

মাই টিভির ১৫ বছর পদার্পন উপলক্ষে কুমিল্লায় র্যালি, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসার আয়োজনে আজ ১৫ এপ্রিল সোমবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুমিল্লা প্রতিনিধি মো. লুৎফুর রহমান, এটিএন নিউজ ও এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, আরটিভির কুমিল্লা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া, টেলিভিশন, সাপ্তাহিক সীমান্ত সংবাদ ও ডেইলি অবজারভারের প্রতিনিধি মো. নজরুল ইসলাম দুলাল, রূপসী বাংলার প্রতিনিধি অশোক বড়ুয়া, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান, মানবজমিনের কুমিল্লা প্রতিনিধি মো. জাহিদ হাসান, বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সমকালের কুমিল্লা প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো আবুল খায়ের, নাগরিক টিভির কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার মো. ফিরোজ হোসেন, যায়যায়দিনের কুমিল্লা প্রতিনিধি আব্দুল জলিল, চ্যানেল ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মো. জাহিদুর রহমান, জাগরনী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, আরটিভির প্রতিনিধি মো. সোহরাব সুমন, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, আজকের পত্রিকা’র প্রতিনিধি জহিরুল হক বাবু, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, চ্যানেল এসের প্রতিনিধি রাজিব সাহা, ঢাকা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি মহসীন কবির, রূপসী বাংলার নিজস্ব প্রতিনিধি সাইফুল সুমন, দৈনিক প্রতিদিনের বাংলাদের প্রতিনিধি মো. জাকির হোসেন, ডাক্তার ও লেখক ডা. আব্দুল আউয়াল সরকার, দুর্নীতির সন্ধানের প্রতিনিধি ম্যাক রানা, ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি সাকলাইন জুবায়ের, ইনডিপেনডেন্ট টিভির ক্যামারাপার্সন মো. আমলগীর হোসেন, সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি হাজী দেলোয়ার মজুমদার, জাতীয় অর্থনীতির কুমিল্লা ব্যুরো মো. শাহিন হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ কুমিল্লা প্রতিনিধি মারুফ কল্প, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান,ময়নামতি টোয়েন্টি ফোর টিভির গিয়াস উদ্দিন দৈনিক বাংলাদেশ সমাচারের কুমিল্লা প্রতিনিধি এনসি জুয়েল, বিজনেস বাংলাদেশর মহানগর প্রতিনিধি আয়েশা আক্তার, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. সাফি, দৈনিক আলোকিত সকালের মহানগর প্রতিনিধি হাফেজ তামিম হোসেন প্রমুখ।
মন্তব্য করুন


কুমিল্লা ব্যাটালিয়ন (১০
বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী আভিযান পরিচালনা করে ভারত থেকে বাংলাদেশে
পাচারের সময় ভারতীয় শাড়ী, থ্রি পিস, বাজি, কসমেটিক্স ও অন্যান্য সামগ্রী এবং মাদকদ্রব্যসহ ৪১,০৭,০০০/- (একচল্লিশ লক্ষ সাত হাজার) টাকা মূল্যের
মালামাল জব্দ করে।
শুক্রবার রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্ট এবং বিবির বাজার বিওপি এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উল্লেখিত অভিযানে বিজিবি টহলদল ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে সীমান্ত পিলার ২০৮৩/০৯ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইচ গেইট নামক স্থান এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক স্থান থেকে মদ-৬০ বোতল, ফেন্সিডিল-১৩৯ বোতল, বিয়ার-১১৪ বোতল, শাড়ী-১৯৮ পিস, থ্রি পিস-৭৮টি, কিং কোবরা বাজি-৮২,৬০০ পিস, বিস্কুট-৫০ প্যাকেট, স্কিন ক্রিম-৬৫৪টি, শ্যাম্পু-১,৭০০ পাতা এবং মেহেদী-১,৭৮০টি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪১,০৭,০০০/- (একচল্লিশ লক্ষ সাত হাজার) টাকা।
মন্তব্য করুন


সবুজের মাঝে ফুটে আছে গোল গোল ফুল। কোনোটি হলুদ, কোনোটি বেগুনি রঙের। কাছে গেলে ভুল ভাঙে। কারণ এগুলো রঙিন ফুলকপি। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামের মাঠে এই দৃশ্য দেখা যায়। এই জেলার ১৭টি উপজেলায় জনপ্রিয় হচ্ছে রঙিন ফুলকপি চাষ। চাহিদা বেশি ও স্বাদ ভালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন কৃষক। আগামীতে তারা আরও বেশি জমিতে চাষ করবেন বলে জানিয়েছেন।
শিবপুর মাঠে গিয়ে দেখা যায়, পাশের গ্রামের উৎসুক মানুষ রঙিন ফুলকপির জমির পাশে ভিড় করছেন। কেউ ফুলকপি কিনতে এসেছেন। কেউ জানতে এসেছেন কোথায় এর বীজ পাওয়া যায়। অনেকে ফুলকপি ধরে দেখছেন। হাত দিয়ে পরীক্ষা করছেন- রং আসল না কৃত্রিম!
শিবপুর গ্রামের কৃষক খলিলুর রহমান বলেছেন, দেড় যুগ ধরে সবজি চাষ করি। এ্ই প্রথমবার ১৫ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেছি। প্রথমে মানুষ হাসাহাসি করেছে, ভালো ফলন হবে না বলে মন্তব্য করেছে। ফলন দেখে এখন অনেকে চাষের আগ্রহ প্রকাশ করছেন। প্রতিটি ফুলকপি বড়গুলো ৭০-৮০ টাকা, ছোটগুলো ৪০-৫০ টাকা দরে বিক্রি করছি। বৃষ্টিতে কিছু সমস্যা হয়েছে, না হলে আরও ভালো ফলন পেতাম।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, শিবপুরে প্রথম রঙিন ফুলকপির চাষ হয়েছে। এ চাষ দেখে অন্য কৃষকরাও আগ্রহ প্রকাশ করছেন। সাধারণ ফুলকপির চেয়ে এর দাম ভালো পাচ্ছেন কৃষক।
উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেছেন, আমরা কয়েকজন কৃষককে রঙিন ফুলকপির বীজ দিয়েছি। তার মধ্যে শিবপুরের মাঠে ভালো ফলন হয়েছে। কৃষকদের মধ্যে রঙিন ফুলকপি চাষের আগ্রহ বাড়ছে।
মন্তব্য করুন


"খেলবে
কুমিল্লা বার, দেখবে সকল বার ও সারা বিশ্ব"- এই শ্লোগান সামনে রেখে গেলো বছরের
ন্যায় এবারও শত ব্যস্ততার মাঝেও একটু বিনোদনের উদ্দেশ্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির
আয়োজনে CDBA T-10 ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৩ এর খেলা চলছে।
এ
খেলাটি ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টিক্কারচরস্থ শেখ কামাল ক্রীড়া পল্লীতে
অনুষ্ঠিত হয়। খেলায় গোমতীকে হারিয়ে সিবিএ এডভোকেটস্ গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে কোয়ার্টার
ফাইনালে উত্তীর্ণ।
ওই
খেলায় সিবিএ এডভোকেটস্ এর খেলোয়াড় এডভোকেট রানা মজুমদারকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা
করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী।
তার ব্যক্তিগত রান ৮২ এবং অপরাজিত ব্যাটস্ ম্যান।
সিবিএ
এডভোকেটস্ এ রয়েছেন- প্রধান উপদেষ্টা লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুস ভূইয়া
এবং টিম ম্যানেজার এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, প্রধান নির্বাচক এডভোকেট মোঃ
ইলিয়াস মজুমদার, নির্বাচক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম ও এডভোকেট মোঃ আমজাদ হোসেন লিটন,
হেড কোচ এডভোকেট মোঃ মহসিন ভূইয়া, সহ- হেড কোচ এডভোকেট মোঃ হারুনুর রশিদ সবুজ, ব্যাটিং
কোচ এডভোকেট মোঃ নুরুদ্দীন মিয়াজি বুলবুল, বোলিং কোচ এডভোকেট মোঃ আতিকুর রহমান সুমন,
ফিল্ডিং কোচ এডভোকেট মোঃ জুয়েল হোসেন, মিডিয়া ম্যানেজার এডভোকেট তাপস চন্দ্র সরকার,
মাইন্ড ট্রেইনার এডভোকেট শাহ্ আলম, সহঃ ব্যাটিং কোচ এডভোকেট আল নোমান সরকার ও সহঃ মিডিয়া
কোচ এডভোকেট আবুল কাশেম।
সিবিএ
এডভোকেটস্ এর খেলোয়াড়েরা হলেন- এডভোকেট মোঃ মঈনুল আলম মনি, এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম,
এডভোকেট শওকত হাসান দিদার, এডভোকেট শাহাবুদ্দিন নাসেফ, এডভোকেট মোঃ মোবারক হোসেন, এডভোকেট
মোঃ আবু হাসনাত মুন্সি পলাশ, এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন, এডভোকেট মোঃ শেখ সাদী ভূইয়া,
এডভোকেট মোঃ তাহের আলম নিপু, এডভোকেট মোঃ সোহেল আহাম্মদ, এডভোকেট মোঃ আলমগীর হোসাইন,
এডভোকেট মোঃ মজিবুর রহমান (মুজিব), এডভোকেট মোঃ আরিফ হোসেন সৈকত, এডভোকেট রানা মজুমদার
ও অধিনায়ক এডভোকেট মোঃ সালাহউদ্দিন মোমেন।
মন্তব্য করুন


কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক আন্তঃজেলা সিএনজি চোরচক্রের সক্রিয়
০৩ সদস্য গ্রেফতার এবং চুরাইকৃত সিএনজি উদ্ধার করেছে পুলিশ।
গত ০৫/০৯/২০২৩ খ্রিঃ তারিখ বিকালে মামলার বাদী দুলাল মিয়া (৫০), পিতা—লাতু
মিয়া, সাং—শালুকিয়া, থানা—চৌদ্দগ্রাম, জেলা—কুমিল্লা এর চালিত সিএনজি গাড়ী ভাড়ার উদ্দেশ্যে বাসা থেকে
বের হয়ে চৌদ্দগ্রাম থানাধীন ০২নং উজিরপুর ইউপিস্থ মিয়াবাজার সাকিনে মিয়াবাজার সিএনজি
পাম্পের দক্ষিণ পূর্বে চাকার দোকানের সামনে সিএনজি গাড়ীটি নষ্ট হওয়ায় অবস্থান করে।
এখানে ইতিপূর্বে গ্রেফতার হওয়া বিবাদী কাউছারের মাধ্যমে তথ্য পেয়ে আন্তঃজেলা চোর
চক্রের সদস্যগণ অন্য একটি সিএনজি যোগে ঘটনাস্থলে চলে আসে। বিবাদী কাউছার অভিনব কায়দায়
ভাড়া ঠিক করে দেওয়ার কথা বলে বাদীর সাথে সখ্যতা গড়ে তোলে এবং বাদীর মোবাইল নম্বর
নিয়ে চোর চক্রের সদস্যদেরকে দিয়ে দেয়। বিবাদী কাউছারের মধ্যস্থতায় সদর দক্ষিণ থানাধীন
সুয়াগাজী টু কুমিল্লা টাওয়ার হাসপাতালে বাদীকে ভাড়া ঠিক করে পাঠায়। সুয়াগাজী থেকে বিবাদীরা অভিনব কায়দায় তাদের একই চক্রের একজন
পুরুষ ও একজন মহিলা বাদীর চালিত সিএনজি গাড়ীতে উঠে। তারপর কুমিল্লা টাওয়ার হাসপাতালের
উদ্দেশ্যে রওয়ানা করে বিকাল অনুমান ০৪.১৫ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী থানাধীন টাওয়ার
হাসপাতালের পাশে রামঘাটলার পাড়ে পৌঁছায়। তখন চোর চক্রের একজন সদস্য বাদীকে আইসক্রিমের
মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে বাদীকে অচেতন করে চোর চক্রের সদস্যরা সিএনজি গাড়িটি
চুরি করে নিয়ে যায়। বাদী অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন বাদীকে কুমিল্লা সরকারী
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুই দিন পর বাদীর জ্ঞান ফিরলে বাদীকে চৌদ্দগ্রাম
নিয়ে আসে। উক্ত ঘটনায় বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৩,
তারিখ-১৩/০৯/২০২৩খ্রিঃ, ধারা- ৩২৮/৩৭৯/১০৯ পেনাল কোড রুজু করা হয়।
মামলা রুজু হওয়ার পর পরই গত-১৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ঘটনার সাথে জড়িত
আসামী ০১। মোঃ কাউসার ড্রাইভার (২২), পিতা-এরশাদ মিয়া, মাতা-খোরশেদা বেগম, সাং-কমলপুর
(কাজলের বাড়ি), চৌদ্দগ্রাম পৌরসভা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ০২। মোঃ আশিক
(৩০), পিতা-সেলিম, মাতা-শাহানারা, সাং-পিপুলিয়া (আজমত কেরানী বাড়ি), থানা-সদর দক্ষিণ,
জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে। উক্ত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী চোর চক্রের সক্রিয়
সদস্য আমান প্রকাশ ইমন নামের একজনকে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৭/০৯/২০২৩খ্রিঃ
তারিখ রাত ১২.০৫ ঘটিকায় চোরাই সিএনজি গাড়ীটি বিক্রি করতে যাওয়ার সময় নোয়াখালী
জেলার সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী পৌরসভা চৌরাস্তা সংলগ্ন সিএনজি ষ্টেশনের সামনে
পাকা রাস্তার উপর হতে গ্রেফতার পূর্বক সিএনজি গাড়ীটি উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা
এলাকায় ফিরোজ মিয়ার ভাড়া বাড়িতে বসবাসরত বাবুল মিয়ার ছেলে মোঃ আমির হোসেন প্রঃ
(ইমন) (৩৪) এর দেওয়া তথ্যমতে কুমিল্লা কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে,
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নোয়াপাড়া এলাকার তারা মিয়ার বাড়ী মোঃ রিয়াজ
মিয়ার ছেলে মোঃ রাব্বি (২৪) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আড়াইওড়া (উত্তর
পাড়া), ০৩ নং ওয়ার্ড ইছাপুর গ্রামের মোঃ হাবিব এর ছেলে মোঃ ফারুক (৩৬) কে গ্রেফতার
করা।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা
নং-২৩, তারিখ-১৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-৩২৮/৩৭৯/১০৯ পেনাল কোড মূলে তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১৮ ফেব্রুয়ারী) বিকালে র্যাব-১১,
সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল
থানাধীন জালুয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ লিটন মিয়া (২৫) নামক
১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা
হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়া (২৫) কুমিল্লা জেলার চান্দিনা থানার কেরনখাল গ্রামের মোঃ অলি মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী
ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর ও কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম মাঝিগাছা এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৯ নভেম্বর রবিবার দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো: নোয়াখালী জেলার সেনবাগ থানার বাতানিয়া গ্রামের মৃত মোঃ আনোয়ার হোসেন এর ছেলে আলী হোসেন রতন (২২) এবং সুনামগঞ্জ জেলার দোয়ার থানার দোয়ারগাঁও গ্রামের ইফসুফ আলী এর ছেলে আকির মিয়া রাকিব (২৫)।
পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৯ নভেম্বর রবিবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম মাঝিগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো: কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ সোহেল রানা (৩৯) এবং একই জেলার কোতয়ালী মডেল থানার আড়াইউড়া গ্রামের শামসুল হক এর ছেলে মোঃ সোহাগ (২৬)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, সুনামগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


সনাতন ধর্মাবলম্বীরা তাদের আপনজনের মঙ্গল কামনায় মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩) দ্বিতীয়দিনে কুমিল্লা মহানগরীর লাকসাম রোডস্থ মহেশাঙ্গণে লোকনাথের আরাধনায় নিমগ্ন থেকে এই ব্রত পালন করেন জেলার বিভিন্ন উপজেলা হতে আগত প্রায় সাড়ে ৮ শতাধিক লোকনাথ অনুসারী ভক্ত ও পূর্ণ্যাথী। এ সময় প্রদীপ, ধুপ, ফল, ফুল সামনে নিয়ে একাগ্রচিত্তে নারী-পুরুষ, শিশু-তরুণ-বৃদ্ধ নির্বিশেষে মগ্ন থাকেন আরাধনায়।
জানা যায়- প্রাণঘাতী রোগ কলেরা-বসন্তের হাত থেকে বাঁচার জন্য কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ও ধূপ-ধুনা জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ। সেই থেকে বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে ও আপনজনের কল্যাণ কামনা করে লোকনাথ অনুসারী ও ভক্তরা পালন করে থাকেন ‘রাখের উপবাস’। কার্তিক ব্রত কোন কোন স্থানে ‘গোসাইর উপবাস’ নামেও পরিচিত এই ব্রত। প্রতি বছরের ১৫ কার্তিকের পর মাসের বাকি সময়ের প্রতি শনি ও মঙ্গলবার লোকনাথ অনুসারীরা এই ব্রত পালন করেন। প্রতিবছর ঘটা করে এ উৎসব পালিত হয়। বিকেল ৩টা হতেই দূর-দূরান্ত থেকে ভক্তরা মহেশাঙ্গণে এসে জড়ো হন।
কুমিল্লা মহেশাঙ্গণ লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক ও লোকনাথ যুব সেবা সংঘের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস এর সঙ্গে কথা বলে জানা যায়, এই ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস থেকে সন্ধ্যায় আগে ধূপ-প্রদীপ ইত্যাদি নিয়ে বসতে হয়। আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর পর কথা বলা বন্ধ করে দিতে হয়। সংযম, মনোব্রতের মাধ্যমে একাগ্রচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপ আলো নিভে গেলে মন্দির থেকে ফলফলাদি ও চড়ুই প্রসাদ দেওয়া হয় পূণ্যার্থীদের। তারা বলেন- আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি লোকনাথ যুব সেবা সংঘের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।
মহেশাঙ্গণে আসা একজন ব্রতী/পূর্ণ্যাথী ইতি রাণী ভৌমিক বলেন, আমি আজকে উপবাস থেকে আমার পরিবারের সকলের মঙ্গল কামণাসহ আপনজনের মঙ্গল কামনায় এখানে এসেছি প্রদীপ প্রজ্জ্বলন করতে।
ওই অনুষ্ঠানে বাবার লোকনাথের পাঁচালী পাঠ করেন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য।
এ-সময় উপস্থিত ছিলেন, লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পাল, সহ-সভাপতি প্রলয় সিংহ ও সাবেক সাধারণ সম্পাদক অভিজিৎ রায় চৌধুরী পার্থ এবং লোকনাথ যুব সেবা সংঘের সিনিয়র সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের সদস্যবৃন্দসহ হাজার হাজার দর্শণ্যার্থী।
মন্তব্য করুন


কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ইয়াসিন আরাফাত ও আব্দুল্লাহ আল নোমান নামে ছয় বছর বয়সের শিশু ২টি সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।
আজ সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ও মাহফুজ হকের ছেলে নোমান গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় বাড়ির পাশে পুকুর ঘাটে খেলছিল। এরপর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরে ও তাদেরকে খুঁজে উদ্ধার করতে পারেনি কেউ। পরে মঙ্গলবার সকালে দুজনের মরদেহ পানিতে ভেসে ওঠে। আরাফাত ও নোমান স্থানীয় একটি স্কুল ও মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়তো।
পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বলেন, দুপুরে মরদেহ দাফনের পর আমরা সংবাদ পেয়েছি। তারপর শিশুর অবিভাবক এর সাথে কথা বলেছি - তারা যদি কোন অভিযোগ দিতে চান তাহলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন। তারা কোন সদুত্তর দেয়নি এ ব্যাপারে।
মন্তব্য করুন


কুমিল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ।
আজ রবিবার গভীর রাতে নগরীর রেলওয়ে স্টেশন, টাউন হল মাঠ, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার আব্দুল মান্নান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মংনেথোয়াই মারমা, মোহাম্মদ নাজমুল হাসান, কাজী মোঃ মতিউল ইসলাম, মোঃ কামরান হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কুমিল্লা সেক্টর এর উদ্যোগে কুমিল্লায় গোমতী নদী তীরবর্তী বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ ও নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে ।
২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন এ বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ গোমতী নদীর তীরবর্তী বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিরাপদে পৌঁছে দেয়ার কাজ করছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি এ ব্যাপারে জানানোর পাশাপাশি আরো বলেন, বিজিবির উদ্যোগে বন্যাদুর্গত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হচ্ছে।
এছাড়া গোমতী নদীর তীরে ফাটল দেখা দিলে নদীর ভাঙ্গন রোধে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা।
মন্তব্য করুন