

চৌদ্দগ্রাম থানা কর্তৃক ৪৮ বোতল বিদেশি মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ২৫/০৭/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৭.১০ ঘটিকায় সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) লিটন চাকমা ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ চান্দিশকরা সাকিনে লাকসাম রোডের জনৈক হাজী আলা উদ্দিনের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ৪০(চল্লিশ) বোতল ROYAL GREEN WHISKY এবং ০৮(আট) বোতল ROYAL STAG DELUXE WHISKY সর্বমোট ৪৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম(৩৮) পিতা- সফিক মিয়া, মাতা-ময়ুর বানু, সাং-নোয়াপাড়া, পোঃ চৌদ্দগ্রাম, চৌদ্দগ্রাম পৌরসভা, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৫১, তারিখ-২৫/০৭/২০২৩, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ২৪(খ) ধারাতে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছরের শিশু রিহান হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ দুপুর আনুমানিক ১২টার সময় স্কুলে যাওয়ার পথে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে শিশু রিহান নিখোঁজ হয়। একই দিন রাতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন খাইল্লারচর এলাকায় মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহানকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে শিশু রিহানকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে। নিহত শিশুর পরিবার সোস্যাল মিডিয়ার মাধ্যমে রিহানের মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং নিহত শিশুর বাবা মোঃ শাহজাহান বাদী হয়ে তিনজন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনার পরপরই র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাতে এই হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামীদেরকে গ্রেফতার করে।গেস্খফতারকৃত আসামীরা হলো: ১। ইমরান (২৮), পিতা- সুজন, সাং- সুজানগর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা; ২। মোস্তফা (৩২) এবং ৩। রুবেল (২৫), উভয় পিতা- মৃত খালেক মিয়া, উভয় সাং- জগন্নাথপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
র্যাব জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ দুপুর আনুমানিক ১২টায় রিহান বাসা হতে স্কুলে যাওয়ার জন্য বের হলে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১ নং আসামী ইমরান অন্যান্য আসামীদের সহায়তায় রিহানকে অপহরণ করে নিয়ে যায়। অতঃপর হত্যা ও লাশ গুম এর উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রীজের উপর হতে ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন


গুঞ্জন সত্যি করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই সময় তামিমকে অনেক বেশি অশ্রুসিক্ত দেখাচ্ছিল।
অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি যোগ করেন, আমি গত কিছুদিন ধরেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি। এমন না যে সিদ্ধান্তটা হুট করে নেওয়া। পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সবকিছু মিলিয়েই আমার এই সিদ্ধান্ত।
এই ক্রিকেটার যোগ করেন, আমি সব সময় বলেছি ক্রিকেট খেলেই বাবার স্বপ্ন পূরণ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গিয়ে অনেক পরিস্থিতির মুখে পড়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট চাচার হাত ধরেই ক্রিকেটে এসেছি। যারা আমাকে এই পর্যায়ে আনতে ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে, ২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। ২০২০ সালে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ এবং ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান করেছেন ক্রিকেটার তামিম। ৭৮ টি-টোয়েন্টিতে তিনি এক হাজার ৭৫৮ রান রয়েছে তার।
মন্তব্য করুন


মেট্রোরেল নির্বাচনের দিনেও যথা নিয়মে চলবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।
শনিবার(৬ জানুয়ারি) সকালে ডিএমটিসিএল জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, আমরা এই বিষয়ে কোনো ঘোষণা দিইনি। যেহেতু দিইনি, সেহেতু মেট্রোরেল চলবে। যদি না চলতো, তহালে আমরা নোটিশ দিতাম, ঘোষণা দিতাম। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া প্রতিদিন নিময় অনুযায়ী মেট্রোরেল সাভাবিক ভাবে চলাচল করবে।
মন্তব্য করুন


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে শুক্রবার (৩ নভেম্বর) র্যাব গ্রেফতার করেছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, হুমায়রা হিমুর মৃত্যুর পর অভিযোগ পাওয়া যায়, বয়ফ্রেন্ড রাফির সঙ্গে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও নাকি হয়েছে। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন আরো বলেন, হুমায়রা হিমুর মৃত্যুর রহস্য রহস্য উদঘাটন করা হবে।
পুলিশ জানায়, রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের হিমু নিজ বাসায় থাকতেন। বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পায়।
মন্তব্য করুন


কুমিল্লায় কোতয়ালী মডেল থানা কর্তৃক ৫০ (পঞ্চাশ)
কেজি গাঁজাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ১২/০৮/২০২৩খ্রি: তারিখ রাতে কোতয়ালী মডেল থানায়
কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান, এএসআই (নিঃ)/শিমুল পারভেজ ও সংগীয় ফোর্সসহ থানা
এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল
থানাধীন নুরপুর হাউজিং এস্টেট সাকিনস্থ স্বপ্নের ছায়া নামক বাড়ির উত্তর পার্শ্বে নির্মাণাধীন
পরিত্যক্ত ছাদ বিহীন বিল্ডিং এর সামনে অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা সহ ১জনকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, কুমিল্লা জেলার কুচাইতলী এলাকার
আব্দুল হালিম এর ছেলে মোহাম্মদ হাসান জিসান (২৫)
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে অপর আসামী
আবু হানিফ অপু (৩৪), পিতা- শাহজাহান মিয়া, সাং- কাটাবিল সর্দার বাড়ি, থানা- কোতয়ালী
মডেল, জেলা- কুমিল্লা দৌড়ে পালিয়ে যায়।
এই সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী
মডেল থানার মামলা নং-৪৪ , তাং-১৩/০৮/২০২৩খ্রি: ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মতে মামলা রুজু করা হয়।
উল্লেখ্য ধৃত আসামী ০১। মোহাম্মদ হাসান জিসান (২৫)
এর বিরুদ্ধে পূর্বের মাদক, ডাকাতিসহ ০৭টি মামলা এবং পলাতক আসামী আবু হানিফ অপু (৩৪)
এর বিরুদ্ধে পূর্বের অস্ত্র, মাদক, মারামারিসহ ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


চট্রগ্রামের চন্দনাইশে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। ফজরের নামাজ পড়তে আসা স্থানীয় মুসল্লিরা মুয়াজ্জিনকে পড়ে থাকতে দেখেন।
শুক্রবার (২ আগস্ট) ভোরে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আরিফুর রহমান দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামিরজুরী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি ধর্মপুর দরবার শরীফ হেফজখানা থেকে কোরআন হাফেজ শেষ করেন।
স্থানীয়রা জানান, ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পর তিনি হয়তো লাইট জ্বালাতে সুইচবোর্ডে হাত দেওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার সময় মসজিদে কোনও লোক না থাকায় তাকে উদ্ধার করতে পারেনি।
মন্তব্য করুন


ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে লালমোহন উপজেলার ধোলীগৌরনগর ইউনিয়ন এর সাতবারিয়া গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা- ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের মানুষের ভগ্যোন্নয়ন হয়েছে। তাই দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
এসময়
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায় গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রসমুহে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) এক অফিস আদেশে ১৪৪ ধারা জারি করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
শনিবার (২৭ এপ্রিল) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমুহের ‘এ’ ইউনিট, ৩ মে 'বি' ইউনিট এবং ১০ মে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'এ' ইউনিটের পরীক্ষা শুরু হবে বেলা ১২টায়। অন্য দুই ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে। পরীক্ষা চলবে এক ঘণ্টা।
সূত্র জানায়, কুমিল্লায় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবেরটরি হাইস্কুল, বর্ডার গার্ড পাবলিক বিদ্যালয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ও বার্ড হাইস্কুল; 'বি' ইউনিটের পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও টিচার্স ট্রেনিং কলেজ এবং 'সি' ইউনিটের পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ জানান, সবগুলো পরীক্ষা কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্রে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য ১৪৪ ধারা জারি থাকবে। বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জ-৪ আসনের
সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এবার পবিত্র কাবা আল্লাহর ঘর ও নবীজির রওজা
রিয়াদুল জান্নাহ গিয়ে কসম খেয়েছি এই জেলাকে মাদকমুক্ত করব। মাদক বিক্রেতারা
ইবলিস শয়তান।
১০ নভেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের
ফতুল্লার কুতুবপুর বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের
সামনে তিনি একথা বলেন ।
একেএম শামীম ওসমান
বলেন, পবিত্র কাবা আল্লাহর ঘর ও নবীজির রওজা রিয়াদুল জান্নাহ গিয়ে কসম খেয়েছি
এই জেলাকে (নারায়ণগঞ্জ) মাদকমুক্ত করব। আপনারা আমাকে সরাসরি না হয় গোপনে
সহায়তা করুন। মাদক বিক্রেতারা ইবলিস শয়তান। মাদকের বিরুদ্ধে আমার এই জিহাদে
আপনারা আমাকে সহায়তা করুন। আমি পরিষ্কার করে বলতে চাই মাদকের সঙ্গে যদি আমার কোনো
লোক জড়িত থাকে আমাকে জানান আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন গোপনে সহায়তা করুন
কঠিন কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব।
এ সময় উপস্থিত ছিলেন,
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা বাক্তাবলী ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু
সহ আরও অনেকে।
মন্তব্য করুন


মো মিজানুর রহমান মিনু :
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তমালিকা পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের হোসেন, জাইকা কর্মকর্তা আবু বকর সিদ্দীক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৪, ৮ম অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।
মন্তব্য করুন