

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি নাকি প্রেমে মজেছেন- এমন গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে নায়িকা দীঘি সঙ্গে এক ছেলের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ছবিগুলো প্রসঙ্গে দীঘির ভাষ্য ছিল,আমরা তো লুকোচুরি করছি না। ছবিগুলো বন্ধু হিসেবেই তোলা। যেহেতু সে মিডিয়ার কেউ নয়,তাই আমি চাই তাকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনার সৃষ্টি না হোক। তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কিছু নেই।
এদিকে ওই নায়িকার সঙ্গে ছেলের ছবিগুলো নিয়ে অনেক সংবাদমাধ্যমেই সংবাদ প্রচার হয়েছে।
মন্তব্য করুন


আগামী ঈদুল ফিতরের আগে ৬টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এটিএন
বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
১২ আগস্ট শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ৮ নম্বর ফ্লোরে
এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২ চুক্তি স্বাক্ষর ও মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ঘোষণা
দেন ড. মাহফুজুর রহমান।
চলচ্চিত্রের
সম্ভাব্য সুদিনে আসুন মিলনের বন্ধনে এক হই- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রথমবারের
মতো সদস্য ও ওয়েব ফিল্ম পরিচালকদের উৎসাহ দিতে হাত বাড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র
পরিচালক সমিতি। এ কাজে সংগঠনটি পাশে পেয়েছে এটিএন-কে।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ,মহাসচিব শাহীন সুমন,সাংগঠনিক
সম্পাদক শাহীন কবির টুটুল,পরিচালক শাহ আলম কিরন, জাকির হোসেন রাজু, মনতাজুর রহমান আকবর,
অভিনয়শিল্পী সোহেল রানা, অরুণা বিশ্বাস, রোজিনা, নিরবসহ আরও অনেকে।
অনুষ্ঠানে
সঞ্চালনা করেন, চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমন।
ড.
মাহফুজুর রহমান বলেন, একটা সময় ছিল যখন ২৪ ঘণ্টা এফডিসিতে লোক সমাগম হতো। সব সময়
শিল্পীদের পদচারণায় মুখর ছিল এই প্রাঙ্গণ। কিন্তু এখন এখানে ভুতুড়ে একটা পরিবেশ। আমরা
এই অবস্থার পরিবর্তন করতে চাই। চলচ্চিত্রের অবস্থা আমরা আগের মতো ফিরিয়ে আনতে চাই।
এজন্য আগামী ঈদুল ফিতরের আগে আমি ৬টি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছি। পরিচালক সমিতির
সাথে আজ চুক্তিবদ্ধ হয়েছি। এর আগে আমি যতগুলো সিনেমা বানিয়েছি বেশিরভাগ সুপারহিট
হয়েছে। ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘ভালোবাসি তোমাকে’, ‘সাবধান’
তার মধ্যে অন্যতম। এরপর সিনেমায় ধস নামা শুরু হয়। ভালো সিনেমা হওয়ার পরও দেখা যায়
সিনেমা হলে লোক হয় না। তবে গত ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তাতে বোঝা
যাচ্ছে চলচ্চিত্রের অবস্থা আবার ফিরবে।
মন্তব্য করুন


গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু ওরফে চিত্রনায়ক ফারুক। তার বাবা আজগর হোসেন পাঠান উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন। সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে।
সোমবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান।
তিনি বলেন, ‘তার (ফারুক) স্ত্রী ফারজানা পাঠান মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, ছেলে রওশন হোসেনসহ সকল আত্মীয় স্বজনের সাথে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবিত অবস্থায় ফারুক সবাইকে (অসিয়ত) বলে গিয়েছেন, যেন মৃত্যুর পর তাকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হয়।’
তিনি জানান, চিত্রনায়ক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান দুলু ওরফে ফারুকের প্রথম নামাজে জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ আসবে। পরে সকাল ৯টায় রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হবে।
জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।
উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। মঙ্গলবার (১৬ মে) সকালে তার মরদেহ দেশে আনা হবে।
মন্তব্য করুন


