

বাংলাদেশ
জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ষোড়শ বাংলাদেশ
জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) চূড়ান্ত ফলাফলে দিত্বীয় স্থান অর্জন করেছেন রাগিব
মোস্তফা নাঈম। গত (২৪ সেপ্টেম্বর) রবিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ ও মনোনীত ১০৪
জন প্রার্থীর মধ্যে রাগিব মোস্তফা নাঈম এই
স্থান দখল করেন।
কুমিল্লার
দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের বনুয়াকান্দি গ্রামে রাগিব মোস্তফা নাঈমের বাড়ি।
তাঁর বাবা জাকারিয়া মানিক পেশায় একজন সাংবাদিক এবং মা নিলুফা বেগম লিলি একজন
গৃহিণী।
জানা
যায়, নাঈম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘দি কার্টার একাডেমী স্কুল অ্যান্ড কলেজ’
থেকে ইংলিশ ভার্সনে এসএসসি এবং ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়
জিপিএ-৫ অর্জন করেন। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ১ম
শ্রেণিতে সিজিপিএ- ৩.৭৬ পেয়ে কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করেন।
একই
বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমের ফাইনাল সেমিস্টারে অধ্যায়ন করছেন তিনি। এরই মধ্যে
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের মধ্যে ২য় স্থান অর্জন করলেন নাঈম।
মন্তব্য করুন


কুড়িগ্রামে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে মুসল্লিদের নিয়ে ছেড়ে যাওয়া একটি রিজার্ভ বাসে মুসল্লি সেজে মাদক পাচারের সময় গাঁজাসহ আঙুর হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার।
এর আগে গতকাল (বুধবার) রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ছন্মবেশে বিশ্ব ইসতেমার রির্জাভ বাসে মুসল্লি সেজে মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ওই বাসের মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরীর আঙ্করনগর (নতুন বাজার) গ্রামের মাদক কারবারি মোঃ আঙ্গুল হোসেন (৩০) কে সাড়ে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
মন্তব্য করুন


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)
নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ।
তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
আগামী ৫ জুন হারুন অর রশিদ দায়িত্বভার
গ্রহণ করবেন।
বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক আরেক আদেশে র্যাবের বর্তমান ডিজি খুরশীদ হোসেনকে
অবসরে পাঠানো হয়েছে।
পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার
হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি
গ্রামে। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট)
পদে কর্মরত। তার আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।
হারুন অর রশিদ ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়
থেকে পরিসংখ্যান বিভাগে এমএসসি সম্পন্ন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি
অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস
পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের
বিভিন্ন পদে চাকরি করেছেন। পুলিশ সদরদপ্তরে ডিআইজি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনকালে
২০১৯ সালের ডিসেম্বরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হন।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি থাকাকালীন
তিনি ২০১৯-২০২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পান। হারুন অর রশিদ বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম
পেয়েছেন।
মন্তব্য করুন


