

বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খানের এখনো কোনো ছবি মুক্তি পায়নি। সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা।
এতে প্রথম সাফল্য পেলেন সুহানা খান। কিন্তু প্রথম কাজেই সমালোচনার মুখে সুহানা। লোকে সুহানার সঙ্গে গুলিয়ে ফেলেছেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডেকে।
সম্প্রতি সুহানাকে ওই আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা মাত্রই ধেয়ে এসেছে কটাক্ষ। ঠোঁটে লাল রং, গায়ের রং যেন ফেটে পড়ছে সুহানার। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ লিখেছেন, সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স। কেউ লিখেছেন, ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে। কেউ কেউ লেখেন, অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনো শেডের লিপস্টিক পরানো যেত তাকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না? কারও সোজাসাপটা প্রশ্ন, তার গায়ের রং ফর্সা করার কী দরকার? কেউ লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনো দরকার ছিল কি?
এসব সমালোচনার বিষয়ে সুহানা কোনা মন্তব্য করেননি। জানা গেছে, শিগগিরই ‘দি আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার।
মন্তব্য করুন


শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। মুম্বাইয়ের যানজট থেকে বাঁচতে অচেনা এক ব্যক্তির বাইকে চেপে বসেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এবং সেটিতে করে সঠিক সময়ে শুটিংয়ে পৌঁছান। পুরো ঘটনায় বেশ কৃতজ্ঞ অভিনেতা। সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন অচেনা বন্ধুটিকে।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিগ বি লিখলেন, ‘এই যাত্রার জন্য ধন্যবাদ বন্ধু। তোমায় চিনি না। কিন্তু তুমি যে দায়িত্ব নিয়ে আমায় পৌঁছে দিলে, প্রশংসনীয়। মুম্বাইয়ের জ্যাম থেকে বাঁচিয়ে তাড়াতাড়ি আমায় পৌঁছে দিলে, ধন্যবাদ! হলুদ জামা এবং সাদা টুপির মালিক।’
এই আপদকালীন যাত্রায় নামও জানেননি সেই আগন্তুকের। কিন্তু তারপরও ধন্যবাদ জানাতে ভোলেননি অমিতাভ।
এমন একটি নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধতা ঝরে পড়েছে নেটাগরিকদের কণ্ঠে। পাশাপাশি সতর্ক করেছেন উভয়কেই। হেলমেট না পরতেই কেউ কেউ বলে বসলেন, ‘দুজনেই হেলমেট ব্যবহার করুন। কখন বিপদ আসে বলা যায় না।’
মন্তব্য করুন


বলিউড অভিনেতা রণিত রায় ২০তম বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতে নিজের স্ত্রীকেই ফের বিয়ে করেছেন।
বর সেজে স্ত্রী নীলমকে নববধূ সাজিয়ে গোয়ার একটি মন্দিরে সেরেছেন তাদের বিবাহের আনুষ্ঠানিকতা।
সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেতা। অভিনেতা রণিত রায় ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে বিয়ে করবে? আবারও?’ আরেকটি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘শুধু দ্বিতীয়বার কেন, হাজারবার তোমাকেই বিয়ে করব। ২০তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা আমার ভালোবাসা।’
ভিডিওতে বিয়ের সকল নিয়ম-কানুন পালন করতে দেখা গেছে এই দম্পতিকে। যেখানে নতুন করে আবারও সাত পাকে ঘুরেছেন তারা। বিয়েতে রণিত রায় এর পরনে ছিল সাদা শেরওয়ানি ও লাল ওড়না। অন্যদিকে রণিত রায় এর স্ত্রীর পরণে লাল রঙের লেহেঙ্গা।
রণিত রায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন বলিউডে। তবে ‘আদালত’ নামের একটি সিরিয়াল তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় ভারতজুড়ে। সেখানে ‘কেডি পাঠক’ চরিত্রে পরিচিতি পান তিনি।
প্রসঙ্গত, ২০০৩ সালের ২৫ ডিসেম্বর অভিনেত্রী-মডেল নীলম সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রণিত রায়।
মন্তব্য করুন


গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান।
শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।
মুশফিক আর ফারহানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অভিনেতা মুশফিক আর ফারহানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।
মন্তব্য করুন


বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত এক আয়োজনে অঝোরে কাঁদলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সন্তানদের কৃতিত্বের জন্য বিশ্ব মা দিবসে শোবিজ ও বিভিন্ন অঙ্গনের ১১ রত্নগর্ভাকে ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১২ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এদিন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মা গাজালা চৌধুরীকেও পুরস্কৃত করা হয়।
এসময় নিজের মাকে সম্মানিত হতে দেখে অঝোরে কাঁদতে থাকেন মেহজাবীন। এরপর মাকে নিয়ে স্মৃতিচারণ করেন মেহজাবীন।
অভিনেত্রী মেহজাবীন বলেন, নিজের কাজের জন্য মাকে সম্মানিত হতে দেখার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে হয়, প্রত্যেকটা সন্তানই যখন তার মা সম্পর্কে কথা বলতে যায় তখন সবার চোখেই পানি চলে আসে। আজকে আমার যে অবস্থান তার পেছনে আমার মায়ের অবদান অনেক। আমাকে এখানে আসতে সহযোগিতা করতে গিয়ে মা যে কতটা ত্যাগ করেছেন সেটা হয়ত আমি এখানে বলতে পারব না! সেই ত্যাগের কথা বলে তাকে ছোট করতে চাই না এই মঞ্চে।
মন্তব্য করুন


রাঘব-পরিণীতির প্রেম ছিল অনেকটাই ওপেন সিক্রেট। দুজন দুজনের প্রেমে মজলেও তা একটিবারও মুখ ফুটে স্বীকার করেননি। অবশেষে আংটি বদল হতেই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কটি। বাগদানের পর তাদের প্রেম নিয়ে মুখ খুললেন পরিণীতি।
সামাজিক মাধ্যমে এক পোস্টে পরিণীতি লেখেন, আমাদের সম্পর্ক ও বাগদান নিয়ে যেভাবে ইতিবাচক মনোভাব ছিল সবার, তা দেখে সত্য়িই আপ্লুত আমি ও রাধব। আপনাদের এরকম সঙ্গে থাকা আমাদের শক্তি দিয়েছে। অনুপ্রেরণা জুগিয়েছে।
‘আমাদের দুজনের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। একেবারে বিপরীতধর্মী কর্মক্ষেত্র থেকে এসেছি। তবে আমাদের সম্পর্ক খুব অটুট। আর এই কারণেই খুব বড় পরিবারকে পেয়েছি আমরা। যা কিনা আমাদের সম্পর্কের ভিত।’
পোস্টে আত্মীয়-পরিজন, সহকর্মী ও বিশেষ করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান অভিনেত্রী।
মন্তব্য করুন


শরিফুল রাজ ও পরীমণি মান
অভিমান ভুলে সম্প্রতি এক হয়েছেন । একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর মুখের
দিকে তাকিয়ে শরিফুল রাজ জানিয়েছেন, তিনি এখন থেকে নিজেকে শুধরে নেবেন। মন দেবেন সংসার জীবনে।
১৮ আগস্ট শুক্রবার রাতে
রাজের রক্তাক্ত ছবি প্রকাশ্যে আসে। অপর দিকে, পরীমণিও শুক্রবার জ্বর নিয়ে হাসপাতালে
ভর্তি হয়েছেন।
জানা গেছে, শুক্রবার
মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নেন শরিফুল রাজ। তবে কখন, কোথায়, কীভাবে রাজের
মাথায় এই ক্ষত হয়েছে তা জানা যায়নি। আর পরীমণি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের
চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয় রাজের কোনো
মন্তব্য পাওয়া না গেলেও কথা বলেছেন পরীমণি। তার কথায়, রাজ কোথায় আমি জানি না। আমি
হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।
ফেসবুকে পরী একটি ছবি
প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো তার ২ হাতে। ক্যাপশনে লেখেন,
‘আমরা পরীতমা। ’ চেক ইন দিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
মন্তব্য করুন


আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার বলিউডে কাজ করতে যাচ্ছেন! তার নায়িকা হিসেবে থাকবেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। আর এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাভ খান।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন। তারপরই হিরো আলমকে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে।
এ বিষয়ে হিরো আলম বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। সিনেমাটা প্রযোজনা করবেন আরাভ খান।
একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। ভিডিওতে চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। আবার সে ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যতটাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।
মন্তব্য করুন


রায়হান রাফির সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।
সুপারস্টার শাকিব খান কে নিয়ে ‘তুফান’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা আগেই দিয়েছিলেন রায়হান রাফি।
এবার সিনেমায় ‘গডফাদার’-এর চরিত্রে অভিনয় করবেন শাকিব। ইতোমধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছর কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ভারতের হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটিতে চলছে ‘তুফান’-এর সেট নির্মাণের কাজ।
সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে নির্মাতা রায়হান রাফি ‘তুফান’ সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।
রায়হান রাফি জানান, শাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমি অনেক দিন থেকে এই সিনেমার প্রস্তুতি নিচ্ছি। প্রায় ৪ মাস থেকে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
আর এদিকে সিনেমাটির শুটিং সেটের কিছু ডামি ছবি প্রকাশ পেয়েছে, নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হয়েছে সেট। তা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।
মন্তব্য করুন


ঢালিউড
সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’ এর শুটিং শুরু
হবে মঙ্গলবার। রাজকুমার সিনেমায় শুটিংয়ে অংশ নিতে ঢাকায়
এসেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
গতকাল
সোমবার (১০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি ও
বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের জন্মদিন
উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান। তার সঙ্গে
দেখা গিয়েছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিসহ আরও উপস্থিত ছিলেন
অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা
পাল, কণ্ঠশিল্পী কোনালসহ আরও শিল্পী।
জানা
যায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকায়
শুরু হবে রাজকুমার সিনেমার
শুটিং। পাবনা এবং পরে আমেরিকাতে
সিনেমাটির শুটিং শেষ হবে। সিনেমাটি নির্মাণ
‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ।
প্রেম,
পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ
তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার
গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে
‘রাজকুমার’।
মন্তব্য করুন


অভিনেত্রী
শাহ হুমায়রা সুবাহ চলচ্চিত্রে কাজ করে এরই মধ্যে আলোচনায় এসেছেন। এবার সুবাহ
পেলেন ‘এস আর নিউজ জয়িতা সম্মাননা ২০২৩’। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এ নায়িকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার পাওয়ার কথা শেয়ার করেন। প্রশংসা
পেয়েছেন সিনেমাপ্রেমীদের কাছ থেকে।
শাহ
হুমায়রা সুবাহ পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ পুরস্কার পেতে কে না ভালোবাসে। ছোট
হোক, বড় হোক সম্মাননা অনেক সম্মানের। ধন্যবাদ এস আর নিউজ জয়িতা সম্মাননা ২০২৩।
সবাই দোয়া করবেন আমার জন্য।
মন্তব্য করুন