

মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে অবস্থিত তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের জামিয়া দারুত তাওহীদ মাদ্রাসায় কম্পিউটার প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।
রবিবার মাদ্রাসায় মিলনায়তনে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিগত বিদ্যা অর্জনে কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মো. জামাল হোসেন সোহান মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদ্রাসায় আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজী ও হিফজ বিভাগের কার্যক্রম চালু রয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল গাজী ও প্রধান শিক্ষক শায়েখ আকরামুজ্জামান বলেন, শুধুই আরবী শিক্ষা নয়, পাশাপাশি সকল ধরনের শিক্ষার ব্যবস্থা চালু করেছি। যাতে করে শিক্ষার্থীরা আরবী শিক্ষার পাশাপাশি তথ্য ও প্রযুুক্তিগত জ্ঞান অর্জন করতে পারে। দুই বছর আগে এ মাদ্রাসাটি সমাজসেবক জামাল হোসেন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে দক্ষ শিক্ষক দ্বারা মাদ্রাসাটি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জন ও সার্বিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের সভাপতি আলহাজ্ব আবু তাহের, ভারপ্রাপ্ত সভাপতি দুলাল গাজী, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আকরামুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক মিয়াজী, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমির হামজা, ফরিদ হোসেন, সাকিব হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


০৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে।
নিহতরা হলো: আমজাদ (১৮), শরীফ (১৫) ও লোকমান মিয়া (২৯)। তাদের মধ্যে শরীফের বাড়ি জিলকুদার পাড়া গ্রামে এবং লোকমান ও আমজাদের বাড়ি সরাইল উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তার রডে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা তিনজন। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


কুমিল্লায় ব্রাহ্মণপাড়া থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ বৃহৎ পরিমাণ গাঁজা উদ্ধার করেছে।
এই অভিযানে চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই মোঃ শাহাবুর আলম ও সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ০৪নং শশীদল ইউনিয়নের বাল্লক রামচন্দ্রপুর সাকিনে ভারত সীমান্ত হতে রামচন্দ্রপুরগামী রাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালে একটি মাইক্রোবাস থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। এই সময় মাইক্রোবাসে যাত্রা করছিলেন চার জন মাদক ব্যবসায়ী, যাদের পুলিশ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে তিন জনের বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জাহাঙ্গীর (৩৪), মোঃ আলমগীর হোসেন (২৮), মোঃ জুয়েল মিয়া (২৯) ও মোঃ শাহপরান (২০)। তারা সবাই ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পুলিশের তদন্তে জানা গেছে যে, তিন জনের বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে।
এ সম্পর্কে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আতিক উল্লা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


বাংলাদেশের মেরিনা তাবাশ্যুম বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম-এর ২০২৪ সালের বিশ্বের
১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ।
বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি।
বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী টাইম প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে সারাবিশ্বের
প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি তালিকা তৈরি করে ।এ বছর উদ্ভাবক ক্যাটাগরিতে বাংলাদেশের
মেরিনা তাবাশ্যুম এই তালিকায় জায়গা পেয়েছেন।
মেরিনা তাবাশ্যুম পেশায় একজন স্থপতি।
মেরিনার সঙ্গে চলতি বছরের তালিকায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে আরো আছেন রাশিয়ার
ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের
প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ অনেকে।
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী ক্যাটাগরিতে এই তালিকায় স্থান পেয়েছেন।
মেরিনা তাবাশ্যুম সম্পর্কে টাইম লিখেছে, সচরাচর পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে
পরোপকার শব্দটি তেমন একটা উল্লেখ করা হয় না। তবে মেরিনা তেমন সাধারণ নন।
তিনি স্থাপত্য চর্চায় এমন একটি চর্চা তৈরি করেছেন, যাতে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের
পাশাপাশি আমাদের এই ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তার অগ্রাধিকার ফুটে উঠেছে
।
টাইম আরো লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা এমন এক
ধরনের বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয়ও কম এবং সহজে স্থানান্তর যোগ্য। যা
সাধারণ মানুষের জন্য অনেক সুফল বয়ে নিয়ে আসবে।
মন্তব্য করুন


মো মিজানুর রহমান মিনু :
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত (১০ ফেব্রুয়ারি) শনিবার জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা চান্দিনা থানাধীন কাশিপুর সাকিনস্থ পশ্চিম পাড়া মোঃ খলিল এর বসত ঘর হতে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রনি(২৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনি কুমিল্লা জেলার চান্দিনা থানার কাশিমপুর পশ্চিম পাড়া খলিলের বাড়ী মাধাইয়া ইউপির মোঃ খলিল এর ছেলে।
উক্ত ঘটনায় চান্দিনা থানায় এজাহার দায়ের করলে চান্দিনা থানার মামলা নং-০৮, তারিখ- ১০/০২/২০২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) রুজু করা হয়।
মন্তব্য করুন


