

কুমিল্লায়
আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৫৮৭ পিস শাড়ী ও ২ টি নম্বরবিহীন
সিএনজিসহ ৪জন আসামীকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ ।
বৃহস্পতিবার
রাতে দেবিদ্বার থানায় কর্মরত এসআই মোক্তার আহমেদ মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ দেবিদ্বার
থানা এলাকায় বিশেষ অভিযান, অস্ত্র, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন
সংবাদ পায়, দেবিদ্বার থানাধীন সাইচাপাড়া গ্রামস্থ সাইচাপাড়া হতে কালিকাপুরগামী পাকা
রাস্তার উপর দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় শাড়ীকাপড় নিয়ে আসছে। উক্ত সংবাদের
ভিত্তিতে এসআই মোক্তার আহমেদ মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ দেবিদ্বার থানাধীন সাইচাপাড়া
গ্রামস্থ দক্ষিন সাইচাপাড়া (কান্দাপাড়া) জনৈক মালেক মিয়ার বাড়ির সামনে সাইচাপাড়া হতে
কালিকাপুরগামী পাকা রাস্তার উপর অবস্থানপূর্বক চেকপোষ্ট করাকালে ২টি সিএনজিকে থামানোর
জন্য সংকেত দেয়। উক্ত সিএনজি ২টি থামলে এসআই মোক্তার আহমেদ মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ
সিএনজি ২ টি তল্লাশি কারে ১টি সিএনজিতে ৫ টি সাদা প্লাস্টিকের বস্তা ও অপরটিতে ৪ টি
সাদা প্লাস্টিকের বস্তাসহ মোট ৯টি সাদা বস্তায় সর্বমোট ৫৮৭ পিস ভারতীয় শাড়িকাপড় ও ২
টি সিএনজিসহ মোঃ তজন মিয়া, মোঃ শাহীন, মোঃ আল আমিন, মোঃ দিদার কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত
আসামীরা হলো: ১। মোঃ তজন মিয়া(২৫), পিতা-মোঃ জজু মিয়া, মাতা-সালেহা বেগম, ২। মোঃ শাহীন(২৪)(সিএনজি
চালক), পিতা-মৃত আবু জাহের, মাতা-মৃত জোসনা বেগম, ৩। মোঃ আল আমিন(৩৫), পিতা-মোঃ দেলোয়ার
হোসেন, মাতা-মোসাঃ আলেয়া বেগম, সর্ব সাং-উত্তর তেতাভূমি, পোষ্ট-হরিমঙ্গল, সর্ব থানা-ব্রাহ্মণপাড়া,
জেলা-কুমিল্লা। ৪। মোঃ দিদার(৩২)(সিএনজি চালক), পিতা-মৃত আব্দুল লতিফ, মাতা-পিয়ারা
বেগম, সাং-আনন্দপুর, পোষ্ট-হরিমঙ্গল, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা।
উক্ত
ঘটনায় দেবিদ্বার থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-বিশেষ
ক্ষমতা আইনের ২৫- B রুজু করা হয়।
মন্তব্য করুন


সিলেট জেলার সীমান্ত এলাকা জাফলংয়ে পৃথক অভিযানে ২২৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। পাশাপাশি টিভিএস মোটরসাইকেল যোগে ভারতীয় চিনি পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
০২ সেপ্টেম্বর শনিবার সকালে ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকার ইছামতী নদীর তীরে টহল পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১২১ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে।
অপর এক অভিযানে ইউনিয়নের বুগইলকান্দি এলাকার আকবর ও আমির আলীর বসতঘর থেকে ৫০ কেজি ওজনের আরও ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
অভিযানকালে ওই এলাকার হাবিব আলীর ছেলে আকবর আলী (৫০) তার সহোদর আমির আলী (৪২) ও নুরুল আমিনের ছেলে সজিব মিয়া (২৫) পালিয়ে যান।
এদিকে, মধ্য জাফলং ইউনিয়ন রাধানগর বাজার থেকে মোটরসাইকেল যোগে চিনি পাচারকালে মো. মাহবুবুর রহমান (২৭) নামের এক যুবককে আটক করা হয়। তিনি টিভিএস মোটরসাইকেল যোগে ৫০ কেজি ওজনের ৩ বস্তা ভারতীয় চিনি পাচারকালে আটক হন।
এ তথ্য নিশ্চিত করে সিলেটের জাফলং থানার মিডিয়া কর্মকর্তা (এসআই) জহিরুল ইসলাম খান জানান, মোটরসাইকেলসহ আটককৃত যুবকের নামে এসআই পিন্টু সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়া পলাতকদের বিরুদ্ধেও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর উদ্বোধন হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচ চট্টগ্রাম ও লক্ষ্মীপুর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় লক্ষ্মীপুর জেলা দলের সাথে ৮২ রানের জয় পায় চট্টগ্রাম জেলা দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম জেলা দল। ৪৪ ওভার খেলে ১৭৯ রান সংগ্রহ করে। জয়ের লক্ষে খেলতে নেমে ৪৪ ওভার ৩ বল খেলে ৯৭ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারায় লক্ষ্মীপুর জেলা দল।
কুমিল্লা ভেন্যুতে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা জেলা ক্রীড়া সহ-সভাপতি কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার নাজিমউদ্দিন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি শামিম ফারুক, ফয়সাল বারূী মজুমদার মুকুল, কাজী শামিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস।
কুমিল্লা ভেন্যুতে চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা অংশ নিচ্ছে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দারবান, খাগরাছড়ি, লক্ষ্মিপুর, ব্রহ্মনবাড়িয়া, ফেনী, নোয়াখালি।
মন্তব্য করুন


