয়েছি। সফলভাবে ইতোপূর্বে আমরা অনেক নির্বাচন সম্পন্ন করেছি, আগামীতেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল নির্বাচন আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে।আমাদের সেই সামর্থ্য ও সাহস আছে।
পুলিশের যে সক্ষমতা আছে নাশকতাকারীদের সামনে দাঁড়ানোর সাহস আছে বলে মনে করি না। যেকোনো নাশকতা মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ প্রস্তুত আছে।
মন্তব্য করুন


ঢাকাই
সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ। আজ ২৮ মার্চ শাকিব খানের ৪৫ বছর পূর্ণ
হয়েছে। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ঢালিউডে তাঁর অভিষেক।
ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।
দুই
দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন অভিনেতা শাকিব খান। একের
পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন।
১৯৭৯
সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ
করেন শাকিব খান। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান
একজন গৃহিণী।
মন্তব্য করুন


মাত্র ২০০০ টাকা খরচ করে তৈরি করেন এক লাখ টাকার জালনোট। ১৯ জুন সোমবার রাতে রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত
আসামীরা হলো: মো. শাহজাদা আলম (৩৩), মো. মাহেদী হাসান (১৯), আবু হুরায়রা ওরফে তুষার (২২)।
মো: মেহেদী হাসান ফটোশপ এবং গ্রাফিক্সের কাজ জানতেন। তারপর ইউটিউব দেখে শেখেন জাল টাকা বানানোর প্রক্রিয়া। ফেসবুকের মাধ্যমে শাহজাদা ও তুষারের সহযোগিতায় জালটাকা তৈরি করে কেনাবেচা শুরু করেন। ৫ লাখ টাকা, ৬ লাখ টাকার চালানসহ ৪টি চালান দেন তারা।
গ্রেফতারের সময় ৯০০টি ২০০ টাকার জালনোট এবং ২০০টি ১০০ টাকার জালনোট মিলিয়ে সর্বমোট ২ লাখ টাকার জালটাকা উদ্ধার করা হয়। এছাড়া জালনোট প্রস্তুতের কাজে ব্যবহৃত একটি করে ল্যাপটপ, ল্যাপটপ ব্যাগ, কিবোর্ড, পেনড্রাইভ, দুটি মাউস, ল্যাপটপ চার্জার, ১০টি বিশেষ মার্কার পেন, টাকা ছাপানোর কাজে ব্যবহৃত ২টি বিশেষ প্রিন্টার, টাকার ডিজাইন প্রিন্ট করার জন্য ৪টি টোনার কার্টিজসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
মন্তব্য করুন


গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচারকালে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শনিবার (২০ জানুয়ারি) রাতে এ তথ্য জানানো হয় র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
গ্রেফতারকৃতরা হলো: ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিদ্দিকুর রহমানের ছেলে ফারুক মিয়া (৩৬) এবং শেরপুর জেলার শ্রীবরদী থানার শাহআলীর ছেলে বিপ্লব হোসেন (২৬)। তাদের কাছে থেকে ৮৬ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে শনিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ৮টায় পৌরশহরের খলসী নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান থেকে ৮৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। সেইসঙ্গে জব্দ করা হয় কাভার্ডভ্যানটি।
বিভিন্ন কৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন তারা।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, আসামিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অটোরিকশা চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সাটি উদ্ধার করেছে। এসময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী থানার আনোয়ার হোসেন মজুমদারের ছেলে সিয়াম মজুমদার (২০), আবু হানিফের ছেলে মোঃ পরান (১৯) ও মৃত আলী গাজীর ছেলে মহব্বত গাজী (২৯)।
রোববার (১২ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
ত্রিনাথ সাহা জানান, শুক্রবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে শাহ আলমের বাড়ি থেকে অজ্ঞাতনামা চোরচক্র তার একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে তিনি শনিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের দাতামা বটতলা এলাকায় অভিযান চালিয়ে চোরাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা চোরাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে ১৬৪ ধারা জবানবন্দি শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


দিনাজপুরের নবাবগঞ্জে একটি গাভির ছয় পায়ের বাছুরের জন্ম হয়েছে।এ চাঞ্চল্যকর ঘটনায় গাভির মালিকের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কৃষক মাহামুদুল হকের গাভিটি এ বাছুরটির জন্ম দেয়।
বর্তমানে বাছুরটি সুস্থ আছে। ছয় পা বিশিষ্ট বাছুরটি দেখতে আসা অনেকেই বলেন,লোকমুখে জানতে পারি নওদাপাড়া গ্রামে ৬ পায়ের একটি বাছুর জন্মেছে। তাই বাছুরটি দেখতে আসলাম। বাছুরটি দেখে খুব ভাল লাগলো।
গাভিটির মালিক মাহামুদুল হক বলেন, অনেক যত্ন করে ছোট থেকেই গাভিটিকে লালন-পালন করেছি। শুক্রবার সকালে গাভিটি প্রথম একটি বাছুর জন্ম দেয়। বাছুরটির পিঠের উপর অতিরিক্ত দুটি পা আছে। বর্তমানে গাভি ও বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
মন্তব্য করুন