

কুমিল্লায়
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন
উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন কোতয়ালী মডেল থানা
পুলিশ।
কুমিল্লা
জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর দিকনির্দেশনায় অফিসার
ইনচার্জ কোতয়ালী মডেল থানার সার্বিক
তত্ত্বাবধানে এএসআই নিঃ মোঃ মনিরুল
ইসলাম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন
জিডি মূলে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ
ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ আজ (৩১ আগস্ট)
কোতয়ালী মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ
প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
মোবাইল
ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে
সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপার,
কুমিল্লা সহ কুমিল্লা জেলা
পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন
করেন।
মন্তব্য করুন


ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪০টি স্বর্ণের বারসহ ১ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (১৭ জানুয়ারি) মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে রিমন হোসেন (২৮) নামে ১ চোরাকারবারিকে আটক করা হয়। রিমন ওই উপজেলার মাটিলা বাগানপাড়ার হজরত আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, বুধবার মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে ওত পেতে ছিল। এসময় ২ চোরাকারবারি সীমান্ত এলাকায় এলে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় তাদের ১ জন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিপন নামে এক যুবককে ধরে ফেলে বিজিবি। এসময় চোরাকারবারিদের ব্যাগে ৪০টি (ওজন- ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম) স্বর্ণের বার পাওয়া যায়। যার দাম ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে রিমন হোসেনকে।
মন্তব্য করুন


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা
মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ
এলাকার পদুয়ার বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার
বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়
এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় মাছ, মাংস, মুদি ও সবজিসহ
বিভিন্ন সেক্টরের অর্ধ শতাধিক দোকানে মনিটরিং করা হয়। অভিযানে দোকানদারদের
দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ, সঠিক ওজনে বিক্রি
ও খাবারে অপদ্রব্য না মেশানোর পরামর্শ দেওয়া হয়। সহকারী পরিচালক মো: আছাদুল
ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন,
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত
থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আরেক আসামিকে নেপাল থেকে গ্রেফতার করেছে ।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, কলকাতা সিআইডি হত্যা মামলাটি তদন্ত করেছে। তাদের কাছে দুজন আসামি আছেন। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে। আরেকজনকে আগেই গ্রেফতার করেছে।
তবে নেপাল থেকে সিআইডি কোন আসামিকে গ্রেফতার করেছে তার নাম জানাননি ডিএমপি কমিশনার।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামি গ্রেফতার হয়েছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশে। বাকি দুজন কলকাতায়।
বাংলাদেশে গ্রেফতার আসামিরা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল
ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। ভারতে
গ্রেফতার হয়েছেন জিহাদ হাওলাদার। নেপালে আটক ছিলেন সিয়াম হোসেন।
মন্তব্য করুন


আগামী বছর (২০২৪) হজে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর।
৯ নভেম্বর বৃহস্পতিবার ২০২৪ সালের হজের নিবন্ধন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।
সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজের মধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সরকারি হজ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করবে।
প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হজযাত্রীর সুযোগ-সুবিধা উল্লেখ করে হজ এজেন্সি হজযাত্রীর সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করবে। এজেন্সি তার নিবন্ধিত হজযাত্রীর সর্বোচ্চ ৫ শতাংশ প্রতিস্থাপন করতে পারবে বলে নিবন্ধনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। হজযাত্রীরা নিবন্ধনের আগে হজ প্যাকেজ সম্পর্কে অবহিত হয়ে নিবন্ধন করবেন,নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না। নিবন্ধনের পর হজে যেতে অসমর্থ্য হলে এরই মধ্যে ব্যয় করা অর্থ কর্তনের পর অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে। হজের খরচ কোনো কারণে বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে। বিমান টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে। সব হজযাত্রীর জন্য বিমানের ইকোনমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।
মন্তব্য করুন


দিনাজপুরের বিরামপুর উপজেলায় মৃত বড়ভাই দছির উদ্দিনকে (৬৫) দেখতে গিয়ে ছোট ভাই হবিবর রহমানের (৫৮) মৃত্যুর ঘটনা ঘটছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাক মন্ডল।
বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় অসুস্থতা জনিত কারণে বিরামপুর উপজেলার ৬ নং জোতবানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মির্জাপুর খয়েরবাড়ী গ্রামের মৃত নছির উদ্দিনের বড় ছেলে দছির উদ্দিনের মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ পেয়ে পাশেই বসবাসরত তার ছোট ভাই হবিবর রহমান তাকে দেখতে যান। দেখাশেষে আজানের সময় নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে যাওয়ার পথে স্ট্রোক করেন। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মৃত্যুবরন করেন। একই দিনে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিরামপুর উপজেলার ৬ নং জোতবানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মির্জাপুর খয়েরবাড়ী গ্রামে জহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাদের দাফন করা হয়।
মন্তব্য করুন


রাজধানীতে ১৪১ বোতল
বিদেশি মদসহ মো. সবুর (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
২১ আগস্ট সোমবার রাজধানীর
গুলশান-২ এলাকা থেকে আটক করা হয় তাকে।
এ তথ্য নিশ্চিত করেছেন,
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ
রানা।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বলেন, গোপন সংবাদের
ভিত্তিতে সোমবার সকাল ১১টায় র্যাব-১ এর একটি দল রাজধানীর গুলশান-২ এলাকায় আভিযান
চালায়ে ১৪১ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ মাদক কারবারি মো. সবুরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের
ভিত্তিতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার
মো. পারভেজ রানা জানান, আসামি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে
কৌশলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য
ও বিদেশি মদ পরিবহন করে বিক্রি করে আসছিলেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন তার বিরুদ্ধে।
মন্তব্য করুন


থার্টি
ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানী ঢাকাতে কিছু সড়ক বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে এসব
সড়ক ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সড়কগুলো
হলো-
১।
৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বকশী বাজার
ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল, শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো প্রকার যানবাহন
প্রবেশ করবে না।
২।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া
অন্য যে কোনো ব্যক্তি বা যানবাহন কেবলমাত্র পুরনো হাইকোর্ট-দোয়েল চত্বর-শহীদ মিনার-জগন্নাথ
হলের দক্ষিণ গেট-পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে পারবে। এসব এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্যান্য
সব ক্রসিং বন্ধ থাকবে।
৩।
৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী
এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা
গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও
নতুন বাজার ক্রসিং এলাকাগুলোতে প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না, তবে এসব এলাকা থেকে
বের হওয়ার ক্ষেত্রে ক্রসিং ব্যবহার করা যাবে।
৪।
৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায়
যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতার্তুক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী
ক্রসিং ব্যবহার করা যাবে।
সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোনো জরুরি প্রয়োজনে ডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৬০, এডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৬১, এসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৭২, এসি ট্রাফিক (মহাখালী) ০১৩২০-০৪৪৩৭৫, এসি ট্রাফিক (বাড্ডা) ০১৩২০-০৪৪৩৭৮, ডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬০, এডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬১, ডিসি (গুলশান) ০১৩২০-০৪১৪২০ ও ডিসি (রমনা) ০১৩২০-০৩৯৪৪০ এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্তব্য করুন


হালিশহর থানার ঈদগাঁও
এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃত আসামি হলো: কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশ কাটা এলাকার মো. বাবুলের
ছেলে মো. রিফাত (২৪)।
র্যাব জানায়, ২০২০
সালের ১০ নভেম্বর কর্ণফুলী থানা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেল ১০ হাজার ইয়াবাসহ রিফাতকে গ্রেফতার
করে। মামলার পর জামিনে গিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় রিফাত।
দীর্ঘদিন
পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও গ্রেফতারি পরোয়ানা
জারি করে আদালত।
র্যাব-৭ এর সিনিয়র
সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. রিফাত
নগরের ঈদগাঁও এলাকায় অবস্থান করার তথ্যের ভিত্তিতে রোববার (১৩ আগস্ট) বিকেল তিনটায়
র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে মামলায় যাবজ্জীবন
কারাদণ্ডপ্রাপ্ত, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম
কারাদণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিফাতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


সাজেকের কয়েকটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় রিসোর্টে আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেনাবাহিনী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে দুটি রিসোর্ট, একটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
এ ঘটনায় সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী বলেন, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে গেছে। তবে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সাজেক থানার সার্কেল এএসপি আব্দুল আওয়াল বলেন, বিষয়টি আমরা দেখছি। পরে বিস্তারিত জানাতে পারবো ।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার রাগদৈল শিশু একাডেমীতে বার্ষিকী ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে একাডেমীর আয়োজনে এ পুরস্কার বিতরণ ও নৃত্য পরিবেশন করা হয়।
একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য আমেনা আক্তার। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি মানিক ভৌমিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার, শিক্ষা সচিব মো. আলমগীর চৌধুরী, সাচার ইউনিয়ন কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার সহ আরো অনেকে।
এসময় সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মাসুদ রানা, বিল্লাল মাসুম, শিশু একাডেমীর সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান সৌরভ, আরিফুল ইসলাম সোহাগ সহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন