

নীলফামারী
জেলার সদরে সম্পত্তির ভাগ না পাওয়ায় বাবার কবরে শুয়ে মরদেহ দাফনে বাধা দিয়েছে
নিহত ব্যক্তির আপন ছেলে।
শুক্রবার
দুপুরে সদরের চাওড়া সরঞ্জাবাড়ি ইউনিয়নের বাটুল টারি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মৃত
ব্যক্তির তৃতীয় ছেলে নওশাদ আলী, বাবার মরদেহ দাফন ঠেকাতে কবরে শুয়ে
পড়েন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়
সুত্রে জানা গেছে, চাওড়া সরঞ্জাবাড়ি ইউনিয়নের বাটুল
টারি গ্রামের বাসিন্দা চার সন্তানের জনক মজিবর রহমান। বৃহস্পতিবার রাতে হটাৎ মজিবর
রহমান মারা যান। তবে মৃত্যুর পূর্বে নওশাদ আলী ছাড়া মজিবর রহমান বাকি তিন ছেলেকে
সব সম্মত্তি লিখে দেন। ফলে ক্ষোভে ফেটে পড়েন তৃতীয় সন্তান নওশাদ। পূর্ব সিদ্ধান্ত
অনুযায়ী বাবার মরদেহ দাফনে বাধা দেন তিনি। পরে পুলিশেই সহযোগিতায় মরদেহ দাফন করেন
স্বজন ও স্থানীয়রা।
এ
বিষয়ে চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কবির শাহ বলেন, মৃত্যু মজিবর রহমান এর তৃতীয় ছেলেকে জমি লিখে না দেওয়ার কারণে তৃতীয়
ছেলে বাবার দাফনে বাধা দেয়। পরে স্থানীয়রা সবাই মিলে পুলিশের সহায়তায় অন্য জায়গায়
কবর খুড়ে মরদেহ দাফন করা হয়।
সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অন্য জায়গায় কবর খুড়ে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন


মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাইছারা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।
বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ একেএম আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল বারেকসহ আরো অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। পরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক একেএম আব্দুল্লাহ আল বাকীর অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা ও শিক্ষকদের উপহার সামগ্রী বিতরন করেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন


কুমিল্লায়
৫০ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেটকার গাড়ী উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ।
আজ
(৯ সেপ্টেম্বর) বুড়িচং থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ নূরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স সহ
থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
বুড়িচং থানাধীন ২নং বাকশিমুল ইউনিয়নের অন্তর্গত ছোট হরিপুর সাকিনস্থ মোঃ সুরুজ মিয়ার
চাউলের মিলের সামনে বাগড়া টু কুমিল্লা গামী পাকা রাস্তার উপর উপস্থিত হলে বাগড়ার দিক
হতে আসা একটি প্রাইভেটকার আসতে দেখে থামানোর জন্য সংকেত দিলে গাড়ির চালক পুলিশ বুঝতে
পেয়ে গাড়ী থামিয়ে গাড়ী হতে নেমে আসামী মোঃ ফাইজুল ইসলাম দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে
আসামীর পেলে যাওয়া প্রাইভেটকারটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক আসামী
হলো: মোঃ ফাইজুল ইসলাম (৪১), পিতা-আনোয়ার সিকদার, মাতা-ফরিদা বেগম, সাং-বাইজুরা (সিকদার
বাড়ী), থানা-নাজিরপুর, জেলা:পিরোজপুর।
উক্ত
ঘটনায় বুড়িচং থানায় এজাহার দায়ের করলে বুড়িচং থানার মামলা নং-০৯, তারিখ-০৯/০৯/২০২৩,
ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ তে মামলা রুজু
করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লার
দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৪ জন
ডাকাত গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার
রাতে দাউদকান্দি মডেল
থানায় কর্মরত এসআই(নিঃ) হারুনুর
রশিদ এবং সঙ্গীয় ফোর্সসহ
থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল
ডিউটি করাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
বলদাখাল এলাকায় অবস্থান করাকালীন ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে
উক্ত স্থানে একটি বিশেষ অভিযান
পরিচালনা করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ
সক্রিয় ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: ১)
মনির হোসেন আপ্পি (২৫),পিতা- আমির
হোসেন,সাং-সবজিকান্দি,বর্তমান
সাং-চেঙ্গাকান্দি আশ্রয়ন প্রকল্প, ২) সাহাবুদ্দিন (৩৮),
পিতা-মৃত সামাদ,সাং-
সবজিকান্দি,থানা- দাউদকান্দি,জেলা- কুমিল্লা, ৩) মোঃ জিসান
(২৫), পিতা-আঃ বাতেন,সাং-দোনারচর, থানা-দাউদকান্দি,জেলা-কুমিল্লা ও
৪) মোঃ রিয়াজ (১৮),
পিতা-মোঃ রহমান,সাং-ছাইকোট,থানা-চান্দিনা, বর্তমান
সাং- গৌরিপুর পশ্চিম বাজার (বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া), থানা-দাউদকান্দি, উভয়
জেলা-কুমিল্লা।
আসামীদের
বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানার মামলা
নং-২০ তারিখ-১৫/০৭/২০২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল
কোডে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নাটোরের লালপুরে ১টি দেশি রিভলভার ও ৩ রাউন্ড তাজা গুলি ও ১০০ গ্রাম গাঁজা সহ আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে তাকে।
এর আগে (১৫ সেপ্টেম্বর) শুক্রবার দিনগত রাত ৩টায় উপজেলার আব্দুলপুর রেল জংশন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।
উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কাচু মণ্ডলের ছেলে গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, গোপন তথ্যে খবর পেয়ে আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রাজ্জাক বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার বাড়ি তল্লাশি করে ১টি দেশি রিভলভার ও ৩ রাউন্ড তাজা গুলি এবং ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে ওই রাতেই অভিযান পরিচালনা করে তাকে আব্দুলপুর রেলজংশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক অস্ত্র ও গুলি অবৈধভাবে বিক্রির উদ্দেশে তার কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন।
মন্তব্য করুন


কক্সবাজারের চকরিয়ায় নারীকে বিবস্ত্র করে ধারালো অস্ত্র দিয়ে শরীরের মাংস তুলে নিয়ে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ জুলাই) ভোর ৭টার দিকে চকরিয়ার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলাম নগর এলাকায় নির্যাতনের একপর্যায়ে ওই নারী জ্ঞান হারালে মৃত ভেবে রাস্তার ওপর ফেলে চলে যান নির্যাতনকারীরা।
এ ঘটনায় শনিবার (১৫ জুলাই) দিবাগত রাতে র্যাব এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে ।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন,গ্রেফতারকৃতরা হলেন প্রধান অভিযুক্ত চকরিয়ার কাকারা ইউনিয়নের ইসলাম নগর এলাকার মৃত ছৈয়দ হোছন ওরফে বুদু ড্রাইভারের ছেলে আবুল হোছন (৫০), আরিফ পুতিয়া (৪০) ও একই এলাকার আবু তাহেরের স্ত্রী ডলি আক্তার (৩০)।
র্যাব জানায়, ভুক্তভোগী নারীর নাম ইসমত আরা বেগম (৩৮)। তিনি চকরিয়ার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলাম নগর এলাকার বাসিন্দা। তুচ্ছ ঘটনার জের ধরে ১১ জুলাই প্রতিবেশী আবুল হোছন, সেলিম, মোহাম্মদ আরিফ পুতিয়া, ডলি আক্তারসহ আরও কয়েকজন তাকে বিবস্ত্র করে নৃশংসভাবে নির্যাতন করেন। এসময় নির্যাতনকারীরা দা, কিরিচ ও ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম ইসমত আরাকে এলোপাতাড়ি কোপান।
নির্যাতনের একপর্যায়ে রান ও শরীরের বিভিন্ন অংশের মাংস তুলে ফেলেন। এতে ওই নারী জ্ঞান হারালে মৃত ভেবে টেনেহিঁচড়ে মহাসড়কের পাশে ফেলে রেখে আসেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৫-৬ জনকে আসামি করে ১৫ জুলাই চকরিয়া থানায় একটি মামলা করেন ভিকটিমের বোন জিন্নাত আরা (৪০)। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আবুল হোছনসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম চৌধুরী আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


টানা কয়েকদিন গরমের পর আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিনদিন স্বস্তির বাতাস বইবে বলে । তবে এই তিনদিন পর ১০ এপ্রিল থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি,বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপ প্রবাহ: বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
তবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।
তবে এর পরে বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে। সারা দেশের তাপমাত্রাই কমবে। আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে।
আর এসব হিসেবে এবার ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বরং ভ্যাপসা গরম থাকতে পারে।
মন্তব্য করুন


নীলফামারী
জেলার সদরে সম্পত্তির ভাগ না পাওয়ায় বাবার কবরে শুয়ে মরদেহ দাফনে বাধা দিয়েছে
নিহত ব্যক্তির আপন ছেলে।
শুক্রবার
দুপুরে সদরের চাওড়া সরঞ্জাবাড়ি ইউনিয়নের বাটুল টারি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মৃত
ব্যক্তির তৃতীয় ছেলে নওশাদ আলী, বাবার মরদেহ দাফন ঠেকাতে কবরে শুয়ে
পড়েন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়
সুত্রে জানা গেছে, চাওড়া সরঞ্জাবাড়ি ইউনিয়নের বাটুল
টারি গ্রামের বাসিন্দা চার সন্তানের জনক মজিবর রহমান। বৃহস্পতিবার রাতে হটাৎ মজিবর
রহমান মারা যান। তবে মৃত্যুর পূর্বে নওশাদ আলী ছাড়া মজিবর রহমান বাকি তিন ছেলেকে
সব সম্মত্তি লিখে দেন। ফলে ক্ষোভে ফেটে পড়েন তৃতীয় সন্তান নওশাদ। পূর্ব সিদ্ধান্ত
অনুযায়ী বাবার মরদেহ দাফনে বাধা দেন তিনি। পরে পুলিশেই সহযোগিতায় মরদেহ দাফন করেন
স্বজন ও স্থানীয়রা।
এ
বিষয়ে চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কবির শাহ বলেন, মৃত্যু মজিবর রহমান এর তৃতীয় ছেলেকে জমি লিখে না দেওয়ার কারণে তৃতীয়
ছেলে বাবার দাফনে বাধা দেয়। পরে স্থানীয়রা সবাই মিলে পুলিশের সহায়তায় অন্য জায়গায়
কবর খুড়ে মরদেহ দাফন করা হয়।
সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অন্য জায়গায় কবর খুড়ে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন


কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলা সাব-রেজিস্টার মো. রিয়াজুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার কচুয়া রেজিস্ট্রেশন পরিবার ও দলিল লিখক সমিতির আয়োজনে সাব রেজিস্টার রিয়াজুল ইসলাম ও অফিস সহায়ক আবুল খায়েরকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয় ।
কচুয়া দলিল লিখক সমিতির সভাপতি আব্দুল মালেক খন্দকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আবুল খায়ের রুমির পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, দলিল লিখক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবয়ুব আলী চৌধুরী, সহ-সভাপতি হাবীব উল্যাহ হাবীব,সদস্য আবু তাহের প্রধান, মো. সেলিম মিয়া,অফিস সহকারী মালতী রানীসহ অনেকে।
এসময় কচুয়া দলিল লিখক সমিতির সদস্য মোজাম্মেল হোসেন টিটু, এমরান হোসেন, শাহজাহান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-সান্তাহার সড়কের
শাহাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের পাঁচ বছর বয়সী এক শিশুসন্তানসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের এনামুল
হক (৪০) এবং তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)।
নিহত এনামুল পেশায় আনসার সদস্য।
দুর্ঘটনা নিয়ে স্থানীয়রা জানান, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলে নওগাঁ থেকে বগুড়ার সান্তাহারের
দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির
আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়েন।
ঠিক এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী
মারা যান। পরে তাদের আহত পাঁচ বছরের সন্তান জুনাইদ ইসলাম ও অপর মোটরসাইকেলের এক আরোহীকে
উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দুর্ঘটনাকবলিত
মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নওগাঁ সদর থানায়
একটি মামলা হবে বলে জানিয়েছেন ওসি।
মন্তব্য করুন


কুমিল্লায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড
গুলি ও ১টি ম্যাগজিন সহ ১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ।
শুক্রবার দুপুরে কোতয়ালী মডেল থানায় কর্মরত
এসআই (নিঃ) খাজু মিয়া এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট
তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর
ছায়াবিতান এলাকা মাজুল ইসলাম এর ভাড়া ঘর থেকে তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড
গুলি ও ১টি ম্যাগজিন সহ আসামী সেতারা আক্তারকে গ্রেফতার করা হয় এবং অপর এক আসামী মো:
দাউদ পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামী হলো:
সেতারা আক্তার (২৪), সাং-দৌলতপুর ছায়াবিতান, ৪নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল,
জেলা-কুমিল্লা। পলাতক আসামী হলো: মো: দাউদ
(৩০), উভয় পিতা-হানিফ মিয়া, সাং-দৌলতপুর ছায়াবিতান, ৪নং ওয়ার্ড্, থানা-কোতয়ালী মডেল,
জেলা-কুমিল্লা ।
এই সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে
কুমিল্লা এর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন