

কুমিল্লা
কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের সামনে ইজাজুল হত্যাকান্ডের মূল ঘাতক আসামী মহরম মিয়া(২৫)
এর কাছ থেকে ১টি দেশীয় এলজি এবং হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার,এন্টিকাটার
উদ্ধার করা হয়েছে।
গত
২৫ জুন সন্ধ্যায় কোতয়ালী মডেল থানাধীন খন্দকার হক টাওয়ারের পাশে ভিকটিম ইজাজুল হাসান(৩২)
হত্যাকান্ডের মূল ঘাতক মহরম মিয়াকে কুমিল্লা জেলার পুলিশ সুপার এর নির্দেশে কোতয়ালী
মডেল থানা এবং ডিবি পুলিশের টিম বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং প্রযুক্তির সহায়তায়
গত ১২জুলাই কক্সবাজার জেলা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী হলো: কুমিল্লা ক্যান্টনমেন্ট(গরুর বাজার) এলাকার মৃত চারু মিয়ার ছেলে মহরম মিয়া।
বিজ্ঞ
আদালতের নির্দেশ মোতাবেক আসামী মহরম মিয়াকে ৩ দিনের পুলিশ রিমান্ডে আনা হয়।
পুলিশ
রিমান্ডে আসামী মহরম মিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এর পর ১৫জুলাই রাত ০২.২৫ ঘটিকায় কুমিল্লা
কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ, ইন্সপেক্টর দিনেশ
দাস গুপ্ত এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ১৭নং ওয়ার্ডস্থ
পূর্ব পাথুরিয়া পাড়া সাকিনে (জনৈক জহির মিয়ার মালিকানাধীন) বাড়ীর ভাড়াটিয়া আসামী মহরম
এর একতলা বিল্ডিং ঘর সংলগ্ন ঝোপঝাড়ের ভিতর থেকে আসামীর দেখানো মতে ১। ১টি দেশীয় লোহার
তৈরী পুরাতন এলজি, এবং হত্যাকান্ডে ব্যবহৃত ২। সুইচ গিয়ার(চাকু), ৩। এন্টিকাটার, উদ্ধার করা হয়।
পরবর্তীতে
আসামী মহরম মিয়া এর বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদাভাবে এজাহার দায়ের করা হয়।
আসামী
মহরম মিয়া (২৫) এর বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারামারি সহ মোট ১৪টি মামলা বিজ্ঞ আদালতে
বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


ফেনীতে বিশেষ অভিযান
পরিচালনা করে ১৫ কেজি গাঁজা এবং ৫৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার
করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ী একটি কাভার্ডভ্যান যোগে
মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত
তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৪ আগস্ট ২০২৩ ইং
তারিখ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের মোহাম্মদ আলী
বাজারস্থ একটি রেষ্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন
করে গাড়ী তল্লাশী পরিচালনা কালে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান’কে থামানোর সংকেত
দিলে কাভার্ডভ্যানটি না থামিয়ে দ্রুত গতিতে পালায়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব
সদস্যরা আসামী মোঃ নিজামকে আটক করে। আটককৃত আসামী হলো: মোঃ নিজাম (৩৩), পিতা- মৃত
হেজু মিয়া, সাং- চর নেয়ামত, থানা- রামগতি, জেলা- লক্ষীপুর। কাভার্ডভ্যানের
ড্রাইভিং সীটের পিছনে কৌশলে সংরক্ষন করে রাখা অবস্থায় ২ টি প্লাস্টিকের বস্তার
ভিতর হতে ১৫ কেজি গাঁজা এবং ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে
ব্যবহৃত উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
র্যাব জানান, সে
ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা এবং ফেন্সিডিল)
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ
পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে
বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী ও
উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট
থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়,তামান্নার হাতের আঙুলে রয়েছে বড় আকৃতির একটি হীরার আংটি।
গুঞ্জন উড়ছে, এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা।
ভারতের বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, তামান্নার সংগ্রহে নানারকম হীরার আংটি রয়েছে। বিস্ময়কর তথ্য হলো: বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিকও তামান্না! জমকালো একটি আংটিতে সেটি বসানো হয়েছে। হীরাটির আকার, ওজন এ আংটিতে আলাদা মাত্রা যোগ করেছে। এর মূল্য ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।
এই হীরাটি কিনেননি তামান্না। এটি উপহার পেয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনার কাছ থেকে। ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তামান্না। মুক্তির পর এ সিনেমা সুপারহিট হয়। সিনেমাটিতে তামান্নার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরাটি উপহার দেন উপাসনা।
মন্তব্য করুন


নির্বাচন কমিশন (ইসি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনের সুবিধার্থে ৬৫৩ জন বিচারিক হাকিমকে ১ জানুয়ারি প্রশিক্ষণ দেবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম।
প্রশিক্ষণ নিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী অপরাধসমূহ আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে সারাদেশে ৩০০ সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৬৫৩ জন প্রথম শ্রেণির বিজ্ঞ বিচারিক হাকিমদের ১ জানুয়ারি ১০টা থেকে দিনব্যাপী আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিফিং/প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ব্রিফিং/প্রশিক্ষণে বিজ্ঞ বিচারিক হাকিমদের নির্ধারিত তারিখ ও স্থানে সকাল ৯টায় নিবন্ধন সম্পন্ন করে দিনব্যাপী ব্রিফিং/প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
মন্তব্য করুন


পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের রংমিয়া পাড়ার মানুষ বিচিত্র পেশায় জড়িত।
তারা সকাল থেকে বিকেল পর্যন্ত পাহাড়ে পাহাড়ে ঘুরে মাছের খাবার ও বড়শি দিয়ে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করেন। সেই পাইকারদের হাত ধরেই এসব পিঁপড়ার ডিম বিক্রি হয় ঢাকা, চট্টগ্রাম,ফেনী ও কুমিল্লায়। সাধারণত মে থেকে নভেম্বর পর্যন্ত তারা পিঁপড়ার ডিম সংগ্রহ করেন।
পাহাড়ি বন-জঙ্গল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ শেষে তা বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়েই চলে সংসার।
প্রতিদিন ১ থেকে দেড় কেজি পিঁপড়ার ডিম সংগ্রহ করতে পারে বলে জানায় এ কাজের সাথে জড়িত মো. রুস্তম আলী । তিনি আরো বলেন, সকাল হলেই বাঁশ ও ঝুড়ি নিয়ে বের হয়ে গাছ থেকে ডিম সংগ্রহ করি। বিকেলে এসব ডিম পাইকারদের কাছে বিক্রি করি। প্রতি কেজি ডিম ৫৫০ টাকা দরে বিক্রি করি।
ডিম সংগ্রহকারী মো. জসিম উদ্দিন জানিয়েছেন, সব পিঁপড়ায় ডিম পাওয়া যায় না। এ জন্য প্রয়োজন লাল পিঁপড়ার বাসা। লাল পিঁপড়ার বাসায় মেলে প্রচুর সাদা ডিম। সাধারণত মেহগনি, আম, লিচু, কনক ও কড়ইসহ দেশীয় গাছগুলোয় লাল পিঁপড়ার বাসা পাওয়া যায়।ডিম সংগ্রহ করতে অনেক কষ্ট হয়। পিঁপড়াগুলো সাধারণত মগডালে বাসা বাঁধে। ডিম সংগ্রহ করার সময় কমবেশি কামড় খেতে হয়। সারাদিন বনে-জঙ্গলে ডিমের আশায় ঘুরে বেড়াতে হয়। পিঁপড়ার বাসা খুঁজে পাওয়ার ওপর নির্ভর করে তার আয়।
লাল পিঁপড়ার ডিমের স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় ২০-২৫ জন পাহাড়ি বন-জঙ্গল থেকে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে আমার কাছে বিক্রি করেন। পিঁপড়ার ডিম কিনে ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় বিক্রি করি।
মূলত মাছের খামারি ও সৌখিন মাছ শিকারীরা এ ডিম কিনে থাকেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: ৪৭তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি কার্যালয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আয়োজনে এ সাধারন সভা হয়।
কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় ভার্চুয়ালি ভাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু সামীম,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন


আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ড. দীন মোহাম্মদ নুরুল হকের সৌজন্য সাক্ষাৎ হয়।
রোগীরা যাতে বিদেশমুখী না হয়ে বিএসএমএমইউ’র মতো সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে উৎসাহী হয় সে লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাশাপাশি রোগীদের চিকিৎসা ও সেবা প্রদানের ক্ষেত্রে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিএসএমএমইউ’র সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘বিদেশমুখীতা কমাতে দেশের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগীদের চিকিৎসায় উৎসাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’
এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে উপাচার্য চিকিৎসাসহ বিএসএমএমইউ’র সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানে রোগীদের উন্নত চিকিৎসা ও সেবার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
প্রেস সচিব আরো জানান, পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রশীদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে; কারিকুলাম উন্নয়নের ক্ষেত্রে সে বিষয়ে প্রাধান্য দিতে হবে।
শিক্ষার্থীরা যাতে তথ্য প্রযুক্তিসহ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


৩০ আগস্ট বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
নোয়াখালীর রামগতি থানার চরশীতা এলাকা আব্দুস সাত্তারের ছেলে মৃত অটোরিকশা চালক ইলিয়াস (৩০)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বলেন, কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় কামাল হোসেনের বাসায় ভাড়া থাকতো অটোরিকশা চালক ইলিয়াস। এখানে বসবাস করে অটোরিকশা চালক ইলিয়াস বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। মঙ্গলবার রাতে অটোরিকশাটি চার্জ দিয়ে ইলিয়াস ঘুমিয়ে পড়েন। সকালে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি।
এ সময় স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে।
মন্তব্য করুন


কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সাহাপুর এলাকা হতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার (২১ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সাহাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সাহাপুর গ্রামের কফিল উদ্দিন এর ছেলে মোঃ কামরুল হাসান সোহাগ (২৮)।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে পুকুরের
পানিতে ডুবে পৃথক স্থানে সিনিথিয়া আক্তার (১৮
মাস) ও রবিউল ইসলাম (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
২২ আগস্ট মঙ্গলবার
দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় সিনিথিয়া আক্তার ও সকালে সদর উপজেলার
মিরিকপুর এলাকায় রবিউল ইসলাম পানিতে ডুবে মারা যায়।
লক্ষ্মীপুর পৌরসভার ৪
নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মো. মঞ্জুর মেয়ে শিশু সিনথিয়া এবং সদর উপজলার
বাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর গ্রামের রাকিবুল হাসানের ছেলে রবিউল।
পরিবারের বরাত দিয়ে
হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, বাড়ির পাশের পুকুরে ডুবে যায় সিনথিয়া। রবিউল খেলতে গিয়ে
পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সিনথিয়ার
বিষয়ে বিস্তারিত জানায়নি তার পরিবারের লোকজন।
লক্ষ্মীপুর সদর
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এম এ সালাম সৌরভ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা
মৃত অবস্থায় পেয়েছি দুই শিশুকেই। পরে শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
মন্তব্য করুন


কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৫ কেজি ২০০ গ্রাম আইস উদ্ধার করেছে বিজিবি। এ সময় মাদক বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
এ অভিযান চালানো হয়, ১৮ সেপ্টেম্বর সোমবার ভোরে উপজেলার নাজিরপাড়ায়।
এই বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এমন খবরে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়ার ২টি চোরাচালান প্রতিরোধী টহলদল নাফনদীর কাছে কেওড়া বাগানের পাশে অভিযান চালায়।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদল ২ ব্যক্তিকে কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যায় মিয়ানমারের দিকে। পরে বিজিবি টহলদল নৌকাটি তল্লাশি করে ৫ কেজি ২০০ গ্রাম আইস উদ্ধার করে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরও জানান, নৌকাটি জব্দ করা হয়েছে ও পলাতক ব্যক্তিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলছে।
মন্তব্য করুন