

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ
সচিব আলী ইমাম মজুমদার।
সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের
জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
১৯৫০ সালে কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে
জন্মগ্রহণ করেন আলী ইমাম মজুমদার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১৯৬৯
সালে স্নাতক ও ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
আলী ইমাম মজুমদার ১৯৭৭ সালে বাংলাদেশ
সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি
প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ
উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন।
তিনি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী
কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বও পালন
করেন।
২০১৬ সালে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
বাংলাদেশ (টিআইবি)-র ট্রাস্টি বোর্ডের সদস্য ও ২০২০ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব
পালন করছেন।
মন্তব্য করুন


যান্ত্রিক ত্রুটির কারণে সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। কর্তৃপক্ষ ধারণা করছে, বৈদ্যুতিক গোলযোগ কিংবা অন্য কোনো ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল করতে পারছে না।
ত্রুটি সারানোর পর স্বাভাবিক হবে মেট্রোরেল চলাচল।
বুধবার (৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন।
তিনি বলেন, মেট্রোরেল বন্ধ আছে কারিগরি ত্রুটির কারণে। ক্যাটারিং সার্ভিসে সাপ্লাই নেই, কাজ করা হচ্ছে। ঠিক হলে মেট্রোরেল আবারও চলাচল শুরু করবে।
ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে তাই বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন।
তিনি আরও জানান, তাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে।
এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালেও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ৪০ মিনিট বিলম্বে ছাড়ে।
শুক্রবার ছুটির দিন ছাড়া মেট্রোরেল চলাচল শুরু করে প্রতিদিন সকাল ৮টায়।
মন্তব্য করুন


আজ বিকেলে সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়।
আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটের আকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা।
বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য করছাড় সুবিধা পেতে পারে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সূত্র।
মন্তব্য করুন


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। চলবে আগামী ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে। এরপর ওই ফরমসহ আবেদন ফি জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের অপশন থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
মন্তব্য করুন


৪ সেপ্টেম্বর সোমবার রাতে কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক
করেছে কোস্টগার্ড।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
আটককৃতরা হলো:, ইয়াছিন (৩৬), সলিম (৪০), আব্দুর রহমান
(৩০), হামিদ হোসেন (৪৫)।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, ৪ সেপ্টেম্বর
সোমবার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে
প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে মুন্ডার ডেইল ঘাটে
একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক চার ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার
চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। তাদের তল্লাশি করে ইয়াছিনের
কাছে থাকা একটি পলিব্যাগ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আরও জানান, জব্দকৃত
ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর
করা হয়েছে।
মন্তব্য করুন


সরকার দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের আট হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়,৮৮০৭ শিক্ষক-কর্মচারীর মধ্যে স্কুলের সাত হাজার ৭১৪ জন এবং কলেজের এক হাজার ৯৩ জন।
মাউশি সূত্র আরো জানায়, প্রতি দুই মাস পর পর মাউশিতে এ সভা অনুষ্ঠিত হয়। এবার যারা হচ্ছেন তাদের বেশিরভাগই গত বছর নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী।
সভা সূত্রে বিস্তারিত জানা গেছে, স্কুল পর্যায়ের সাত হাজার ৭১৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৭২৭ জন, বরিশালের ৫৭৫ জন, ময়মনসিংহের এক হাজার ৩০৪ জন, খুলনার এক হাজার ৪৪৫ জন, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লার ৬৬২ জন, রাজশাহীর ৭০২ জন, রংপুরের এক হাজার ১২৭ জন এবং সিলেটের ৪৪৩ জন রয়েছেন।
মন্তব্য করুন


নাটোরের নলডাঙ্গায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদ রানা ওরফে ইউসুফকে (৪৭) গ্রেফতার করেছে র্যাব-৫।
এই তথ্য জানানো হয় ৩০ আগস্ট বুধবার সকাল ১০টায় র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
এর আগে ২৯ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে জেলার নলডাঙ্গা থানাধীন সেনভাগ লক্ষীকোল গ্রামে অভিযান পরিচালনা করে থেকে গ্রেফতার করে র্যাব।
এতে নেতৃত্ব দেন র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক, মেজর, আশিকুর রহমান এবং কোম্পানি উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার, মো. নুরল হুদা।
নলডাঙ্গা উপজেলার সেনভাগ লক্ষীকোল গ্রামের মৃত গানা মণ্ডলের ছেলে গ্রেফতারকৃত আসামি মো. মাসুদ রানা ওরফে ইউসুফ। গ্রেফতারকৃত মাসুদ রানা পেশায় একজন নার্সারি ব্যবসায়ী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় আসামি মো. মাসুদ রানা ওরফে ইউসুফসহ এজাহারনামীয় অন্যান্য আসামিরা নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামের বটতলা মোড়ে অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে গুরুতর জখম করে। এ সময় একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ২৭ জানুয়ারি নলডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার দায়ের করা হয়। ওই মামলার বিচার শেষে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত নাটোর আসামিকে ৬ বছরের কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে পলাতক ছিলেন আসামি মো. মাসুদ রানা ওরফে ইউসুফ।
পরে গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে জেলার নলডাঙ্গা থানাধীন সেনভাগ লক্ষীকোল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক, মেজর, আশিকুর রহমান।
র্যাবের কাছ থেকে পাওয়া সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানা ওরফে ইউসুফকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।
মন্তব্য করুন


আগামীকাল (২৬ নভেম্বর) রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ।
এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর বেলা ১১টায় স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে আর এবার শিক্ষার্থীরা কলেজে না গিয়ে ঘরে বসেই ফল দেখতে পারবে।
আন্তঃশিক্ষাবোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা কলেজ নোটিশ বোর্ড ছাড়াও বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে ।
ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পারবে।
ঢাকা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়াও পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। যেমন ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে- HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য,দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা গত ১৭ আগস্ট শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।
মন্তব্য করুন


শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মো. আলা উদ্দিন আল মামুন সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য পাঠানো নির্দেশনাটিতে আগামী ২ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আগামী ২ জানুয়ারির মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। সে পরিপ্রেক্ষিতে পরিবর্তিত তারিখ পাঠিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।
নির্বাচনে ২৭টি দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জন। তবে উচ্চ আদালত থেকে নির্দেশনা এলে এ সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে।
চার লাখ ছয় হাজার ৩৬৪ জন প্রিসাইডিং কর্মকর্তা তাদের ভোটগ্রহণের জন্য দায়িত্ব পালন করবেন , দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন পোলিং কর্মকর্তা। মোট নয় লাখ নয় হাজার ৫২৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
ইসি ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে স্কুল-কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগ করেছে ।
মন্তব্য করুন


মাদারীপুরের কালকিনিতে ‘রুটিপড়া’ খেয়ে ব্যবসায়ীর গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের
মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুরের নিজবাড়ি থেকে কথিত সেই কবিরাজ ইস্রাফিল শেখকে (৩৬) গ্রেফতার করেছে মাদারীপুর
গোয়েন্দা পুলিশ।
নিশ্চিন্তপুরের মৃত
রাজ্জাক শেখের ছেলে গ্রেফতারকৃত
ইস্রাফিল।
সোমবার (১১ সেপ্টেম্বর)
দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এসব তথ্য জানান।
মাদারীপুর পুলিশ সুপার
মোহাম্মদ মাসুদ আলম বলেন, ‘১৫ দিন আগে কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী
দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি হয়। চুরি হওয়া এ ঘটনায় দায়ী করা হয়
পাশের দোকানি জাহিদুলকে। পরে গতকাল রবিবার সকালে বাজারের পাশে একটি মাদরাসা মাঠে ‘রুটিপড়া’
খাওয়ার আয়োজন করা হয়। কথিত কবিরাজের দেওয়া ‘রুটিপড়া’ উপস্থিত সন্দেহভাজন অর্ধশত
মানুষকে একটি করে খাওয়ান দুলাল ও মামুন। জাহিদুলকে চেতনানাশক মিশিয়ে দুটি রুটি ও
একটি ডিম খাওয়ানো হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনা সাজানো হয় পরিকল্পিতভাবে। ’
মাদারীপুর পুলিশ সুপার
মোহাম্মদ মাসুদ আলম আরও বলেন, গুরুতর অবস্থায় নাজমুলকে প্রথমে কালকিনি উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামে কালকিনি থানায়
মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রোববার রাতেই গোয়েন্দা পুলিশের
টিম ইস্রাফিলকে গ্রেফতার করে।
মন্তব্য করুন


নবনিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানকে এয়ার মার্শালের র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান হাসান মাহমুদ খানকে এ র্যাংক ব্যাজ পরানো হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন বিমান বাহিনী প্রধানকে এই ব্যাজটি পরিয়ে দেন।
মন্তব্য করুন