আজ
বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে তরুণ-তরুণীরা ফুল কিনছেন।
ফুল
কিনতে আসছেন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের ছাত্র-ছাত্রীরা ও গ্রামের বধূরা। ফুলের ব্যবসা
জমে উঠেছে নীলফামারীর সৈয়দপুরে ।
চাহিদা
বাড়ায় ফুলের দাম বাড়িয়ে দিয়েছেন দোকানিরা।
স্বাভাবিক
সময়ে ১টি গোলাপ ১০ টাকায় বিক্রি হলেও দিবস ও চাহিদার কারণে সেটির দাম হাঁকা হচ্ছে ৮০
থেকে ১০০ টাকা। তেমনিভাবে ১০ টাকার গ্লাডিওলাস ফুল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ১০ টাকার
রজনীগন্ধা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গাঁদা ফুল, ফুল দিয়ে তৈরি নানা মালা, মুকুট আকাশছোঁয়া
দামে বিক্রি হচ্ছে। বড় দোকানিরা লোকজন দিয়ে মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে ফুলের
দোকান বসিয়েছেন। রজনীগন্ধা, গাঁদা, কসমস, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, ঝুমকা লতা, চন্দ্রমল্লিকাসহ
নানা ধরনের ফুলের চাহিদা সবচেয়ে বেশি।
শহরের
কয়েকটি ফুল দোকানের মালিক জানান, বেশিরভাগ ফুল বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে। আগাম টাকা
দিয়েও চাহিদামতো ফুল পাননি। দোকানে লোকজন আছেন, দোকানের ভাড়া আছে তাই ফুলের দাম বাড়াতে
হয়েছে। স্থানীয়ভাবে ফুলের আবাদ বাড়লেও চাহিদার
তুলনায় অনেক কম।
মন্তব্য করুন


মেহেরপুর জেলার মুজিবনগর থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী স্বাধীনতা সড়কে অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের।
আটকৃতরা হলো: মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের দারিয়াপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মাসুদ রানা (৩৫) ও একই উপজেলার সাজিবুর রহমানের স্ত্রী মোছা. কোহিনুর (৪৫)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, ফেনসিডিল পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন


মন্তব্য করুন


গাজীপুর জেলার টঙ্গী ও রাজধানীর ভাটারা এলাকা থেকে ৪৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০। আটককৃতদের কাছে থেকে পাওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা।
০৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
আটককৃতরা হলো: চক্রের মূলহোতা মো. আব্দুর রশিদ ওরফে কাইল্যা রশিদ (৩৮), মোছা. শিল্পী বেগম (৪০) ও মো. সোহেল রানা (৩৫)।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন শেরেবাংলা এলাকা ও রাজধানী ঢাকার ভাটারা থানাধীন লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ের মধ্যে আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরের টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং সেইসঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক কুমিল্লার
সদর দক্ষিণ উপজেলার কচুয়া চৌমহনী, পদুয়ার বাজার ও চৌয়ারা বাজারে বিশেষ তদারকি
অভিযান পরিচালনা করা হয়েছে। এ সকল এলাকার ডিমের আড়ত, মুদির দোকান, কাঁচা বাজার,
হোটেল ও ফার্মেসীতে তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে ক্রয় ভাউচার আছে কিনা, দৃশ্যমান স্থানে মূল্য
তালিকা আছে কিনা এবং কারসাজি করে দাম বাড়ানো হচ্ছে কিনা তদারকি করা হয়। আজ
ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ৪প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা
জরিমানা করা হয়। এ সময় অন্যদের সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত
এ অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত
থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


বাংলাদেশ ও ঘানা এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে-এর নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে একমত হয় বাংলাদেশ ও ঘানা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, “বাংলাদেশ ও ঘানা কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াকরণ, পাট, চামড়া ও গার্মেন্টস সহ বিভিন্ন খাতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করেছে।” গণভবনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি মন্ত্রী শার্লি আয়োরকার বোচওয়ের মধ্যে বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আফ্রিকান দেশগুলির সাথে ব্যবসা-বাণিজ্যের উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে। আফ্রিকান দেশগুলো বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং টেক্সটাইল পণ্য আমদানি করতে পারে।
ঘানার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ঘানার মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এ লক্ষ্যে তিনি দুই দেশের মধ্যে কৃষি, ওষুধ, আইসিটি এবং কৃষিভিত্তিক খাদ্য পণ্যের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন। তিনি আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথের মহাসচিব হিসেবে আসন্ন নির্বাচনে তার দেশের প্রার্থীতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। এবার আফ্রিকার দেশগুলো থেকে কমনওয়েলথ মহাসচিব নির্বাচিত হবেন।
কমনওয়েলথ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “এই সংস্থা এক সময় নিষ্ক্রিয় ছিল। কিন্তু কমনওয়েলথ এখন বিনিয়োগ এবং মানবসম্পদ প্রশিক্ষণ (সদস্য রাষ্ট্রগুলির মধ্যে) বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেন, কমনওয়েলথের মহাসচিব পদে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
মন্তব্য করুন