

সচিবালয়ের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরাঞ্চলের সফর স্থগিত করে ঢাকা ফিরেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নীলফামারী থেকে হেলিকপ্টারযোগে ঢাকা ফিরে যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে ৬ দিনের সরকারি সফরে উত্তরাঞ্চলে অবস্থান করছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর জলঢাকায় কম্বল বিতরণ, মতবিনিময় ও সমাবেশে অংশ নিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) নীলফামারী সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নীলফামারীর ডোমার, লালমনিরহাট জেলা, কুড়িগ্রাম জেলা, শুক্রবার (২৭ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা, গাইবান্ধা জেলা, বগুড়া জেলা, আগামী শনিবার (২৮ ডিসেম্বর) নওগাঁ জেলা, জয়পুরহাট জেলায় এবং রোববার (২৯ ডিসেম্বর) রাজশাহী ও চাঁপাইনবাগঞ্জ জেলায় কম্বল বিতরণ এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা ছিল তার। এরপর তিনি ঢাকায় ফিরে যেতেন।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানায়, বুধবার গভীর রাতে সচিবালয়ের ভবনে আগুন লাগে। এতে ১ জন দমকল কর্মী নিহত হয়েছেন।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডের কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ তার উত্তরাঞ্চলের সফর স্থগিত করে সকাল ৯টা ৪৫ মিনিটে নীলফামারী থেকে হেলিকক্টারে করে ঢাকায় ফিরে যান।
এদিকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, এখনো জানা যায়নি। আমাদের ব্যর্থ করার এ ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এ মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।
মন্তব্য করুন


পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করতে রাজধানী
উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) কাউন্সিল ভবন অডিটোরিয়ামে ইউআরপি স্টুডেন্টস
অ্যাসোসিয়েশন অফ বুয়েট( ইউএসএবি)’র উদ্যোগে
‘প্লানিং উইক, ২০২৪’
উপলক্ষে আয়োজিত ‘ জাস্ট আরবান ট্রানজিশন এন্ড আরবান এন্ড রিজিওনাল প্লানিং’
শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহবান জানান।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হানান বলেন,
সাধারণ নাগরিকেরা যারা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান, তাদের
জন্য আপনাদের সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করুন।
নিজেদের প্রতিষ্ঠানের প্রতি সাধারণ
জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নেয়ার জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট সকলের
প্রতি আহ্বান জানান।
যত্রতত্র জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ
দিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে জলাশয় আইন যথাযথভাবে
মেনে চলার আহ্বান জানান।
উপদেষ্টা আরও বলেন, এবার আমরা পুরোনো
ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি
এবং তাদের বলে দিয়েছি দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেয়া হবে। বিগত
৫৩ বছরে শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারিনি। যদি ক্যান্টনমেন্টের ভিতরে
হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে
পারি তাহলে বাকী শহর কেন আমরা সাজাতে পারলাম না।
দেশের শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে
সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্যও আহ্বান জানান তিনি।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এবিএম
বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর
ড. আবদুল হাসিব, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান,বুয়েটের ইউআরপি ডিপার্টমেন্টের
প্রধান এবং ইউএসএবি সভাপতি অধ্যাপক ড. আসিফ-উজ-
জামান খানসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তা
এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বুয়েটের তিনজন শিক্ষার্থী বিষয় ভিত্তিক সেমিনার
পেপার উপস্থাপন করেন।
মন্তব্য করুন


বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে বাড়তে পারে বৃষ্টিপাতও।
শনিবার (১২ অক্টোবর) এমন তথ্য জানিয়েছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস।
ভারতের আবহাওয়া অফিস জানায়, ১৪ অক্টোবর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে৷ পরবর্তীতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং শক্তি বাড়িয়ে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। পরেরদিন এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এরপর ১৭ অক্টোবর এটি উপকূলে উঠে আসতে পারে।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস মাসের শুরুতেই একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। যদিও এখনও তারা ঝড়ের কোনো আভাস দেয়নি। তবে আগামী ৫ দিনে বৃষ্টিপাত বাড়ার কথা জানিয়েছে।
মন্তব্য করুন


মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে হুরমত আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনাটি ঘটে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বীজ খামারের সামনে।
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা নিহত হুরমত আলী।
এই তথ্য নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া।
মেহেরপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানায়, সার বিষ কেনার জন্য মোটরসাইকেলযোগে মেহেরপুর শহরে আসছিলেন নিহত হুরমত আলী। আমঝুপি বীজ খামারের নিকট এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায় হুরমত আলী। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক হুরমত আলীকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদের দেওয়া এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল হাফিজ প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকা অবস্থায় তিনি উপদেষ্টা পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সব সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকারের পতনের পর ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস।
মন্তব্য করুন


রোটারেক্ট ক্লাব অব চিটাগং মিডটাউন এর সাবেক সভাপতি রোটারেক্টর নাছিরুল করিম ইফাজ ২০২৩-২০২৪ রোটাবর্ষের জন্য রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের যুব সংগঠন রোটারেক্টের অতিরিক্ত জেলা রোটারেক্ট প্রতিনিধি (এডিআরআর) মনোনীত হয়েছেন যা আন্তর্জাতিক রোটারেক্টের ২য় সর্বোচ্চ সম্মানের পদ। এজন্য তিনি ২০২৩-২০২৪ রোটাবর্ষের ডিআরআর রোটারেক্টর শরিফুল ইসলাম অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি পূর্ববর্তীতেও রোটারেক্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বিভিন্ন পূরস্কারে ভূষিত হয়েছেন, এছাড়াও তিনি অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।
রোটারেক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত ও রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন। গত ১৩ই মার্চ ২০১৮ বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে রোটারেক্ট সংগঠন পার করেছে গৌরবময় ৫০ বছর । মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের এভানস্টোনে এর সদর দফতর অবস্থিত।
রোটারেক্টের উদ্দেশ্য হচ্ছে, ব্যক্তিত্ব বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান, সাংগঠনিক দক্ষতা ও কর্ম দক্ষতা বৃদ্ধি, জনকল্যাণমূখী ও সেবামূলক প্রকল্প গ্রহণের পাশাপাশি বন্ধুত্ব ও সেবার মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা।
রোটারেক্ট যুব সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক পরিচালিত হওয়ায় অতি অল্প সময়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং অসাধারণ সব নিয়মনীতির কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের ফতুল্লায়
ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় সিমেন্ট বোঝাই ভটভটির। এ সময় একটি পা
বিচ্ছিন্ন হয়ে গেছে ভটভটি চালকের এবং ট্রেনের তেলের ট্যাংকি ফুটো হয়ে তেল ঝরতে
থাকে।
এ দুর্ঘটনাটি ঘটে ২৬
আগস্ট শনিবার বিকেল সোয়া ৩টায় ফতুল্লার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের
সামনে।
প্রত্যক্ষদর্শীরা বলেন,
নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের সামনে পড়ে সিমেন্ট বোঝাই ভটভটি।
এতে চালকসহ ছিটকে পড়ে ভটভটি। এ সময় ভটভটির আঘাতে ট্রেনের তেলের ট্যাংকি ফুটো হয়ে ঝরতে
থাকে তেল। এতে দুর্ঘটনাস্থলেই থেমে যায় ট্রেনটি। পরে কোনো মতে ফতুল্লা রেলস্টেশনে
নেওয়া হয় ট্রেনটি। অপরদিকে দুর্ঘটনার আগেই ট্রেন দেখে লাফিয়ে পড়েন ভটভটির হেলপার।
কিন্তু চালক একাই ভটভটি রেললাইন পার করার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের
সঙ্গে সংঘর্ষ হয় ভটভটির। এতে আহত হয়েছেন ভটভটির চালক। একটি পা বিচ্ছিন্ন হয়ে
গেছে ভটভটি চালকের।
ট্রেনটি ফতুল্লা
রেলস্টেশনে রাখা হয়েছে। আরেকটি ইঞ্জিন এলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানান, চাষাঢ়া
রেলস্টেশন মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন।
নারায়ণগঞ্জ রেল পুলিশের
আইসি নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। চেষ্টা
চলছে আহত ভটভটি চালকের নাম-পরিচয় জানার। তবে যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি
অবৈধ রেলক্রসিং।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার
দেবিদ্বারের ধামতী ইউনিয়নে নানা পন্থায় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ক্রয় করা বসত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক এমপির কর্মীদের বিরুদ্ধে। বসতজমির কলাগাছ কেটে নেয়া, বসতঘর কুপিয়ে ঘরের বাসিন্দাদের মারধর-মালামাল লুট, আবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে
আওয়ামী দোসর বানিয়ে ইউপি চেয়ারম্যানকে বির্তকিত করে তার ক্রয় করা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হুমায়ুন
কবির ও মকবুল হোসেনদের
বিরুদ্ধে।
ইউপি
চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ছোট ভাই মোঃ সোহরাব হোসেন জানান, আমার বড় ভাই ধামতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিগত ২০২২ সালের ২২ জুন দুয়ারিয়া
এলাকায় ৫২ শতক জায়গা
হুমায়ুন কবির ও মকবুল হোসেনের
কাছ থেকে কেনার জন্য বায়নাপত্র করে এবং সম্পত্তির মূল্য বাবদ ৪৩ লক্ষ টাকার
চেক তাদের প্রদান করেন। তারা পরে টাকা বুঝে নিয়ে আমাদেরকে জায়গা ভোগ দখল বুঝাইয়া দিলে আমরা গত দুই বছর
যাবৎ উক্ত সম্পত্তি ভোগ দখল করে সেখানে কলার বাগান করি। আমরা বহুবার তাদেরকে সম্পত্তিটি রেজিস্ট্রি করে দিতে বললেও মকবুল হোসেন প্রবাসে থাকার বাহানা দিয়া ‘অদ্যবধি তারা আমার ভাইয়ের নামে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেয়নি। চলতি বছরে দ্বাদশ সংসদ নির্বাচনের পরেই তারা বেপরোয়া হয়ে উঠে। তারা এমপি আবুল কালাম আজাদের অনুসারি ছিলেন। ৫ ফেব্রুয়ারি আমাদের
বায়না করা ৫২ শতক জমির
৫ পাঁচ শতাধিক কলা গাছ কেটে নিয়ে জমির চারপাশে তার কাটা বেড়া দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের
নেতৃত্বে আলামিন বাশার ও আলামিনসহ অজ্ঞাতনামা
সন্ত্রাসীরা । পরে মিডিয়ায়
সংবাদ প্রকাশিত হলে কিছুদিন তারা চুপচাপ থাকে। এছাড়া আমরা এই বিষয়ে থানা
পুলিশের কাছে অভিযোগ করেছি।
সোহরাব আরো জানান, পরবর্তীতে ১৫ অক্টোবর বিকেল ৫ টায় আমাদের জমিতে নির্মিত দুটি ঘরে বসবাসরত মো: জুয়েল (১৮) ও মো: হোসাইনকে (১৮)মারধর করে দুটি ঘর ভাংচুর করে মালামাল লুট করে নেয় হুমায়ুন কবির বাহিনী। এ ঘটনায় আমি বাদি হয়ে দেবিদ্বার থানায় ৭ জনের উল্লেখ করে অভিযোগ দায়ের করি। এ ঘটনায়ও জড়িত ছিলেন ধামতী ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের মো: বাচ্চু মিয়ার ৩ ছেলে মো: হুমায়ুন কবির, মকবুল হোসেন ও মহসিন, মৃত. খোরশেদ মিয়ার ছেলে এছাড়া আবু বকর ও আবু সাইদ, হোসেন মেম্বারের ছেলে আল আমিন ও মো: খলিল, জসিমের ছেলে মো: রিফাত এবং শাহ জালালের ছেলে মো: সিয়াম প্রমুখ। হামলা–ভাংচুর করেও জায়গা দখল করতে না পেরে ১৪ নভেম্বর আমার ভাইকে আওয়ামী দোসর বানিয়ে সংবাদ সম্মেলন করে হুমায়ুন কবির বাহিনী। আমরা তো বসতজমি দখল করিনি, জমিটি ক্রয় করেছি।
স্থানীয়
একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে
জানান, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মিঠু আওয়ামী সমর্থিত প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাবেক
এমপি আবুল কালাম আজাদ সমর্থিত আওয়ামী নেতাকর্মীদের রোষানলে পড়েন তিনি। চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজাদ এমপি হওয়ার পর ইউনিয়ন পরিষদে
নিজ কার্যালয়েও তিনি যেতে পারতেন না এমপি আজাদ
সমর্থিত নেতাকর্মীদের হুমকির কারণে। এরপরই চেয়ারম্যান মিঠুর লোকজনকে একাধিকবার মারধর করা হয়। সম্প্রতি তার বসতজমিটিও দখলের চেষ্টা করা হচ্ছে। মহিউদ্দিন মিঠু দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য চেয়ারম্যান । বর্তমানে মহিউদ্দিন
মিঠু চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে হুমায়ুন কবিরের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।
এ
বিষয়ে দেবিদ্বার থানার ইন্সপেক্টর শাহীন ইসলাম জানান, আমি এ বিষয়ে তেমন
কিছু জানি না। ওসি স্যার ছুটিতে আছেন। তিনি হয়তো এ বিষয়ে বলতে
পারবেন।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ জানান, মিঠু সাহেবের বসতজমিতে হামলার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। উভয় পক্ষকে ডেকে কথা বলেছি। পরিবেশ যাতে ঘোলাটে না হয় সে জন্য সর্তক করা হয়েছে।আর বসতজমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
মন্তব্য করুন


মন্তব্য করুন


সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি
গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এ নির্দেশনা দেন।
উপদেষ্টার
নির্দেশনাগুলো হলো:
১. সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি
গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ দিয়েছেন।
২. সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন
অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে।
৩. জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা
বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর
দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা
নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।
৪. নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা
চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ
গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।
৫. দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের
মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে।
৬. সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার
নিশ্চিত করতে হবে।
৭. সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা
নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দুর
করতে হবে।
৮. সৃষ্টিশীল, নাগরিক-বান্ধব মানসিকতা
নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ
কর্মপরিকল্পনা দাখিল করবে, যা নিয়মিত মূল্যায়ন/পরিবীক্ষণ করা হবে।
৯. ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট
নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে
তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।
মন্তব্য করুন


আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন। তিনি ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী দলের নেতাকর্মীরা জাঁকালো অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করলেও এবার দলের পক্ষ থেকে তা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
১১ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জন্মদিন উদযাপন না করার জন্য বলা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের জানানো হয়, তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।
মন্তব্য করুন