

গত ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা।
সরকার পদত্যাগের পর সারাদেশে বিভিন্ন থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ
জনতা। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। গত ৪ সেপ্টেম্বর
থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। আর এ অভিযানে এখন পর্যন্ত
বিভিন্ন ধরণের ১১১ টি অস্ত্র উদ্ধার ও ৫১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায়
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের
মধ্যে একে-৪৭ একটি, রিভলবার ৭টি, পিস্তল ৩০টি, রাইফেল ৯টি, শটগান ১৫টি, পাইপগান ৩টি,
শুটারগান ১৬টি, এলজি ১৫টি, বন্দুক ৫টি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান
একটি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার রয়েছে।
উল্লেখ্য, যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী,
পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,
কোস্টগার্ড এবং র্যাব রয়েছে।
মন্তব্য করুন


আজ
(৩০ জানুয়ারি) বিকালে বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। একাদশ জাতীয় সংসদের
মেয়াদ শেষ হয়েছে গতকাল (২৯ জানুয়ারি)।
রাষ্ট্রপতির
ভাষণের মধ্য দিয়ে বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
সংখ্যাগরিষ্ঠ
দল ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ও ডেপুটি স্পিকার শামসুল
হক টুকুকে একই পদে মনোনীত করেছে। ফলে তারা আবারও নির্বাচিত হবেন। সংসদ নেতা হিসেবে
নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা
হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।
অধিবেশনের
প্রথম দিনেই রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছে
সংসদ সচিবালয়। এরপর নতুন সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রথমবারের মত ভাষণ দেবেন রাষ্ট্রপতি
মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ
আলোচনায় অংশ নেবেন সদস্যরা।
সংসদে
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এতে
অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।
প্রথম
অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো
হয়েছে।
এদিকে
সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন


শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (১৪
ডিসেম্বর) ভোরে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের
প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা সকাল ৭টা ১৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা
নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায়।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর
বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি
বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা জাতিকে মেধা শূন্য করতে এই দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের
হত্যা করে।
মন্তব্য করুন


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নতুন গাড়ি রেজিস্ট্রেশনের সময় পুরাতন গাড়ি জমা দিতে হবে বলে জানিয়েছেন । এছাড়া নতুন করে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না। যানজট নিরসনে এ ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এত গাড়ি কোথায় জায়গা দেবো। শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে ঢাকা।
বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারী) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন যে ট্রাফিক পুলিশ বক্সগুলো করছে, আপনাদের নিয়ে আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দেবো। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ বক্স করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দেবো।
তিনি আরও বলেন, আপনারা জানলে খুশি হবেন আমরা একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছি। সেটি হলো ওয়ানস্টপ পার্কিং সুবিধা। এই পার্কিং ডিজিটাল পদ্ধতি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপি একসঙ্গে কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কীভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই পরিকল্পনা শুরু হয়েছে।
মাঠ পর্যায়ের পুলিশের উদ্দেশ্যে মেয়র আতিক বলেছেন, আপনারা রোদ নাই বৃষ্টি নাই, দিন নাই, রাত নাই মানুষের পাশে দাঁড়ান। করোনার সময় দেখেছি কীভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সন্তানরা ফেলে গেলেও পুলিশ তার পাশে দাঁড়িয়েছেন।
মন্তব্য করুন


শনিবার
(২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির
সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন,প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল তিনটি বিষয়ে
আলোচনা হয়েছে। সেগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন।
এর
আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার
বাসভবন যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন
খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।
দলের
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলেছি, এই তিনটি বিষয়ের একটার
সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। কেননা সংস্কার চলমান বিষয়। এটা চলতে থাকবে। আমরা আশা
করেছি এই সরকার একটা ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে। সেটা চলমান থাকবে।
ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমান রাখব এবং বাস্তবায়নের
প্রচেষ্টা নেব।
বিএনপির
নেতাদের মামলার বিষয়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, আমরা বলেছি, দেশনেত্রী
বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং তৃণমূলের
নেতাকর্মীরা সবচেয়ে বেশি বিক্ষুব্ধ। আমরা সেই স্বৈরাচারী সরকারের কর্তাব্যক্তিদের,
যারা দায়ী, তাদের বিচার চাই।
বিচারব্যবস্থা
নিয়ে তিনি বলেন, এ জন্য আমরা স্বাধীন বিচারব্যবস্থা চাই, যারা এই বিচার সম্পন্ন করবে।
আমরা বলেছি, যেসব বিচার সম্পন্ন না হবে, যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তাদের বিচারের
আওতায় এনে স্বাধীন বিচারব্যস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে।
বিএনপি
নির্বাচন-সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে
রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন।
তিনি
বলেন, আমাদের আলোচনা বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। আমরা যা অনুমান করেছিলাম তার
ওপর ভিত্তি করে একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম। সেটা প্রধান উপদেষ্টাকে দিয়েছি।
সেই ভিত্তিতে আলোচনা করেছি।
মন্তব্য করুন


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুইজন কক্সবাজার সফরে যাবেন। সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করার পাশাপাশি আরো কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
মন্তব্য করুন


আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের জন্য সময়সূচি প্রকাশ করেছে ।
নতুন সময়সূচি অনুযায়ী, ক্লাস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে এ রুটিনটি প্রকাশ করা হয়েছে।
পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
এদিকে, রমজান উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে সারা দেশের সব মাদ্রসায় ছুটি শুরুর কথা ছিল। তবে স্কুল-কলেজের পর অবশেষে মাদ্রাসার ছুটির তালিকাও সংশোধন করে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদ্রাসায় ক্লাস-পরীক্ষা চলবে ২১ মার্চ পর্যন্ত। দেশের তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতেও শ্রেণি কার্যক্রম চলবে।
মন্তব্য করুন


কুমিল্লার মুরাদনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টায় মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
বাংলাদেশ পুলিশের মুরাদনগর থানার একটি চৌকস ইউনিট উপদেষ্টাকে নিজ উপজেলায় প্রবেশের পর গার্ড অফ অনারে বরণ করে নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা।
আয়োজকরা জানান, কোরআন হিফজের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের সম্মাননা জানানোর উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "কুরআন হিফজকারীরা সমাজের গর্ব। তাদের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমুন্নত থাকবে। সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগকে সবসময় উৎসাহিত করা হবে।"অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজক কমিটির হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান জানায়, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন


গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে মাইদুল ইসলাম (৪৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটে ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে মাইদুল ইসলাম।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় সাপের খেলাসহ কবিরাজি ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন মাইদুল ইসলাম। দুপুরে সাপের খেলা দেখানোর জন্য কাঠের বক্স থেকে সাপ বের করার সময় তাকে দংশন করে একটি সাপ। বিষয়টি তাৎক্ষণিক কাউকে বুঝতে না দিলেও বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন মাইদুল।
ঘটনার ৩ ঘণ্টার পর বিকেলে মাইদুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।
সাপুড়িয়া মাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, গোবিন্দগঞ্জের হরিরাম পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব।
মন্তব্য করুন


গত ২৬/০৮/২০২৩ ইং তারিখে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ এবং নগদহাটের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে বন্দর নগরী চট্টগ্রামের ডবল মুরিং এলাকার শেখ মুজিব রোডস্থ জোহরা টাওয়ারের ৬ষ্ঠ তলায় নগদহাট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অফিসের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের পাশাপাশি নগদহাটের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে এই তথ্যবহুল ও আনন্দঘন শুভ উদ্ভোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসরাফিল মোল্লার সভাপতিত্বে আয়োজিত উক্ত শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এল জি আর ডি মন্ত্রণালয়ের সম্মানিত এডিশনাল সেক্রেটারি জনাব এ এফ এম আলাউদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব নাজমুল হক ডিউক।
নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব কারিমুল মাওলা শামীমের সঞ্চালনায় পরিচালিত উক্ত শুভ উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের এডমিন ডিরেক্টর জনাব মাহতাব ফারাহি, ডিরেক্টর জনাব অহিদুল ইসলাম শিপন এবং কোম্পানির সেলস ম্যানেজার মোঃ হামিদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অফিসের কর্মকর্তা মাজেদুল হক, জামশেদুর রহমান মামুন, নাসিরুল করিম ইফাজ ও আবু সাদাত মোঃ সায়েম। শুভ উদ্ভোধন অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেছেন হাফেজ মাওলানা জনাব মোঃ এনায়েত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব নাজমুল হক, উদ্যোক্তা সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে নগদহাট বাংলাদেশ লিমিটেডের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন নগদহাটের মাধ্যমে তার ওয়ার্ডসহ চট্টগ্রাম মহানগরীর বেকারদের বেকারত্ব দূর হবে। তার ওয়ার্ডে অফিস স্থাপন করার জন্য তিনি নগদহাট সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসরাফিল মোল্লা নগদহাট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অফিসের শুভ উদ্ভোধন অনুষ্ঠানটিকে অংশগ্রহণমূলক এবং সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন নগদহাট উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে। তিনি বলেন নগদহাট তার সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে, এরই অংশ হিসেবে আমরা দেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের মোট ২২টি জেলায় অফিস স্থাপন করেছি। জনাব মোঃ ইসরাফিল মোল্লা বলেন ২০২৪ সালের মধ্যে দেশের ৬৪ টি জেলার সবগুলোতেই নগদহাটের অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে।তিনি বলেন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের প্রশিক্ষিত করার মাধ্যমে দেশের ক্রমবর্ধবান বেকারত্ব ও দারিদ্র দূরীকরণে নগদহাট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অফিস সক্রিয় ভূমিকা পালন করবে। নতুন উদ্যোক্তাদের নিকট সরাসরি মূল উৎপাদনকারী থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিয়ে নগদহাট তাদেরকে দ্রুত সাফল্য পেতে সাহায্য করছে বলেও তিনি জানান। জনাব ইসরাফিল মোল্লা দঢ়তার সাথে বলেন, উদ্যোক্তাদেরকে নগদহাট আগামীতেও সব রকমের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা দিয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এল জি আর ডি মন্ত্রণালয়ের সম্মানিত এডিশনাল সেক্রেটারি জনাব এ এফ এম আলাউদ্দিন খান দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতি তৈরির ব্যাপারে গুরত্বারোপ করেন। তিনি বলেন ব্যাপক পরিসরে উদ্যোক্তা সৃষ্টি ছাড়া দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। তিনি প্রোগ্রামে আগত সবাইকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করেন। জনাব এ এফ এম আলাউদ্দিন খান বলেন সৃজনশীলতা, উদ্যম, প্রজ্ঞা , দূরদর্শীতা ও আত্মবিশ্বাসের সম্মিলনেই একজন সফল উদ্যোক্তা গড়ে উঠে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে উদ্যোক্তারাই নিয়ামকের ভূমিকা পালন করবে বলে তিন আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন


সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
এ সময় উপস্থিত ছিলেন সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম ।
বঙ্গভবনে তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেছিলেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে থাকায় তিনি অনুপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল একটি সৌজন্য সাক্ষাত। আমরা গত ১৬ মাসে যা যা করেছি, সেগুলো মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছি এবং আমাদের সফলতার বিষয়টিও জানিয়েছি। তিনি আমাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন