

কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক ২০ কেজি গাঁজাসহ ০৩ জন আসামি গ্রেফতার।
গত ০৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ২৩.৫৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ)/লিটন চাকমা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ০৩নং কালিকাপুর ইউপিস্থ বিজয়পুর সাকিনে বিজয়পুর রাস্তার মাথায় চট্টগ্রাম টু ঢাকামুখী মহাসড়কের উপর হতে আসামি ১। মোঃ রুবেল(৩৮), পিতা-কুরবান পেদা, মাতা-জাহানারা বেগম , গ্রাম- টিয়াখালি, পোঃ-মধ্যম টিয়াখালী, থানা- কলাপাড়া, জেলা -পটুয়াখালী, ২। মোঃ সোহেল(২৫), পিতা-আব্দুল হাই বেপারী, মাতা-রাশেদা বেগম , গ্রাম- শিলাংকর, পোঃ-বাবুর দোকান, থানা- নড়িয়া, জেলা -শরীয়তপুর, ৩। মোঃ নয়ন(২১), পিতা-বাবুল মিয়া, মাতা-পারভীন আক্তার , গ্রাম- মুছারচর মধ্যমপাড়া (মকবুল মিয়ার বাড়ী), পোঃ-মজমপুর, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ দ্বয়কে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা
নং-০৭, তারিখ-০৪/০৯/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি
১৯(গ)/৪১ রুজু করা হয়।
মন্তব্য করুন


নানা
আয়োজনে কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও
জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মুরাদনগর
উপজেলার ২২ টি ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে
শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, কাঙ্গালী ভোজসহ নানা আয়োজন করেন কুমিল্লা উত্তর
জেলা আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। জাতীয় শোক
দিবস উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
এসময়
উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা
উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা
আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ছিদ্দিকুর রহমান, বাঙ্গরা ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন,
যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ইকবাল সরকারসহ
অন্যরা।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১৮ ফেব্রুয়ারী) বিকালে র্যাব-১১,
সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল
থানাধীন জালুয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ লিটন মিয়া (২৫) নামক
১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা
হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়া (২৫) কুমিল্লা জেলার চান্দিনা থানার কেরনখাল গ্রামের মোঃ অলি মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী
ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


মো মিজানুর রহমান মিনু:
কুমিল্লার চৌদ্দগ্রামে তিনটি চোরাই টিউবওয়েলসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মোঃ কামালের ছেলে মোঃ সাগর ও শুভপুর ইউনিয়নের যশপুর ইঞ্জিনিয়ার বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলের মোঃ শাহজাহান।
রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন জানান, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মঞ্জু বেগমের মা ছালমা বেগম শনিবার রাত ১০ ঘটিকায় প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
রোববার ভোরে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে ঘর থেকে বের হয়ে দেখেন একই গ্রামের সাগর তাদের টিউবওয়েল নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক শোর-চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে টিউবওয়েলটিসহ সাগরকে আটক ও মারধর করে। ঘটনাটি থানায় অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সাগরকে হেফাজতে নেয়।
মন্তব্য করুন


কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি
গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা।
বুধবার (১২ জুন) বুড়িচং থানাধীন কোরপাই
ফয়েজউদ্দিন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার
উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর
রহমান এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা
করে হনুফা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার
করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো- বাগেরহাট জেলার
মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকার মোশাররফ খা এর মেয়ে হনুফা আক্তার (২৭)।
আসামীদের বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক
মিজানুর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
৯০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ ।
শুক্রবার
রাতে থানায় কর্মরত এসআই(নিঃ) রাজীব কুমার সাহা, এএসআই নুরুল আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন
সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন ৪নং ষোলনল ইউপিস্থ ভরাসার বাজার টু ভুবনঘর পাঁকা রাস্তার
পয়াত গোবিন্দপুর রাস্তার মাথায় জাকির মিয়ার
কবরস্থানের উত্তর পার্শ্বে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী
করাকালে ফকির বাজারের দিক হতে আসা একটি সিএনজি অটোরিক্সা কাছাকাছি আসলে পুলিশের উপস্থিতি
টের পেয়ে সিএনজি চালক গাড়ী হতে দৌঁড়ে পালিয়ে যায়। পলাতক আসামী ১। মোঃ নাজমুল হোসেন(২১),
পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-অজুফা বেগম, সাং-সৈয়দের গাঁও, পোঃ ফকির বাজার,থানা-বুড়িচং,
জেলা-কুমিল্লা এর ফেলে যাওয়া সিএনজি গাড়ীটি তল্লাশী করে ৯০কেজি গাঁজা ও মাদক পরিবহনে
ব্যবহৃত একটি সিএনজি গাড়ী জব্দ করা হয়।
এ
সংক্রান্তে পলাতক আসামীর বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং- ৩৪, তারিখ-২৬/০৮/২০২৩, ধারা-
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণির ১৯(গ)/৩৮ রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লায়
২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
গতকাল
(২ ডিসেম্বর) কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মফিজুল
ইসলাম খান ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর পশ্চিম মধ্যপাড়ায়
২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া
কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি হলো: মোঃ সোহেল মিয়া(২৩), পিতা-মোঃ জামাল ভূইয়া,
মাতা-মৃত-আমেনা বেগম ,স্থায়ী: গ্রাম- রাজমঙ্গলপুর (পোঃ-বিবির বাজার) , উপজেলা/থানা-
কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লা।
উক্ত
ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত
আসামী মোঃ সোহেল মিয়া এর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে
।
মন্তব্য করুন


