

গভীর
রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময়
কম্বল মোড়ানো শিশুটি দেখতে পান পথচারী। এরপর
পুলিশ খবর পেলে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের
পর তার পরিচয় শনাক্ত
করে। তারপর মাকে থানায় ডেকে
নিয়ে শিশুটিকে তার কোলে তুলে
দেওয়া হয়।
পুলিশ
জানিয়েছে, রাস্তায় পড়ে থাকা শিশুটির
নাম মালিহা ইসলাম ওহি। তার বয়স
মাত্র ৯ মাস। তার
মায়ের নাম মরিয়ম বেগম।
গত
৪দিন আগে লক্ষ্মীপুরের কমলনগর
উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী স্কুলের ক্যাম্পাস থেকে চুরি হওয়া
তাকে চুরি করে নিয়ে
যায় অজ্ঞাত এক নারী।
শিশু
মালিহার মা মরিয়ম বেগম
বলেন, গতরাত ১২ টার আগ
পর্যন্ত আমরা থানায় ছিলাম।
সেখান থেকে বাড়ি আসার
১০ মিনিটের মাথায় থানা থেকে আমাদের
কাছে ফোন আসে। থানায়
গিয়ে আমার মেয়েকে দেখতে
পাই। পরে আমার কাছে
মালিহাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ৪
দিন পর আমার মেয়ে আমার
কোলে ফিরেছে। আমার বুকটা ভরে
গেছে। চুরির সঙ্গে যে নারী জড়িত
তাকে যেন গ্রেপ্তার করে
আইনের আওতায় আনা হয়। আমি
তার বিচার দাবি করছি।
কমলনগর
থানার ওসি (তদন্ত) আবদুল
জলিল বলেন, রোববার (১১ ফেব্রুয়ারি) রাত
আনুমানিক সাড়ে ১২টার দিকে
থানার কাছে উপকূল কলেজের
পেছনে মাটির রাস্তা দিয়ে জনৈক পথচারী
ইউছুপ বাড়ি যাওয়ার সময়
কম্বল মোড়ানো একটি শিশুটি দেখতে
পান। তিনি চিৎকার দিয়ে
লোকজন জড়ো করে। পরে
এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ
গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং তার
পরিচয় নিশ্চিত করে। এর আগে
শিশুর মা থানায় একটি
জিডি করে। সে সূত্রে
পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে।
এদিকে
চুরির সঙ্গে জড়িত নারীকে এখনো
শনাক্ত করা যায়নি।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সাওয়ালপুর এলাকা হতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৩ জানুয়ারী ২০২৪ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সাওয়ালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পশ্চিম জালুয়াপাড়া গ্রামের মোঃ মানিক মিয়া এর ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সহবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পূনরায় সভাপতি, নাগরিক টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ কে সাধারন সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সংগঠনের এক সাধারণ সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে আগামী দুবছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। সভায় নতুন কমিটি গঠনকল্পে একটি নির্বাচনী কমিটি করা হয়। এ নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী না থাকায় সংগঠনটির প্রবীণ সদস্য এবং প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া এ কমিটির নাম প্রস্তাব করেন। পরে সর্ব সম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেনকে সহ-সাধারন সম্পাদক, দীপ্ত টিভির শাকিল মোল্লাকে অর্থ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুলকে প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক, ডিবিসি নিউজের মোঃ নাসির উদ্দিন চৌধুরীকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নির্বাহী কমিটির সদস্য হয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, এখন টিভির কুমিল্লা ব্যুারো চিফ খালেদ সাইফুল্লাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুসা।
সাধারণ সদস্যরা হলেন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভীর দিপু, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রাবেয়া আক্তার, এসএ টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু।
এছাড়া এটিএন বাংলা, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এ ছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে প্রতিষ্ঠাকালিন সদস্য হিসেবে লাইফ মেম্বার করা হয়েছে। এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন


আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হলে এটি পটুয়াখালীর খেপুপাড়া এবং সুন্দরবন এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আগামী রোববার (২৬ মে) সকালে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দেশের উপকূলে আঘাত হানতে পারে। একই দিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দেশের উপকূল অতিক্রম করতে পারে। তবে, সবই গতির ওপর নির্ভর করবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান আরও জানান, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর কেন্দ্রটা সরাসরি দেশের ওপর আঘাত হানবে। উপকূলের কাছাকাছি চলে এলে এর শক্তি বাড়তে পারে। উপকূল অতিক্রম করার ৪-৬ ঘণ্টার মধ্যে শক্তি হারাতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হতে পারে। উপকূলের কাছাকাছি এলে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে পারে। যত কাছে আসবে, তত ভারী বর্ষণ হবে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত দেশের গরম কমবে না। নিম্নচাপটি উত্তর পূর্বে আরও ঘনীভূত হচ্ছে। কেন্দ্রে বাতাসের গতিবেগ ৪০-৫০ কিলোমিটার। ফলে সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হচ্ছে। মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমানের স্বাক্ষরিত আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিম্নচাপ সংক্রান্ত নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
মন্তব্য করুন


রাজধানীর হাতিরঝিলের একটি
বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন একনারী। প্রায় ২ ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর
ফায়ার সার্ভিস কথা বলে তাকে নিচে নিয়ে আসে। এ টাওয়ার দিয়ে ১ লাখ ৩৩ হাজার
ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ১৮ আগস্ট শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিকেল ৪টার দিকে আশপাশের লোকজন ওই নারীকে
টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন।
প্রত্যক্ষদর্শীরা
জানান, বিকেলে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে তাকে দেখতে প্রচুর ভিড় হয়।
অনেকেই নানা কৌশলে তাকে ডাকলেও তিনি কোনো সাড়া দেননি।
ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ওই নারীর
নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে পড়েন। পরে
ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার সাথে
কথা বলে নামিয়ে আনে।
ফায়ার সার্ভিস জানায়, এ
টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে
বিদ্যুৎ বিভাগ।
মন্তব্য করুন


চাঁদপুর শহরের বিপণীবাগ
বাজারে ক্রেতাদের কাছে বিক্রির সময় জেলিযুক্ত এক হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।
৩১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা
৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই বাজারে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর
উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়।
এ তথ্য জানান, সদর
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সদর উপজেলা সহকারী মৎস্য
কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, রাতে চাঁদপুর সদর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য দপ্তর
এবং কোস্টগার্ড যৌথভাবে শহরের বিপণীবাগ মাছ বাজারে এই অভিযান চালায়। এসময় জেলি পুশ
করা এক হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়।
পরে এসব চিংড়ি মাটিতে
পুঁতে ফেলা হয় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় নিয়ে।
এসময় উপস্থিত ছিলেন,
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর অফিসের
ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম.
শফিকুল ইসলামসহ কোস্টগার্ড টহল সদস্যরা।
মন্তব্য করুন


শেষ হয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা । এরই মধ্যে ১৬ দল নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। আজ সোমবার(২০নভেম্বর)থেকে শুরু হবে নক আউট পর্বের খেলা। প্রথম দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দিন মাঠে গড়াবে ৪টি ম্যাচ। তৃতীয় দিনে বাকি দুইটি ম্যাচ দিয়ে শেষ দ্বিতীয় রাউন্ডের খেলা।
দ্বিতীয় রাউন্ডে ১ম দিনে মাঠে নামবে ব্রাজিল। তারা ইকুয়েডরের মুখোমুখি হবে । একই দিনে ইউরোপের দল স্পেন খেলবে এশিয়ার জাপানের বিপক্ষে। দুপুর আড়াইটায় ব্রাজিল-ইকুয়েডর ম্যাচ শুরু হবে ।সন্ধ্যা সাড়ে ছয়টায় স্পেন-জাপান ম্যাচ ।
দ্বিতীয় দিন মাঠে নামবে আর্জেন্টিনা। নক আউট পর্বে তারাও মুখোমুখি একই মহাদেশের দল ভেনেজুয়েলার সাথে। এদিন আরো তিন ম্যাচের একটিতে জার্মানির প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। অন্য ২ম্যাচে মরক্কো ইরানের ও মালি মেক্সিকোর মুখোমুখি হবে। নিজ নিজ খেলায় জয় পেলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে। অর্থাৎ আগেভাগে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে কোনো এক দলকে বিদায় নিতে হবে।
৩য় দিনে ইংল্যান্ড উজবেকিস্তানের এবং ফ্রান্স সেনেগালের বিপক্ষে খেলবে।
অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে সফল দল নাইজেরিয়া। এ দেশটি সর্বাধিক ৫বার শিরোপা জয় করেছে। এরপরেই রয়েছে ব্রাজিলের অবস্থান। পেলে-নেইমারের দেশ চারবার চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে। ঘানা এবং মেক্সিকো দুইবার করে শিরোপা জয় করেছে। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স, সৌদি আরব, সোভিয়েত ইউনিয়ন, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড।
শিরোপা জয়ীদের তালিকায় নেই আর্জেন্টিনার নাম। আর্জেন্টিনা ছোটদের এই টুর্নামেন্টে কখনো ফাইনালেও উঠতে পারেনি। দেশটির সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল পর্যন্ত। ৩বার তারা তৃতীয় হয়েছে, ২বার চতুর্থ। বর্তমানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাজিল।
মন্তব্য করুন


নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় সড়ক দুর্ঘটনায় এক আয়ুবের্দিক চিকিৎসকের মৃত্যু ঘটে।
নিহত চিকিৎসক আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা (৫০) আহত হয়।
আজ সকালে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুবের্দিক চিকিৎসার চেম্বার ছিল। সকালে তারা দু'ভাই অ্যাম্বুলেন্সযোগে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে অ্যাম্বুলেন্সটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে পুরো রাস্তাজুড়ে মাঝামাঝি ভাবে দাঁড়িয়ে যায়। ওই সময় পিছনে থাকা ক্যাভার্ড ভ্যানটি তাদের অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার তীব্রতা এত বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে নোয়াখালী মুখি হয়ে যায়। এতে ঘটনাস্থলে চিকিৎসকের মৃত্যু হয়।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন চন্দ্র হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ।
তিনি বলেন ঘটনার পরপরই ঘাতক কাভ্যার্ড ভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।
মন্তব্য করুন


অভিনেত্রী
শাহ হুমায়রা সুবাহ চলচ্চিত্রে কাজ করে এরই মধ্যে আলোচনায় এসেছেন। এবার সুবাহ
পেলেন ‘এস আর নিউজ জয়িতা সম্মাননা ২০২৩’। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এ নায়িকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার পাওয়ার কথা শেয়ার করেন। প্রশংসা
পেয়েছেন সিনেমাপ্রেমীদের কাছ থেকে।
শাহ
হুমায়রা সুবাহ পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ পুরস্কার পেতে কে না ভালোবাসে। ছোট
হোক, বড় হোক সম্মাননা অনেক সম্মানের। ধন্যবাদ এস আর নিউজ জয়িতা সম্মাননা ২০২৩।
সবাই দোয়া করবেন আমার জন্য।
মন্তব্য করুন


ঈদে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাই নিহত হয়েছেন।
সোমবার (১৭ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে
উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর
উপজেলার মেরাসানি গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান (৫০) ও হুমায়ুন খান
(৪৫)।
এ ঘটনায় মনিরুল ইসলাম নামে আরও একজন
আহত হয়েছেন। তিনি ঢাকার একটি টেলিভিশনের গাড়ি চালক বলে জানা গেছে। বর্তমানে তিনি জেলা
সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি নোয়াখালী জেলা।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়,
রবিউল খান ও হুমায়ুন খান ঢাকায় জুতার ব্যবসা করেন। ঈদ উপলক্ষে সকালে তারা তিনজন মিলে
মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ
হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে
পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আশীষ কুমার বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া
শেষ হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন


১৮ আগস্ট শুক্রবার সারাদেশের ন্যায় কুমিল্লা পুলিশলাইন শিব মন্দিরেও বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে শ্রী শ্রী মনসাপূজা অনুষ্ঠিত হয়। এতে অংশনেন সনাতন ধর্মালম্বী প্রায় সহস্রাধিক পুর্ণ্যাথী।
জানা যায়, ভাদ্রমাসের কৃষ্ণাপঞ্চমী তিথিতেও মনসাপূজার বিধান আছে । বর্তমানে সর্বজনীনভাবে মনসাদেবীর মন্দিরে মনসাপূজা করা হয়। আবার পারিবারিক পর্যায়ে পারিবারিক মন্দিরেও মনসাদেবীর পূজা হয়। প্রধানত সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে বা সর্পদংশনের প্রতিকার পেতে মনসার পূজা করা হয়।
এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন, শ্রী মনসা সর্পের দেবী। দেবাদিদেব শিবের কন্যা। স্বর্গের দেবতারা মনসাকে দেবতা হিসেবে মানতে রাজি ছিলেন না। অবশেষে সকল দেবতা বলেন চম্পক নগরের চাঁদ সওদাগর যদি মনসাকে পূজা করেন তবে তিনি দেবতা হিসেবে স্বর্গে পরিচিত লাভ করবেন। দেবী মনসা তখন চম্পক নগরে গিয়ে চাঁদ সওদাগরকে তার পূজা করতে বলনে। চাঁদ সওদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত।
তিনি মনসাকে জানিয়ে দেন যে হাতে আমি তোমার পিতার পূজা করি সেহাতে তোমার পূজা করতে পারবো না। মনসা তাকে অনুরোধ করলেন কিন্তু চাঁদ সওদাগর তার কথা শুনলেন না বরংতার উপর ক্ষিপ্ত হলেন। এ ঘটনায় চাঁদ সওদাগর মা মনসার কোপে পড়েন সপ্ততরী ও ছয় সন্তানকে সাগরে তলিয়ে দেন। এতে তিনি নিজে প্রাণে রক্ষা পেলেও ৬ পুত্রের মৃত্যু হয়। অনেকদিন পর চাঁদ সওদাগর চম্পক নগরে ফিরে এসে দেখেন লক্ষিন্দর নামে তাঁর আরেক পুত্রের জন্ম হয়েছে।
উপযুক্ত বয়সে বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিবাহ দিলেন। বাসর রাতেই লক্ষিন্দরকে কাল সাপে দংশন করে। সতী বেহুলা অযুতযোজন পথ বেলায় ভাসিয়ে স্বর্গে গিয়ে দেবতাদের তুষ্ট করেন। শিব মনসাকে স্বর্গে ডেকে নিয়ে বেহুলার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে আদেশ দেন। এবারো বেকে বসেন দেবী মনসা। তিনি চাঁদ সওদাগরের পূজা পেতে বেহুলাকে শর্ত দেন।
বেহুলা মনসাকে কথা দেন, তাঁর স্বামীর জীবন ফিরিয়ে দিলে তিনি তার শ্বশুরকে দিয়ে মনসার পূজা দেবেন। মা মনসা চাঁদ সওদাগর এর ৭ পুত্রের জীবন ফিরিয়ে দেন। অবশেষে বেহুলা চম্পনগরে এসে তার শ্বশুর চাঁদ সওদাগরকে মা মনসার পূজা করতে বলেন। চাঁদ সওদাগর তখন তার বাম হাত দ্বারা মা মনসার চরণে ফুল নিবেদন করেন। কথিত আছে সেই থেকে মা মনসা দেবীর পূজা আরম্ভ হয়েছে প্রতি বছর ঘরে ঘরে।
মন্তব্য করুন