

কুমিল্লায়
৩০ কেজি গাঁজাসহ ৪
জনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।
আজ
(২৫ আগস্ট) কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড়
পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) বিশ্বজিৎ পাল ও সঙ্গীয়
ফোর্সসহ একটি টিম গোপন
সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন রেইসকোর্স
সাকিনের জোড়া বিল্ডিং গলিস্থ
জনৈকা নাছিমা হকের মালিকানার নীল
আকাশ ভিলার নিচ তলার ভাড়াটিয়া
সালমা আক্তার এর ভাড়া বাসার
উত্তর পার্শ্বের শয়ন কক্ষের খাটের
নিচ হতে তল্লাশি করে
৩০ কেজি গাঁজাসহ আসামী
মোসাঃ শিউলী আক্তার, সালমা আক্তার, মোঃ নাজমুল হাসান, ইব্রাহীম হোসেন রাসেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১।
মোসাঃ শিউলী আক্তার প্রঃ শিবি(২৯),
পিতা-মোঃ রমিজ মিয়া,
মাতা-ফিরোজা বেগম, স্বামী-মোঃ মহিউদ্দিন, সাং-মহিচাইল (ভূইয়া বাড়ী), থানা-চান্দিনা, বর্তমান
সাং-পশ্চিম রেইসকোর্স (রেল লাইনের পূর্ব
পার্শ্বে, আলমগীরের বাড়ীর ভাড়াটিয়া), ২। সালমা আক্তার
প্রঃ সালমা (৩২), পিতা-মোঃ
রমিজ মিয়া, মাতা-ফিরোজা বেগম,
স্বামী-মোঃ নাজমুল হাসান,
সাং-মহিচাইল (ভূইয়া বাড়ী), থানা-চান্দিনা, বর্তমান
সাং-রেইসকোর্স (জোড়া বিল্ডিং এর
গলি, হোল্ডিং নং-১৩১৪/খ,
জনৈকা নাছিমা
হকের মালিকীয় নীল আকাশ ভিলার
নিচ তলার ভাড়াটিয়া), ৩।
মোঃ নাজমুল হাসান(৩৫), পিতা-মোঃ
ইকবাল মিয়া, মাতা মৃত-নাজমা
আক্তার নাজু, সাং-শাসনগাছা (পূর্ব
পাড়া, ঈদগাহ সংলগ্ন, বৈশের বাড়ী), থানা-কোতয়ালী মডেল,
৪। ইব্রাহীম হোসেন রাসেল(২২), পিতা-মোঃ
মইনুল হোসেন, মাতা-মরিয়ম বেগম,
সাং-বড় আলমপুর (খাঁ
বাড়ী), থানা-দেবীদ্বার, বর্তমান
সাং-শাসনগাছা(পূর্ব পাড়া ঈদগাহ সংলগ্ন
জনৈক করিমের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতয়ালী মডেল,
জেলা- কুমিল্লা।
মন্তব্য করুন


ফরিদপুর
সদর উপজেলার কানাইপুর এলাকার ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন।
এ
দুর্ঘটনা ঘটে সোমবার ৪ সেপ্টেম্বর সকালে ঢাকা-খুলনা মহাসড়কে।
প্রত্যক্ষদর্শী
ও পুলিশ জানায়, ওই ব্যক্তি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী বেপরোয়া গতির
একটি ট্রাক চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পথচারীর। খবর পেয়ে ঘটনাস্থল
থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশ।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস
এম শহিদুর রহমান জানান, মরদেহের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। জব্দ করা হয়েছে ঘাতক
ট্রাকটি। ঘটনার পর পরই আটক করা যায়নি পালিয়ে যাওয়ায় ট্রাকচালককে। এ ব্যাপারে আইনগত
ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


সাইদ জুবায়ের
রাসেল, দাউদকান্দি, কুমিল্লা:
বিশ্ব মৎস্য দিবস -২০২৩ উদযাপন করলো সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)। দিবসটি উপলক্ষে মৎস্যচাষ খামারের পানি পরীক্ষার ক্যাম্পেইন ও চাষীদের নিয়ে আলোচনা সভার আয়জন করা হয়৷ আজ (মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩) সকাল ১০টায় উপজেলার চারিপাড়া এলাকায় প্লাবনভূমি ও পুকুর ভিত্তিক মৎস্যচাষ খামারের বিনামূল্যে পানি পরীক্ষার ক্যাম্পেইন পরিচালিত হয়৷ এতে প্রায় ৩০ টি খামারের পানি পরীক্ষা করে পানির পিএইচ, এ্যামোনিয়া, অক্সিজেন, তাপমাত্রা, স্যালাইনিটি, হার্ডনেস ইত্যাদি গুণাগুণ পরিমাপ ও করনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন এসইপি মৎস্য কর্মকর্তা ইমরান শেখ ও পরিবেশ কর্মকর্তা সাহেদুল ইসলাম।
এইদিন বিকেল ৪টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলার প্লাবনভূমি কেন্দ্রিক ট্যুরিজম এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সংস্থার আদমপুর-১ এলাকা কর্মকর্তা লোকমান হোসেন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাধিকবার জাতীয় পদক প্রাপ্ত পরিবেশ সমাজ ও কৃষি উন্নয়ন সংগঠক অধ্যাপক মতিন সৈকত।
এসইপি ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নূরুন্নবী রাসেলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- প্রকল্প ব্যবস্থাপক মাসুদ আলম, বিশিষ্ট মৎস্য চাষী এসএম নাজমুল হুদা, এসইপি পরিবেশ কর্মকর্তা সাহেদুল ইসলাম সুজন, পেইজ প্রকল্পের মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ মৎস্য চাষ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুড একুয়াকালচার প্র্যাক্টিস বা উত্তম মৎস্য চাষ অনুশীলন এর ওপর জোর দেন। সবাইকে নিরাপদ মাছ ও খাদ্য উৎপাদনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্যচাষী আবুল কাশেম, মোঃ জহিরুল হক, মোঃ শাহজাহানসহ স্থানীয় বিভিন্ন খামারের মৎস্যচাষী সিসিডিএ'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন


পেরুতে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি
খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মে) দেশটির পাহাড়ি আয়াকুচো
অঞ্চলে ভ্রমণের সময় এ দুর্ঘটনা ঘটে।
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বুধবার
(১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মলদোভা নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ৪০ জনেরও
বেশি যাত্রী নিয়ে দুর্গম পাহাড়ি অঞ্চল আন্দিজের রাস্তা দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ছিটকে
১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
তবে দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন আয়াকুচোর কর্মকর্তা
ওয়াইবার ভেগা।
সাংবাদিকদের তিনি বলেছেন, ১৩ জনের মৃতদেহ
ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং আরও তিন মরদেহ বাসের নিচ থেকে উদ্ধার করা বাকি রয়েছে।
শিলাবৃষ্টি-সহ খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির
বরাতে এএফপি বলছে, বাসটি লিবার্তাদোরস হাইওয়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে লিমা থেকে আয়াকুচো
শহরে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।
মন্তব্য করুন


কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
ভরা পর্যটন মৌসুমের পাশাপাশি আজ বুধবার ২১ ফেব্রুয়ারির সরকারি ছুটি। বৃহস্পতিবার একদিন বিরতি দিয়ে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এজন্য কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজে ঠাঁই নেই বললেই চলে। হোটেলে রুম না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অনেক পর্যটক সৈকতে বা হোটেলের বাইরে দাঁড়িয়ে আছেন।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি জানান, কক্সবাজার সৈকতের নিকটবর্তী ৫ শতাধিক হোটেলে-মোটেলে কোনো রুম খালি নেই। হোটেলের কক্ষ খালি না পেয়ে অনেকে ছুটছেন শহরের দিকে।পর্যটন মৌসুমে বিনোদনপ্রেমিদের চাপ বাড়ায় প্রতিটি স্পটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অধিনায়ক আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ তৎপর আছে। পর্যটক হয়রানির অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।
মন্তব্য করুন


ট্রাভেল ব্যাগে করে অভিনব কায়দায় পাচারের সময় ১৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদককারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
আটকরা হলো: মো. বিল্লাল হোসেন ওরফে সবুজ (৩২) ও মো. আরিফ বিল্লাহ (৩৬)।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, অভিযানে তাদের কাছ ১৪৭ বোতল ফেনসিডিল ও মাদক বহনে ব্যবহৃত ১টি ট্রাভেল ব্যাগ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ১৪৭ বোতল ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪১ হাজার টাকা।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ২ ব্যক্তি পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


