

সুজন
মজুমদার, বরুড়া:
কুমিল্লা
জেলা বরুড়া উপজেলা ভবানীপুর ইউনিয়নের পোমতলা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বুধবার
(৬ সেপ্টেম্বর) সকালে মোঃ ইব্রাহিম খলিল (৭) নামের এক মাদরাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার
করেছে বরুড়া থানা পুলিশ। নিহত ইব্রাহীমের গ্রামের বাড়ি বরুড়া পৌরসভার পাঠান পাড়া। সে
দুবাই প্রবাসী মাসুদের ছেলে।
আজ সকালবেলা
পরিত্যক্ত বাড়ির মালিক মকবুল হোসেন তার পরিত্যক্ত বাড়িতে গিয়ে দেখতে পান নতুন মাটি।
নতুন মাটি দেখায় সেরাজুল হক নামের আরেকজন প্রতিবেশিকে ডেকে নতুন মাটি দেখায়। হালকা মাটি সরিয়ে
দেখে একটি মৃত ব্যক্তির হাত দেখা যায়।
স্থানীয়
ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানকে জানালে তিনি থানাকে অবহিত করে। তাৎক্ষণিক ভাবে
অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন ঘটনা স্থলে গিয়ে মাটি সরিয়ে লাশটি উদ্ধার করে।
এমন একটি
ঘটনার কথা শোনতে পেরে বরুড়ার পাঠানপাড়া ইব্রাহিম খলিলের মা জেসমিন আক্তার ঘটনার স্থল
পোমতলা পরিত্যক্ত বাড়িতে গিয়ে হাজির হয়। সনাক্ত করে মৃত লাশটি তার ছেলে ইব্রাহিম খলিলের।
সে পাঠানোড়া আল কোরআন মাদরাসায় প্রথম শ্রেণীতে পড়ে।
উল্লেখ্য,
ইব্রাহীম গত সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টা বাজে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে
যায়। নিহত ইব্রাহিমের মা জেসমিন আক্তার ৫ সেপ্টেম্বর বরুড়া থানায় নিখোঁজ ডায়েরী করেন।
গত তিনদিন ধরে হারানোর মাইকিং করেছে তার পরিবার। নিখোজের দুইদিন পর তার মরদেহ বরুড়া
থানা পুলিশ উদ্ধার করে।
এ বিষয়
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে পোস্ট মর্ডেম
করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ
নেওয়া হবে। অচিরেই হত্যার মোটিভ উদঘাটনের চেষ্টা করা হবে।
মন্তব্য করুন


আগামী শুক্রবার (২৮ জুলাই ২০২৩ইং) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বুধবার (১৯ জুলাই ২০২৩ইং) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, আগামী ২৮ জুলাই এসএসসি ও সমমান ফল প্রকাশ করা হবে। এদিন ফল প্রকাশে সম্মতি মিলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
মন্তব্য করুন


