

কুমিল্লায়
বিট পুলিশিং মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বুড়িচং থানাধীন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বুড়িচং থানার আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,কুমিল্লা মো: কামরান হোসেন। বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খন্দকার
এর সভাপতিত্বে পীরযাত্রাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আবু তাহের উপস্থিত ছিলেন। এসময় সংশ্লিষ্ট বিট অফিসার, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ এর সকল সদস্য, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকবৃন্দ, নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


৪৬তম
বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার
(১৮ জানুয়ারি) পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষা
নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩
এর প্রিলিমিনারি যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১০টা
থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও
ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট
গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে
এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৪৬তম
বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।
এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।
২৩
সালের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। এ বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন
জমা পড়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন


জেলার নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে চার হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় ২৮ আগস্ট সোমবার দুপুরে পৌর শহরে।
এ সময় নকলা-চন্দ্রকোনা মোড় এলাকার সায়েদুল ইসলাম ও রাসেল মিয়ার খাবারের হোটেলে এবং থানার সামনে ধানহাটি রাস্তার নবী হোসেন ও জুলহাস উদ্দিনের হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক এই জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। অভিযানে সায়েদুল ইসলাম, রাসেল মিয়া, নবী হোসেন ও জুলহাস উদ্দিন প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি, প্রাণহানিকর বা প্রাণের হুমকি আছে এমন কোনো পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করলে এবং এর যথাযথ প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সাদিয়া উম্মুল বানিন।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


লিওনেল
মেসি ও বিখ্যাত পানীয় প্রস্ততকারী প্রতিষ্ঠান মার্ক অ্যান্থনি ব্রান্ডস এই পানীয়টি
বাজারে আনছে। এ বছরের মার্চে নিজের সামাজিক মাধ্যমে সর্বপ্রথম এই সম্পর্কিত ঘোষণা দেন
মেসি। তিনি নিজেই জানান যে তিনি এই নিয়ে খুবই উৎসাহিত। মেসির এই পানীয়টি বাজারের অনান্য
পানীয় থেকে আলাদা এবং সম্পূর্ণভাবে নন অ্যালকোহলিক হতে যাচ্ছে।
বুধবার
(২৯ এপ্রিল) মেসি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার আসন্ন এই হাইড্রেশন ড্রিংকস
সম্পর্কে আপডেট প্রকাশ করেন। তিনি জানান সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতে
ড্রিংকসটি জুনের ১৪ তারিখ থেকে পাওয়া যাবে। ইন্সটাগ্রামে দেওয়া ভিডিওতে দেখা যায় মেসি
ও তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ড্রিংকস প্রস্তুতকরা ফ্যাক্টরি ঘুরে দেখছেন।
মেসি
ভিডিওর ক্যাপশনে লেখন, ‘আমরা নিজেদের হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের
সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। কারণ, হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাকভাবে
হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে, সেখান থেকে
মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের হাইড্রেশন পানীয়টি কীভাবে তৈরি হচ্ছে, সেটি
সম্পর্কে জেনেছি।’
তবে
মার্ক অ্যান্থনি ব্রান্ডসের সাথে তৈরি করা পানীয় বাদেও মেসির আরো অনেক ব্যবসা ও পার্টনারশিপ
রয়েছে যেখান থেকে বিশ্বকাপজয়ী এই তারকা বছরে বড় ধরনের অর্থ আয় করেন। ফোর্বসের মতে মেসির
বর্তমান আর্থিক ভ্যালু প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মতো। অ্যাডিডাস, পেপসিকো, বাডউইসার
ইত্যাদি প্রতিষ্ঠান থেকেও মোটা অঙ্কের টাকা পান বিশ্বের সেরা এই ফুটবলার।
ফুটবলে
সবচেয়ে বিখ্যাত খেলোয়াড়ের নাম বলতে বলা হলে প্রথমেই থাকবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী
তারকা লিওনেল মেসির নাম। ফুটবলে প্রায় ২০ বছর ধরে রাজত্ব করা এই আর্জেন্টাইন ফুটবল
যে যা যা পাওয়ার সবই পেয়েছেন। বিশ্বকাপ জয়ে ফুটবলকে পূর্ণতা দেওয়া মেসির হয়তো আর ফুটবল
থেকে চাওয়ার কিছু নেই। তাই এবার ফুটবলের বাইরে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছেন এই মহাতারকা।
ফুটবলের
বাইরে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী এই
তারকা। যার মধ্যে রয়েছে হাইড্রেশন পানীয় তৈরির ব্যবসাও। মেসির নিজের ভাষ্যমতেই তিনি
যে পানীয়টি বাজারজাত করতে যাচ্ছেন তা পানীয়র বাজারকে পুরোপুরি বদলে দিবে। মেসি ভক্তরাও
অধির আগ্রহে অপেক্ষা করছে পানীয়টির জন্য। তাদেরও জানার আগ্রহ কবে থেকে পানীয়টি তারা
বাজারে পাবে?
অবশ্য
জুনে মেসির নন অ্যালকোহলিক হাইড্রেশন ড্রিংক বাজারে আসলেও পানীয়টির নাম এখনো ঠিক করা
হয়নি।
মন্তব্য করুন