চট্টগ্রামের
বায়েজীদ বোস্তামী থানাধীন বার্মা কলোনী’র শিশু রুজিনা (৫)কে অপহরণ এবং হত্যা মামলার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ দুলালকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে র্যাব-৭,
চট্টগ্রাম।
গত
৮ ডিসেম্বর ২০০০ তারিখে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন উত্তর বার্মা
কলোনী এলাকার শিশু রুজিনা (৫)কে প্রতিবেশী জসিম উদ্দিন ইকবাল তার ঘরে আটকে রাখে। পরবর্তীতে
শিশু রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তায় ঢুকিয়ে আলমিরাতে লুকিয়ে রাখে। এদিকে
শিশু রুজিনার পরিবার পাগলের মত হয়ে মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকে এবং সবার সাথে জসিম
নিজেও রুজিনাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে জসিম নিজে বাদী থেকে টাকা নিয়ে মাইকে নিখোঁজ
সংবাদ প্রচার করে। রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় আসামী জসিম উদ্দিন ইকবাল এবং তার স্ত্রী
পারভিন আক্তার ও মোঃ দুলাল একটি চিরকুটি নিয়ে ভিকটিমের মার ঘরে হাজির হয়। চিরকুট কমন
টয়লেটের সামনে পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয়। চিরকুটে ১২ হাজার টাকা নিয়ে কাফকোর
পাশে পাহাড়ে গেলে সেখানে নিখোঁজ রুজিনাকে ফেরত দেয়া হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু
৩ জনের কথাবর্তা অসংলগ্ন মনে হওয়ায় উপস্থিত লোকজন ৩ জনকেই আটক করে রাখে। গভীর রাতে
প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে কৌশলে জসিম উদ্দিন ইকবাল পালিয়ে যায়। পরদিন জসিম
উদ্দিন ইকবালের গৃহে তল্লাশি চালিয়ে তার ঘরের আলমিরা হতে শিশু রুজিনার বস্তাবন্দি লাশ
উদ্ধার করা হয়।
উক্ত
ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বায়েজীদ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং
০৮(১২)২০০০, ধারা-৩০২/৩৪। মামলা রুজুর পর পুলিশ পারভীন ও দুলালকে গ্রেফতার করে। পরবর্তীতে
আসামী ২ জন জামিনে মুক্তি পেয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায়
আদালতে হাজিরা না দেওয়ায় আসামীদের অনুপস্থিতে বিজ্ঞ আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন
এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামী সন্ত্রাসী জসিম উদ্দিন ইকবাল ও তার স্ত্রী
পারভীনকে মৃত্যুদন্ড এবং দুলালকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে
আরো ৫ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
র্যাব-৭,
চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, পলাতক আসামি দুলাল ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায়
অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১, ঢাকা এর একটি
যৌথ আভিযানিক দল গত ১৯ আগস্ট ২০২৩ ইং বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী দুলালকে
গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: দুলাল (৪২), পিতা-মোঃ ছলিমুদ্দিন, সাং-নয়া চৈতাপাড়া, থানা কলমাকান্দা,
জেলা-নেত্রকোনা বর্তমানে-উত্তর বার্মা কলোনী, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত
আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর
করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোলাবাড়ী এলাকা হতে ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, ০২ বোতল বিদেশী মদ ও ০১ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত
টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য
১১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোলাবাড়ী এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ,
০২ বোতল বিদেশী মদ ও ০১ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে
করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শুভপুর গ্রামের মমতাজ উদ্দিন @ মন্টু মিয়া এর ছেলে আশিকুর রহমান @ জনি (৩৪) এবং চাঁদপুর জেলার কচুয়া থানার নয়াকান্দি গ্রামের স্বরূপা নন্দ সরকার এর ছেলে শোভন সরকার (২৫)।
প্রাথমিক
অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন
যাবৎ চাঁদপুর ও কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে
ফেন্সিডিল, স্কাফ সিরাপ, বিদেশী মদ ও গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত
বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৩ সেপ্টেম্বর রোববার এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন বিইআরসি কার্যালয়ে নতুন এই দাম ঘোষণা করেন।
বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৭ টাকা ১ পয়সা। সে অনুসারে দাম বাড়বে সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের।
নতুন সমন্বিত দাম অনুসারে, যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার সিএনজির দাম হবে ৫৮ টাকা ৮৭ পয়সা, যা আগে ছিল ৫২ টাকা ১৭ পয়সা।
সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮৪ টাকা। গত মাসে এটা ১৪১ টাকা বেড়েছিল।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। ঘোষিত নতুন দাম কার্যকর হবে রোববার সন্ধ্যা ছয়টা থেকে।
মন্তব্য করুন


চট্টগ্রামের
পতেঙ্গা থানার আলোচিত ও চাঞ্চল্যকর শিশু অপহরণ ও মুক্তিপন আদায় মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত
পলাতক আসামি শামিম মাহমুদ বাপ্পীকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
অপহৃত
শিশু (ভুক্তভোগী) অপহরণের এক মাস পূর্বে উক্ত মামলার আসামী আসমা ও শামিম মাহমুদ বাপ্পি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ভুক্তভোগীর পিতা: হাবিবুর
রহমান এর বাসায় সাবলেট হিসাবে ভাড়া নেয়। ঘটনার দিন সকাল আনুমানিক ৭ টায় হাবিবুর রহমানের
৭ মাস বয়সী শিশুকে শামীম মাহমুদ তার সাজানো স্ত্রী আসমা এবং অপরাপর সহযোগীদের সহায়তায়
কৌশলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে শামীম মাহমুদ মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত শিশুর
পিতার কাছে মুক্তিপন হিসাবে ৫০ হাজার টাকা দাবি করে। অপহৃত শিশুর পিতা-মাতা নিরুপায়
হয়ে প্রাথমিকভাবে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠায় এবং বিষয়টি চট্টগ্রাম জেলার পতেঙ্গা
থানা পুলিশকে অবহিত করে।
পরবর্তীতে
পতেঙ্গা থানা পুলিশের প্রচেষ্টায় চট্টগ্রাম জেলার কর্ণেল হাট এলাকা থেকে মূল অপহরণকারী
শামিম মাহমুদ বাপ্পিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী শামিম মাহমুদের তথ্য মতে একই
এলাকা থেকে অপহরণের সাথে সম্পৃক্ত আরো দুজন আসামী আলাউদ্দিন ও তার পাতানো স্ত্রী আসমা
বেগমেকে আটক এবং অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। অপহৃত শিশু উদ্ধার পরবর্তী সময়ে
ভিকটিমের পিতা হাবিবুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানায় শামিম মাহমুদ
বাপ্পিকে মুল আসামী এবং তার স্ত্রী আসমা বেগম ও আলাউদ্দিনের নাম উল্লেখ করে একটি অপহরণ
মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪(০৯)১৬; ধারা-৭/৮;২০০০ সালের নারী ও শিশু নির্যাতন
ও দমন আইন (সংশোধিত ২০০৩)। মামলা রুজুর ৬ মাস পর আসামী জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে
চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালতে হাজিরা না দেওয়ার আসামীর অনুপস্থিতে বিজ্ঞ আদালত
পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামী শামিম মাহমুদ বাপ্পিকে
যাবজ্জীবন কারাদন্ড ও ২ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত
প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
র্যাব-৭,
চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত পলাতক আসামি শামিম মাহমুদ বাপ্পি চট্টগ্রাম
মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড সংলগ্ন খালপাড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের
ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৩, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গত ১৮ আগস্ট ২০২৩ ইং তারিখে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী শামিম মাহমুদ
বাপ্পিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: শামিম মাহমুদ বাপ্পি (৩৪), পিতা- আব্দুল
মান্নান , সাং-দক্ষিণ করিমপুর, থানা- দাগনভূইয়া, জেলা- ফেনী।
গ্রেফতারকৃত
আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর
করা হয়েছে।
মন্তব্য করুন


দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস ভয়াবহ দাবানলে পুড়ছে। এই আগুন নেভাতে গিয়ে ভেঙে পড়েছে একটি বিমান। এতে ২জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এথেন্সের কাছে এভিয়া দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি বিমান পৌঁছায়। দমকল বাহিনীর ওই বিশেষ প্লেনটি আগুন নেভানোর জন্যই সেখানে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। এতে প্লেনের ২ পাইলট মারা গেছেন।
এদিকে দাবানলের কারণে গ্রিসের একাধিক অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বেশকিছু অঞ্চল থেকে স্থানীয় মানুষ এবং পর্যটকদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা রোডস এবং কর্ফুতে। সেখান থেকে পর্যটকদের উদ্ধার করা হয়েছে। তাপপ্রবাহের কারণে সিসিলির বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার তা আবার খোলা হয়।
গ্রিসে এই নিয়ে গরমের দাপটে তিন জনের মৃত্যু হলো।
সূত্র- ডয়চে ভেলে
মন্তব্য করুন


পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উত্তর বাজার ও উপজেলা পরিষদের সামনের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর এস এম ইলিয়াস উদ্দিন ও কাউখালী থানা পুলিশের টীম সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী উপজেলার উত্তর বাজার ও উপজেলা পরিষদ সড়কে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় উত্তর বাজারের চৌধুরী মেডিকেল হলকে ২ হাজার ৫শত টাকা, ইন্দ্রানী মেডিকেল হলকে ২ হাজার ৫ শত টাকা, উপজেলা পরিষদের সামনের সাধনা ঔষধালয়কে ২হাজার ও উত্তর বাজারের মুবিন ফল ষ্টোরকে মেয়াদ উত্তীর্ণ ফল রাখায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ভোক্তা অধিকারের তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পর্ণ রাখায় ৩টি ওষুধের ফার্মেসি ও ১টি ফলের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন


গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে মাইদুল ইসলাম (৪৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটে ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে মাইদুল ইসলাম।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় সাপের খেলাসহ কবিরাজি ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন মাইদুল ইসলাম। দুপুরে সাপের খেলা দেখানোর জন্য কাঠের বক্স থেকে সাপ বের করার সময় তাকে দংশন করে একটি সাপ। বিষয়টি তাৎক্ষণিক কাউকে বুঝতে না দিলেও বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন মাইদুল।
ঘটনার ৩ ঘণ্টার পর বিকেলে মাইদুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।
সাপুড়িয়া মাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, গোবিন্দগঞ্জের হরিরাম পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব।
মন্তব্য করুন


দীর্ঘ ৯ ঘণ্টা
পর ঢাকার সঙ্গে স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের ট্রেন চলাচল । ২১ নভেম্বর দুপুর সোয়া ২টায়
ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সকাল সাড়ে ১০টায়
ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস
ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসে। এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের বুম
বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে ম্যানুয়ালিভাবে লাইনচ্যুত ট্রেনের বগিটি রেল
লাইনে উঠানোর পর ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার
পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এরপর দুপুর দেড়টায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির
অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো রেলপথের ক্ষতিগ্রস্থ অংশটুকুতে মেরামতে
কাজ চলছে।
টাঙ্গাইল রেলস্টেশন
মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস
ট্রেনটি ভোর পৌনে ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত
হয়। বগিটি ছিল যাত্রীদের মালামাল বহনকারী । দুপুর দুই টার পর ট্রেন চলাচল স্বাভাবিক
হয়।
এর আগে ভোর
৪টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি
বগির চারটি চাকা লাইনচ্যুত হয় যার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে দুই কিলোমিটার রেলপথ। ফলে
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন