

কুড়িগ্রামের ওপর দিয়ে আজও বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। মাঘের শীতের সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে খুব একটা যাচ্ছেন না। সন্ধ্যার আগেই গ্রামীণ হাট বাজারগুলো লোক শূন্য হয়ে পড়ছে। এক সপ্তাহ ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।
দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। ঠান্ডার সঙ্গে হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে ১৬টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপচরের মানুষ। গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
মন্তব্য করুন


গেলো বছরের ন্যায় এবারও শত ব্যস্ততার মাঝেও একটু বিনোদনের উদ্দেশ্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে CDBA T-10 ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টিক্কাচরস্থ শেখ কামাল ক্রীড়া পল্লীতে অনুষ্ঠিত হয়।
ওই খেলায় ময়নামতি-১৬ কে হারিয়ে সিবিএ এডভোকেটস্ জিতলেন।
ওই খেলায় সিবিএ এডভোকেটস্ এর খেলোয়াড় এডভোকেট রানা মজুমদারকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করেন কুমিল্লার সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন।
এ-সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, রিক্রিয়েশন সেক্রেটারি কাজী আবদুল কাইয়ুম মিন্টু, ট্রেজারার এডভোকেট মোঃ নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ও সাবেক আইটি সম্পাদক এডভোকেট এমএম মঈন এবং এডভোকেট বদিউল আলম সুজন প্রমুখ।
সিবিএ এডভোকেটস্ এর টিম ম্যানেজার হলেন- এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, প্রধান বির্বাচক এডভোকেট মোঃ ইলিয়াস মজুমদার, নির্বাচক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম ও এডভোকেট মোঃ আমজাদ হোসেন লিটন, হেড কোচ এডভোকেট মোঃ মহসিন ভূইয়া, সহ- হেড কোচ এডভোকেট মোঃ হারুনুর রশিদ সবুজ, ব্যাটিং কোচ এডভোকেট মোঃ নুরুদ্দীন মিয়াজি বুলবুল, বোলিং কোচ এডভোকেট মোঃ আতিকুর রহমান সুমন, ফিল্ডিং কোচ এডভোকেট মোঃ জুয়েল হোসেন, মিডিয়া ম্যানেজার এডভোকেট মোঃ তাপস চন্দ্র সরকার, মাইন্ড ট্রেইনার এডভোকেট শাহ্ আলম, সহঃ ব্যাটিং কোচ এডভোকেট আল নোমান সরকার ও সহঃ মিডিয়া কোচ এডভোকেট আবুল কাশেম এবং খেলোয়াড়েরা হলেন- এডভোকেট মোঃ মঈনুল আলম মনি, এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, এডভোকেট শওকত হাসান দিদার, এডভোকেট শাহাবুদ্দিন নাসেফ, এডভোকেট মোঃ মোবারক হোসেন, এডভোকেট মোঃ আবু হাসনাত মুন্সি পলাশ, এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন, এডভোকেট মোঃ শেখ সাদী ভূইয়া, এডভোকেট মোঃ তাহের আলম নিপু, এডভোকেট মোঃ সোহেল আহাম্মদ, এডভোকেট মোঃ আলমগীর হোসাইন, এডভোকেট মোঃ মজিবুর রহমান (মুজিব), এডভোকেট মোঃ আরিফ হোসেন সৈকত, এডভোকেট রানা মজুমদার ও অধিনায়ক এডভোকেট মোঃ সালাহউদ্দিন মোমেন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকা হতে ৭৩ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ ।
গতকাল সকালে (৬ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৩ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী হলোঃ গাইবান্ধা জেলার সাঘাটা থানার উত্তর পাড়া গ্রামের মোঃ মালেক মিয়া এর মেয়ে মনি (৩০)। এসময়ে মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ।
র্যাব জানান, সে দীর্ঘদিন যাবৎ গাইবান্ধা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


বৈশ্বিক স্মার্টফোন সরবরাহে ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো স্যামসাংকে পেছনে ফেলল বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল।
গেল বছর বিশ্ববাজারে স্মার্টফোন সরবরাহে স্যামসাংয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে আইফোন নির্মাতা অ্যাপল। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে সরবরাহ করা ফোনের এক পঞ্চমাংশেরও বেশি ছিল অ্যাপলের।বুধবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গত বছর স্যামসাংসহ শাওমি, অপো ও চীনা ফোন প্রস্তুতকারক কোম্পানি ‘ট্রান্সশন’ বিশ্ব বাজারের প্রায় ২০ শতাংশ জায়গা দখল করে আছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন।
শাওমি, অপো ও ট্রান্সশনের বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্ট যথাক্রমে ১৪ কোটি ৫৯ লাখ, ১০ কোটি ৩১ লাখ ও নয় কোটি ৪৯ লাখ
আইডিসি আরও জানিয়েছে, ২০২৩ সালে অ্যাপল সারা বিশ্বে ২৩ কোটি ৪৬ লাখ ইউনিট স্মার্টফোন পাঠিয়েছে, যা পুরো বাজারের ২০ দশমিক এক শতাংশ জায়গা দখল করে আছে। অন্যদিকে স্যামসাং সারা বিশ্বে ২২ কোটি ৬৬ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে যা স্মার্টফোন শিপমেন্টে বাজারের ১৯ দশমিক চার শতাংশ।
২০১০ সাল থেকেই শীর্ষ অবস্থান ধরে রেখেছিল স্যামসাং। তার আগে শীর্ষে ছিল ফিনিশ টেলিযোগাযোগ কোম্পানি ‘নোকিয়া’। এমনকি অ্যাপল তখন শীর্ষ পাঁচেও স্থান পায়নি।
আইডিসি বলছে, গত বছর সামগ্রিকভাবে কমেছে স্মার্টফোনের বিক্রি। ২০২৩ সালে সামগ্রিকভাবে স্মার্টফোন বিক্রি হয়েছে ১২০ কোটি যা আগের বছরের তুলনায় তিন দশমিক দুই শতাংশ কম।
এটি এক দশকের মধ্যে স্মার্টফোন বিক্রি হওয়ার সর্বনিম্ন পরিমাণ। বিশেষ করে করোনা মহামারীর কারণে এবং উচ্চ সুদ হারের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জ মুখে রয়েছেন অনেক মানুষ। তবে এ বছর বাজার পুনরুদ্ধার হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন


১ম
রোজার ইফতার আপনজনের সঙ্গে করতে অফিস শেষে ছুটে চলে মানুষ। তাই ঢাকায়
দেখা দেয় ভয়াবহ যানজট। এ অবস্থায় মানুষের
নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে অফিস শেষে রাস্তায় নেমে পড়েন খোদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এ অবস্থায় ইফতারের
সময় হলে তিনি রাস্তায় ইফতার করেন।
মঙ্গলবার
(১২ মার্চ) সোনারগাঁও ক্রসিংয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে তাকে ইফতার করতে দেখা যায়।
ট্রাফিক
ব্যবস্থা পর্যবেক্ষণ করে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নগরবাসী কর্মস্থল থেকে নিরাপদে বাসায় ফিরে তাদের পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন, এজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সদস্যদের সঙ্গে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সোনারগাঁও ক্রসিং ঢাকা শহরের ব্যস্ততম একটি স্থান। এখান থেকে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবদিকে গাড়ি যায়। সেই হিসেবে এখানকার অবস্থা সন্তোষজনক। ইফতারের ২০ মিনিট আগে
দেখা গেছে রাস্তায় তেমন কোনো চাপ নেই।
এসময়
উপস্থিত ছিলেন, ডিএমপির
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার
(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
মন্তব্য করুন


সৌদি আরবে তীব্র তাপদাহে ৬ হাজার ৫০০ হাজি অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির মেডিকেল টিম তাদের সুস্থ করে তুলতে চিকিৎসা দিচ্ছে। এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সৌদি গণমাধ্যম স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আব্দুলালির বরাত দিয়ে জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে এনেছে। পবিত্র স্থানে আল্লাহর মেহমানদের সেবায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সৌদি টিভি আল এখবারিয়া জানিয়েছে, ২৯ জুন বৃহস্পতিবার ভোরে পবিত্র শহর মক্কার কাছে মিনা উপত্যকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হাজিদের সরাসরি রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে পানি এবং অন্যান্য তরল পানের পাশাপাশি সূর্য থেকে রক্ষা করার জন্য ছাতা ব্যবহারের পরামর্শও দিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, মক্কা ও মদিনায় গত ৩৯ দিনে ১ লাখ ১১ হাজার ৭৬১ হাজি স্বাস্থ্যসেবা সুবিধা পেয়েছেন। এ বছর হাজিদের সেবায় সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে মোট ১৭২টি স্বাস্থ্যসেবা সুবিধা স্থাপন করা হয়েছে। ১৪০টি স্বাস্থ্য কেন্দ্রে ও ৩২টি হাসপাতাল হাজিদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিল। এ বছর পবিত্র স্থানগুলোতে আরও ভার্চুয়াল ক্লিনিক চালু করা হয়েছে। এ বছর হাজিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ৩২ হাজারের ও বেশি স্বাস্থ্যকর্মী নিয়োজিত ছিল।
সূত্র: গালফ নিউজ
মন্তব্য করুন


ঢাকাই
সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি
বুধবার রাত ১১ টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল
করেছেন। বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক
ও চিত্রনায়ক জায়েদ খান।
চিত্রনায়ক
জায়েদ খান জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে এবং রাজধানীর শহীদ
বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।
জানা
যায়, গত ৮ বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া
নামক রোগে ভুগছিলেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিক আরও নানান সমস্যা ছিল । কাজের ফাঁকে
মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়েও ছোটাছুটির মধ্যে থাকতে হতো নায়ক আরিফিন শুভকে।
মন্তব্য করুন


চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় এ বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। অভিনেত্রী পূজা চেরি মাকে হারানোর বেদনা এখনও সামলাতে পারেননি।
আজ মা দিবস। জীবনের প্রথম মাকে এছাড়া দিবসটি পালন করতে হচ্ছে। তাই মায়ের মুখটাই বেশি মনে পরছে পূজার।
সামাজিকমাধ্যমে পূজা লেখেন, মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো। সকালে ঘুম থেকে উঠেই অঝরে চোখ থেকে জল পরতে দিলে! সারাজীবনই তো এই জল পরবে মা। কি করে থামাবো? উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি। আর মনে রেখো, তোমার হাতে লাঠিটা অনেক মিস করে। অনেক অনেক অনেক। ভালো থাকুক পৃথিবীর সকল মা।
অন্য একটি পোস্টে পূজা লেখেন, আমি তো এতো ভেঙ্গে পরার মতো মেয়ে না। তবে আজকে কেনো এতো ভেঙ্গে পরছি!
এছাড়া ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে দেশের একটি গণমাধ্যমে মাকে নিয়ে পূজা বলেন, মায়ের ডানায় নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবতাম আমি। আমাদের বয়সের পার্থক্য অনেক। তবুও ছিলাম বন্ধু আমরা। আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মাও বিশ্বাস করতেন আমাকে। সারাক্ষণ আমার আশপাশেই থাকতেন। প্রায়ই বলতেন, পূজা আমার হাতের লাঠি, আমার শক্তি। আমার মন এখনও পুরোপুরি বিশ্বাস করতে চায় না যে, আমার মা আর নেই। মনে হয় আমার সঙ্গেই আছেন মা।
মন্তব্য করুন


কেঁদে গিনেস বুকে নাম তুলে কৃতিত্ব
স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তা করতে গিয়ে টানা
সাত দিন কেঁদে আংশিক দৃষ্টিশক্তি হারালেন নাইজেরিয়ার এক যুবক।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি নাইজেরিয়ার বাসিন্দা। ওই
যুবকের নাম টেম্বু এবেরে। জোর করে চোখে পানি আনার জন্য নানারকম কলাকৌশলও করেছিলেন
তিনি। আর তা করতে গিয়েই হঠাৎ ওই যুবক টের পান যে, তিনি সব কিছুই অস্পষ্ট দেখছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কে দীর্ঘতম সময় কাঁদতে পারেন, তা নিয়ে
একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতাতেই অংশ নিয়েছিলেন তিনি।
ওই যুবক জানান, ৪৫ মিনিটের জন্য তিনি কিছু দেখতে পাননি। চোখ ফুলে
গিয়েছিল। মাথাতেও অসম্ভব যন্ত্রণা হচ্ছিল।
এখন
অবশ্য সুস্থই রয়েছেন। চোখ নিয়েও কোনও সমস্যা নেই।
তারপরেও হাল ছাড়তে রাজি হননি তিনি। জানিয়েছিলেন কৌশল বদলে
প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করবেন। কিন্তু প্রতিযোগিতার আয়োজকেরা তার শারীরিক
পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে জানিয়ে দেন যে, তাকে ওই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া
হচ্ছে।
সূত্র: ডেইলি মেইল, বিবিসি
মন্তব্য করুন


কুমিল্লায় ট্রাফিক পুলিশের সহায়তায় ৩২ কেজি গাঁজা ও ১ টি অটোরিক্সাসহ ১ জন মাদক কারবারিকে আটক।
বুধবার সন্ধ্যায় সদর ট্রাফিক, কুমিল্লা এর এটিএসআই মোঃ নূর উদ্দিন বাহার কোতয়ালী থানাধীন রেইসকোর্স এলাকায় চেকপোষ্ট ডিউটি করে। উক্ত সময়ে কোতয়ালী মডেল থানার এসআই জীবন রায় চৌধুরী, সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ১টি ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশী করে ৩২ কেজি গাঁজাসহ মোঃ সেলিম মিয়া (২৮) কে আটক করে।
গ্রেফতাকৃত আসামী হলো: মোঃ সেলিম মিয়া (২৮), পিতা- শফিকুল ইসলাম সাং- বানাসুয়া, ০৪নং আমড়াতলী ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে ১টি দ্রুত বিচার এবং ০৩টি মাদক আইনে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


আজ ১৮তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদন শুরু হয়েছে।
সকাল ৯টায় আবেদন কার্যক্রম শুরু হয় এবং আবেদন কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
এনটিআরসিএর উপ-সচিব ওবায়দুর রহমান জানায় ,আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। ৩৫ বছরের বেশি বয়সী কেউ আবেদন করতে পারবেন না।
এনটিআরসিএ সূত্র জানায়, আগ্রহী প্রার্থীরা www.ntrca.gov.bd ও www.ntrca.teletalk.com এ ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ ধাপের বাছাইয়ের প্রথমেই দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রার্থীদের প্রথম ধাপে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এতে পাস নম্বর ৪০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন