

ঢাকায়
মাদক বিরোধী অভিযানে বিক্রি এবং সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত সোমবার (২৭ নভেম্বর) থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানিয়েছেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ২২৭টি ইয়াবা ট্যাবলেট, পাঁচ কেজি ১৬৫ গ্রাম গাঁজা, ৩৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, দুই বোতল ফেনসিডিল এবং ২৩০ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন গোবিন্দপুর এলাকা হতে ৪০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৪ ডিসেম্বর সোমবার বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার সোনাইমুরি থানার মোটুবী গ্রামের আনোয়ার উল্লাহ@আম্বর আলীর ছেলে মাহমুুদুল হাসান রিয়াজ (২৪)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে নোয়াখালী, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৯ জুলাই ২০২৩ইং) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাৎকালে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় নৌবাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতিসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
রাষ্ট্রপতি জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন শ্রী বল্লভপুর এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
শুক্রবার
( ৮/১২/২৩) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ আহসান হাবিব, সঙ্গীয়
অফিসার এএসআই(নিঃ) মোঃ হারুন-অর-রশিদ, এএসআই(নিঃ) মাসুদ রানা, মুর্শিদ আলম, হানিফ মিয়া,
ফয়সাল আকন্দ থানা এলাকায় বিশেষ অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায়
সংবাদ পান সদর দক্ষিণ মডেল থানার একাধিক মামলায় অভিযুক্ত (সদর দক্ষিণ মডেল থানার মামলা
নং- ২৩) ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ সবুজ সদর দক্ষিণ থানাধীন শ্রী বল্লভপুর এলাকায় তার
নিজ বসত ঘরে অবস্থান করিতেছে। অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত
আসামী হলো: মোঃ সবুজ (২৪), পিতা- মোঃ আবুল হোসেন মিয়া, মাতা- মোছাঃ পারভীন, সাং- শ্রী
বল্লভপুর (পূর্ব পাড়া), পোঃ- আহাম্মদনগর, ২২নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, থানা-
সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।
তার কাছ থেকে একটি ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার, একটি স্টীলের সুইস গিয়ার, একটি লোহার চাপাতি,
একটি স্টীলের তৈরী তলোয়ার সদৃশ সামুরাই উদ্ধার করেন।
উক্ত
আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষক তৈরির উদ্বোধনী কর্মসূচিতে এ কথা বলেন ইসি।
আনিছুর রহমান বলেন, বলা যায় ২০২৪ সালের শুরুর দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা এখনও ভোটগ্রহণের কোনো তারিখ ঠিক করিনি। আজকের প্রশিক্ষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল।
তিনি বলেন, ভোটের দিন প্রিজাইডিং অফিসারের ক্ষমতা সবচেয়ে বেশি। অনেকে বিষয়টা জানেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও করণীয় আছে। আইনে প্রিজাইডিং অফিসারের ভোট বন্ধ করারও ক্ষমতা দেওয়া আছে। সে সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া থাকে, সেটাও কাজে লাগানোর সুযোগ আছে।
মো. আলমগীর বলেন, আমরা যখন চাকরিতে ঢুকেছি, তখন নির্বাচনে কোনোরকম প্রশিক্ষণই হতো না। কিন্তু নির্বাচন তো ঠিকই করতাম। তারপরও নির্বাচন নিয়ে কোনো রকম কথাবার্তা হতো না। কিন্তু দিন যত যাচ্ছে ততই সবকিছু জটিল হচ্ছে। এরই প্রেক্ষিতে নির্বাচনও জটিল হয়ে গেছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই জটিল হওয়ার কারণে এতো আইনকানুন ও এতো প্রশিক্ষণের প্রয়োজন হয়। আমাদের নির্বাচন আইন আছে, সেগুলো আপনারা দেখে বা পড়ে নেবেন। আপনাদের কাছে বেশি কথা না বলাই ভালো। নিজে পড়লেই জানা যায় সবকিছু।
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, আপনারা আইনকানুনগুলো ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার চেষ্টা করা হবে।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সকলের সহযোগিতা দরকার। যত সুন্দরভাবে প্রশিক্ষণ হবে, ততই একটা সুন্দর নির্বাচন হবে। আমরা দায়িত্ব নিয়ে ১ হাজার নির্বাচন সুন্দর ও অবাধভাবে করেছি। কোনো কথা উঠে নাই, সেসব নির্বাচন নিয়ে। ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা অনেক। একটা সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচনে ভূমিকা রাখেন।
প্রশিক্ষণে মোট তিন হাজার ২০০ প্রশিক্ষক তৈরি করা হবে। যারা পরবর্তীতে মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, ইসি সচিব মো. জাহাংগীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সিইসি ইতোমধ্যে বলেছেন, নভেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ করা হবে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।
সংসদ নির্বাচনের তফশিল জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণের মাধ্যমে ঘোষণা করে থাকেন প্রধান নির্বাচন কমিশনার। তবে বিভিন্ন সময় এই নির্বাচনের দিনক্ষণ নিয়ে নির্বাচন কমিশনাররা ছাড়াও সরকারের মন্ত্রীরাও বিভিন্ন সময় ভোটের নানা ‘সময়ের’ কথা বলে আসছেন।
মন্তব্য করুন


মাত্র ২০০০ টাকা খরচ করে তৈরি করেন এক লাখ টাকার জালনোট। ১৯ জুন সোমবার রাতে রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত
আসামীরা হলো: মো. শাহজাদা আলম (৩৩), মো. মাহেদী হাসান (১৯), আবু হুরায়রা ওরফে তুষার (২২)।
মো: মেহেদী হাসান ফটোশপ এবং গ্রাফিক্সের কাজ জানতেন। তারপর ইউটিউব দেখে শেখেন জাল টাকা বানানোর প্রক্রিয়া। ফেসবুকের মাধ্যমে শাহজাদা ও তুষারের সহযোগিতায় জালটাকা তৈরি করে কেনাবেচা শুরু করেন। ৫ লাখ টাকা, ৬ লাখ টাকার চালানসহ ৪টি চালান দেন তারা।
গ্রেফতারের সময় ৯০০টি ২০০ টাকার জালনোট এবং ২০০টি ১০০ টাকার জালনোট মিলিয়ে সর্বমোট ২ লাখ টাকার জালটাকা উদ্ধার করা হয়। এছাড়া জালনোট প্রস্তুতের কাজে ব্যবহৃত একটি করে ল্যাপটপ, ল্যাপটপ ব্যাগ, কিবোর্ড, পেনড্রাইভ, দুটি মাউস, ল্যাপটপ চার্জার, ১০টি বিশেষ মার্কার পেন, টাকা ছাপানোর কাজে ব্যবহৃত ২টি বিশেষ প্রিন্টার, টাকার ডিজাইন প্রিন্ট করার জন্য ৪টি টোনার কার্টিজসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
মন্তব্য করুন


কুমিল্লা
বুড়িচংয়ে অপহরণকৃত শিশু কাজী আমির হামজা (৫) কে ৭২ ঘন্টার মধ্যে উদ্ধারসহ ২জন অপহরণকারী
গ্রেফতার করা হয়েছে।
গত
১৫ জুলাই নাছিমা আক্তার(৩৩), স্বামী-কাজী শাহজাহান, মাতা-জোহরা নবী, সাং-ফরিজপুর, ডাকঘর-ময়নামতি
বাজার, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা তার ছেলে কাজী আমির হামজা(৫) কে খুঁজে না পেয়ে
বুড়িচং থানায় জিডি করেন। একই দিনে বিকালে জনৈক খোকন মিয়া(ভর্তা হোটেলের মালিক) কে
একজন অজ্ঞাতনামা লোক একটি নাম্বার হতে কল দিয়ে কাজী আমির হামজাকে অপহরন করা হয়েছে বলে
ভিকটিম এর মাকে জানাতে বলেন। উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে নাম্বারটি
বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে গত ১৬ জুলাই দুপুরে অন্য আরেকটি মোবাইল নাম্বার থেকে অজ্ঞাতনামা
ব্যক্তি পুনরায় জনৈক খোকন মিয়াকে ফোন করে ভিকটিম এর মায়ের কাছ থেকে ছেলের মুক্তিপন
বাবদ এক লক্ষ টাকা দাবি করেন। ভিকটিম এর মা উক্ত অপহরণকারীর মোবাইল নাম্বারের নগদ একাউন্টে
৩ বারে সর্বমোট ৩,৫০০ টাকা প্রেরন করেন। বিষয়টি জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব
চৌধুরীকে অবহিত করলে পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের
তত্ত্বাবধানে এসআই রাজীব চৌধুরীর নেতৃত্বে
একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের চৌরাস্তা হতে আসামী মোঃ মামুন মন্ডল(২১),
পিতা-শাহবুদ্দিন মন্ডল, সাং-গফরগাঁও, চর্মচন্দ্র ইউপি, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ
কে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মোতাবেক ইউনাইটেড আবাসিক হোটেল,
ইউনাইটেড সুপার মার্কেট, পুরাতন ওভার ব্রীজের পূর্ব পাশে , সাভার বাস ষ্ট্যান্ড, সাভার,
ঢাকা এর পঞ্চম তলার ৫নং কক্ষ হতে ভিকটিম কাজী আমির হামজা(৫) কে উদ্ধার করা হয় এবং অপর এক আসামী মোঃ সোহেল (২৪), পিতা-মোঃ রহিম
মন্ডল, সাং-আইজাইল, ইউপি: দপ্তিয়র থানা-নাগরপুর,
জেলা- টাঙ্গাইল কে আটক করেন। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা
পূর্ব পরিকল্পিতভাবে উক্ত শিশুকে অপহরন করে আবাসিক হোটেলে অবস্থান করতঃ মুক্তিপন দাবির
কথা স্বীকার করে।
উক্ত
আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং-৩৫, তাং-১৮/০৭/২০২৩ খ্রিঃ, ধারা- ৭/৮/৩০
, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন , অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশ ইতোমধ্যে সব ব্যবস্থা নিয়েছে ।
আইজিপি আরো বলেন, বাংলাদেশ পুলিশ দেড়শ বছরের পুরোনো একটি প্রতিষ্ঠান। আমরা এরমধ্যে অনেক নির্বাচনী দায়িত্ব পালন করে আসছি। আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের সব ধরনের প্রশিক্ষণ আছে, লজিস্টিকস ও ইক্যুইপমেন্টও আছে। আমরা আমাদের সব জনবল নিয়ে প্রস্তুত আছি। ইতোমধ্যে আমরা নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী বিশেষ পরিকল্পনা নিয়েছি।
নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে আইজিপি বলেন,তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদের যেসব দায়িত্ব দেওয়া হচ্ছে তা আমরা পালন করছি।
অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে নির্বাচন উপহার দেওয়ার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সব ব্যবস্থা নিয়েছি। সফলভাবে ইতোপূর্বে আমরা অনেক নির্বাচন সম্পন্ন করেছি, আগামীতেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল নির্বাচন আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে।আমাদের সেই সামর্থ্য ও সাহস আছে।
পুলিশের যে সক্ষমতা আছে নাশকতাকারীদের সামনে দাঁড়ানোর সাহস আছে বলে মনে করি না। যেকোনো নাশকতা মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ প্রস্তুত আছে।
মন্তব্য করুন


চলমান অস্থির পেঁয়াজের
বাজার নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১/১২/২০২৩) সকালে কুমিল্লার
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু: মুশফিকুর রহমান এর সভাপতিত্বে
এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বডুয়া,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, ভোক্তা অধিদপ্তরের
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া,
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি, সেক্রেটারিসহ দোকান মালিক সমিতির
অন্যান্য নেতৃবৃন্দ, কুমিল্লা নগরীর সকল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ
এবং পেঁয়াজ ব্যবসায়ের সাথে জড়িত পাইকারি ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।
সভায় চলমান অস্থির পেঁয়াজের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাইকারি-খুচরা
বিক্রেতা সকলেই দৃশ্যমান স্থানে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যের মূল্য তালিকা
প্রদর্শন করতে হবে। প্রশাসন ও তদারকি টিমের সদস্যদের কাছে ক্রয়ের রসিদ
দেখাতে ব্যর্থ হলে, ভাউচার দিতে অসম্মতি জানালে এবং অযৌক্তিক লাভে পেঁয়াজ
বিক্রয় করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


আবহাওয়া অধিদপ্তর আগামী তিন মাস আবহাওয়া পরিস্থিতিতে কি হতে পারে, সে বিষয়ে আগাম বার্তা দিয়েছে ।
অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এ পূর্বাভাসে দেশে আগামী তিনি মাসে শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।
আগামী তিন মাসের মধ্যে দেশের পশ্চিম, উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ৪ থেকে ৮ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে। এর বাইরেও এই সময়ের মধ্যে দেশে ৩ থেকে ৫টি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এছাড়া, আগামী তিন মাসের মধ্যে মৃদু তাপপ্রবাহ অর্থাৎ দেশের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরণের অর্থাৎ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে প্রবাহ বয়ে যেতে পারে বলেও জানায় সংস্থাটি।
মন্তব্য করুন


বিএম সাগর, লক্ষ্মীপুর প্রতিনিধি:
"সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাবন" এ স্লোগানকে সামনে রেখে বর্ণাট্য র্যালী ও আলোচনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ইং উদযাপন করা হয়েছে।
রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ঝুমুর সিনেমা হল ট্রাফিক চত্বর পরিদর্শন করে,জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মেহের নিগারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রামগতি-কমলনগর সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা (উপ-পরিচালক) ডাঃ আশফাকুর রহমান মামুন ও মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকাসহ আরও অনেকে।
মন্তব্য করুন