কুমিল্লার বিড়াল প্রেমীদের জন্য একটি বিশ্বস্ত নাম Cat's Home বিড়ালের বাড়ি। এখানে বিড়ালের অভিভাবকরা কোথাও বেড়াতে গেলে তাদের আদরের প্রানীটি রেখে যান Cat's Home বিড়ালের বাড়িতে। এ জন্য তাদের দিতে হয় না কোন খরচ। এছাড়া বিড়ালের চিকিৎসার জন্য প্রতি মাসে একজন ভেট বসেন Cat's Home বিড়ালের বাড়িতে।
বর্তমানে নবাব, সিম্বা, পেজকুনি, পুষ্প, রুড গুলিত, ব্যানজামা, ভিনিসিয়াস, জ্যাক, মিনু, ডিউক, ক্যামেলিয়া, রোনালদো, প্রিসিলা, এমবাপে, মুয়েজ্জা ও কয়েকজন অতিথিসহ ২০ জন।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি পশু-প্রানীদের ভালবেসে ৭ ডিসেম্বর ২০২২ সালে প্রথম চিকিৎসা ক্যাম্প করে প্রায় ৪০ টি বিড়াল ও কুকুরের চিকিৎসা প্রদান করে। এ পর্যন্ত ১১ টি ক্যাম্পে প্রায় সাড়ে ৫ শতাধিক কুকুর-বিড়ালের চিকিৎসা প্রদান করা হয়। এখানে রেসকিউ করা কুকুর বিড়ালের চিকিৎসা ফ্রি করা হয়। মানবিক কারনে ভেট মারুফ হাসান ইমরান কিছু ছাড় দিয়ে চিকিৎসা প্রদান করেন। দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা পশু প্রানীদের ভালবেসে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করছে।
Cat's Home বিড়ালের বাড়ি এর স্বত্তাধিকারী মোহাম্মদ সাইফ উদ্দিন রনী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ টা বিড়াল এডপশনের পোস্ট দেখে তার বিড়াল পোষার শখ হয়। যোগাযোগ করে এক ডাক্তারের কাজ থেকে নবাব-সিম্বা নামের তার আদরে ২ টা বিড়াল এডপশন নিয়ে শুরু করেন বিড়াল পোষা।
তিনি আরো জানান, প্রথমদিকে শখের বসে কুমিল্লা, নারায়নগঞ্জ, সাভারের বিরুলিয়া, মীরপুর শেওরাপাড়া থেকে কয়েকটি বিড়াল সংগ্রহ করলেও কিছু মানুষের অনুরোধ রাখতে গিয়ে বর্তমানে বিড়ালের সংখ্যা ১৫ টি। মাঝে মাঝে বিপদগ্রস্ত বিড়ালের অভিভাবকরা তাদের প্রিয় পোশা প্রানীটিকে Cat's Home বিড়ালের বাড়ি তে রেখে যায় নিরাপদ আশ্রয় ভেবে। এ জন্য কোন থাকা, খাওয়া, চিকিৎসা ফ্রি করা হয়। কোন প্রকার খরচ কারো থেকে নেয়া হয় না।
বিড়াল প্রেমী লাকি রহমান জানান, কুমিল্লায় বিড়ালের ভাল চিকিৎসক কম। তাছাড়া সার্জারি করার মতো ভেট পাওয়া যেত না। Cat's Home বিড়ালের বাড়িতে ক্যাম্প করার কারনে বিড়ালের অভিভাবকরা বিড়ালের চিকিৎসার প্রতি সচেতন হচ্ছেন।
আরেক বিড়াল প্রেমী শায়লা শিলা জানান, আমরা কোথাও বিড়াল কুকুরকে অসহায় অবস্থায় দেখলে রেসকিউ করি। রেসকিউ করার পর চিকিৎসা দেয়া কঠিন ছিল। Cat's Home বিড়ালের বাড়িতে ক্যাম্প হওয়ায় আমরা বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছি।
ভেট মারুফ হাসান ইমরান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফ উদ্দিন রনীর ভাইয়ের পোস্ট দেখে মানবিক কারনে তিনি ওনার ডাকে সারা দিলেন। কুমিল্লায় পোষা প্রানীদের প্রতি তাদের অভিভাবকদের আন্তরিকতা দেখে তিনি অভিভুত।
নিজের কষ্টের কথা বলতে না পারা এই অসহায় প্রানীরা যেন বিনা চিকিৎসা বা ভুল চিকিৎসায় মারা না যায়, তার জন্য কাজ করে যাব ইনশালাল্লাহ। সহযোগিতা পেলে এই প্রানীদের জন্য একটা চিকিৎসা কেন্দ্র খোলার পরিকল্পনা আছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার। সারাদেশে অসহায় পশু-প্রানী উদ্ধারে অনেক টিম কাজ করে। অনেক জায়গায় টিমের স্পনসর থাকলেও কুমিল্লায় কাজ করা টিম তেমন স্পনসর নাই। অর্থের অভাবে প্রয়োজনী সরঞ্জাম কিনতে পারে না। নিজেরা অর্থের ব্যবস্থা করে উদ্ধার কাজ করতে হয় তাদের। বিত্তবানদের প্রতি উদ্ধার টিমকে স্পনসর করে অসহায় পশু-প্রানীদের পাশে দাড়ানোর আহবান জানান দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও Cat's Home বিড়ালের বাড়ি’র সাইফ উদ্দিন রনী ।
মন্তব্য করুন


