

রাজধানীর
যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার
(৫ মে) মধ্যরাতে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন, কবির হোসেন বেপারী (৫০) ও বাবুল চিশতা
(৪৫)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী
থানার এসআই আবু সায়েম জানান,
রাত পৌনে ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। তখন তুহিন পরিবহনের একটি বাস পিকআপে
ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমরে-মুচরে যায় এবং বাসটি পাশে খাদের
পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, স্থানীয়রা
পিকআপ ভ্যানের ভিতর থেকে মুমূর্ষু ওই দুইজনকে বের করে রাস্তায় রেখেছে। তাদেরকে
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা
করেন।
মন্তব্য করুন


সারাদেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের
অধীনে ৬ জেলার কলেজগুলোতে আজ রোববার (৩০ জুন) অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
(এইচএসসি) পরীক্ষা।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে,
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায়
৬ টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯০ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী
৪৮ হাজার ৪৭১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৬৪ হাজার ৮১৯ জন। এ ক্ষেত্রে দেখা যায়, ছেলেদের
তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৩৪৮ জন বেশি।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর,
চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪৩২টি কলেজের শিক্ষার্থীরা ১৯৫টি কেন্দ্রে পরীক্ষায়
অংশগ্রহন করেছেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে, বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর
সংখ্যা কুমিল্লা জেলায়। এখানে ১৬৩টি কলেজের ৩৯ হাজার ৪৯২ জন। নোয়াখালী জেলায় ৫৫টি কলেজের
পরীক্ষার্থীর সংখ্যা ১৯হাজার ৭৮৯ জন, ফেনী জেলায় ৪২ কলেজের ১১ হাজার ৮০ জন, লক্ষ্মীপুর
জেলায় ৪০টি কলেজের ১১ হাজার ৩৪৮ জন, চাঁদপুর জেলায় ৬৭টি কলেজের ১৬ হাজার ২৩২ জন ও ব্রাহ্মণবাড়িয়া
জেলায় ৬৫টি কলেজের ১৫ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় এই তিন বিভাগের মধ্যে মানবিকে সবচেয়ে বেশিসংখ্যক
পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন। মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৪১৪ জন,
বিজ্ঞান বিভাগে ২৮ হাজার ৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩২ হাজার ৭৪৮ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা
নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬ জেলায়
ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষার্থী কিংবা পরীক্ষক যারাই কোনো অনিয়মের সঙ্গে
জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, নানা সামাজিকও আর্থিক
কারণে মেয়ে পরীক্ষার্থী বেড়েছে এবং ছেলে পরীক্ষার্থী সংখ্যা কমেছে। বিশেষ করে এখন ছেলেরা
কম বয়সেই এসএসসি পরীক্ষায় পাস করেই কর্মসংস্থানে যুক্ত হচ্ছে আবার অনেকে বিদেশ চলে
যাচ্ছে। আর এসব কারণেই মেয়েদের অংশগ্রহণ বেশি।
মন্তব্য করুন


কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু.
মুশফিকুর রহমান এর নেতৃত্বে কুমিল্লায় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লার
ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বুধবার জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক
সার্বিক পঙ্কজ বড়ুয়া, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম, সিনিয়র
কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, কুমিল্লা দোকান মালিক সমিতির সেক্রেটারি
আতিক উল্যাহ খোকন, চকবাজার, রানীর বাজার, রাজগঞ্জ বাজার, বাদশা মিয়ার বাজার, নিউমার্কেট
বাজার, রানীর বাজার, পদুয়ার বাজার, স্টেশন মার্কেট, সাত্তার খান শপিং কমপ্লেক্স,
খন্দকার শপিং কমপ্লেক্স, ইস্টার্ন ইয়াকুব প্লাজা শপিং কমপ্লেক্স, ময়নামতি শপিং
কমপ্লেক্স, মুদি, মাংস, ডিম,সিরামিক, ইলেকট্রনিক্স, টাইলস, বস্ত্র প্রভৃতি সেক্টরের
ব্যবসায়ী নেতৃবৃন্দ । কুমিল্লার নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সকলে
দায়িত্বশীল আচরণের উপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন


ঢাকায় গান গাইতে আসছেন
ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’
শীর্ষক কনসার্টে গান গাইবেন ‘খিচ মেরি ফটো’খ্যাত গায়ক।
টোয়েন্টি টু ইভেন্টস কনসার্টটি
আয়োজন করবে।
প্রতিষ্ঠানটি জানায়,
আগামী ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি
বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল।
হিন্দি, গুজরাটি,
পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন দর্শন রাওয়াল। তরুণদের কাছে দর্শন
রাওয়ালের খ্যাতি অন্যরকম।
২০১৪ সালে ভারতের একটি
রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান দর্শন রাওয়াল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দর্শন
রাওয়ালের গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ দারুণ সাড়া পেয়েছে।
মন্তব্য করুন


বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলিশ।
বান্দরবান পৌরসভার ট্রাফিক মোড় এলাকার পর্বত আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো: মো. জোহর (৩৫), নুর আলম (৫০), হাফিজুর রহমান (২৮), হোসাইন (২২), মো. ইউসুফ (২১), নুর আলম (৩৭), আরিফ (৩০), হাসান (২০), সিদ্দিক (২১), আরাফাত (২০), রুহুল আমিন (২২), সালাম (২৫), রিফান (১৬), আলিম উল্লাহ (২৬), আলম (৩০), হাকিম (৩০), জাফর হোসেন (২২), রশিদ উল্লাহ (১৬), আহমুদুল (৫২) ও হোসেন আহমদ (৩৬)।
পুলিশ বলেন, আটককৃতরা সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়া থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।
আটকদের মধ্যে মো. ইউসুফ বলেন, মিয়ানমারের হ্লাছিদং এলাকায় তার জন্ম। বর্তমানে কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনি বসবাস করেন। বান্দরবানের ফজল করিম মাঝি নামে এক ব্যক্তি ওই ক্যাম্পের ২০ জন মিয়ানমার নাগরিককে কাজের ব্যবস্থা করে দেওয়ার বলে এই হোটেলে অবস্থান করতে বলেছেন।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাদের ক্যাম্পে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম চলমান।
জেলা জুড়ে অস্ত্র, চোরাচালান, মাদক ও সন্ত্রাসীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


ফরিদপুরে যাত্রী ছদ্মবেশে ২ নারীকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে আসা ১টি চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে ওই চোরচক্রের ৬ সদস্যকে।
আটককৃতরা হলো: শহরের টেপাখোলা এলাকার আকরাম শেখের ছেলে তূর্য ওরফে রায়হান শেখ (২৫), ছনেরটেক এলাকার সুমাইয়া (২৫), সদরের চরমাধবদিয়া এলাকার আব্দুর রাজ্জাক শেখ (৫৫), দিনাজপুরের ডাসমারী এলাকার শাকিলা (৩০), ফরিদপুরের সালথার বালিয়াগট্টি এলাকার রায়হান মাতুব্বর (২৫) ও সালথার আটঘর এলাকার মনসুর সরদার (৪৪)।
পুলিশ জানায়, গত ১৬ জানুয়ারি রাতে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে চোর চক্রের মূলহোতা তূর্য রায়হান ও শাকিলা এবং সুমাইয়া নামে ২ নারীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১টি চোরাই অটোরিকশা জব্দ করা হয়। তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী রাতেই জেলার সালথা উপজেলার আটঘর এলাকা থেকে জব্দ করা হয় আরেকটি চোরাই অটোরিকশা। পরে অভিযান চালিয়ে চোরচক্রের ওই ৬ জনকে বিভিন্ন এলাকায় থেকে আটক করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, আইনগত ব্যবস্থা নিয়ে বুধবার দুপুরে আটককৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


দীর্ঘ ৯ ঘণ্টা
পর ঢাকার সঙ্গে স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের ট্রেন চলাচল । ২১ নভেম্বর দুপুর সোয়া ২টায়
ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সকাল সাড়ে ১০টায়
ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস
ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসে। এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের বুম
বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে ম্যানুয়ালিভাবে লাইনচ্যুত ট্রেনের বগিটি রেল
লাইনে উঠানোর পর ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার
পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এরপর দুপুর দেড়টায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির
অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো রেলপথের ক্ষতিগ্রস্থ অংশটুকুতে মেরামতে
কাজ চলছে।
টাঙ্গাইল রেলস্টেশন
মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস
ট্রেনটি ভোর পৌনে ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত
হয়। বগিটি ছিল যাত্রীদের মালামাল বহনকারী । দুপুর দুই টার পর ট্রেন চলাচল স্বাভাবিক
হয়।
এর আগে ভোর
৪টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি
বগির চারটি চাকা লাইনচ্যুত হয় যার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে দুই কিলোমিটার রেলপথ। ফলে
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন


রাজধানী
ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা
হয়েছে।
১৯
নভেম্বর (রোববার) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই
রয়েছে।
মন্তব্য করুন


সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন ।
আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু করেন আইনজীবীরা।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ।
গত ১০ মার্চ পবিত্র রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ পরের দিন সোমবার (১১ মার্চ) স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি শুরু হয়।
মন্তব্য করুন


কুমিল্লার বিশেষ অভিযানে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জ এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৭ আগস্ট ২০২৩ইং তারিখ ভোরে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তালতলা গ্রামের মৃত সালাম খন্দকার এর ছেলে মোঃ সজিব খন্দকার (৩৩), ২। একই থানার রামদিয়া গ্রামের মোঃ সিদ্দিক শেখ এর ছেলে মোঃ আলামিন শেখ (২০) এবং ৩। একই থানার দাতপুর গ্রামের আব্দুল আওয়াল মুন্সী এর ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫)।
এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে ফরিদপুর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


শপথ
নিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা এবং ময়মনসিংহ
সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র একরামুল হক টিটু।
একই
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ
জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ।
বৃহস্পতিবার
(এপ্রিল ০৪) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ করেন তারা।
দুই
সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুড়িগ্রাম
জেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ,
সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান
বিল্লাল মিয়া এবং হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার।
পরে
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম।
মন্তব্য করুন