

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
কুমিল্লার
মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় হাতেনাতে ধরা পড়ে রাহাত (১৯) ও সুজন
মৃধা (২১) নামের দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার
(৪ মে) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বেগম সুফিয়া শওকত কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে এ শাস্তি দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
সাকিব হাছান খান।
দণ্ডপ্রাপ্ত
রাহাত উপজেলার রঘুরামপুর গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে এবং সুজন মৃধা একই গ্রামের মো.
মতিউর রহমানের ছেলে।
পাবলিক
পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ অনুযায়ী তাদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা
অর্থদণ্ড এবং ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে বিকেলে পুলিশি নিরাপত্তায়
তাদেরকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার
বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান জানান, “পরীক্ষা চলাকালীন সময়ে
বহিরাগত দুই যুবক পরীক্ষার্থীদের মধ্যে নকল সরবরাহ করছিল। ঘটনাস্থলেই তাদের আটক করে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি
আরও বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এই ধরনের অপরাধ
প্রতিরোধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।”
স্থানীয়
প্রশাসনের এমন পদক্ষেপে সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর
নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন


জেলা প্রশাসন, কুমিল্লার সার্বিক সহায়তায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,
কুমিল্লার নির্দেশনায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে বিজ্ঞ আদালত
কর্তৃক আদেশকৃত মাদকদ্রব্য বিনষ্টের লক্ষ্যে স্থাপিত মাদকদ্রব্য বিনষ্টকরণ চুল্লির
শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে জনাব খন্দকার মু: মুশফিকুর রহমান, জেলা প্রশাসক
কুমিল্লা, জনাব সাউদ হাসান (সিজেএ), বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুমিল্লা,
জনাব আব্দুল মান্নান বিপিএম(বার), পুলিশ সুপার, কুমিল্লা, জনাব জাহিদ হোসেন মোল্লা,
অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম, চৌধুরী
ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা উপস্থিত থেকে চুল্লির
শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
পাবলিক প্রসিকিউটর, অফিসার ইনচার্জ, কোতয়ালী, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ।
এছাড়াও মাদক মামলা সুষ্টুভাবে পরিচালনা করার জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আদালত ভবনে স্থাপিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার প্রসিকিউশন
শাখার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাউদ হাসান(সিজেএ), কুমিল্লা, জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম, জনাব চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়গণ।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রামে চুরির ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত ক্যাবল ও চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের নোয়াব মিয়ার ছেলে মোঃ রাশেদ ও গুণবতী ইউনিয়নের গদানগর গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে মোঃ শাহজাহান।
শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোঃ আলমগীর হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের ভাউন্ডারী দেয়ালের ভিতর থেকে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা ফ্যাক্টরির নির্মানাধীন নতুন ভবনের বিদ্যুৎ লাইনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেক্ট্রিক ক্যাবল চুরি করে নিয়ে যায়। এরপর ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বাদি হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোরে হাড়িসর্দার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্য রাশেদ ও শাহজাহানকে আটক করে। এ সময় চোরাই যাওয়া ৩৬ মিটার ক্যাবল ও চোরাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, চোরাই ক্যাবল ও একটি অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। তাদেরকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ছুফুয়া এলাকায় ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
বুধবার সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ছুফুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। লক্ষীপুর জেলার রামগতি থানার চর রমিজ গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে মোঃ তামজিদ হোসেন (২৫) এবং ২। একই গ্রামের মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ রাজিব (২৬)।
র্যাব জানান, তারা দীর্ঘদিন যাবৎ লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় চামড়া পাচার রোধে কঠোর নজরদারিসহ
দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানায় স্পিড গান ব্যবহার করা হয়।
সোমবার (২৪ জুন) হাইওয়ে পুলিশ কুমিল্লা
রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা ও দাউদকান্দি হাইওয়ে
থানা এলাকায় মহাসড়কে অবস্থান করে পুলিশ অফিসার ও ফোর্সের প্রয়োজনীয় ব্রিফিং শেষে বিশেষ
অভিযানের নের্তৃত্ব প্রদান করেন এবং সকাল ৬টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঈদের পর
এক সপ্তাহ কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকা অভিমুখে যাওয়া বন্ধ করতে কঠোর নজরদারি করা
সহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানার অফিসার ও ফোর্স কর্তৃক সংশ্লিষ্ট
হাইওয়ে থানা এলাকায় বিশেষ অভিযানে মোতায়েন থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রয়োগ করে ২৩৩টি
প্রসিকিউশন দেওয়া হয়। স্পিড গান ব্যবহার করে ওভার স্পিডের ৮৭ ধারায় ৭৩টি এবং অন্যান্য
ধারায় ১৬০টি প্রসিকিউশন দেওয়া হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত
ডিআইজি মো: খাইরুল আলম বলেন, স্বস্তির ও আনন্দের ঈদ যাত্রা উপহার দিতে হাইওয়ে পুলিশ
কুমিল্লা রিজিয়ন মহাসড়কে সদা জাগ্রত থেকে যে ভাবে দায়িত্ব পালন করেছে, ঠিক একই ভাবে
দুর্ঘটনা প্রতিরোধে ঈদের পরেও হাইওয়ে পুলিশ মহাসড়কে থেকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন
করে যাচ্ছে। কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকা অভিমুখে যাওয়া বন্ধ করতে কঠোর আইনগত ব্যবস্থা
গ্রহণ সহ এই ধরনের অভিযান হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
তিনি এ সময় সরকার নির্ধারিত গতিসীমার
মধ্যেই গাড়ি চালানো এবং মহাসড়কে সতর্ক ভাবে, সাবধানে এবং দায়িত্ব নিয়ে গাড়ি চালানোর
জন্য সংশ্লিষ্ট সকল ড্রাইভারদের প্রতি অনুরোধ জানান।
মন্তব্য করুন


কুমিল্লায়
৪০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল এস্কাফ সিরাপ, ২০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও ২০
বোতল বিয়ার সহ ১ জনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
বৃহস্পতিবার
(৩০/১১/২০২৩) রাত ২.২০ মিনিটে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) লিটন চাকমা সঙ্গীয়
অফিসার ও ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার
ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১১নং চিওড়া ইউনিয়নের চরপাড়া
এলাকায় চট্টগ্রাম টু ঢাকামুখী মহাসড়ক সংলগ্ন চরপাড়া পাকা রাস্তার মাথায় অভিযান পরিচালনার
সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তির কাধে ১টি সাদা প্লাস্টিকের বস্তা সহ পালানোর
চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোঃ ইয়াকুব প্রঃ ইদু মিয়া(৫০),
পিতা: মোঃ আবদুল মমিন, সাং: চিওড়া (আনু মোল্লার বাড়ী), থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লাকে
আটক করেন। এ সময় ৪০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল এস্কাফ সিরাপ, ২০ বোতল বিভিন্ন ব্রান্ডের
বিদেশী মদ ও ২০ বোতল বিয়ার উদ্ধার করে।
উক্ত
ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
গুলিবিদ্ধ হয়ে নিহত ছাব্বির হত্যা মামলার ৪৯ তম এজহারভূক্ত আসামী এলাহাবাদ ইউনিয়ন
এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার (৬০) গ্রেফতার থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২ টায় দেবীদ্বার থানা পুলিশ গোপন
সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরস্ত তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার হয়। মে উপজেলার
মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল মালেক সরকারের পুত্র।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা শামসুদ্দিন মোহাম্মদ
ইলিয়াছ জানান, গোপন
সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম
সরকারকে তার নিজ গ্রাম মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সে ছাব্বির হত্যা
মামলার ৪৯ নং এজহার নামীয় আসামী।
গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর উল্লসিত জনতা দেবীদ্বার থানা
ঘেরাউকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ মাস ৮ দিন
চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পরদিন ১৪ আগস্ট সকাল ৯ টায় সাব্বির মারা যায়। নিহত আমিনুল
ইসলাম ছাব্বির (১৭) দেবীদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র। সে
পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির
শিক্ষার্থী ছিল। লেখা পড়ার পাশাপাশি ছাব্বির ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
মন্তব্য করুন


জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় কুমিল্লা জেলা কার্যালয়ের
উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত নিত্যপণ্যের (আলু, পেঁয়াজ, ডিম) মূল্য
বাস্তবায়নে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা
করা হয়েছে। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন
না করা ও মিথ্যা ঘোষণা দিয়ে ভোক্তাকে প্রতারিত করার মতো ভোক্তা অধিকার বিরোধী
নানা কর্মকাণ্ডের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং
অন্যদের সতর্ক করা হয়। আজ সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি অভিযানে স্যানিটারি
ইন্সপেক্টর একে আজাদ, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি
টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


কুমিল্লায় ৭৬ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন বাগরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২।
অভিযানে আসামী ১। মোঃ রাশেদ মিয়া (২৪) ও ২। সাইফুল আব্বাস (২২) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ৭৬ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার আলমখালী গ্রামের মৃত মনির হোসেন এর ছেলে মোঃ রাশেদ মিয়া (২৪) এবং চট্টগ্রাম জেলার কর্ণফুলী জেলার দুহিনকুল গ্রামের আলী আব্বাস টিটু এর ছেলে সাইফুল আব্বাস (২২)।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে সুনামগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


চলমান অপারেশন অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত গেল ২৪ ঘন্টায় আরো ছয় জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গেল চার দিনে মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মন্তব্য করুন


কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ইয়াসিন আরাফাত ও আব্দুল্লাহ আল নোমান নামে ছয় বছর বয়সের শিশু ২টি সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।
আজ সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ও মাহফুজ হকের ছেলে নোমান গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় বাড়ির পাশে পুকুর ঘাটে খেলছিল। এরপর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরে ও তাদেরকে খুঁজে উদ্ধার করতে পারেনি কেউ। পরে মঙ্গলবার সকালে দুজনের মরদেহ পানিতে ভেসে ওঠে। আরাফাত ও নোমান স্থানীয় একটি স্কুল ও মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়তো।
পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বলেন, দুপুরে মরদেহ দাফনের পর আমরা সংবাদ পেয়েছি। তারপর শিশুর অবিভাবক এর সাথে কথা বলেছি - তারা যদি কোন অভিযোগ দিতে চান তাহলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন। তারা কোন সদুত্তর দেয়নি এ ব্যাপারে।
মন্তব্য করুন