কিশোরগঞ্জের
ভৈরবে ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় ২ গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ সময় ১০টি
দোকান ভাঙচুর করা হয়েছে।
সোমবার
(১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় ২ পক্ষের মধ্যে
এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা
জানান, সোমবার রাতে কমলপুর মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে আজিবরের সঙ্গে পূর্বপাড়ার
রউফ মিয়ার ছেলে ওমর মিয়ার ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেওয়ার কারণে বাগবিতণ্ডা হয়। পরে
স্থানীয়দের সহযোগিতায় দুজনকে মিলিয়ে দেন দোকান মালিক মানিক মিয়া। ঘটনার আধা ঘণ্টা পর
দুপক্ষ দা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ
সময় ধাওয়া পাল্টাধাওয়ার এক পর্যায়ে পূর্বপাড়ার ১০টি দোকান কুপিয়ে ভাঙচুর করা হয়। এ
ঘটনায় স্থানীয় বাসিন্দা উজ্জল মিয়াসহ ৫ জন আহত হয়েছেন।
এ
বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, আমরা তারাবির নামাজের জন্য মসজিদে গিয়েছিলাম দোকান
বন্ধ করে। এসে দেখি দোকানের শাটারগুলো কুপিয়ে ভেঙে দিয়েছে। এরা সবাই কিশোরগ্যাংয়ের
সদস্য। আমরা এদের বিচার চাই।
ভৈরব
থানার ওসি মো: সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র
করে লোকাল বাসস্ট্যান্ড এলাকার দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে
২ জনকে আটক করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৩১ কেজি ৫শত গ্রাম কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১১ জুন) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ বিল্লাল ও মোঃ মেহেদী হাসান নামক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ৩১ কেজি ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বিল্লাল (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রঘুরামপুর গ্রামের মোঃ জলিল এর ছেলে এবং ২। মোঃ মেহেদী হাসান (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের মোঃ রশিদ আহম্মদ এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


পুলিশ
মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদে যাত্রীদের
কাছ থেকে গণপরিবহন বা ট্রেনে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার
(২৯ মার্চ) রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার
বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।
এসময়
কেউ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে, প্রয়োজনে জাতীয় জরুরি সেবা-৯৯৯
নম্বরে অথবা সংশ্লিষ্ট থানায় ফোন করে সহায়তা নেওয়ার আহ্বান জানান আইজিপি।
আইজিপি
বলেন, যাত্রী সাধারণকে অনুরোধ করবো আপনারা কোনো ঝুঁকিপূর্ণ যাত্রা করবেন না। আমরা কিছুদিন
আগেও সমন্বয় সভা করেছি। ১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের সব ইউনিটকে নিয়ে একটি
সমন্বয় সভা হবে। এরই মধ্যে রেল মন্ত্রণালয়ে সভা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সভা হয়েছে।
এসব সভার মাধ্যমে আমরা সমন্বয়ের কাজটি সেরে নিচ্ছি। ঢাকাসহ বিভিন্ন রেঞ্জ ডিআইজিদের
আমরা ব্রিফ করবো। ডিএমপি কমিশনার ঢাকা মহানগরীর সমন্বয় করবেন। ঈদ যাত্রাকে নিরাপদ ও
ঝুঁকিমুক্ত করতে নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ তাদের প্রস্তুতি
নিচ্ছে। পাশাপাশি জেলা পুলিশও প্রস্তুতি নিচ্ছে। এবার ঈদের ছুটি একটু লম্বা হবে। এজন্য
পর্যটন স্থানগুলোতে দর্শনার্থীদের ভিড় হতে পারে। তাই সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিতের
জন্য আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করছি। সরকার বহুমুখী উন্নয়ন করছে, রাস্তা অনেক প্রস্থ
হয়েছে।
মন্তব্য করুন


রোববার (১২ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার
ফল প্রকাশ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন হয় ।
এখানে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের নানাবিধ প্রশ্নের জবাব দেন ।
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
বলেছেন, এ সিদ্ধান্ত সাময়িক। আগামী ঈদুল আজহার পরে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা
না ও লাগতে পারে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে ৯ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধ রাখতে হয়েছে। সে জন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্ত সাময়িক। ঈদুল আজহার পরে শনিবার খোলা রাখা না-ও লাগতে পারে ।
উক্ত সংবাদ সম্মেলন এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন
তিনি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবার পাসের
হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার বেড়েছে।
পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। ছাত্রদের পাসের হার ৮১.৫৭ শতাংশ, ছাত্রীদের পাসের
হার ৮৪.৪৭।
বোর্ডের দিক থেকে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ।
আর সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
এ ছাড়াও ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ,
কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ,
দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।
মন্তব্য করুন


ফেনী জেলার ফেনী মডেল
থানাধীন রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন
মাদক ব্যাবসায়ীকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যাবসায়ী একটি ট্রাকযোগে মাদকদ্রব্য
বহন করে কক্সবাজার হতে ঢাকা’র দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম
এর একটি আভিযানিক দল গত ০৫ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর
সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে
গাড়ী তল্লাশী শুরু করে। এসময় চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক একটি ট্রাককে থামানোর
সংকেত দিলে ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা উক্ত ট্রাকটিকে
এবং আসামীদের আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের
সম্মুখে আটককৃত আসামীদের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ট্রাকের ড্রাইভিং সীটের
পিছনে বিশেষ কৌশলে রক্ষিত ৪৪ (চুয়াল্লিশ) টি নীল রংয়ের বায়ুরোধক পলি প্যাকেটের ভিতর
সর্বমোট ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় এবং
মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর
হলো: দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার রামেশ্বরপুর গ্রামের মোঃ ছাবেদ আলীর ছেলে মোঃ শামীম
মিয়া (৩৫) এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার কাটাদুয়ার গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর
ছেলে মোঃ মোজাম্মেল (১৮)।
আটককৃত আসামীদ্বয়কে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন
যাবৎ মাদকদ্রব্য (ইয়াবা) কক্সবাজার এলাকা হতে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে পরবর্তীতে
ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে
বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৬ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত
মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞার আগে সরকার ভারত থেকে আমদানির জন্য খোলা ঋণপত্রের (এলসি) ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে।
দ্রুত পেঁয়াজ আনতে ভারতে বাংলাদেশ দূতবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোববার চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ ছাড়া দেশে যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে এ নিষেধাজ্ঞা আরোপের আগে সেখান থেকে বাংলাদেশে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এ পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে আমদানির জন্য ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজের এলসি খোলা হয়। এ পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। কীভাবে বিকল্প দেশ থেকে পেঁয়াজের আমদানি বাড়ানো যায়, সে চেষ্টা চলছে। একইসঙ্গে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মধ্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।
দেশের সর্বত্র যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।
দেশের মানুষ কষ্ট পায় এমন কিছু করা ঠিক হবে না উল্লেখ করে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের এ জ্যেষ্ঠ সচিব ।
তিনি বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো আর দেশে একদিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ বেড়ে গেল, এটা ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়।
মন্তব্য করুন


যশোরের শার্শায় মটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (১৯) নামে ১জন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসব মটরসাইকেল চালক রাজু আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় শার্শা উপজেলা সদরের জেলে পাড়ার সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।
শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা জানান, সন্ধ্যার পরে বোয়ালিয়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্য তারা দুইজন মটরসাইকেল যোগে আসছিল। পথের মধ্যে শার্শা জেলে পাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মটরসাইকেলে সামনে ধাক্কা লাগে। এসময় পথচারীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন