

কুমিল্লায় ট্রাফিক পুলিশের সহায়তায় ৩২ কেজি গাঁজা ও ১ টি অটোরিক্সাসহ ১ জন মাদক কারবারিকে আটক।
বুধবার সন্ধ্যায় সদর ট্রাফিক, কুমিল্লা এর এটিএসআই মোঃ নূর উদ্দিন বাহার কোতয়ালী থানাধীন রেইসকোর্স এলাকায় চেকপোষ্ট ডিউটি করে। উক্ত সময়ে কোতয়ালী মডেল থানার এসআই জীবন রায় চৌধুরী, সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ১টি ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশী করে ৩২ কেজি গাঁজাসহ মোঃ সেলিম মিয়া (২৮) কে আটক করে।
গ্রেফতাকৃত আসামী হলো: মোঃ সেলিম মিয়া (২৮), পিতা- শফিকুল ইসলাম সাং- বানাসুয়া, ০৪নং আমড়াতলী ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে ১টি দ্রুত বিচার এবং ০৩টি মাদক আইনে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


সীতাকুন্ডের
দূর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিপুল
পরিমাণ , তৈরির সরঞ্জামাদি জব্দ এবং মূলহোতা জাহাঙ্গীর আলম ও তার সহযোগীসহ মোট ২ জনকে
গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭,
চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন
ছিন্নমূল পাথরিঘোনা দূর্গম পাহাড়ি এলাকার জনৈক জাহাঙ্গীর আলম এর বাগান বাড়িতে কতিপয়
ব্যক্তি অবৈধভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরী করে ক্রয় বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে
গত ২২ আগষ্ট ২০২৩ ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা
করে আসামী মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ ইমনকে আটক করে । এ সময় বাগান বাড়ীর টিনের দোচালা
ঘরের ভিতর থেকে সাদা প্লাষ্টিকের বস্তা হতে সদ্য প্রস্তুতকৃত ৩টি লোকাল গান, ১টি রাম
দা এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলো: ১। মোঃ জাহাঙ্গীর
আলম (৩৯), পিতা- মৃত নুরুল আলম এবং ২। মোঃ ইমন (২৪), পিতা- মোঃ ইউসুফ, উভয়ের সাং- ছিন্নমূল,
থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম।
র্যাব
জানান, আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর
যোগসাজশে অবৈধভাবে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত
দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে। স্থানীয় সূত্রমতে ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত
আসামীরা ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের
দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকে।
আসামী
মোঃ জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য,
বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য আইন সংক্রান্তে ৮ টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত
আসামী ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং জব্দকৃত অস্ত্র তৈরির সরঞ্জামাদি সংক্রান্তে পরবর্তী
আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১১, সিপিসি-২।
সোমবার রাতে র্যাব -১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক
দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় মাদক
বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জনি (২৬) ও ২। মোঃ ইমন হোসেন রিয়াদ (১৯) নামক
দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার
করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ জনি (২৬) কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুল রহিম এর ছেলে এবং ২। মোঃ ইমন হোসেন
রিয়াদ (১৯) একই গ্রামের বজল আহমেদ এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব -১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ জনি (২৬)
এর বিরুদ্ধে মাদক মামলাসহ মোট ২ টি মামলা রয়েছে।
মন্তব্য করুন


মাগুরায় ইজিবাইক চুরির ঘটনায় জেলা ইজিবাইক সমিতির সভাপতি ও তার ভাইসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ২টি ইজিবাইক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের আদর্শ পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে মাগুরা ইজিবাইক সমিতির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও তার ভাই আবু হাসনাত আকাশ হিটলার এবং তাদের সহযোগী সংকোচখালী গ্রামের আজহার ফকিরের ছেলে ইবাদত হোসেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী।
মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান, সম্প্রতি শহরে বেশ কয়েকটি ইজিবাইক চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ শহরের বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান চালায়। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার আদর্শ পাড়া থেকে ইজিবাইক সমিতির সভাপতি জাকারিয়া ও তার ভাই হিটলারের পরিচালনায় থাকা একটি গ্যারেজ থেকে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ৩জনকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


এক প্রেমিকা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে বেলাল হোসেন নামের এক বন্ধু আরেক বন্ধু সিরাজুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পর অভিযুক্ত বেলাল হোসেনকে পুরুষাঙ্গ ও পেট কাটা অবস্থায় স্থানীয়রা পাটক্ষেত থেকে উদ্ধার করে।
বুধবার (১৯ জুন) বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলাল হোসেনের মৃত্যু হয়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি মঙ্গলবার (১৮ জুন) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে ঘটেছে।
বেলাল হোসেন (২০) সুজালপুর গ্রামের মফিজল হকের ছেলে এবং সিরাজুল ইসলামের (২১) পাশের ঘুরিদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের তোতা মিয়ার ছেলে।
কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু জানান, এক মেয়েকে নিয়ে দুই বন্ধুর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। মেয়েটি বেলালের আত্নীয়। এর মধ্যে বেলাল জানতে পারে ওই মেয়ের সঙ্গে সিরাজুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলাল ঈদের পরদিন বন্ধু সিরাজুলকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নেয়। পরে জোরপূর্বক সিরাজুলের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয় বেলাল। এ সময় সিরাজুলের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। একইদিন বিকেলে কামালের পাড়া ইউনিয়নের একটি পাটক্ষেতে বেলালকে পুরুষাঙ্গ ও পেট কাটা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ জুন) বিকেলে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি মততাজুল হক জানান, ঘটনার পর একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিকেলে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এভাবে একজন আরেকজনের পুরুষাঙ্গ কেটে দেয়ার ঘটনা অস্বাভাবিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন


সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ভিসানীতির কারণে পুলিশের ওপর কোনো ইমেজ সংকট তৈরি হবে বলে মনে করি না।
জাতীয় নির্বাচনে এসব অস্ত্র কোনো প্রভাব ফেলবে কি না এমন এক প্রশ্নের জবাবে আইজপি বলেন,বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না ।
তিনি আরো বলেন, যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বঙ্গমাতার জীবনিভিত্তিক আলোচনা সভা, ক্ষুদ্র ঋনের চেক, সেলাই মেশিন বিতরন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকার, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ আরো অনেকে।
এসময় উপকারভোগী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায় কোতয়ালী মডেল থানাধীন
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি কর্তৃক ১০ কেজি গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার।
আজ ০৭/০৯/২০২৩খ্রিঃ তারিখ কোতয়ালী
মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই(নিঃ) মফিজুর রহমান সঙ্গীয় অফিসার
ও ফোর্সের সহযোগীতায় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা রেল গেইট সংলগ্ন পূর্ব
পার্শ্বে আলম ভিলার সামনে পাকা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা এলাকার মৃত আলম সিকদার এর ছেলে আব্দুল কাদের (২৫)।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের
করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৫, তারিখ- ০৭/০৯/২০২৩; ধারা-৩৬(১) সারণির ১৯(খ)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
মন্তব্য করুন


ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে ডিজেল তেল বিক্রির সময় ২ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী রাজশাহীর গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় ৪৫ লিটার রেলওয়ের ডিজেল তেল জব্দ করা হয়।
৬ আগষ্ট রবিবার রাত আটটার দিকে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন: বগুড়ার আদমদিঘী উপজেলার ছাকনী গ্রামের মৃত তাহের সরদারের ছেলে আন্তঃনগর কমিউটার এক্সপ্রেসের পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন (৩৭) এবং নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকন (৪৫)।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রাজশাহী গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জল আলী জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী- ঈশ্বরদী রেলরুটের বিভিন্ন স্টেশনে অসাধু কিছু রেলওয়ে কর্মচারী ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে গোপনে রেলওয়েতে ব্যবহৃত ডিজেল তেল বিক্রি করে আসছিল।
ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে আসা ঈশ্বরদীগামী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ৫৪১৮ নাম্বার পাওয়ার কার থেকে ৪৫ লিটার ডিজেল তেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে পাওয়ার কারের ড্রাইভারসহ ক্রেতাকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের নামে মামলা নথিভুক্ত করার পর রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হবে।
মন্তব্য করুন


৬ সেপ্টেম্বর বুধবার কিশোরগঞ্জে
অভিযান চালিয়ে ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করেছেন র্যাব।
প্রেস বিজ্ঞপ্তির
মাধ্যমে এ তথ্য জানানো হয় কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে।
আটককৃতরা হলো: কিশোরগঞ্জ
সদর উপজেলার ঝালুপাড়া এলাকার মো. জাফর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (২৭), পাকুন্দিয়া
উপজেলার মাইজহাটি এলাকার মৃত মীর হোসেনের ছেলে মো. আশরাফ (৫৫) ও কিশোরগঞ্জ জেলার
তাড়াইল উপজেলার কৌলিগাতী এলাকার মৃত আব্দুল সোবহান খানের ছেলে মো. বায়োজিদ খান
(৪৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর বুধবার সকাল সোয়া ৬টায় কিশোরগঞ্জ
সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া সাকিনস্থ চাঁনমারি মোড়স্থ নীলগঞ্জ-তাড়াইল সড়কে
চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে ৩ চোরাকারবারিসহ চিনির বস্তা ভর্তি
একটি ট্রাক আটক করে র্যাব সদস্যরা। আটক ট্রাকের বস্তাগুলোতে ১৪ হাজার ৮৫০ কেজি
ভারতীয় চিনি পাওয়া যায়। এসব ভারতীয় চিনির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটককৃতরা।
এছাড়াও তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক
জিজ্ঞাসাবাদে আটককৃত চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী
এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় চিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে
বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন।
র্যাব-১৪, সিপিসি-২
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন,
জব্দকৃত ভারতীয় চিনি এবং আটক তিন চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪
মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ২০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ২৪/০৭/২৩ খ্রিঃ তারিখ ভোর ০৪:২৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চৌদ্দগ্রাম থানাধীন জগমোহনপুর এলাকায় চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের পাকা রাস্তার উপর ১। মোঃ কামাল হোসেন (৫২) ও ২। রফিক (৪৫)দ্বয়কে তাদের প্রত্যেকের হাতে একটি করে মোট ০২টি প্লাষ্টিকের বস্তা সহ আটক করে। আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী ১। মোঃ কামাল হোসেন (৫২) ও ২। রফিক (৪৫) দ্বয়ের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীরা হল- ১। মোঃ কামাল হোসেন (৫২), পিতা- মৃত আব্দুল হামিদ, ২। রফিক (৪৫), পিতা- মৃত চাঁন মিয়া, উভয় গ্রাম- জগমোহনপুর, ০৫নং ওয়ার্ড, উজিরপুর ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে ঢাকা নিয়ে অধিক মূল্যে বিক্রয়ের জন্য উক্ত স্থানে গাড়ির জন্য অপেক্ষা করছিল।
এছাড়াও আসামী মোঃ কামাল হোসেন (৫২) এর বিরুদ্ধে ১৪ টি ও রফিক (৪৫) এর বিরুদ্ধে ০৬ মাদক মামলা সহ অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানা যায়। এই সংক্রান্তে এসআই (নিঃ) আরিফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং- ৪৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(খ) রুজু করা হয়। মাদক কারবারী, গডফাদারদের গ্রেফতার ও সনাক্তকরণে পুলিশ সুপার, কুমিল্লা নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন