

কুমিল্লায়
৭টি চোরাই গরুসহ ৩ জনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ ।
কুমিল্লা
জেলার চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ আলমগীর হোসেন, সঙ্গীয় অফিসার ও
ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চৌদ্দগ্রাম থানাধীন ৬নং ঘোলপাশা ইউনিয়নের
সৈয়দপুর সাকিনস্থ ড্রাইভার হোটেলের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের
পশ্চিম পাশে মোঃ আলম এর কথিত গরুর খামারে পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, ফেনী, লক্ষীপুর,
চট্টগ্রামের বিভিন্ন স্থানের চোরচক্রের নিকট হতে অল্প দামে গরু ক্রয় করে এনে অবৈধভাবে
সুবিধাজনক বিক্রেতাদের নিকট বেশি দামে বিক্রয় করার জন্য লোকচক্ষুর অন্তরালে বর্ণিত
খামারে দুই দিন ধরে অবস্থান করছে।
উক্ত
সংবাদের প্রেক্ষিতে এসআই মোহাম্মদ আলমগীর বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে বুধবার
রাতে থানার একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র ৭/৮ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর
চেষ্টাকালে তাদের মধ্যে ৩ জন আসামীকে ৭টি গরুসহ গ্রেফতার করেন এবং অন্যান্য আসামীরা
পালিয়ে যায়।
গ্রেফতারকৃত
আসামীরা হলো: ১। মোঃ নাছির উদ্দিন বালি(৬৩), পিতা-মৃত আবুল হাশেম সওদাগর, মাতা-মৃত
হাজী গোলবাহার প্রঃ রং বাহার, সাং-শহীদনগর (আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের পশ্চিম পাশে),
থানা-বায়েজিদ বোস্তামি, জেলা-চট্টগ্রাম। ২। মোঃ সানি চৌধুরী প্রঃ আকাশ(৩০), পিতা-গোলাম
মোহাম্মদ, মাতা-মমতাজ বেগম, সাং-মিনাগাজীরটিলা, শিলক ইউপি, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম।
৩। মোঃ জাহাঙ্গীর আলম(৪৮), পিতা-মৃত বশির আহাম্মদ প্রঃ জমিদার, মাতা-সুফিয়া বেগম, সাং-সৈয়দপুর,
০৬নং ঘোলপাশা ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
পুলিশ
জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘ দিন যাবৎ লক্ষীপুরের
দিদার (৪০), পিতা-অজ্ঞাত, সাং-মজু চৌধুরীরঘাট, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুরসহ
তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম জেলার
বিভিন্ন স্থান হতে চোরচক্রের নিকট থেকে অল্প দামে চোরাই গরু ক্রয় করে লোকচক্ষুর অন্তরালে
কথিত খামারে ১/২দিন রেখে সুবিধাজনক বিক্রেতাদের নিকট বেশিদামে বিক্রয় করে। বিক্রয়ের
কৌশল হিসাবে পার্শ্ববর্তী মিরশ্বানী গরুর বাজার সহ বিভিন্ন কসাইয়ের মাধ্যমে জবাই করে
খুচরাভাবে বিভিন্ন হাইওয়ে কেন্দ্রিক হোটেল সমূহে গরুর মাংস বিক্রি করে।
উক্ত
ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করা হয়।
উল্লেখ্য,
১নং আসামী মোঃ নাছির উদ্দিন বালি (৬৩) এর বিরুদ্ধে ১টি প্রতারনা ও ১টি মারামারির মামলা,
২নং আসামী মোঃ সানি চৌধুরী প্রঃ আকাশ (৩০) এর বিরুদ্ধে ১টি ডাকাতি ও ১টি মাদক মামলা
এবং ৩নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম(৪৮) এর বিরুদ্ধে ২টি চুরি ও ৪টি মাদক মামলা বিজ্ঞ
আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় সার্কেল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকালে কুমিল্লা জিমনেসিয়ামে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কাবাডি প্রতিযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের ৮টি সার্কের টিম অংশ গ্রহন করে। দুটি গ্রুপে নক আউট পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর ও দক্ষিন জেলার চৌদ্দগ্রাম সার্কেল, সদর দক্ষিন সার্কেল, লাকসাম সার্কেল, সদর সার্কেল, হোমনা সার্কেল, দাউদকান্দি সার্কেল, দেবিদ্বার ও মুরাদনগর সার্কেল টিম অংশ নেয়। ১৫ ফেব্রুয়ারি ৩ টায় আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ কাবাডি ও কুমিল্লা জেলা সার্কেল টিমের বিজয়ী কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হবে।
কুমিল্লায় সার্কেল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন, অতিরিক্তি পুলিশ সুপার মংনে খোয়াই মারমা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।
মন্তব্য করুন


চিকিৎসক ছাড়াই ঝুঁকি নিয়েই রক্ত ট্রান্সফিউশন
করছিল একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার
সিটি ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে ঘটনাটি
ঘটে। এ সময় ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানাসহ বেড সরিয়ে ফেলার
নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন- কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন,
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আব্দুল কাইয়ুম ও জাকির হোসেন।
মেডিক্যাল অফিসার আব্দুল কাইয়ুম বলেন,
নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানে যাই। সেখানে গিয়ে দেখি, এক শিশুর ব্লাড
ট্রান্সফিউশন করা হচ্ছিল। পাশে বসা শিশুর মা। কোনও চিকিৎসক ছাড়াই প্রতিষ্ঠানের লোকজন
এসে ব্লাড ব্যাগ ঝুলিয়ে দিয়ে গেছেন। এ ছাড়াও সেখানে ডে-কেয়ার সেন্টারের নামে অবৈধভাবে
বেড রেখে রক্ত নেওয়া ও দেওয়ার কাজ চলছিল। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানকে সতর্ক করি। ১০
হাজার টাকা জরিমানা করে বেড সরানোর জন্য বলি। এ ছাড়াও একই দিন আমরা সদর হাসপাতাল রোডের
গ্রামীণ মেডিক্যাল সেন্টার পরিদর্শন করি। এ সময় ওই প্রতিষ্ঠানের অপরিচ্ছন্ন ল্যাব ও
বিভিন্ন অনিয়মের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন


২৩ জুন শুক্রবার তাকে আটকের বিষয়টি জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
তিনি বলেন, ঢাকার লালবাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে র্যাব পরিচয়ে প্রতারণাকা ১ একজনকে আটক করা হয়েছে। আটক মুকুল বেশ কিছুদন ধরে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক বা মালিকদের ইজিবাইক চলাচলের জন্য প্রধানমন্ত্রীর এপিএসের কাছ থেকে অনুমতি এনে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে,শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে আগামী সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত এনএআইডি সিস্টেম স্থানান্তরের জন্য আইএমইআই যাচাই সেবা বন্ধ রাখা হবে।
মূলত আইএমইআই যাচাই (মোবাইল ফোন হ্যান্ডসেটের বৈধতা) সংক্রান্ত সেবা এ ৪ দিন বন্ধ থাকবে।
বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, এনএআইডি কার্যক্রম বিটিআরসির নবনির্মিত ভবনে স্থানান্তর করা হবে। তার ফলে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৫ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত হ্যান্ডসেটের বৈধতা যাচাইকরণ সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ
২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ।
বৃহস্পতিবার আনুমানিক রাত
১১টায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা
করে।
উক্ত অভিযানে গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ৫নং পাঁচতুবি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডুমুরিয়া
চাঁনপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর
হতে ৫২(বায়ান্ন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া (৫২) ও মোঃ সুজন
মিয়া (৩৩)কে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় কুমিল্লার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে ।
মন্তব্য করুন


কুমিল্লা
জেলার মেঘনা থানাধীন মেঘনা নদীতে চাঁদা আদায়কালে চাঁদার নগদ টাকা, চাঁদা আদায়ের রশিদ
সহ ৩জন গ্রেফতার ।
কুমিল্লা
জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় এবং সহকারী
পুলিশ সুপার হোমনা সার্কেল, মীর মুহসীন মাসুদ রানার নেতৃত্বে পুলিশ পুরিদর্শক (তদন্ত)
মোহাঃ বিল্লাল হোসেন, মেঘনা থানা, কুমিল্লা সঙ্গীয় এসআই (নিঃ) হাক্কানী বিল্লাহ ও সঙ্গীয়
ফোর্স সহ মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে গতকাল রাতে মেঘনা নদীতে চলাচলরত মালবাহী
ট্রলার থেকে চাঁদা আদায় কালে আসামী মহিউদ্দিন, মোঃ ইসমাইল হোসেন, ওমর ফারুক কে গ্রেফতার
করা হয়। তাদের নিকট হতে চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত চাঁদার নগদ ৪৩০০ টাকা উদ্ধার করা
হয়।
গ্রেফতারকৃত
আসামীরা হলো:
১।
মহিউদ্দিন (৪৫), পিতা-মৃত বাদশা মিয়া, ২। মোঃ ইসমাইল হোসেন (২২), পিতা-মোহাম্মদ আলী,
৩। ওমর ফারুক (৩৭), পিতা-মৃত আবুল কাশেম, সর্বসাং-রাধানগর, থানা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া।
উক্ত
ঘটনা সংক্রান্তে মেঘনা থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় শিশু রাশেদ
হোসেনকে (১৫) গলা কেটে হত্যার দায়ে সহকর্মী দুই শিশু মোঃ জাহিদুল ইসলাম রাসেল ও
মোঃ হাফিজুর রহমান আরিফকে শিশু আইনে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন
কুমিল্লার আদালত।
সোমবার দুপুরবেলা
কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল
মামুন এ রায় দেন। মামলার বিশেষ সহকারী কৌশলী (স্পেশাল পিপি) এডভোকেট প্রদীপ কুমার
দত্ত বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা
হলেন, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর ছেলে
মোঃ জাহিদুল ইসলাম রাসেল এবং একই জেলার সদর দক্ষিণ উপজেলার বানীপুর পশ্চিম পাড়ার
মোঃ খলিলুর রহমান খলিলের ছেলে মোঃ হাফিজুর রহমান আরিফ।
মামলার বিবরণে জানা যায়-
নিহত রাশেদ কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার লিঃ ফ্যাক্টরীর টুস্টিং
বিভাগের শ্রমিক ছিলো। সে সদর উপজেলার গোবিন্দপুর মৃত আঃ রশিদ ছেলে। ২০১৯ সালের ২৮
এপ্রিল দুপুরে রাশেদ কর্মস্থলের উদ্দেশ্যে বাসা হতে বের হয়ে রাতে আর বাসায় ফিরেনি।
পরদিন সকালে সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারার ফুলতলীর একটি পুকুর থেকে রাশেদ এর
গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পরদিন এ ঘটনায় নিহতের
বোন মোসাম্মদ নীপা আক্তার বাদী হয়ে নিহত রাশেদ এর দুই সহকর্মী মোঃ আরিফ হোসেন
ও মোঃ রাসেল মিয়াকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন।
মন্তব্য করুন


একটি মাদরাসার চার টন সরকারি বিনা মূল্যের পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিক্রি করতে নেওয়ার সময় পাঠ্যবইগুলো জব্দ করা হয় । এছাড়া বই বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদরাসার পাশে সড়ক থেকে এসব জব্দ করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।
মঙ্গলবার কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, এসব বই উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে চেষ্টা করেও মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদরাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার ট্রাকসহ বই থানায় পড়েছিল। কোনো মামলা হয়নি। পরে রাতে এসব উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দেয় থানা কর্তৃপক্ষ।
ট্রাকচালক ও সহকারীর বরাতে কৌশিক আহমেদ বলেন, মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এসব পাঠ্যবই ঝিনাইদহ এলাকায় নিয়ে বিক্রি করতে চেয়েছিলেন। গোপন খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করা হয়। তিনি বলেন, ট্রাকসহ বই মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা বইয়ের বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম সাংবাদিকদের বলেন, উপজেলা সহকারী কমিশনার ট্রাকসহ বইগুলো থানায় রেখে গেছেন। পরে আমরা সেগুলো উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দিয়েছি।
মন্তব্য করুন


কুমিল্লায় ২২ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ ।
বৃহস্পতিবার রাতে কোতয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ইয়ামিন সুমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপি কৃষ্ণপুর গ্রামস্থ ফজল মাষ্টারের বাড়ীর উত্তর পাশে পুকুর পাড়ে ২২ কেজি গাঁজাসহ মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কৃষ্ণপুর (মাষ্টার বাড়ী) গ্রামের মৃত আবুল ফজল মাষ্টার এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪১)।
উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ডে
চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব হত্যা মামলার চার জন আসামী গ্রেফতার করেছে
র্যাব। এসময় একটি বিদেশি পিস্তলসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে এ
তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার
মাহমুদুল হাসান।
র্যাব জানায়, কুমিল্লা সদর উপজেলার
শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষে
কলেজ ছাত্র জামিল হাসান অর্নব (২৭) নিহত হয়। এসময় গুলিবিদ্ধ ছয় জন। এ ঘটনায় কুমিল্লা
কোতয়ালী মডেল থানায় মামলা করে নিহতের পরিবার। এ মামলায় গত মঙ্গলবার (১৯ মার্চ) রাতে
সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদর্শ সদর উপজেলার
শাসনগাছা এলাকার মকবুল মিয়ার ছেলে মোঃ মোজাম্মল হোসেন জনি (২৫), আইয়ুব আলীর ছেলে ফয়সাল
আহমেদ রিমন (২০), আতিকুর রহমান খোকনের ছেলে সাইফ আলী রিয়াদ (২২) ও মোঃ আনু মিয়ার ছেলে মোঃ শুভ (২২)।
মন্তব্য করুন