

কুমিল্লার চান্দিনার অংশে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে ১৭ আগস্ট শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে মাইক্রোবাসের চালকসহ ৩ জন নিহত হয়েছে। আরও ১ জন মহিলা গুরুতর আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন বীমা কোম্পানীর কর্মকর্তা।
নিহতরা হলেন, চালক তারেক, ট্রাস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও মোজাম্মেল হক।
দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস মাধাইয়ার নাওতলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি চালকসহ ৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনের সড়কে ঢাকা-চট্টগ্রাম লেন দ্রুত গতিতে আসা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগলে মাইক্রোবাসের সামনের অংশসহ একপাশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ ৩ জন নিহত হয়।
মাইক্রোবাসের ভিতরে থাকা গুরুতর আহত এক নারীকে চান্দিনা ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মন্তব্য করুন


গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২ টা থেকে ৮ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প কর্তৃক অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মোট ১০ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা
হলেনঃ
১। মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), এলাকা- ঝাউতলা।
২। আবির হামিদ মাহি (২১), এলাকা- কালিয়া জুড়ি।
৩। মোঃ সাজিদুল ইসলাম (২১), এলাকা- ছোটরা ঈদগা
৪। মোহাম্মদ আলী (২৪), এলাকা- ছোটরা
৫। মোঃ সাব্বির হোসেন (২১), এলাকা- ছোটরা।
৬। মোঃ জাবেদুর
রহমান (২৯), এলাকা- ঝাউতলা
।
৭। অভিজিৎ রায় সরকার (৩০), এলাকা- ধর্ম সাগর।
৮। মোঃ আবুল খায়ের (৩৯), এলাকা- সাধুব পুর, বুড়িচং।
৯। মোঃ অপু-৪২, পিতাঃ মোঃ ইসমাইল হোসেন , এলাকা- ধর্ম সাগর।
১০। মোঃ রাকিব (২১), এলাকা- কালিয়া জুড়ি ।
যে
সকল
অস্ত্র
উদ্ধার
করা হয়েছেঃ
১। ৯ মিঃ মিঃ পিস্তল ১ টি, ২। পিস্তল বুলেট-১ রাউন্ড, ৩। রিভালবার ১ টি, ৪। শর্ট গান ৩ টি, ৫। ৫ ফুট রাম দা-১ টি, ৬। বিদেশি তলোয়ার-১টি, ৭। দেশিয় রামদা-১টি, ৮। দেশীয় চাকু-১টি, ৯। শর্ট গানের বুলেট ৯ রাউন্ড, ১০। রিভলবার বুলেট ৩ রাউন্ড।
আজ রোববার দুপুরে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লায়
৫২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গতকাল
(১৪ জানুয়ারি) রাতে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয়
ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ৪ নং আমড়াতলী ইউনিয়নের
বানাসুয়ায় ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ তৌহিদুল ইসলাম প্রঃ মেহেদী হাসান প্রঃ
মনা কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার শাসনগাছা এলাকার মনসুর
মিয়ার ছেলে মোঃ তৌহিদুল ইসলাম।
গ্রেফতারকৃত
আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৩১ কেজি ৫শত গ্রাম কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১১ জুন) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ বিল্লাল ও মোঃ মেহেদী হাসান নামক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ৩১ কেজি ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বিল্লাল (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রঘুরামপুর গ্রামের মোঃ জলিল এর ছেলে এবং ২। মোঃ মেহেদী হাসান (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের মোঃ রশিদ আহম্মদ এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশের শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার দুপুর ১২ টায় কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে সকল কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কতিপয় অকৃতকার্য ছাত্রছাত্রী শিক্ষা বোর্ডের এখতিয়ার বহির্ভূত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করাসহ গালমন্দ এবং ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। তারই প্রতিবাদে সারাদেশে আন্তঃবোর্ডের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করে।
মন্তব্য করুন


কুমিল্লায়
২৫০ বোতল ফেন্সিডিল ও ২০ ক্যান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম
থানায় কর্মরত এসআই(নিঃ) লিটন চাকমা, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর বিকেলে চৌদ্দগ্রাম
থানাধীন ৩ নং কালিকাপুর ইউপিস্থ ২ নং বদরপুর সাকিনে বদরপুর কবরস্থানের পাশে পাকা রাস্তার
উপর হতে মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ হোসেন আলীকে ২৫০ বোতল ফেন্সিডিল ও ২০ ক্যান বিয়ারসহ
গ্রেফতার করেন।
ঐ
সময় গ্রেফতারকৃত আসামীদের সংগীয় আসামী ৩। ছালে
আহাম্মদ মনির (৩৩), ৪। মোঃ জামাল (৪২), ৫। মোঃ ফয়সাল উদ্দিন (২৪) দৌঁড়ে পালিয়ে যায়।গ্রেফতারকৃত
আসামীরা হলো: ১। মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশ লতা জাহাঙ্গীর (৪৫), পিতা-মৃত রঙ্গু মিয়া,
সাং-পশ্চিম দূর্গাপুর, পোঃ পাতড্ডা বাজার, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা,২। মোঃ
হোসেন আলী (৩২), পিতা-সেলু মিয়া, মাতা-ছালেমা বেগম, সাং-সোনাপুর, পোঃ ছপুয়া মাদ্রাসা,
থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
উক্ত
ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২১, তারিখ-১৩/০৯/২০২৩,
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৪(গ)/২৪(খ)/৪১ রুজু করা হয়।
জানা
যায়, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশ লতা জাহাঙ্গীর (৪৫) এর বিরুদ্ধে পূর্বের ৮টি মাদক মামলা ও ২নং
আসামী মোঃ হোসেন(৩২) এর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা এবং পলাতক আসামী ৩। ছালে আহাম্মদ
মনির (৩৩) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা, ৪। মোঃ ফয়সাল উদ্দিন (২৪) এর বিরুদ্ধে ১টি
মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার আদর্শ
উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলন আহত ও শহীদ পরিবারের
সদস্যদের নিয়ে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নগরীর হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আবু রায়হান।
উক্ত আলোচনা সভায় আবু রায়হান বলেন, বিগত ৫৩ বছর বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারেনি। ২৪শের স্বাধীনতাকে কার্যকরী করার জন্য নারী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কারণ এই বিজয়ে নারীদের ভূমিকা ছিল অগ্রগামী। আন্দোলন চলাকালীন সময়ে বোনেরা আমাদেরকে অনুপ্রেরণা ও সাহস দিয়েছিল । আগামীর বাংলাদেশ বিনির্মাণে নারীদেরকে রাজনৈতিক সচেতন হতে হবে। নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই শহীদ আহত ভাইদের রক্তকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র ভৌমিক ও সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা সহ প্রমুখ।
মন্তব্য করুন


কুমিল্লায় ২৪৭ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত (৩০ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী আব্দুল মান্নান (৫০) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২৪৭ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আব্দুল মান্নান (৫০) ভোলা জেলার দৌলতখান থানার মধ্যম জয়নগর গ্রামের মৃত রুস্তম আলী বেপারী এর ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা ব্যাটালিয়ন (১০
বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী আভিযান পরিচালনা করে ভারত থেকে বাংলাদেশে
পাচারের সময় ভারতীয় শাড়ী, থ্রি পিস, বাজি, কসমেটিক্স ও অন্যান্য সামগ্রী এবং মাদকদ্রব্যসহ ৪১,০৭,০০০/- (একচল্লিশ লক্ষ সাত হাজার) টাকা মূল্যের
মালামাল জব্দ করে।
শুক্রবার রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্ট এবং বিবির বাজার বিওপি এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উল্লেখিত অভিযানে বিজিবি টহলদল ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে সীমান্ত পিলার ২০৮৩/০৯ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইচ গেইট নামক স্থান এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক স্থান থেকে মদ-৬০ বোতল, ফেন্সিডিল-১৩৯ বোতল, বিয়ার-১১৪ বোতল, শাড়ী-১৯৮ পিস, থ্রি পিস-৭৮টি, কিং কোবরা বাজি-৮২,৬০০ পিস, বিস্কুট-৫০ প্যাকেট, স্কিন ক্রিম-৬৫৪টি, শ্যাম্পু-১,৭০০ পাতা এবং মেহেদী-১,৭৮০টি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪১,০৭,০০০/- (একচল্লিশ লক্ষ সাত হাজার) টাকা।
মন্তব্য করুন


সবুজের মাঝে ফুটে আছে গোল গোল ফুল। কোনোটি হলুদ, কোনোটি বেগুনি রঙের। কাছে গেলে ভুল ভাঙে। কারণ এগুলো রঙিন ফুলকপি। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামের মাঠে এই দৃশ্য দেখা যায়। এই জেলার ১৭টি উপজেলায় জনপ্রিয় হচ্ছে রঙিন ফুলকপি চাষ। চাহিদা বেশি ও স্বাদ ভালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন কৃষক। আগামীতে তারা আরও বেশি জমিতে চাষ করবেন বলে জানিয়েছেন।
শিবপুর মাঠে গিয়ে দেখা যায়, পাশের গ্রামের উৎসুক মানুষ রঙিন ফুলকপির জমির পাশে ভিড় করছেন। কেউ ফুলকপি কিনতে এসেছেন। কেউ জানতে এসেছেন কোথায় এর বীজ পাওয়া যায়। অনেকে ফুলকপি ধরে দেখছেন। হাত দিয়ে পরীক্ষা করছেন- রং আসল না কৃত্রিম!
শিবপুর গ্রামের কৃষক খলিলুর রহমান বলেছেন, দেড় যুগ ধরে সবজি চাষ করি। এ্ই প্রথমবার ১৫ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেছি। প্রথমে মানুষ হাসাহাসি করেছে, ভালো ফলন হবে না বলে মন্তব্য করেছে। ফলন দেখে এখন অনেকে চাষের আগ্রহ প্রকাশ করছেন। প্রতিটি ফুলকপি বড়গুলো ৭০-৮০ টাকা, ছোটগুলো ৪০-৫০ টাকা দরে বিক্রি করছি। বৃষ্টিতে কিছু সমস্যা হয়েছে, না হলে আরও ভালো ফলন পেতাম।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, শিবপুরে প্রথম রঙিন ফুলকপির চাষ হয়েছে। এ চাষ দেখে অন্য কৃষকরাও আগ্রহ প্রকাশ করছেন। সাধারণ ফুলকপির চেয়ে এর দাম ভালো পাচ্ছেন কৃষক।
উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেছেন, আমরা কয়েকজন কৃষককে রঙিন ফুলকপির বীজ দিয়েছি। তার মধ্যে শিবপুরের মাঠে ভালো ফলন হয়েছে। কৃষকদের মধ্যে রঙিন ফুলকপি চাষের আগ্রহ বাড়ছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার (১৩ মে) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী তানভীর ইসলাম আনিস নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী তানভীর ইসলাম আনিস (২৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিবির বাজার গ্রামের মৃত নাবালক মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন