

রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপি এম পিপিএম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬৮০ বোতল ফেনসিডিল ও মাইক্রোবাসসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোর রাতে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই কামরুল হাসান কায়কোবাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখার বাজারস্থ স্থান থেকে মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান দীপুকে একটি মাইক্রোবাসহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী চাঁদপুর সদর উপজেলার সফরমালি বসু মিজি বাড়ির মৃত হাবিবুর রহমান ছেলে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
ক্লুলেস পপি (১৭) হত্যা মামলার
রহস্য উদঘাটন, মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার
করেছে বরুড়া থানা
পুলিশ।
গত
(১৩ ডিসেম্বর) বরুড়া থানার মোঃ আলী হোসেন
(৪৫) এর মেয়ে পপি
আক্তার (১৭) বরুড়া থানাধীন
সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় থেকে
বাড়িতে এসে ছাগল চরাতে
জমিতে যাওয়ার পর নিখোঁজ হয়। খোঁজাখুজির
এক পর্যায়ে বরুড়া থানাধীন ১৩নং অদ্রা ইউপির
সোনাইমুড়ী সাকিনের চান মিয়ার জমি
সংলগ্ন খালের পানি থেকে পপি
আক্তার (১৭) কে মৃত
অবস্থায় উদ্ধার করার করা হয়। পরে (১৫ডিসেম্বর) পপি আক্তার
এর পিতা মোঃ আলী
হোসেন বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার কুমিল্লার সার্বিক দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার, এ, কে, এম
এমরানুল হক মারুফ এর
নেতৃত্বে বরুড়া থানা পুলিশের একটি
চৌকস টিম তদন্ত কার্যক্রম
শুরু করে স্থানীয় সোর্স
ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ
করে বরুড়া থানা এলাকায় বিভিন্ন
স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে
জড়িত ফারুক হোসেন শামীমকে জিজ্ঞাসাবাদের পর উক্ত ঘটনার সাথে
জড়িত থাকার কথা স্বীকার করে
এবং এই ঘটনার সাথে
জড়িত অপর আসামী কাশেম
হোসেন এর নাম জানান। গ্রেফতারকৃত আসামীরা হলো: কুমিল্লা জেলার বরুড়া থানার সোনাইমুড়ি মহিষ
পুকুরিয়া এ লাকার মিজানুর রহমান এর ছেলে ফারুক হোসেন শামীম এবং একই এলাকার মৃত মনু মিয়ার ছেলে কাশেম হোসেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ ঘটনাস্থলে গেলে হত্যাকান্ডের সময় ব্যবহৃত বাঁশের টুকরাটি আসামীদের দেখানো মতে পাশের জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করেন।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে যে কোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। একসময় দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যে কোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো। আমাদের সে আস্থাও আছে। আমাদের সব ফোর্স ওয়েল মোটিভেটেড। তারা দায়িত্ব পালনে আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ যদি আসে তা মোকাবিলার সক্ষমতা রাখে। আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেভাবে করা দরকার সেভাবেই পালন করবো। আমাদের আইন আছে, বিধিবিধান আছে। এর ভিত্তিতে আমরা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করবো।
অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইজিপিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। তারপর তিনি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন।
মন্তব্য করুন


মার্কিন যুক্তরাষ্ট্রের
ডোনা গ্রিফিথস টানা ৯৭৬ দিন হাঁচি দিয়ে বিশ্বরেকর্ড করেছেন । ১২ বছর বয়সে এই হাচির
সমস্যা শুরু হয় ডোনা গ্রিফিথস। ডোনার জন্ম ১৯৬৯ সালে। ১৯৮১ সালের ২৬ জুলাই থেকে
শুরু হয় তার হাঁচি। স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হাঁচি হচ্ছিল ডোনার। প্রথমে তিনি
ভেবেছিলেন ধুলা থেকে বা ঠান্ডা থেকে হাঁচি হচ্ছে।
তবে এই হাঁচি থেমেছিল
দুই বছর পর ১৯৮৩ সালের ১৬ সেপ্টেম্বর। এই ২বছর তিনি লাখ লাখ হাঁচি দিয়েছেন। তবে
দিনে বেশ কয়েকবার তার হাঁচি হত এবং তারমধ্যে একটি দিনও বাদ যায়নি। ১৯৮৩ সালের ১৭
সেপ্টেম্বর তিনি প্রথম একটি হাঁচি মুক্ত দিন কাটিয়েছিলেন বলে ডোনা তার লেখা বইয়ে
উল্লেখ করেন ডোনা।
২০২০ সালের
জানুয়ারিতে, ডোনার রেকর্ডটি ব্রিটিশ টিভি প্যানেল শো কিউআইতে দেখানো হয়েছিল। তখন
কমেডিয়ান জিমি কার রসিকতা করে বলেছিলেন যে, ডোনা নিশ্চয়ই একটি মরিচ কারখানায় কাজ
করতেন। কিন্তু ডোনা কোনো মরিচ কারখানায় সেসময় কাজ করতেন না। এরপরই গিনেস বুক অব
ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বেশি হাঁচি দেওয়ার জন্য ডোনা গ্রিফিথস এর নাম
ঘোষণা করা হয়।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড
রেকর্ড/ আরব নিউজ
মন্তব্য করুন


যান্ত্রিক ত্রুটির কারণে সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। কর্তৃপক্ষ ধারণা করছে, বৈদ্যুতিক গোলযোগ কিংবা অন্য কোনো ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল করতে পারছে না।
ত্রুটি সারানোর পর স্বাভাবিক হবে মেট্রোরেল চলাচল।
বুধবার (৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন।
তিনি বলেন, মেট্রোরেল বন্ধ আছে কারিগরি ত্রুটির কারণে। ক্যাটারিং সার্ভিসে সাপ্লাই নেই, কাজ করা হচ্ছে। ঠিক হলে মেট্রোরেল আবারও চলাচল শুরু করবে।
ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে তাই বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন।
তিনি আরও জানান, তাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে।
এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালেও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ৪০ মিনিট বিলম্বে ছাড়ে।
শুক্রবার ছুটির দিন ছাড়া মেট্রোরেল চলাচল শুরু করে প্রতিদিন সকাল ৮টায়।
মন্তব্য করুন


স্কুলছাত্রীদের
গালাগাল করে টিকটক ভিডিও করা ২ টিকটকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ, কুমিল্লা।
কুমিল্লার
মুরাদনগরে স্কুল ছাত্রীদের গালাগালি করে ধারণকৃত ভিডিও টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এক কিশোর। টিকটকের এমন ভিডিও সামাজিক
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুকে সর্বমহলে
নিন্দা ও ক্ষোভের ঝড় উঠে। সারাদেশেই বিষয়টি সমালোচনার জন্ম দেয়। এমতাবস্থায় জেলা পুলিশ কুমিল্লার নজরে আসা মাত্রই
কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর নির্দেশনায় ঐ গালাগালি করা
টিকটকার ও সহযোগীদের চিহ্নিতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এই নির্দেশনা
অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস
টিম অভিযুক্তদের সকলকে চিহ্নিত করে। আজ চান্দিনা ও দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায়
অভিযান পরিচালনা করে ঘটনায় অভিযুক্ত আতিক
(১৪) (টিকটকার) ও হৃদয় আহমদ (১৭) কে গ্রেফতার করেন এবং টিকটক একাউন্ট ব্যবহৃত মোবাইল
ফোনটি জব্দ করেন। গ্রেফতারকৃতরা হলেন: আতিক (১৪), পিতা-রবিউল ইসলাম, মাতা-দিপালী, সাং-
তীরচর, বাতাকাশি ২ নং ওয়ার্ড, চান্দিনা, কুমিল্লা এবং ২। হৃদয় আহমদ (১৭), পিতা- মকবুল
হোসেন, মাতা: জাহানারা বেগম, সাং-বীরতলা,রতন মেম্বার বাড়ি, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি,
কুমিল্লা।
উক্ত
আসামীদের জিজ্ঞাসাবাদে গত ১৭/০৮/২০২৩ তারিখ দুপুর অনুমান ১:৩০-২:০০ঘটিকার সময় গোমতা
ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লার কয়েকজন স্কুলছাত্রীকে আতিক (১৪), (টিকটকার) কর্তৃক গালাগালি করা এবং সহযোগীদের সহায়তায় গালাগালির
বিষয়টি ভিডিও করে টিকটক ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার বিষয়টি
স্বীকার করে।
উক্ত
ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


দেশের ৩টি বিভাগে বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আভাসও রয়েছে।
মঙ্গলবার (১১ জুন) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুধবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
মন্তব্য করুন


সুজন মজুমদার, বরুড়া প্রতিনিধি,
কয়েকশত শিক্ষার্থী, রাজনৈতিক সহকর্মী, শিক্ষক, স্বজন, শ্রমিক এবং প্রান্তিক সাধারণ মানুষের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়ে শেষ বিদায় নিলেন মানুষ গড়ার কারিগর অধ্যক্ষ শহীদুল আলম(৫৫)।
সোমবার (২৪ জুলাই) মরহুমের প্রথম জানাজা সকাল ১০টায় উপজেলা আড্ডা ডিগ্রি কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা সকাল ১১টা ৩০ মিনিটে মরহুমের নিজ গ্রাম মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আড্ডা ডিগ্রি কলেজ ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারি ভাউকসার ইউনিয়ন আওয়ামীলীগ ও নিজ গ্রামের মানুষ শোক প্রকাশ করেন।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, পৌরসভার মেয়র বখতিয়ার হোসেন বকতার, যুবলীগ নেতা সোহেল সামাদ, আড্ডা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জাকির হোসেন বাদল, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আহমেদ জামাল মাসুদসহ বিভিন্ন শ্রেণীর জনগণ।
রোববার (২৩ জুলাই) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ষাট বছর। পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যক্ষ শহিদুল আলম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, শহীদ আলম একজন গুনী ও মেধাবী শিক্ষক ছিলেন। সৎ ও নিষ্ঠার সাথে তিনি শিক্ষকতা করে গেছেন। তার সহকর্মী ও সবার সাথে বন্ধুসুলভ আচরন করতেন। তার মৃত্যু আসলে মেনে নেয়ার মতো নয়। তিনি আমাদের ছেড়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা তাঁর রুহের আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, অধ্যক্ষ শহিদুল আলম। বরুড়া উপজেলা ভাউকসার ইউনিয়নের মুগগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত মাওলানা তাজুল ইসলাম। মৃত মাওলানা তাজুল ইসলাম ছিলেন একবাড়িয়া আলিম মাদ্রাসার আরবি শিক্ষক ছিলেন।
পিতার হাত ধরে শিক্ষা জীবন শুরু করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২৪তম ব্যাচের ছাত্র ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয় নিয়ে অনার্স মাস্টার্স শেষ করেন।
শিক্ষা জীবন শেষ করে বাবার লালিত স্বপ্ন শিক্ষাকতা পেশায় যোগদান করেন। তিনি দীর্ঘদিন কুমিল্লা জেলা কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন। সর্বশেষ নিজ উপজেলা বরুড়া আড্ডা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি বরুড়া উপজেলা ভাউকসার ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর প্রথম সদস্য ছিলেন।
মন্তব্য করুন


চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক আবু হানিফ কাজী কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান সমন্বয়কারী ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অফিস সহায়ক আবু হানিফ কাজী কে রাজকীয় ভাবে গাড়ি চড়ে চাঁদপুরে প্রেরন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম মো. সোহেল রানা, আশেক আলী খান স্কুর এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্যাহ পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও কচুয়া ক্যামিব্রয়ান স্কুলের প্রধান শিক্ষক মো. আমির হোসেন মজুমদার প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে রাজকীয় ভাবে গাড়িতে চড়ে তার নিজ বাড়ি চাঁদপুরে পাঠানো হয়।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ
(৬ জানুয়ারী) সকালে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা
করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় লির্বাটি মোড়স্থ সাধনা ঔষধালয় নামক দোকানের
পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল ও মোঃ রাকিবুল
হাছান কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা
হলো:
১।
মোঃ ইসমাইল (৩৫), পিতা-ধনু মিয়া, মাতা-নাজমা বেগম, গ্রাম-শিলাস্থাম্বা (হাজী বাড়ী),
পোঃ মাঝিগাছা, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর।
২।
মোঃ রাকিবুল হাছান (২০), পিতা- মোঃ ইমরান হোসেন, মাতা-মোসাঃ জামিলা বেগম, গ্রাম-শুভপুর,
০৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
আসামীদের
বিরুদ্ধে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন


দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের ব্লক বাস্টার সিনেমা ‘জেইলার’ শিগগিরই আসবে ওটিটিতে। সিনেমাটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওটিটির পর্দায় আসার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, নির্মাতারা এই ছবির ডিজিটাল রাইটস ১০০ কোটি রুপির বিনিময়ে নেটফ্লিক্সকে বিক্রি করেছেন।
‘জেইলার’ ১১ আগস্ট মুক্তি পেয়েছিল। নেলসন দিলীপ কুমার পরিচালিত এই সিনেমাটি এ বছর সবচেয়ে হিট ছবির তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে। মুক্তির মাত্র ২ সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে ৫৫০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।
ভারতে প্রায় ৩০০ কোটি রুপি আয় করেছে জেলার। বিশ্বজুড়ে আয়ের ক্ষেত্রে ৬০০ কোটি রুপির পথে এগোচ্ছে সিনেমাটি। এতে রজনীকান্ত ছাড়াও আছেন তামান্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, শিব রাজকুমার, মোহন লালসহ অনেকে।
মন্তব্য করুন