লিভারপুল ছাড়ছেন ক্লপ, তবে সালাহ সঙ্গে যোগাযোগ থাকবে

খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

২০১৫ সালে লিভারপুলের কোচ হয়ে আসেন জার্মানির জার্গেন ক্লপ। ২০১৭ সালে তিনি ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে উড়িয়ে আনেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ৭ বছর যুগলবন্দী হয়ে ক্লাবকে অনেক সাফল্য এনে দিয়েছেন এই দুজন। এই মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ক্লপ। তাই একসঙ্গে দুজনের পথচলাও শেষ হচ্ছে।

নিজেদের অধ্যায়ের শেষ দিকে এসে ক্লপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সালাহ। গত মাসে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে ডাগআউটে ক্লপের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে সালাহকে। সেই ঘটনা নিয়ে সালাহ বলেছিলেন, তিনি কথা বললে আগুন লেগে যাবে। তবে সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপের সঙ্গে উষ্ণ সম্পর্কের গল্পই শোনালেন সালাহ।

সালাহ বলেছেন, ‘আমরা যখন প্রথমবার কথা বলেছিলাম, প্রথম তার যে কথাটি আমার মনে আটকে গিয়েছিল সেটি হলো, তিনি আমাকে এখানে (লিভারপুল) নিয়ে আসতে চান। তিনি আসলে ব্যাখ্যা করেছিলেন, নতুনভাবে একটি দল গঠন করছেন তিনি এবং সেখানে সাদিও (মানে) ও ববি (ফিরমিনো) আছে, আমাকেও সেখানে খেলাতে চান। তিনি (ক্লপ) আমাকে বলেছিলেন, ‘‘ফুটবলে আমি তোমার ধার আরও বাড়াবো এবং তুমি যেভাবে চাও তার স্বাধীনতা দেব।’’ আমার অবস্থা এমন ছিল যে, আচ্ছা আমি আসছি। আমি এসেছি এবং তার পরেরটা তো আপনারাই দেখেছেন।’

লিভারপুলে প্রিয় মুহূর্ত প্রসঙ্গে মিশরীয় এই তারকা আরও বলেছেন, ‘আমরা এখানে একসঙ্গে সাত বা আট বছর ধরে আছি, তাই অনেক প্রিয় মুহূর্তই জড়ো হয়েছে। কিন্তু আমার মনে হয় যেই ম্যাচে চেলসি ম্যানচেস্টার সিটিকে হারালো আর আমাদের প্রিমিয়ার লিগ নিশ্চিত হলো এবং চ্যাম্পিয়নস লিগ জয় আমার মাথায় আটকে আছে। কারণ সেখানে অনেক আবেগ জড়িত ছিল।’

দুজন দুজনকে ক্যারিয়ারে এগিয়ে যেতে সাহায্য করেছেন উল্লেখ করে সালাহ বলেন, ‘একজন ভালো খেলোয়াড় হিসেবে তিনি নিশ্চিতভাবে আমার উন্নতি করেছেন এবং তার ভালো ম্যানেজার হয়ে ওঠার পেছনে আমারও অবদান আছে। আমরা একে অপরকে অনেক সাহায্য করেছি। শিরোপা জয়ের জন্য ক্লাবকে সবকিছু দিয়েছি, সবাই সেটা দেখেছে।’

সালাহ আরও বলেন, ‘ব্যক্তি হিসেবে আমি যদি সমস্যায় পড়ি আমি তার সঙ্গে কথা বলতে পারি এবং যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারি। আমার মনে হয়, আমরা অবশ্যই আজীবন আমাদের যোগাযোগ রাখব। কারণ এটা শুধু কাজের ক্ষেত্রের সম্পর্কই নয়, আমরা এটিকে বাইরেও নিয়ে যাই এবং আমাদের চিরকাল যোগাযোগ থাকবে।’

ক্লপের অধীনে লিভারপুলের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন সালাহ। ক্লাবের সব ধরনের প্রতিযোগিতায় ৩৪৮ ম্যাচে ২১১ গোল ও ৮৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ ও ২০২০ সালে দীর্ঘদিন পর জিতেছেন প্রিমিয়ার লিগ। ম্যানচেস্টার সিটিকে লিগ শিরোপার লড়াইয়ে বেশ কয়েকবারই টেক্কা দিয়েছে ক্লপ-সালাহর লিভারপুল।

উলভসের বিপক্ষে ম্যাচে শেষবারের মতো লিভারপুলের ডাগআউটে দাঁড়াবেন ক্লপ। সবকিছু ঠিক থাকলে সালাহও এই ম্যাচে খেলতে যাচ্ছেন। ক্লপের সম্মানে এই ম্যাচ শেষে একটি সংবর্ধনারও আয়োজন করা হতে পারে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

সাকিব আমাকে কয়েকবার ফোন দিয়েছিল: আসিফ নজরুল

সাকিব, আসিফ নজরুল

ডেস্ক রিপোর্টঃ

ছাত্র-জনতার প্রতিবাদের মুখে দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হলো না সাকিব আল হাসানের। দেশে ফিরতে চাইলেও তাকে দুবাই থেকে ফিরে যেতে হয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সাকিবকে নিয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনের বেলা বেশ নাটক হয়েছে। তিনি দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই আসেন ট্রানজিটের জন্য। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে সেখানে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়। এক পর্যায়ে সাকিব নিজেই জানান, তার দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানো হচ্ছে না। সামগ্রিক পরিস্থিতির কারণে সরকার তাকে দেশে ফিরতে বারণ করেছে।

এরপর গতকাল রাতেই এ বিষয়ে কথা বলেন ড. আসিফ নজরুল। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে সাকিব আল হাসানের দেশে আসা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, 'সাকিব আমাকে কয়েকবার ফোন দিয়েছিল। আমি বলেছি, উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে যেহেতু এটি আমার বিষয় নয়।'

আইন উপদেষ্টা আরও বলেন, 'সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হতে পারত। কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ক্ষোভ-কষ্ট—সাকিব তখন পোস্ট দিলো যে সে কোথাও আনন্দ করছে। এটা কি সম্ভব একজন মানুষের পক্ষে?'

তিনি বলেন, 'এছাড়া যে সমস্ত জুয়া, বেটিং, উশৃঙ্খল আচরণ... আমার মনে হয় এটার জন্য শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে। মায়া লাগে। কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না।'

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন সেনাপ্রধান

জেনারেল ওয়াকার-উজ-জামান

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসসিয়েশনের (বিওএ) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২৫ অক্টোবর) বিওএ’র নির্বাচন কমিশনার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পদের বিপরীতে একাধিক মনোনয়ন পত্র না জমা হওয়ায় এবং একমাত্র মনোনয়নপত্র বৈধ হওয়ায় জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতি হিসেবে নির্বাচিত হন।

বিওএ'র সভাপতি পদে সেনাপ্রধান দায়িত্ব পালন করে আসছেন নির্বাচিত প্রক্রিয়ার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএ সভাপতি হয়েছেন।

সেনাপ্রধান হিসেবে অবসরের পর জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অলিম্পিকের সভাপতি থেকে পদত্যাগ করেন। সেই শূন্য পদে নির্বাচনে উদ্যোগ নেয় বিওএ।

বিওএ সভাপতি নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ৭১ জন কাউন্সিলর ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় অনেক ফেডারেশন কর্মকর্তাকে অব্যাহতি প্রদান করায় শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় ৫২।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

পর্তুগালের জয়ের ম্যাচে আরেক রেকর্ড গড়লেন রোনালদো

পর্তুগালের জয়ের ম্যাচে আরেক রেকর্ড গড়লেন রোনালদো
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো যেন সবসময়ই ছন্দময়। আরেকটি ম্যাচে আরেকটি গোল করে তিনি গড়লেন নতুন এক রেকর্ড। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ গোলে জয় লাভ করেছে পর্তুগাল। ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করে বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন রোনালদো।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য শট নেয়ার সময় হাঙ্গেরির লোইক নিগোর হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে কোনো ভুল না করে গোল করেন পর্তুগিজ সুপারস্টার। এটি ছিল বিশ্বকাপ বাছাইয়ে তার ৩৯তম গোল। একই সংখ্যক গোল রয়েছে গুয়েতেমালার সাবেক তারকা কার্লোস রুইজের। তবে সামনে আরও ম্যাচ থাকায় রোনালদো এই রেকর্ড এককভাবে নিজের করে নেয়া সময়ের ব্যাপার মাত্র।

গত ফেব্রুয়ারিতে ৪০ পেরিয়ে যাওয়া রোনালদো জাতীয় দলের হয়ে টানা ৫ ম্যাচে গোল করেছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা দাঁড়াল ২২৩ ম্যাচে ১৪১টি।

ম্যাচে পর্তুগাল ২১ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়লেও ৩৬ মিনিটে বার্নান্দো সিলভার গোলে সমতায় ফেরে তারা। এরপর রোনালদোর গোলের মাধ্যমে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় পর্তুগাল। ৮৪ মিনিটে হাঙ্গেরির বার্নাবাস ভার্গা আবার গোল করে সমতা ফেরালেও দুই মিনিটের মধ্যে জোয়াও ক্যান্সেলো গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন।

২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘এফ’ গ্রুপে দুটি ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল আর সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তিনে রয়েছে হাঙ্গেরি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির
ছবি: সংগৃহীত

ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এই ঘটনার পরই বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরে। আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও বাংলাদেশের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে।

মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা যাওয়ায়, বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিসিবি। যে কারণে বাংলাদেশ দলের সকল ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলংকায় স্থানান্তরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে, পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে দল পাঠাবে না। 

এই সিদ্ধান্তের আলোকে, বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বাংলাদেশের সকল ম্যাচ ভারতের শ্রীলংকায় স্থানান্তরের জন্য অনুরোধ করেছে।

প্রসঙ্গ, দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের সবশেষ নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। কলকাতার মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলা থেকে শুরু করে মোস্তাফিজুর রহমানকে হুমকি দেন তারা। এমনকি ফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেন তারা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

এবার বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন শহিদ আফ্রিদি

এবার বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন শহিদ আফ্রিদি
খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

ধাপে ধাপে আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত ঘোষণা করছে আইসিসি। এর আগে শুভেচ্ছাদূত ঘোষণা করা হয়েছিল সেরা দৌড়বিদ উসাইন বোল্ট, ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও ভারতের বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিংকে।

এবার তিন কিংবদন্তি ক্রীড়াবিদদের তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ব্যাট-বল হাতে দারুণ কিছু প্রদর্শনী দেখানোয় তাকে এই সম্মান জানিয়েছে আইসিসি।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে টুর্নামেন্টসেরা হয়েছিলেন আফ্রিদি। সে আসরের ফাইনালে ভারতের কাছে মাত্র ৫ রানে হেরে গিয়েছিল তার দল পাকিস্তান।

তবে পরের আসরে (২০০৯ সালে) ঠিকই শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান। ওই আসরের সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন আফ্রিদি।

শুভেচ্ছাদূত নির্বাচিকত হওয়ার বিষয়ে আফ্রিদি বলেন, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি ইভেন্ট যা আমার হৃদয়ের খুব কাছের। উদ্বোধনী সংস্করণে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া থেকে শুরু করে ২০০৯ সালে ট্রফি জয় পর্যন্ত এই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করে আমার ক্যারিয়ারের কিছু পছন্দের বিষয় এসেছে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরও শক্তিশালী হয়েছে। আমি এই সংস্করণের অংশ হতে পেরে রোমাঞ্চিত। যেখানে আগের চেয়ে আরও বেশি দল, আরও ম্যাচ এবং আরও বেশি আনন্দ দেখতে পাবো। আমি ৯ জুন ভারত বনাম পাকিস্তান ম্যাচের সাক্ষী হওয়ার জন্য বিশেষভাবে মুখিয়ে আছি। এটি খেলাধুলার অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা এবং নিউইয়র্ক হবে দুটি দুর্দান্ত দলের মধ্যকার লড়াইয়ের জন্য উপযুক্ত মঞ্চ।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো, শিরোপা উৎসব নেইমারদের

ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো, শিরোপা উৎসব নেইমারদের
খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

কিংস কাপের উত্তাপ ছড়ানো ফাইনাল ম্যাচে শুক্রবার (৩১ মে) রাতে আল নাসরকে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ৫–৪ গোলে জিতে যায় আল হিলাল। তবে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে গেছে রোনালদোর কান্নায়। ম্যাচ শেষে দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে।  

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে শুরু থেকেই ছড়িয়েছে উত্তাপ। ৭ মিনিটে রোনালদোদের জালে বল জড়ান আল হিলাল তারকা আলেক্সান্ডার মিত্রোভিচ। এরপর থেকেই আল নাসরের সমতায় ফেরার চেষ্টা শুরু। তবে প্রথমার্ধে একাধিক চেষ্টা করেও জালের দেখা পায়নি দলটি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে এই অর্ধে আরও বড় ধাক্কা খায় রোনালদোর দল। ৫৬ মিনিটে ডেভিড ওসপিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। তবে লড়াই থামায়নি দলটি।

ম্যাচের ৮৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও পিছিয়ে ছিল নাসর। একসময় মনে হচ্ছিল, লড়াইবিহীন এক ম্যাড়মেড়ে ফাইনাল হতে যাচ্ছে এটি। তবে শেষদিকে আসে চমক। ম্যাচের  ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল হিলালের আলি আলবুলাইহিকে। খেলোয়াড় সংখ্যা সমতায় আসার পর ১ মিনিটের মধ্যে গোল করে আল নাসর।

ম্যাচের ৯০ মিনিটে আল হিলালের কালিদু কুলিবালি লাল কার্ড দেখায় ৯ জনের দলে পরিণত হয় প্রো লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে সুযোগটা কাজে লাগাতে পারেনি রোনালদোর দল। টাইব্রেকারে গড়ানোর পর ম্যাচ জিতে নেয় আল হিলাল।

পুরো ম্যাচ মাঠে থেকেও তেমন কোনো বড় পার্থক্য তৈরি করতে পারেননি রোনালদো। সে কারণে ম্যাচ হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি। অন্যদিকে, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠে না থাকলেও আল হিলালের শিরোপা–উৎসবে যোগ দেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে শিরোপা উৎসবের ছবিও পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

কোপার ফাইনালে গান গাইতে কত টাকা নিচ্ছেন শাকিরা?

শাকিরার ছবি

স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বনাম কলম্বিয়া।‍যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।

কোপা আমেরিকার ফাইনালে বিরতির সময়ে মাঠেই পারফর্ম করবেন কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা।

ফাইনাল ম্যাচে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিরতির সময় বৃদ্ধি করে ১৫ থেকে ২৫ মিনিট করা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

মেসি নয়, নেইমার ইয়ামালের আইডল

মেসি নয়, নেইমার ইয়ামালের আইডল
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের নতুন প্রজন্মের আলোচিত নাম লামিনে ইয়ামাল। ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমীদের নজর কাড়ছেন এই প্রতিভাবান তরুণ। শিশুকালে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সংস্পর্শ পেয়েছিলেন তিনি। এখন নিয়মিত মাঠে মুগ্ধতা ছড়িয়ে বার্সেলোনার হয়ে একের পর এক ট্রফি জিতে নিচ্ছেন নিজের অর্জনের ঝুলিতে।

অনেকে মেসি পরবর্তী যুগে শূন্যস্থান পূরণ হিসেবে এই স্প্যানিশ তারকাকে দেখে থাকেন। তবে মেসি নয়, ইয়ামাল নিজের আইডল মনে করেন সাবেক বার্সা তারকা ব্রাজিলিয়ান সেনসেইশন নেইমারকে। সম্প্রতি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল নিজের আদর্শ, ভবিষ্যৎ এবং বার্সেলোনার জীবন নিয়ে কথা বলেছেন।

নিজের ফুটবল আদর্শ প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘আমি ৫ বছর বয়সে তাকে (নেইমার) সান্তোসে (ব্রাজিলিয়ান ক্লাব) দেখেছিলাম। পরে যখন বয়স সাত হয়, তাকে বার্সেলোনায় ক্যাম্প ন্যু’র একজন সদস্য হিসেবে পাই। তার সরাসরি সাক্ষাৎ পাওয়াটা ছিল অবিশ্বাস্য কিছু। এটি সত্য যে, সেখানে থাকা (লিওনেল) মেসিও একজন দুর্দান্ত ফুটবলার, তবে সে (নেইমার) সম্পূর্ণ ভিন্ন ধরনের। নেইমার সবসময়ই আমার আদর্শ (আইডল) ছিলেন, তিনি একজন তারকা এবং ফুটবল কিংবদন্তি।’

বার্সেলোনাতে দীর্ঘ সময় খেলার ইচ্ছের কথা জানিয়েছেন এই স্প্যানিশ তরুণ তারকা। ইয়ামাল বলেন, ‘আমি জানি না কখন কী (চুক্তি স্বাক্ষরের সময়) হবে, তবে বিশ্বাস করি সেটি শিগগিররই হবে। সবমিলে বার্সা ক্লাব আমার জীবন, আমি আশা করব যতটা সম্ভব বেশি সময় ক্লাবের সঙ্গে চুক্তিতে যাব। আমি স্প্যানিশ লিগে খেলতে চাই, বার্সার হয়ে খেলতে চাই এবং চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

যথাসময়ে তদন্ত শেষের আশাবাদ

যথাসময়ে তদন্ত শেষের আশাবাদ

ফিফা কর্তৃক আনীত অভিযোগের ওপর বাফুফে তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি ইতোমধ্যে তিনটি সভা করেছে। আজ তৃতীয় সভায় বাফুফের চার জন স্টাফকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বাফুফের নির্বাহী সভায় তদন্ত কমিটির প্রথম সভার পর ৩০ কার্যদিবসের সময়সীমা দিয়েছে। বাফুফের অন্যতম সহ-সভাপতি ও তদন্ত কমিটির আহ্বায়ক নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তাদের কাজ সম্পন্ন করার আশাপোষন করলেন, ‘৩০ কার্যদিবস জুনের মাঝামাঝি হয়। আমরা এই সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে পারব। হয়তো ২/১ দিন বেশি লাগতে পারে।’

প্রথম সভায় কমিটি তাদের কর্মপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করেছে। দ্বিতীয় সভা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তলব করেছে। দ্বিতীয় সভা তিন জনের পর আজ তৃতীয় সভায় চারজনকে তলব করেছে। বাফুফে স্টাফদের কাছ থেকে তদন্ত কাজে আন্তরিকতা পাচ্ছেন বলে জানান আহ্বায়ক, ‘যারা তদন্তে আসছেন তারা আমাদের আন্তরিকতা দিয়ে তথ্য দিচ্ছেন’। 

ফিফার ৫১ পাতার রিপোর্টে ক্রয় প্রক্রিয়া নিয়ে অসঙ্গতি ছিল অনেক। বাফুফে যে সকল প্রতিষ্ঠান থেকে সামগ্রী ক্রয় করা হয়েছে। তাদেরকে তদন্তে আনা হবে কিনা এই প্রসঙ্গে নাবিল বলেন, ‘এই বিষয়টি বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনে তাদের সঙ্গেও যোগাযোগ করা হবে’।

তদন্ত কমিটি এক সপ্তাহের মধ্যে তিনটি সভা করেছে। চতুর্থ সভাটিও আগামী সপ্তাহের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। 