লিখিয়েছিলেন সাংবাদিকতায় নাম কিন্তু এখন নিজেরাই খবর

সাংবাদিক তুষার হাওলাদারের বাড়ি ফিরতে দেরি হওয়ার কথা ছিল, এদিকে আবার বাসার মূল গেইট বন্ধ হয়ে যায় রাত ১১টাতেই। তাই ছেলের যাতে বাসায় ঢুকতে সমস্যা না হয় সেজন্য বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে রেখেছিলেন তুষারের বাবা। রাত থেকে সকাল পর্যন্তও তুষারের মোবাইলে ফোন দিয়ে সাড়া পাননি তার বাবা। পরে পুলিশের ফোনে জানতে পারেন, ছেলের লাশ পড়ে আছে মর্গে।

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে তুষার হাওলাদারের সঙ্গে মারা যান সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীও।বছর চব্বিশের এই দুই সাংবাদিকের মধ্যে তুষার ফেব্রুয়ারি মাসেই দ্য রিপোর্ট ডট লাইভ ছেড়ে কেস্টারটেক নামে একটি অনলাইন মাল্টিমিডিয়ায় কাজ শুরু করেন।

আর শ্রাস্ত্রীর দ্য রিপোর্ট ডট লাইভ ছেড়ে যোগ দেওয়ার কথা ছিল আরেকটি সংবাদমাধ্যমে। দুজনই সব ছেড়েছুড়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।সাবেক দুই সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে দ্য রিপোর্ট ডট লাইভের কয়েকজন সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ভিড় করেন শুক্রবার সকালে। তাদের একজন গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তুষারের বাবা দীনেশ চন্দ্র হাওলাদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ বুঝে নিয়ে গেছেন। তবে দুপুর ১টা পর্যন্ত শাস্ত্রীর লাশ নিতে কেউ আসেনি বলে জানান রাব্বানী।

তিনি বলেন, “বার্ন ইন্সটিটিউটে আমাদের সহকর্মী শাস্ত্রীর লাশ আমরা শনাক্ত করেছি। শাস্ত্রির বাড়ি কুষ্টিয়ায়। কিন্তু তার পরিবারের ফোন নম্বর আমাদের কারো কাছে নাই। তাই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।”শাস্ত্রী ইডেন কলেজের ছাত্রী ছিলেন জানিয়ে রাব্বানী বলেছেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তুষার সাংবাদিকতায় পড়াশোনা করেছেন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে, ঢাকায় পরিবারের সঙ্গে থাকতেন গোড়ানে; তার গ্রামের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া গ্রামে।

তুষারের বাবা দীনেশ চন্দ্র হাওলাদার চাকরি করেন রাজধানীর বারডেম হাসপাতালে। কাজ শেষে প্রায় প্রতিদিনই ছেলে আর তিনি একইসঙ্গে বাসায় ফিরতেন। অফিসের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে গতকাল অফিসে তুষারের ব্যস্ততা ছিল বলে জানান দীনেশ চন্দ্র হাওলাদার।

“রাত ৮টায় তুষারের সঙ্গে শেষবার কথা হয়েছিল, জানালো বাসায় ফিরতে দেরি হবে। সেজন্য বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে রেখেছিলাম। ১১টা পর্যন্ত জেগেও ছিলাম। বেশ কয়েকবার ফোনও করেছিলাম। আজকে সকাল পৌনে ৭টার দিকে ফোন দিয়েছি। কিন্তু কেউ ধরেনি। পরে ওসি ফোন দিয়ে বলে ‘আপনি কি তুষারের বাবা?’ জবাব দিতেই তিনি আমাকে তাড়াতাড়ি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে যেতে বলেন।”

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিভিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪৬ জন। সবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়। সকাল থেকে লাশের পরিচয় নিশ্চিত করে ৩৫ জনের মরদেহ স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে তাদের মধ্যে ছয়জনকে আর চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হলে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্বাস্থ্যমন্ত্রী নিহতের এই সংখ্যা জানিয়ে বলেছেন, আহত ১২ জনের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১০ জন ভর্তি আছেন আর ঢাকা মেডিকেলে আছে দুইজন। এই ১২ জনের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা কেউ শঙ্কামুক্ত নন।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

উপজেলা নির্বাচনের ১ম ধাপে মনোনয়নপত্র জমা দেয়ার আজ শেষ দিন

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের আজ শেষ সময় ।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই শুরু ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফশিলও ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল আর প্রতীক বরাদ্দ হবে ২ মে। আর ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে।

তবে এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। তা ছাড়া মনোনয়নপত্রে লিঙ্গ হিসেবে ‘হিজড়া’ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ হিজড়ারা চাইলে হিজড়া পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অন্য নির্বাচনে এই বিধান আগেই করা হয়েছিল। উপজেলায় তা সংযুক্ত করা হয়েছে।

এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে এত দিন ২৫০ জন ভোটারের সমর্থনসূচক সই মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হতো। কিন্তু এবার সে বিধান বাদ দেওয়া হয়েছে। ফলে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনসূচক সইয়ের তালিকা আর দিতে হবে না।

এ ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী সমান ভোট পেলে আবার ভোট করার বিধান ছিল। এখানে এবার সংশোধনী আনা হয়েছে। একাধিক প্রার্থী সমান ভোট পেলে ফলাফল নির্ধারণ করা হবে লটারিতে।

প্রসঙ্গত, এবার দেশের ৪৮১টি উপজেলায় ভোট হবে চারটি ধাপে। বাকি দুই ধাপের তফশিল এখনো ঘোষণা করা হয়নি।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুমিল্লায় ১০ কেজি গাঁজা সহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে হোমনা থানার পুলিশ।

আজ (২১ আগস্ট) হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউপিস্থ ছয়ফুল্লাকান্দি সাকিনস্থ ছিনাইয়া মোড় সিএনজি স্ট্যান্ড-টু-মেঘনাগামী পাকা রাস্তার উপর চেক পোস্ট করাকালে আসামী মোঃ জাহিদুল হাছান জিহাদকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ জাহিদুল হাছান জিহাদ (১৯), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোসাঃ মাছুমা আক্তার, গ্রাম-নেয়ামতকান্দি (করিম উল্লাহ চেয়ারম্যান এর বাড়ি), ৫নং ওয়ার্ড, ১৮নং ছালিয়াকান্দি ইউপি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।

এ ঘটনায় এসআই (নিঃ) নিভূরঞ্জন দত্ত বাদী হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে হোমনা থানার মামলা নং-৭, তারিখ-২১/০৮/২০২৩খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণি ১৯(খ) রুজু করা হয়।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

আন্ত:জেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

ময়মনসিংহে বিশেষ অভিযানে আন্ত:জেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতা করেছে পুলিশ। এ সময় ৫টি মোবাইল ও ৪টি মোটরসাইকেল জব্দ করা হয় তাদের কাছ থেকে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। পরে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের।  

এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনভর গাজীপুর মেট্রোপলিটন এলাকার জয়দেবপুর সিঁড়ির চালা কাইয়াপাড়া এলাকায় এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর বংশীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই চোরদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলো- ময়মনসিংহ নগরীর বলাশপুর বাঘমারা এলাকার মো. পিয়াল হাসান (২৫), বড়বাড়ী এলাকার মো. আরিফুল ইসলাম আরিফ (৩০), বলাশপুর পাওয়ার হাউজ কলোনি এলাকার মো. আসাদুল ইসলাম (৩০) এবং ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলার মূছা মিয়া (৩৫)।

এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, এই চোরচক্রের সন্ধান পাওয়া যায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার অভিযানে নেমে। তারা আন্ত:জেলা চোরচক্রের সদস্য। দীর্ঘদিন যাবত বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় বসবাস করে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন এ চক্রটি। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ, জামালপুর ও ব্রাহ্মনবাড়ীয়া জেলায় অসংখ্য মামলা চলমান আছে বলেও জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

শিগগিরই গানবাজনা ছেড়ে দেব: আলি হাসান

শিগগিরই গানবাজনা ছেড়ে দেব: আলি হাসান

নারায়ণগঞ্জের তরুণ আলি হাসান ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান দিয়ে রাতারাতি আলোচনায় আসেন। এরপর আলি হাসানকে বেশ কিছু গানে কণ্ঠ দিতে দেখা যায়। 

সম্প্রতি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’তে অংশ নিয়েছেন আলি হাসান। যেখানেও নিজের র‌্যাপের তালে দর্শকদের মাতিয়েছেন আলি হাসান। মাত্র ৭ দিনের প্রস্তুতিতে এই গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান আলি হাসান।

সবকিছুই ঠিকঠাক ছিল, তবে সম্প্রতি এক মন্তব্যের জন্য নতুন করে বিতর্কের মুখে পড়েছেন আলি হাসান। 

একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে ‘গানবাজনার টাকা হারাম’ বলে মন্তব্য করেছেন তিনি। 

ওই সাক্ষাৎকারে আলি হাসান বলেছেন, ‘গান বাজনার টাকা হারাম। এতে কোনো হাদিস চলব না, যেটা হারাম সেটা হারামই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হারাম।

গান নিয়ে এমন মন্তব্যের পরই কটাক্ষের মুখে পড়েছেন আলি হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের কঠোর সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। 

বিষয়টি নিয়ে আলি হাসান বলেছেন, ‘আমি শুনেছি, আমার বক্তব্যে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আসলে গান কখনোই আমার ক্যারিয়ারের প্রধান লক্ষ্য ছিল না। আমি অটোর ব্যবসা করি, সারাদিন নিজের ব্যবসা, গ্যারেজ এগুলো নিয়েই ব্যস্ত থাকি। আগামীতে ব্যবসাতেই পুরোপুরো সময় দেব।’

আলি হাসান বলেন, সম্প্রতি ‘‘মা লো মা’’ গানটি মুক্তি পেয়েছে। এই গানেও ব্যাপক প্রশংসা পাচ্ছি। আরও দুই-তিনটা গান প্রকাশের অপেক্ষায় আছে। তবে আগামীতে কাজের পরিমাণ আরও কমিয়ে দেব। শিগগিরই গানবাজনা ছেড়ে দিব।’

কেন গান ছাড়বেন জানতে চাইলে আলি হাসান বলেন, ‘আমার পরিবারের সবাই ধার্মিক। স্ত্রী মাদরাসায় পড়ালেখা করেছেন, ছেলেকে মাদরাসায় ভর্তি করেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, গানবাজনা ছেড়ে দেব।’

সমালোচকদের সমালোচনার জবাবে আলি হাসান বলেন, ‘হারাম-হালালের বিষয়টি হয়তো আমি সেভাবে গুছিয়ে বলতে পারিনি। তবে যারা আমাকে পছন্দ করেন, তারা হয়তো আমার জায়গা থেকে বিষয়টা বুঝতে পারবেন। আর আমি বিশ্বাস করি, খ্যাতি অর্জন বা হারানো সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। তাই কেউ আমাকে ভুল বুঝলেও করার কিছু নেই।’

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

কুমিল্লায় ইয়াবা ও গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ মডেল থানা কর্তৃক ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ কেজি গাঁজা, নগদ ২৪ হাজার ৬০০/- টাকা, ০২ টি বাংলাদেশী পাসপোর্ট, ইয়াবা সেবন করার ২০ টি বিশেষ পাইপ ও ০১ টি মোটরসাইকেল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ২২/০৯/২০২৩ইং তারিখ দক্ষিণ মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আহসান হাবিব এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার সোনালী ব্যাংক পার্শ্ববর্তী রাস্তা দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী মোটর সাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য বহন করে শ্রীবল্লভপুর হয়ে কুমিল্লা শহরের দিকে যাবে।

উক্ত সংবাদরে ভিত্তিতে ঘটনাস্থল রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করতে থাকেন।

তল্লাশীকালে রাতে সোনালী ব্যাংক, সদর দক্ষিণ উপজেলা শাখা, কুমিল্লা সংলগ্ন রাস্তা দিয়ে আগত একটি মোটর সাইকেলকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে মোটর সাইকেল এর বাম হ্যান্ডেলে থাকা সাদা রংয়ের শপিং ব্যাগ সহ দৌড়েঁ পালিয়ে যাওয়ার চেষ্টা কালে অফিসার ও ফোর্সসহ আসামী মোঃ মেহেদী হাসান (২৬) কে আটক করেন।

আটকপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ মেহেদী হাসান (২৬) এর বিধি মোতাবেক দেহ তল্লাশীকালে তার ডান হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতরে থাকা আলামত

১/ একটি খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো বিশেষ প্যাকেটে রক্ষিত ৩১টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাক, যারা প্রতিটি পলিপ্যাকের মধ্যে ২০০ (দুইশত) পিস করে সর্বমোট ২০০ X ৩১=৬২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট,

২/ ০২ (দুই) টি সাদা রংয়ের পলিপ্যাকের ভিতরে ০১(এক) কেজি করে সর্বমোট ০২ (দুই) কেজি গাঁজা,

৩/ মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ২৪,৬০০/- টাকা,

৪/ ০২ (দুই) টি বাংলাদেশী পাসপোর্ট, উদ্ধারকৃত পাসপোর্ট দুটি ধৃত আসামী মোঃ মেহেদী হাসান এর নিজ নামে পাসপোর্ট,

৫/ বিভিন্ন মানের টাকা দ্বারা তৈরী ২০ (বিশ) টি বিশেষ পাইপ, যা দ্বারা ইয়াবা সেবন করা হয়,

৬/ একটি Maximus M312B  মডেলের বাটন মোবাইল, এবং একটি iphone 14 pro max

৭/ মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি কালো ও কমলা রংয়ের ১৫০ সিসি Yamaha FZ-X, মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উক্ত মালামাল জব্দ পূর্বক আসামী মোঃ মেহেদী হাসান (২৬), পিতা-মোঃ খোকন মিয়া, মাতা-মোসাঃ পারুল আক্তার, সাং-শ্রীবল্লভপুর, ওয়ার্ড নং-২২, কুমিল্লা সিটি কর্পোরশেন, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩০, তাং-২৩/০৯/২০২৩ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(গ)/১৯(ক) /৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

১৭ কোটি টাকার ইনজেকশনে শিশুর প্রাণ বাঁচালেন অভিনেতা

বলিউড অভিনেতা সোনু সোদ মানবিক কাজের জন্য বরাবরই প্রশংসিত । এই অভিনেতাকে গরীবেরমাসিহা (ত্রানকর্তা) বলা হয়ে থাকে। করোনাকালীন সময় তিনি দুই হাত উজাড় করে সাহায্য করেছেন অসহায়দের।

তাছাড়াও বিভিন্ন সময় নিজের মানবিক কাজের জন্য শিরোনামে উঠে আসে তার নাম। এবারও তিনি এলেন লাইমলাইটে। জয়পুরের একটি ২২ মাস বয়সী ছেলের জীবন বাঁচানোর উদ্যোগ নিয়েছেন অভিনেতা সোনু সোদ। শিশুটির জীবন বাঁচাতে বিশ্বের সবচেয়ে দামি ইনজেকশনের ব্যবস্থা করলেন এই অভিনেতা।

আর সেই ইনজেকশেনর দাম ১৭ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

জানা গেছে, জয়পুরের এই শিশুটিস্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ-রোগে আক্রান্ত। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরোন, তা নষ্ট হওয়ার কারণেই মেরুদণ্ডের এই বিরল রোগ হয়। এই রোগের চিকিৎসা খুবই খরচসারপেক্ষ।

২২ মাসের এই শিশুটি এমনই জটিল রোগে ভুগছে। সেই শিশুর চিকিৎসা সাহায্যের হাত বাড়ান সোনু সুদ। বিভিন্ন জায়গা থেকে অর্থের ব্যবস্থা (ক্রাউডফান্ডিং) করেন অভিনেতা। মাত্র তিন মাসের মধ্যে নয় কোটি টাকা জোগাড় করেন তিনি। শিশুটিকে সুস্থ জীবন দান করার জন্য এভাবেই ১৭ কোটি টাকার ইনজেকশনের ব্যবস্থা করেন তিনি।

খুবই অল্প সময়ের মধ্যে এই বড় অঙ্কের চিকিৎসার ব্যবস্থা করেছেন অভিনেতা সোনু সোদ। আর তাই বরাবরের মতোই ভক্ত অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেতা।

এর আগেও বিভিন্ন ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সোনু সোদ। চিকিৎসায় সাহায্য করে প্রায় জনের জীবন বাঁচিয়েছেন তিনি।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম জেলার আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. আনোয়ার চৌধুরী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনাটি ঘটে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার বনফুল ডেইরি খামারের সামনের সড়কে।

উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের মোজাহের চৌধুরীর ছেলে নিহত আনোয়ার চৌধুরী। দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। দেশে ফিরে রাজমিস্ত্রির কাজ করতেন নিহত আনোয়ার

আনোয়ারা থানার উপ পরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব জানায়, রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আনোয়ার চৌধুরী। পরে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

কুমিল্লায় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষীপুর চৌমুহনী এলাকা হতে ৫কেজি ৫শত গ্রাম গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১০ আগস্ট ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষীপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, ডিএমপি ঢাকা এর মোহাম্মদপুর থানার মৃত লিয়াকত হোসেন এর ছেলে শাখাওয়াত হোসেন রনি (৩৭)। 

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

উচ্ছেদ অভিযান চলছে সাদিক অ্যাগ্রোতে

উচ্ছেদ অভিযান চলছে সাদিক অ্যাগ্রোতে

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে খাল ও সড়কের জায়গা দখল করে রাখায়, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসিসি)। 

অভিযানে সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

সরিয়ে নেওয়া হচ্ছে ভিতরে থাকা পশু ফার্মটি থেকে। বুলদোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের অবৈধ অংশের স্থাপনা। অভিযানটি পরিচালনা করছেন ডিএনসিসির মোতাকাব্বীর আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। সেখানে উপস্থিত রয়েছেন ডিএনসিসির প্রচুর পরিচ্ছন্নতাকর্মী।

স্থানীয়রা জানান, সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু-ছাগল বুধবার রাতে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তার ওপরে তাদের প্যান্ডেলসহ অস্থায়ী স্থাপনা ছিল সেগুলোও সরিয়ে নিয়েছে তারা।

আলোচিত এই সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক গবাদিপশু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

দেশের ৫টি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আভাস

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

চালু হলো ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র আশুরা আজ

সিটি করপোরেশনের এলাকাভুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

১০

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

১১

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

১২

কচুয়ায় কচুরিপানায় ভরপুর সুন্দরী খাল, দুর্ভোগে এলাকাবাসী

১৩

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

১৪

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

১৫

২০২৫ সালের জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

১৬

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

১৭

বৃষ্টিপাত বাড়তে পারে আগামী সপ্তাহে

১৮

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

১৯

‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব জব্দ

২০

বিল্ডিং কোড মানাতে নতুন আইন

বিল্ডিং কোড মানাতে নতুন আইন

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে ভবন অবকাঠামোতে শৃঙ্খলা আনতে নতুন করে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসাব সভাপতি নিয়াজ আলি চিশতি, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন প্রমুখ।

নির্মাণে ত্রুটি ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভবনে আগুন লাগে জানিয়ে সালমান এফ রহমান বলেন, আগুন লাগার মূল কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। যে ইলেকট্রিক ক্যাবল ব্যবহার করা হয় তার মান ভালো না, এই ক্যাবলের মান যেন ভালো হয় সেই ব্যবস্থা নিচ্ছি। এছাড়া অনেকগুলো ভবনের অবকাঠামো ভালো না। রানা প্লাজায় যে ঘটনা ঘটেছিলো, ভবনটা ধসে পড়ে। তার অবকাঠামোর পরিকল্পনা পাস করা হয় নাই। সেখানেও আমরা ব্যবস্থা করছি।

বিএসটিআইকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, একটা প্রতিরোধমূলক অবকাঠামো করা প্রয়োজন। ঘটনা ঘটার আগে যেন আমরা তা প্রতিরোধ করতে পারি।

তিনি আরও বলেন, অগ্নি নির্বাপণের যন্ত্রপাতি আগে আমদানি করতে হতো। তবে ইসাব (ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) জানিয়েছে এখন ফায়ার বল ও ক্যাবল দেশে তৈরি করছে। কিছুটা আমরা এক্সপোর্টও করছি। দেশে এই ধরনের পণ্যের চাহিদা বেড়েছে। নতুন আইন করছি সেটা হলো বাংলাদেশ বিল্ডিং কোড। আইন অনুযায়ী রেগুলেটরি অথরেটি তৈরি হবে, সেটা এখনো হয় নাই। তবে তা তাড়াতাড়ি করার চেষ্টা করবো। এটা হয়ে গেলে প্রতিরোধমূলক কাজগুলো ওই রেগুলেটরি অথরিটির মাধ্যমে করবো।

ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর আয়োজন করছে ইসাব। প্রদর্শনীতে বিশ্বের ৩০টি দেশের শতাধিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যারা তাদের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির অত্যাধুনিক পণ্যগুলো প্রদর্শন করছে।

ইসাব সভাপতি নিয়াজ আলি চিশতি বলেন, দেশের অর্থনীতি যত বড় হচ্ছে অগ্নি ঝুঁকিসহ নিরাপত্তার বিষয়টি ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে অগ্নি নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম অগ্নি ঝুঁকি কমাতে নিম্নমানের পণ্য ব্যবহার না করার আহ্বান জানান। 

বিজিএমইএ এ সভাপতি ফারুক হাসান বলেন, অগ্নি নিরাপত্তার সরঞ্জামগুলো দেশেই উৎপাদন করা সম্ভব। এ জন্য এ খাতে উদ্যোক্তার নীতি সহায়তা দেওয়া যেতে পারে।