হিমু, কুমিল্লা:
আজ ১৯ সেপ্টেম্বর স্বপ্নের নায়ক সালমান শাহ্ এর ৫২ তম জন্মদিন। শুভ জন্মদিন প্রিয় স্বপ্নের নায়ক সালমান শাহ্। সালমান শাহ্ বেঁচে থাকলে আজ ৫৩ বছরে পা রাখতেন। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো তোমার জন্য।
সালমান শাহ্ এর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটের দড়িয়াপাড়ায়। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সিনেমার জন্যই তিনি সালমান শাহ্ নামটি ধারণ করেছিলেন।
সর্বকালের সেরা বাংলা সিনেমার স্টাইলিশ নায়ক হলো সালমান শাহ্ - কারণ তিনি যুগে চেয়ে ও কয়েক ধাপ এগিয়ে ছিলেন। সালমান শাহ্ এর স্টাইল, তাকানো, বাচনভঙ্গি কথা বলার ধরণ, এক কথায় তার সবকিছুই মানুষের মন কেড়ে নেওয়া মতোই ছিল। অল্প সময়ে যে তিনি বাংলা কোটি ভক্তের মন জয় করে নিয়েছে তা আর বলার বাকি রাখে না।
সালমান এই যুগেরও অভিনেতাদের আইডল। কিন্তু ১৯ শতকে করে যাওয়া সেই সিনেমা আজও মানুষ টিভির সামনে মনোযোগ দিয়ে দেখে একেই বলে ভক্তের ভালোবাসা।
আমাদের একজন সালমান শাহ্ ছিলো! যে কি না তাঁর সময়ের চেয়েও কয়েক যুগ এগিয়ে ছিলো! যার মাঝে অভিনয় আর ব্যাক্তিতের সব গুলো গুণ-ই ছিলো পরিপূর্ণ। তার মধ্যে অন্যতম বিশেষ একটা গুণ হলো তাঁর নজরকাড়া স্টাইল! যা আজও অন্য কারও মাঝে দেখা যায় না! সবাই মুগ্ধ হয়ে যায় তাঁর স্টাইল দেখে! এই জন্যই সালমান হয়তো দিন দিন বেশি প্রিয় হয়ে উঠছে নতুন যুগের নতুন প্রজন্মের কাছে।
এই নাম সহজে বাংলার মানুষের মধ্যে থেকে মুছে যাবে না। সে ছিলো,সে এখনো আছে বাংলার মানুষের মণি কোঠায় এই ভাবেই বেঁচে থাকবে আজীবন।
মাত্র ৩ বছরের অভিনয় জীবনে সর্বমোট ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন। ২৭ বছর নেই, অথচ ২৭ বছর পরে আজও সিনেমায়, স্মৃতিতে, ফ্যাশনে স্টাইল আইকন হিসেবে বাঙালীর মনে জ্বলজ্বল করছেন।
সকল মানুষের ভালোবাসা পায় এমন মানুষ খুব কমই জন্ম নেয়। সালমান এমন মানুষ যে, যাকে সকলেই ভালবাসে।
এ দেশের চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে, তা আজও পূরণ হয়নি। এই দেশে চলচ্চিত্র প্রেমীরা যত দিন বেঁচে থাকবে, সালমান শাহ্ তত দিন বেঁচে থাকবেন তাদের হৃদয়ে।
নায়ক হিসেবে মৃত্যুর ২৭ বছর পরেও এমন অর্জন বিশ্বের বুকে আর কারো নেই। শুভ জন্মদিনে সালমান শাহ্ কে গভীর ভালোবাসা।
মন্তব্য করুন


কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো: নির্মাতা রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’।
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৮টি সিনেমা। কিন্তু এবার ঈদে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫-এ। আলোচনায় রয়েছে ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হলো তার। নিশোর বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী তমা মির্জা। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই সিনেমার আইটেম গানে দেখা যাবে দুই বাংলার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে। সিনেমাটি সিনেপ্লেক্সসহ আরও ২৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তার মধ্যে আলোচনায় এগিয়ে আছে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। আর অপু বিশ্বাস হাজির হলেন তার প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে।
মন্তব্য করুন


শ্বশুরবাড়িতে প্রথম দিন
নামের একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে রুকাইয়া জাহান চমকের নামে।
এরপর এই অভিনেত্রী উল্টো অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের নামে।
এ ঘটনাটি থানা পুলিশ
পর্যন্ত গড়ায়। অভিনেত্রী চমক বিচার চেয়ে আরশের নামে লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি
করেছেন ।
১৩ আগস্ট রোববার সমস্যা
সমাধানে একসঙ্গে আলোচনায় বসে নাটকপাড়ার ৩ অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম
প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়
শিল্পী সংঘ।
১৪ আগস্ট সোমবার রাতে
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানায় অভিনয়শিল্পী সংঘ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাসার মাসুম ও নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে
আচরণ করেছেন তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইন্টারভিউতে
অভিনেতা আরশ খানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে
প্রমাণিত হয়।
এখানে আর্থিক ক্ষতির
কথাও উল্লেখ করে চমককে শাস্তি হিসেবে ক্ষমা চাওয়া ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা
বলা হয়। কিন্তু টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডস এটা মানতে নারাজ।
এ বিষয়ে ২০ আগস্ট
রোববার একটি বিজ্ঞপ্তিতে পাঠিয়েছে নির্মাতাদের সংগঠনটি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১
আগস্ট অভিযোগ প্রমাণিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিয়ে মিডিয়ায় জটিলতা ও চলমান
সংকট নিরসনে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।
মন্তব্য করুন


মুম্বাইয়ে সোমবার স্ত্রী গৌরী খানের প্রথম বই প্রকাশ করলেন শাহরুখ খান। ডিজাইনার গৌরী খানের এই কফি টেবিল বইয়ের নাম ‘মাই লাইফ ইন ডিজাইন’। মূলত ইন্টিরিয়র ডিজাইন নিয়েই এই বই লেখা। এদিন অনুষ্ঠানে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় নিজের সঙ্গে স্ত্রীয়ের সম্পর্ক নিয়েও মুখ খোলেন কিং খান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকা তার কাছে যে স্বামীর ডিউটির থেকেও বেশি, তাও বোঝান।
অভিনেতা বলেন, ‘আমি ও গৌরী একে অপরকে বহু বছর ধরে চিনি। ও তখন ১৪, আমি ১৮ এবং বহু বছর ধরে একে অপরকে চিনি আমরা এবং কখনও কখনও যদি একে অন্যকে এত বছর ধরে চেনা হয়ে যায় তাহলে একে অপরের কাজের প্রতি সেই সম্মানটা হারিয়ে যেতে শুরু করে। কারণ একে অন্যকে তখন আমরা টেকেন ফর গ্রান্টেড করে নিই। আমি আমার কাজ বহুদিন ধরে করছি এবং তাতে গৌরী নিজের যতটুকু অংশ করার তার সেরাটা করেছে। আমরা তিনজন সুন্দর বাচ্চা বড় করেছি। একজন সিনে তারকার স্ত্রী হয়ে থেকেছে ও যে কিনা ঈশ্বর ও মানুষের আশীর্বাদে প্রবল খ্যাতি অর্জন করেছে।’
এরপরও শাহরুখ খান বলেন, আমাদের পরিবারে, আমার ১০ বছরের ছেলে সমেত, সবার মধ্যেই সৃজনশীলতার সূক্ষ্ম একটা বুদ্ধি আছে। আমার মনে হয় আমাদের বিবাহিত জীবনের ২৩ থেকে ২৪ বছর, মুম্বাইয়ে ঘর বাঁধতে এবং আমাদের পেশা থেকে মানুষের এত ভালোবাসা পেতে, বাচ্চাদের বড় করতেও এত ব্যস্ত ছিলাম যে গৌরী বোঝেনি যে ওঁর একটা অন্যদিকও আছে যাকে জীবন দেওয়া প্রয়োজন। এই বইটা আমি মনে করি সেই সবকিছুর প্রতিনিধিত্ব করে।
মন্তব্য করুন


‘অ্যানিম্যাল’
সিনেমায় উগ্র পৌরুষ ও নারীবিদ্বেষ রয়েছে বলে সমালোচনা রয়েছে। এ নিয়ে বিতর্ক থাকলেও
কাজের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন অভিনেতা রণবীর। এ সিনেমায় তার
সোথে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। দক্ষিণী বিনোদন জগতের পাশাপাশি এখন
বলিউডেরও জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।
‘অ্যানিম্যাল’-এর
সাফল্যের পর অভিনেত্রী রাশমিকা জানান, সিনেমাতে তার চরিত্র গীতাঞ্জলির কিছু কাজকর্ম
ও কথাবার্তা নিয়ে প্রশ্ন জেগেছিল তার মনে। তবে পরিচালক তাকে বোঝান, চরিত্রের প্রয়োজনে
গীতাঞ্জলির মতো করে ভাবতে।
সিনেমার
প্রযোজক জানালেন, ‘অ্যানিম্যাল’-এর সেটে নাকি রণবীরের গায়েও হাত তুলেছিলেন নায়িকা!
সম্প্রতি
এক সাক্ষাৎকারে প্রযোজক প্রণয় রেড্ডি বঙ্গা জানান, একটি দৃশ্যের মহড়ার সময় নাকি একাধিকবার
অভিনেতা রণবীরের গায়ে হাত তুলেছিলেন অভিনেত্রী রাশমিকা। ওই দৃশ্যকে নিখুঁতভাবে ফুটিয়ে
তুলতে কোনো কমতি রাখেননি অভিনেত্রী রাশমিকা। রণবীরকে কমপক্ষে ২০-২৫ বার মেরেছিলেন তিনি।
তারপর ওই দৃশ্য চূড়ান্ত করা হয়েছিল।
মন্তব্য করুন


ঢাকাইয়া চলচ্চিত্রের নায়িকা পরিমনী এবার পা রাখতে যাচ্ছেন
ওপার বাংলায়। বাংলাদেশের একাধিক অভিনেতা-অভিনেত্রী টলিউডের সিনেমায় কাজ করলেও অভিনেত্রী
পরীমণি আজও টলিউডে পা রাখনেনি। অনেক দিন ধরে ওপার বাংলার দর্শকের মনে একটাই প্রশ্ন
ছিল। কবে ওপার বাংলার ছবিতে দেখা যাবে পরীমণিকে?
নায়িকাকে কলকাতার ছবিতে দেখার অপেক্ষায় দর্শক। পরীর
অনুরাগীদের সেই স্বপ্নই এ বার সত্যি হতে চলেছে। সেই সুখবর দিয়েছে আনন্দবাজার অনলাইনকে।
আনন্দবাজার
অনলাইনকে পরীমনি বলেন, কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।
সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।
কলকাতার
ইন্ডাস্ট্রিতে পরী অভিনয় না করলেও বাংলাদেশের মানুষের কাছে নানান কারণে বেশ
পপুলার। বিশেষ করে, তাঁর সৌন্দর্য দুর্দান্ত ব্যক্তিত্ব, সবটাই মানুষকে আকৃষ্ট করে
প্রতিনিয়ত। তাই ভক্তদের একপ্রকার ইচ্ছে ছিলই এবার তাকে টলিউডে ছবিতে দেখার জন্য!
মন্তব্য করুন


এবার আমেরিকা থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরেই চিত্রনায়ক জায়েদ খানের বিয়ে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
তবে আমেরিকা থেকে বিয়ের প্রস্তাব পেলেও, তিনি রাজি হননি বলে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন জায়েদ।
সেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে চিত্রনায়ক বলেন, আমার বাবা-মায়ের কবর এখানে। ওখানে (আমেরিকা) কাউকে বিয়ে করলে সেখানে আমাকে ছয় মাস থাকতে হবে। কেউ কেউ আমাকে বাসিন্দা হওয়ার জন্য বলেছে। কিন্তু আমার মনে এমন কোনো ইচ্ছা নাই।
তিনি বলেন, প্রথমবার যখন আমেরিকায় যাই, তখনই বিয়ের প্রস্তাব পেয়েছিলাম। এর আগেও দুইবার সেখানে গিয়েছিলাম। তবে এবারই প্রথম আমার আমেরিকা যাওয়া হচ্ছে না। আমাকে অনেকে বিয়ে করতে চায়। এটাই স্বাভাবিক।
বিয়ে নিয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বললেও, কবে নাগাদ তিনি বিয়ে করবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি জায়েদ। তবে একাধিকবার তিনি জানিয়েছেন, মেয়েরা তাকে ভীষণ পছন্দ করেন এবং অনেক বিয়ের প্রস্তাবও পান।
এ দিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে নিউইয়র্কে যাচ্ছেন জায়েদ খান।
মন্তব্য করুন


গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্ক রয়েছে।
তারপর অপু বিশ্বাসের সঙ্গে তার একটি কলরেকর্ডও ফাঁস। সে সময় শাকিব খান ছিলেন ‘দরদ’সিনেমার শুটিংয়ে দেশের বাইরে।
তাপস-বুবলী বিষয়টি নিয়ে প্রশ্ন করলে শাকিব খান বলেন, কথাগুলো বলতে চাই না। মুন্নি ভাবিকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি। আর এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। মুন্নি ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি।কখন কার রূপ যে মিডিয়াতে চেঞ্জ হয়, বলা যায় না। এটা আমার কোনো ম্যাটার না। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় বুবলি প্রসঙ্গ এড়িয়ে না গিয়ে মুখ খুললেন শাকিব খান।
তিনি বলেন, বুবলীর কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব।অনেকে হয়ত মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিবকে বললে হয়ত এর কোনো সলিউশন হবে। হয়ত কোনো হোপ নিয়ে বলেছে। কিন্তু আমি বলেছি, আমার লাইফে তো এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নাই।
এর আগেও অনেকের সঙ্গে বুবলী সম্পর্কে জড়িয়েছেন বলে জানান শাকিব। সেজন্য তাকে সাবধানও করেছিলেন তিনি। এমনকি কিছু ক্ষেত্রে দোষ নিজের কাঁধেও নিয়েছেন বলে জানান এই অভিনেতা।
জীবনে অনেকবার মানুষ চিনতে ভুল করেছেন বলে জানান শাকিব। বিশেষ করে বুবলীকে তিনি চিনতে পারেননি।
শাকিব বলেন, তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। আমি আসলে বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলীকে বিয়ে) আমি মানুষ চিনতে ভুল করেছি।
মন্তব্য করুন