আজ শনিবার (১১ নভেম্বর) ‘ব্যাচেলর দিবস’। এই দিনটি ‘সিঙ্গেল দিবস’ হিসেবে অধিক পরিচিতি পেলেও প্রথমে এটি ‘ব্যাচেলর দিবস’ নামেই শুরু হয়েছিল। ১৯৯০ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এটি চালু হয়। নভেম্বর ইংরেজি বর্ষের ১১তম মাস।
যারা এখনও ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে পারেননি, তাদের উদ্দেশেই আজ সারা বিশ্বে পালন করা হচ্ছে বিশ্ব ব্যাচেলর দিবস। চীনে দিবসটিতে সরকারি ছুটি থাকে।
ভ্যালেন্টাইন ডে-তে যারা মন খারাপ করেন, তারা আজকের দিনটি অনেক ভালো করে উদযাপন করুন। একাকিত্বের দুঃখ ভুলে গিয়ে আজ থেকে নিজেকে নতুন করে খুঁজুন। নিজেকে ভালোবাসে বাঁচতে শিখুন।
নিজেকে নিজে সময় দিন। নিজের যত্ন নিন কেননা, দিন শেষে জীবনযুদ্ধে সবাইকে পাশে পান বা না-পান, নিজেকে নিজে কখনোই ছেড়ে যাবেন না। তাই মনের মতো কাউকে না পেলে সম্পর্কে না জড়িয়ে উপভোগ করুন আপনার সিঙ্গেল জীবন।
মন্তব্য করুন


অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও তার বাবা সুব্রত চক্রবর্তীকে হিন্দু ধর্মের অনুসারী বলে জানেন দর্শক।
ধর্মের বিষয়ে সম্প্রতি একটি টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী।
দীঘি বলেন, অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্ন উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি। তবে আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার।
ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান দীঘি। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
মন্তব্য করুন


ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তম চন্দ্র দাস (৩০) এবং মো. আকাশ মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে তিনটি টিকিট ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ জুন ২০২৩ইং) সকাল ১০ টায় র্যাব-১ এর একটি দল তাদের গ্রেফতার করে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. পারভেজ মিয়া বলেন, র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকায় ট্রেনের টিকিট কতিপয় লোকজন অবৈধভাবে টিকিট কাউন্টার ব্যতীত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করতেছে। ওই তথ্যের ভিত্তিতে দলটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।
২৩ সেপ্টেম্বর শনিবার ভোর ৫টার দিকে বন্দরের হাড়বাড়িয়া-১১ নম্বরে নোঙর করেছে জাহাজটি।
ইতোমধ্যে জাহাজের কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে লাইটার জাহাজে করে নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মুয়ারা পাত্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭শ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে আসে বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। সেখান থেকে প্রথমে ১৮ হাজার ৪শ মেট্রিকটন কয়লা খালাস করা হয় চট্টগ্রাম বন্দরে। পরে অবশিষ্ট কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে আসে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড, খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, শুরু হয়েছে কয়লা খালাস এর কাজ। খালাস শেষে কয়লা গুলো লাইটার জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে সেখান থেকে ইয়ার্ডে রাখা হবে কয়লা।
মন্তব্য করুন