বাংলাদেশের
১১টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার
(২০ মে) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে ।
আবহাওয়াবিদ
মো: মনোয়ার হোসেন জানিয়েছেন, রাজশাহী,
পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কক্সবাজার
এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০
কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব
এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য
এক পূর্বাভাসে বলা হয়েছে,
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ
সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি ঘনীভূত হতে পারে।
এতে
মঙ্গলবার (২১ মে) সকাল পর্যন্ত রংপুর,
রাজশাহী, ময়মনসিংহ
ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,
ঢাকা, খুলনা, বরিশাল ও
চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ
বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি
হতে পারে।
মঙ্গলবার
সকাল থেকে বুধবার (২২ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী,
ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও
সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ
বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা
প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার
সকাল থেকে বৃহস্পতিবার (২৩ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী,
ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক
জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও
বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রায়
অপরিবর্তিত থাকতে পারে।
রাজশাহী, পাবনা, দিনাজপুর ও
নীলফামারী জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের
তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও
সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের
অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য করুন


আগামী সোমবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে সর্বস্তরের শত শত মুসল্লিদের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন আজ শনিবার সংবাদমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজ জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় আদায় করবেন।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করবেন।
সোমবার রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ সংশ্লিষ্টরা তাকে অভ্যর্থনা জানাবেন।
নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে নারীদেরও ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
নামাজ শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন তিনি। পরে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন।
মন্তব্য করুন


কালের বিবতনে ঐতিহ্য হারাতে বসেছে নওগাঁর আত্রাইয়ের মৃতশিল্প। প্রয়োজনীয় অর্থ ও উপকরণের অভাবে আত্রাই উপজেলার মৃতশিল্প ঐতিহ্য হারাতে বসেছে,মৃৎ শিল্পীরা নিজ পেশা ছেড়ে এক প্রকার বাধ্য হচ্ছে অন্য পেশায় আত্ন নিয়োগ করতে। কালের বিবতন,প্রতিকুলতা আর প্রযুক্তির এ যুগে মেলামাইন শিল্পের বিকাশে মৃৎলিল্প বিলুপ্ত প্রায়। নওগাঁর আত্রাই উপজেলার আটটি ইউনিয়নে মৃৎশিল্পীদের হাতের তৈরি মাটিড় হাঁড়িপাতিল ও ভৈজসপত্রের প্রশংসা ছিল পুরো রাজশাহী বিভাগ জুড়ে।
স্থানীয় কুমারদের হাতে তৈরি মাটির হাড়িপাতিল,কলস, প্রদিপ,খেলনার তৈজসপত্র আর ঘর ছাওনির টালি ছিল মানুষের নজর কাড়া।
শহর অঞ্চলে মাটির তৈরিভৈজসপত্র ব্যবহার না থাকলেও এক সময় গ্রামঞ্চলে এগুলোর ব্যবহার ও চাহিদ ছিল প্রচুর,গ্রাামে বসবাসকারি বিভিন্ন পরিবারের মেয়েদের পয়সা সংগ্রহের জন্য মাটির তৈরি ব্যাংকের কথা সবার জানা।বিদ্যুৎ চলে গেলে গ্রামের বাড়িতে মাটির প্রদীপের চাহিদাও ছিল।যা বতমানে বিরল। তবে বিভিন্ন রোগ বালাই সারতে এখনও গ্রামের মানুষেরা ব্যবহার করে আসছে পিঠা তৈরীর বাসন, মাটির কলস,হাড়ি ও দই ভরানোর জন্য ছোট ছোট পাতিলসহ ইত্যাদিআর একারনেই নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর,পাঁচুপুর, সাহেবগঞ্জ, বিশা,হাটকালুপাড়া,কালিকাপুর পল্লীতে এখনও চাকা ঘুরছে। কিন্তু আগের মত জাঁকজমক আর নেই।
দুদিনে দ্রব্যমূল্য বৃদ্ধি,কষ্ট,হতাশায় যেন সবকিছু স্থবির হয়ে পড়েছে পল্লীগুলোতে। এক সময়ের নন্দিত মৃতশিল্প বিলুপ্তির পেছনে নানাবিধ সমস্যা বিরাজ করছে।কুমারদের শ্রমের মজুরি খুবই কম। প্রয়োজননীয় মাটি ও জ্বালানীয় অভাব,সমস্যা বাজারজাত করনেও।
সর্বপরি আধুনিক মেলামাইন শিল্পের বিকাশের জন্য মৃতশিল্প হারিয়ে যেতে বসেছে। মঙ্গবার (4 জুলাই) সকালে মৃৎ শিল্পের সাথে জড়িত উপজেলার মির্জাপুর পালপাড়ায় গিয়ে কথা হয় শ্রী গজেন্দ্র নাথ পাল,শ্রী অমল চন্দ্র পাল,শ্রীমতি সম্পারানী পাল,শ্রীমতি ইতিরানী পাল, ম্রীমতি সুসমা রানী পালের সাথে তারা জানান, মাটির তৈরি জিনিসপত্ত্রের চাাহিদা কমে গেছে অনেকাংশে, প্রয়োজনীয় মাটির অবাবে,দ্রব্যমূল্য সহ বিভিন্ন কারনে তারা তাদের পুরাতনঐতিহ্য ধরে রাখতে পারছে,তাদের এ পাড়ায় এক সময় তিন’শ পরিবার ছিল এর মধ্যে সব পরিবার ভারতে চলে গেছে। বতমানে চল্লিশটি পরিবার রয়েছে।
তারাই একমাত্র মৃৎশিণ্পের চাহিদা আবারো ফিরে আসবে বলে মনে করছেন। এবিষয়ে আত্রাই উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা বলেন, এই উপজেলার মৃতশিল্পকে টিকিয়ে রাখার জন্য উপজেলা সমাজসেবা অফিস থেকে একটি প্রাথমিক জরিপ করা হয়েছে। তাদের পুজিঁ ব্যপারে অধিদপ্তরকে জানানো হয়েছে। আশা করছি এবছরে মৃৎ শিল্পকে টিকিয়ে রাখকতে বিনা সুদে তাদের লোন দেয়া হবে।
মন্তব্য করুন


কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্ণারে 'ইভেন্ট ৩৬০' কুমিল্লায় প্রথম বারের মতো আয়োজিত 'কুমিল্লা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার লোগো উন্মোচন ও প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেছে। 'কুমিল্লা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতাটি আগামী ২০২৫ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় 'কুমিল্লা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বছরব্যাপি এ-কার্যক্রম নিয়ে বিশদ বর্ণনা করেন 'ইভেন্ট ৩৬০' এর প্রতিষ্ঠাতা পরিচালক সাইক্লিস্ট মাহমুদুল হাসান ইফাজ।
কুমিল্লাকে ব্র্যান্ডিং করতে ও সুস্থসবল তরুণ প্রজন্ম গড়তে বিশেষ করে ডিজিটাল ডিভাইস আসক্তি ও মাদক বিরোধী সমাজগঠন এবং কুমিল্লা ম্যারাথনকে সফল করে বাংলাদেশকে এগিয়ে নিতে দীপ্ত অঙ্গিকারের কথা উল্লেখ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারি কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের নেত্রীবৃন্দ ও আয়োজক কমিটির তরুন-তরুনিরা।
আবৃত্তিকার রুবেল কুদ্দুস এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, সংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার সংগঠক দেলোয়ার হোসেন জাকির, সাবেক ক্রিকেটার ও সংগঠক মোঃ রফিকুল ইসলাম সোহেল, লোগো ডিজাইনার ও রোটারিয়ান আল মাহমুদ, রোটরিয়ান ও সমাজকর্মী আবদুল্লা হিল বাকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন শুভেচ্ছা বার্তা পাঠান ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আয়োজন সহযোগে উপস্থিত ছিলেন, কুমিল্লা সাইক্লিস্ট ও কুমিল্লা রানার্স এর অর্ধশত সদস্য।
মন্তব্য করুন


দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কার্যক্রম পরিচালনার জন্য এ অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া বিভাগের প্রধান সায়মা ওয়াজেদ পুতুল।
ভারতের নয়া দিল্লিতে ডব্লিউএইচও’র এক সম্মেলনে সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, এই অঞ্চলের স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হবে— সে সম্পর্কিত একটি নতুন রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। এই ভৌগলিক অঞ্চলের সব দেশের অংশগ্রহণের ভিত্তিতে যদি তা তৈরি হয়, তাহলে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যখাতের মূল সমস্যাগুলো শনাক্ত করা সহজ হবে বলে মনে করেন। নারী, শিশু, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার এবং প্রান্তিক লোকজনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত নতুন কর্ম পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করা প্রয়োজন এবং যদি তা ঘটে তাহলে একদিকে যেমন ডব্লিউএইচও’র কার্যকলাপের সঙ্গে নতুন অংশীদারদের সংযোগ ঘটবে, অন্যদিকে সব দেশের সহযোগিতার ভিত্তিতে একটি সমন্বিত নেতৃত্বও গঠন হবে, যা সংস্থার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে।
নয়াদিল্লির সম্মেলনে ডব্লিউএইচও’র দক্ষিণপূর্ব এশিয়ার সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে সায়মা ওয়াজেদ পুতুল বলেন, আমাদের বিভিন্ন কর্মসূচির রোডম্যাপ এখন আপনাদের হাতে। আপনারা সবাই এসব কর্মসূচির অংশীদার। এটা আমার একার রোডম্যাপ নয়, বরং আমাদের। তাই ডব্লিউএইচও’র পক্ষ থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ— সদিচ্ছা, অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে আমাদের সহযোগিতা করুন।
সূত্র: ইউএনবি
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় কমিউনিটি পুলিশিং এর রাত্রীকালীন গ্রাম পাহারা দলের সদস্যদের সহায়তা ২টি অটোরিকশাসহ মহসিন হোসেন নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা নিন্দপুর গ্রামের চৌরাস্তা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত মহসিন দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামিল হোসেনের ছেলে।
জানা যায়, রবিবার ভোররাতে নিন্দপুর গ্রামের চৌরাস্তায় চেক পেয়েন্টে মহসিন ডাকাত ও তার সহযোগীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কমিউনিটি পুলিশং এর রাত্রীকালীন পাহারা দলের সার্বিক সহায়তায় ডাকাত মহসিনকে আটক করা হয় এবং দুটি অটোরিকশা জব্দ করা হয়। এদিকে তার বিরুদ্ধে দাউদকান্দি, মতলব উত্তর ও কচুয়া থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, কচুয়া থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থাপনায় গ্রাম পুলিশ ও গ্রামবাসী যৌথভাবে চুরি-ডাকাতি প্রতিরোধে গ্রামে গ্রামে নৈশকালীন পাহারা দেয়। এতে চুরি-ডাকাতি সহ নানা সংঘবদ্ধ অপরাধ বহুলাংশে নিয়ন্ত্রনে আসে। তবে এ প্রক্রিয়া পুরো শীতকাল জুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


কুমিল্লায়
১টি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ ।
গত
১১ আগস্ট দুপুরে ভুক্তভোগী কামরুল হাসান প্রঃ মেহেদেী হাসান(২৬), পিতা- মনির হোসেন,
মাতা- শাহিনুর বেগম, সাং- হরিপুর(মোল্লা বাড়ি), থানা- বরুড়া, জেলা- কুমিল্লা তার অটোরিক্সা দিয়ে বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে জোহরের নামাজ পড়ার জন্য বরুড়া থানাধীন ৩নং খোশবাস উত্তর
ইউপিস্থ আদমসার সাকিনে আদমসার পূর্ব বাজার জামে মসজিদের সামনে অটোরিক্সাটি রেখে নামাজ
পড়তে যায়। পরবর্তীতে শাকিল হোসেন(২১), পিতা- মৃত হারুন হোসেন, মাতা- আমেনা বেগম, সাং-
উত্তর শালুকিয়া(লতি বেপারী বাড়ী), থানা- বরুড়া, জেলা- কুমিল্লাগন সহ অজ্ঞাতনামা ২/৩
জন ও গাড়ির চালক এর পিছনে এসে নামাজের জন্য দাঁড়ায়। নামাজ শুরু হলে সেজদার সময় দেখতে
পায় যে, চালকের পিছনে উক্ত ব্যক্তিরা নাই। পরে নামাজ শেষে ভিকটিম কামরুল হাসান প্রঃ
মেহেদেী হাসান(২৬) মসজিদ থেকে বাহির হয়ে দেখতে পায় যে তার ব্যাটারি চালিত অটোরিক্সাটি
কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। সাথে সাথে ভুক্তভোগী কামরুল হাসান চারদিকে খোঁজ করতে
থাকে। বাদীর গাড়িতে জিপিএস ট্র্যাকার থাকার কারণে আসামীর অবস্থান সনাক্ত করা সম্ভব
হয়। পরে জিপিএস ট্র্যাকার মাধ্যমে উপস্থিত সাক্ষী সহ এলাকার কয়েকজনকে নিয়ে আসামীর অবস্থানকৃত
স্থানে বুড়িচং থানাধীন কাবিলা জুতা ফ্যাক্টরির সামনে দুপুর অনুমান ২.১০ ঘটিকার সময়
উপস্থিত হয়ে দেখতে পান যে বাদীর অটোরিক্সাটি চালিয়ে নিয়ে যাচ্ছে দেখে ডাক দিলে বাদীকে দেখে চালক লাফ দেয়
এবং গাড়িতে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন দৌড়িয়ে পালিয়ে যায়। সাথে সাথে তার সাথে লোকজনের
সহায়তায় বিবাদী শাকিল হোসেন(২১)কে আটক করে। আটক করার বিষয়টি বরুড়া থানা পুলিশকে সংবাদ
দিলে বরুড়া থানায় কর্মরত এসআই/জিএম ফখরুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত
হয়ে আটককৃত আসামীকে নিজ হেফাজতে নেয় এবং ঘটনাস্থল হতে চুরি হওয়া ব্যাটারী চালিত অটোরিক্সা
যাহার চেসিস নং- YDPCP002003 (যার মূল্য অনুমান-১,৫০,০০০/- টাকা) উদ্ধার করে ।
এ সংক্রান্তে বরুড়া থানার মামলা নং-১১, তাং-১১/০৮/২০২৩খ্রিঃ
ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়।
মন্তব্য করুন