সাংবাদিক
মোঃ এমদাদুল হক সোহাগের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতির আয়োজনে আবারো ব্রাহ্মণবাড়িয়া
জেলার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
১৩ সেপ্টেম্বর বেলা দশটায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা
উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা ও কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু দারোগা।
বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ ম হানুরুর রশীদ ঢালী, দৈনিক প্রথম আলোর কসবা-আখাউড়া-ব্রাহ্মণপাড়া
উপজেলা প্রতিনিধি সোহরাব হোসেন। সাবেক মেম্বার ও প্রবীন আওয়ামী লীগ নেতা ইউনুছ মেম্বারের
সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কসবা প্রতিনিধি শাখাওয়াত
হোসেন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম ভূইয়া, সাবেক মেম্বার কবির আহম্মদ, সাবেক মেম্বার
জহিরুল ইসলাম জোহর, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব
মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি মজিবুর রহমান ভূইয়া, সার্জেন্ট অব. ফেরদৌস ওয়াহিদ, ব্যবসায়ী আক্তার হোসেন
ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি আজম, সহকারি শিক্ষক সোলেমান সরকার, সহকারি শিক্ষক
গোলাম আজম প্রমুখ।
অনুষ্ঠানের
এক পর্যায়ে বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক এমদাদুল হক সোহাগের নিজ অর্থায়নে বিদ্যালয়ের
১৫জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়। তাছাড়া চট্টগ্রাম বিভাগে
দীর্ঘলাফে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়া মাহমুদা আক্তারকে পাঁচ হাজার টাকার
আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়।
জানা
যায়, প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম
থানাধীন সৈয়দপুর এলাকা হতে ১৩.৩ কেজি গাঁজা ও ০৩ বোতল বিদেশী মদ’সহ
একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৬ আগস্ট ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম
থানাধীন সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১৩.৩ কেজি গাঁজা ও ০৩ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার
নোয়াপুর গ্রামের বাবুল মিয়া এর ছেলে মোঃ আঃ রহিম (২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ
দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদ’সহ
বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার
চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্ণারে 'ইভেন্ট ৩৬০' কুমিল্লায় প্রথম বারের মতো আয়োজিত 'কুমিল্লা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার লোগো উন্মোচন ও প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেছে। 'কুমিল্লা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতাটি আগামী ২০২৫ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় 'কুমিল্লা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বছরব্যাপি এ-কার্যক্রম নিয়ে বিশদ বর্ণনা করেন 'ইভেন্ট ৩৬০' এর প্রতিষ্ঠাতা পরিচালক সাইক্লিস্ট মাহমুদুল হাসান ইফাজ।
কুমিল্লাকে ব্র্যান্ডিং করতে ও সুস্থসবল তরুণ প্রজন্ম গড়তে বিশেষ করে ডিজিটাল ডিভাইস আসক্তি ও মাদক বিরোধী সমাজগঠন এবং কুমিল্লা ম্যারাথনকে সফল করে বাংলাদেশকে এগিয়ে নিতে দীপ্ত অঙ্গিকারের কথা উল্লেখ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারি কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের নেত্রীবৃন্দ ও আয়োজক কমিটির তরুন-তরুনিরা।
আবৃত্তিকার রুবেল কুদ্দুস এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, সংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার সংগঠক দেলোয়ার হোসেন জাকির, সাবেক ক্রিকেটার ও সংগঠক মোঃ রফিকুল ইসলাম সোহেল, লোগো ডিজাইনার ও রোটারিয়ান আল মাহমুদ, রোটরিয়ান ও সমাজকর্মী আবদুল্লা হিল বাকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন শুভেচ্ছা বার্তা পাঠান ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আয়োজন সহযোগে উপস্থিত ছিলেন, কুমিল্লা সাইক্লিস্ট ও কুমিল্লা রানার্স এর অর্ধশত সদস্য।
মন্তব্য করুন


রমজানে সিএনজি স্টেশনগুলো খোলা রাখার নতুন সময় পুনর্নিধারণ করেছে সরকার।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১০টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন। এছাড়া, ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলোকে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ৬ এপ্রিল পর্যন্ত বর্তমানে সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
পাশাপাশি ঈদে ঘরমুখো মানুষের জন্য ৭-১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে স্টেশনগুলো।
এছাড়া ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭-১৮ এপ্রিল সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন


জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, রাতের আকাশের এই নক্ষত্র দেখতে অনেকটা ধোঁয়াসদৃশ। প্রায় এক দশক পর রাতের এই নক্ষত্রের দেখা পাওয়া গেছে।
জানুয়ারির ২৫ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সৌর-গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (আরএএস)।
নতুন সন্ধান পাওয়া বিশালাকার এ নক্ষত্রের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সির কাছাকাছি। নক্ষত্রগুলো দশকের পর দশক ধরে অনাবিষ্কৃত ছিল। সৌরজগতে যুগ যুগ ধরে এদের অবস্থান রয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে এবারই প্রথম সৌরজগতে এমন নক্ষত্রের খোঁজ পাওয়া গেছে। সৌরজগতে এমন প্রায় ১০০ কোটি নক্ষত্র রয়েছে, যা খালি চোখে দেখা যায় না। চিলির আন্দিজের এক এলাকা থেকে টেলিস্কোপের সাহায্যে এ পর্যবেক্ষণ চালিয়েছেন বিজ্ঞানীরা।
সূত্র: সিএনএন
মন্তব্য করুন