বরগুনার আমতলীতে সেতু ভেঙে যাত্রীবাহী মাইক্রোবাস পানিতে ডুবে নিহত ৭ জনের দাফন
সম্পন্ন হয়েছে।
আজ রোববার সকালে মাদারীপুর জেলার শিবচরের ভদ্রাসন ইউনিয়ন ও ভান্ডারিকান্দি ইউনিয়নের
পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়। এর আগে রাত তিনটার দিকে মরদেহ বাড়িতে
পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার রাত তিনটার দিকে গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে পৌঁছায় দুর্ঘটনায় নিহত
৭ জনের মরদেহ। এ সময় জড়ো হন প্রতিবেশীরাও। পরে রোববার সকালে ভদ্রাসন ইউনিয়নের সাহা
পাড়া, ওমেদপুর ও ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামে জানাজা শেষে নিজ নিজ গ্রামের
পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
এ ঘটনায় শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন কার্য সম্পন্ন করতে ১০
হাজার করে মোট ৭০ হাজার টাকা দেওয়া হয়।
জানা যায়, বরগুনার আমতলীতে বোনের মেয়ে হুমায়রা আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ
দিতে বুধবার রাজধানী ঢাকা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের
গ্রামের বাড়িতে আসেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। মাইক্রোবাস দুর্ঘটনায় ভাগ্যক্রমে
তিনি বেঁচে গেলেও প্রাণ হারায় তার স্ত্রী শাহানাজ আক্তার মুন্নী ও দুই মেয়ে তাহিয়া
ও তাসদিয়া। এই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নেয় ব্যাংক কর্মকর্তার বোন, ভাবী, দুই ভাগ্নেসহ
একই পরিবারের ৭ জনকে।
নিহতরা হলেন - শিবচরের ভদ্রাসনের গ্রামের আবুল কালাম আজাদ-এর স্ত্রী শাহানাজ
আক্তার মুন্নী (৪০) ও তার দুই মেয়ে তাহিয়া (০৭) এবং তাসদিয়া (১১)। একই এলাকার মৃত ফকরুল
আহম্মেদের স্ত্রী ফরিদা বেগম (৪০), সোহেল খানের স্ত্রী রাইতি আক্তার (৩০), বাবুল মাদবরের
স্ত্রী ফাতেমা বেগম (৪০) এবং রফিকুল ইসলামের স্ত্রী রুমি বেগম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে , আমতলীর কাউনিয়ার মনিরুল ইসলামের মেয়ে হুমায়ারার সঙ্গে
একই এলাকার সেলিম ইসলামের ছেলে সোহাগের বিয়ে শুক্রবার দুপুরে সম্পন্ন হয়। শনিবার দুপুরে
কনেপক্ষ আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বহনকারী মাইক্রোবাসটি লোহার সেতু ভেঙে পানিতে ডুবে
যায়। এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৭ জনই মাদারীপুরের শিবচরের।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, বৌভাত অনুষ্ঠানে যোগ
দিতে গিয়ে একসঙ্গে একই পরিবারের ৭ জনের মৃত্যু খুবই দুঃখজনক। শোকবহ পরিবারের পাশে থাকবে
জেলা ও উপজেলা প্রশাসন। এ ব্যাপারে জনপ্রতিনিধিকেও বলা হয়েছে।
মন্তব্য করুন


তীব্র তাপদাহের কারণে আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) ঢাকাসহ ৫ জেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রবিবার (২৮ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল ২৯ এপ্রিল বন্ধ থাকবে। তবে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।
আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে, প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই। যেহেতু প্রাথমিকের সব ক্লাস সকালে হবে, তাই প্রাথমিক খোলাই থাকবে।
মন্তব্য করুন


ফেনী জেলার পরশুরাম উপজেলায় হাত-পা ও মুখ বেঁধে উম্মে সালমা লামিয়াকে (৭) হত্যাকাণ্ডের নতুন তথ্য জানিয়েছে পুলিশ। শিশুটির সৎ মা রেহানা আক্তারকে ফাঁসাতে আপন মা আয়েশা আক্তার হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন। আয়েশা আক্তার কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মেয়েকে হত্যার ঘটনায় আয়েশা নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান।
পরশুরাম মডেল থানার ওসি মো. শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) ফেনী জেনারেল হাসপাতালে লামিয়ার ময়নাতদন্ত শেষে বিকেলে পরশুরামের বাঁশপদুয়া গ্রামে তার দাফন করা হয়।
ওসি মো: শাহাদাত হোসেন জানান, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) হত্যার শিকার হয় শিশু লামিয়া। রাতে তার বাবা মো: নূর নবী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেন। সে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা আয়েশা আক্তার ও সৎ মা রেহানা আক্তারকে হেফাজতে নেয় পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে আয়েশাকে গ্রেপ্তার দেখায় পরশুরাম মডেল থানা।
ওসি শাহাদাত হোসেন আরও জানান, শিশু লামিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার আপন ও সৎ মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় নূর নবীর প্রথম স্ত্রী ও নিহত লামিয়ার মা আয়েশা আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে নূর নবীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হেলমেট পরা ২ যুবক পরশুরাম পৌরসভার পশ্চিম বাঁশপদুয়া এলাকার এয়ার আহামদের ভাড়া বাসায় এসে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলে। লামিয়া দরজা খুলে দিলে তারা ঘরের ভেতরে ঢুকে তাকে টেপ দিয়ে হাত-মুখ-পা বেঁধে হত্যা করে। লামিয়ার বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) এ ঘটনা দেখে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। তবে ওই ২ যুবককে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। হেফাজতে নেওয়ার পর নূরের ২য় স্ত্রী রেহানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যে কারণে রেহানাকে বাদীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি শাহাদাত।
নিহত লামিয়ার বাবা নূর নবী বলেন, বিচ্ছেদের পরও আমার সাবেক স্ত্রী আয়েশার সাথে বিরোধ চলে আসছিল। আমাকে ও আমার বর্তমান স্ত্রীকে ফাঁসাতেই আয়েশা এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।
তিনি আয়েশার শাস্তি দাবি করেছেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন
উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন কোতয়ালী মডেল থানা
পুলিশ।
কুমিল্লা
জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর দিকনির্দেশনায় অফিসার
ইনচার্জ কোতয়ালী মডেল থানার সার্বিক
তত্ত্বাবধানে এএসআই নিঃ মোঃ মনিরুল
ইসলাম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন
জিডি মূলে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ
ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ আজ (৩১ আগস্ট)
কোতয়ালী মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ
প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
মোবাইল
ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে
সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপার,
কুমিল্লা সহ কুমিল্লা জেলা
পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন
করেন।
মন্তব্য করুন


ঠাকুরগাঁওয়ের মুদি দোকানি সওদাগর বর্মন প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করছেন দৃষ্টিনন্দন বাড়ি । সদর উপজেলার ঢোলারহাটে তার এই বাড়ি দেখতে প্রতিদিনই ভীড় অনেকে। আগ্রহ নিয়ে দেখছেন বৈচিত্র্যময় এই বাড়িটি। বাড়িটি এখন ‘বোতল বাড়ি’ নামে পরিচিতি পেয়েছে।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, মুদি ব্যবসায়ী সওদাগর বর্মন তার দোকানে ব্যবহৃত প্লাস্টিকের বোতল এবং সংগ্রহ করা দেড় মণ বোতল দিয়ে শুরু করেছেন বাড়ি নির্মাণ। ইটের বদলে প্লাস্টিকের বোতলে বালু ভর্তি করে সিমেন্ট দিয়ে পরিবেশবান্ধব বাড়ি তৈরির কাজ করছেন তিনি। বর্তমানে ঘর তৈরির কাজ প্রায় শেষের দিকে। ১ কক্ষের বাড়িটি নির্মাণে খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।
স্থানীয় অনেকে বলেন, ইটের বদলে যে বোতল ব্যবহার করে বাসা তৈরি করা যায় তা আগে জানা ছিলো না। বিষয়টি ভিন্ন রকম। ইট দিয়ে যে দেয়াল করা হতো এটা তার থেকে বেশি শক্ত মনে হচ্ছে।
এদিকে সওদাগর বর্মণ বলেছেন, ইউটিউব দেখে শিখেছেন বোতল বাড়ি তৈরির কাজ। তিনি আগামী মাসের মধ্যে বাড়িটির কাজ সম্পূর্ণ করার ব্যাপারে আশাবাদী।
মন্তব্য করুন


দেশের সব সিটি করপোরেশন এলাকার মধ্যে অবস্থিত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে সিটি করপোরেশন এলাকার বাইরের প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে।
বুধবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণিকার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
মন্তব্য করুন


দেশের চার অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। তাই সতর্কতা সংকেত তোলা হয়েছে সেসব এলাকার নদীবন্দরগুলোতে।
সোমবার (৩ জুন) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানায়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য একটি পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার (৫ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (৬ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন


বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন।
বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করে বলা হয়, আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে ৩৪৫ জনকে।
উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
প্রথমত, আইনের উপর স্নাতক উত্তীর্ণের পরপরই আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়।
দ্বিতীয়ত, ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস অতিক্রম হলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ পান।
আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।
সবশেষে সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বার এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।
আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
মন্তব্য করুন


কুমিল্লায়
৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হোমনা থানার পুলিশ।
২০
জুলাই হোমনা থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) টিবলু মজুমদার এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি
করাকালে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানাধীন ৭নং ভাষানিয়া ইউপিস্থ ওমরাবাদ সাকিনে
ধৃত আসামী লোকমান হোসেনের দোচালা টিনশেড বসত ঘরের সামনে উঠানের উপর তল্লাশি করে ৪,০০০
পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী লোকমান হোসেন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত
আসামী হলো: কুমিল্লা জেলার হোমনা থানাধীন ওমরাবাদ গ্রামের মৃত হানু মিয়ার ছেলে লোকমান
হোসেন।
উক্ত
আসামীর বিরুদ্ধে হোমনা থানার মামলা নং-০৭, তারিখ-২০/০৭/২০২৩খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন ২০১৮ সনের ৩৬(১) সারণি ১০(গ) তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন