

কুমিল্লায়
৮২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার
রাতে (২৬ আগস্ট) কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান খান, সঙ্গীয়
অফিসার ও ফোর্সের সহযোগিতায় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপিস্থ জামবাড়ি
সাকিনস্থ উত্তর জামবাড়ি খেলার মাঠের দক্ষিণ পাশে বন বিভাগের কাঠবাগানের ভেতর হতে মাদক
ব্যবসায়ী মোঃ রাকিব হোসেন নিপু কে ৮২কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী
হলো: মোঃ রাকিব হোসেন প্রকাশ নিপু (৩১), পিতা-মোবারক হোসেন ,স্থায়ী: (গ্রাম-উত্তর জামবাড়ি,
০৪ নং ইউপি) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
উক্ত
ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হয়। মামলা নং-৮১, তারিখ- ২৭/০৮/২০২৩; ধারা-৩৬(১)
সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
রুজু করা হয়।
উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা বিজ্ঞ
আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত তোলা হয়েছে।
সোমবার (০১ জুলাই) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে
অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
মঙ্গলবার (০২ জুলাই) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে সামান্য হ্রাস পেতে পারে দিন এবং রাতের তাপমাত্রা।
মন্তব্য করুন


৫০০ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ড ভ্যান সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১ জুলাই চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ নাজমুল হক এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ ঢাকা টু চট্টগ্রাম মুখী রাস্তার পাশে অবস্থিত জনৈক মোঃ জালাল এর ফলের আরত এর সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাশেদ মিয়া(২৫), পিতা-মনির হোসেন, মাতা-রাহেলা বেগম, গ্রাম-আলমখালী, পোঃ-আছিরনগর, ইউপি-বোগলা বাজার, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ কে আটক করে তার কাভার্ড ভ্যান হতে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। পরবর্তীতে আটককৃত ফেনসিডিলসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর শিবপুর রাধাগোবিন্দ মন্দিরের বাৎসরিক নামযজ্ঞ মহোৎসব উপলক্ষে মঙ্গল ঘট স্থাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রাটি উত্তর শিবপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে আলীয়ারা বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন হয়ে জায়গীর শ্রী শ্মশান কালী মন্দিরে মিলিত হয়। পরবর্তীতে আলীয়ারা বাজার সংলগ্ন খাল থেকে মঙ্গল ঘট ভরা হয়। এসময় মন্দির কমিটির সদস্যগন সহ গ্রামের সনাতনী সমাজের সর্বস্তরের জনগন শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বের শান্তি ও মঙ্গল কমানা করেন।
মন্তব্য করুন


কুমিল্লা
টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
কুমিল্লা কোতয়ালী মডেল থানা
কর্তৃক ৩০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২২/০৯/২০২৩খ্রি: তারিখ
কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা
কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা রেললাইন এর পূর্ব পাশে রুপিয়া বেগম @ মালু এর বসত ঘরের
সামনে ইটের স্তুপ এর ভিতর তল্লাশী করে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাজিয়া আক্তার
প্রঃ ইতি (২৪), পিতা-আক্তার হোসেন, মাতা- রুপিয়া বেগম প্রঃ মালু প্রঃ কালু, উপজেলা/থানা-
কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীর
বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার, এফআইআর নং-৮৭ তারিখ- ২৩/০৯/২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা সদর দক্ষিণের সোয়াগঞ্জ বাজার এলাকায় ইফতারির বাজার, মৌসুমি ফলসহ নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা।
রোববার (২৪ মার্চ) ভোক্তা-অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পঁচা-বাসি এবং রং যুক্ত খাবার জব্দ করে ধ্বংস করা। অভিযানে ভোক্তা সাধারণের মাঝে যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রির ব্যবস্থা করা হয়।
এ তদারকি অভিযানের সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার যাচাই করা হয়। ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অপদ্রব্য না মেশাতে এবং মেয়াদহীন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ না করতে নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


আজ বিকেলে সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়।
আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটের আকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা।
বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য করছাড় সুবিধা পেতে পারে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সূত্র।
মন্তব্য করুন


কুমিল্লায়
শিশু ইব্রাহিম খলিল হত্যা মামলার মূল ঘাতক আল আমিন কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ
।
গত
৪ সেপ্টেম্বর কুমিল্লা জেলার বরুড়া থানাধীন পৌরসভাস্থ পাঠানপাড়ার জেসমিন আক্তার এর
ছোট ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম খলিল খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে গত ৬ সেপ্টেম্বর
দুপুরে ২নং ভবানীপুর ইউপি পোমতলা সাকিনস্থ লেবু গাছের নিচে থেকে ইব্রাহিম খলিল এর লাশ
উত্তোলন করে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে
নিহতের মা জেসমিন আক্তার বাদী হয়ে বরুড়া থানায় এজাহার দায়ের করেন।
মামলা
রুজুর পরপরই, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর দিকনির্দেশনায় অফিসার
ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর সার্বিক সহযোগিতায় তদন্তকারী
কর্মকর্তাসহ বরুড়া থানার একটি চৌকস টিম মামলার মূল আসামীকে গ্রেফতারের জন্য বরুড়া থানা
সহ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন মূল আসামী আল আমিন (২৫)কে
গত ৭ সেপ্টেম্বর বিকালে সুনামগঞ্জ জেলার দোয়ারা
বাজার থানাধীন বাঁশতলা এলাকায় আসামীর খালার
বাড়ী হতে গ্রেফতার করা হয়।
পুলিশ
জানান, উক্ত আসামী পূর্ব শত্রুতার জের ধরে অত্র মামলার ভিকটিম ইব্রাহিম খলিল (৮)’কে
হত্যা করে লাশ মাটি চাপা দিয়েছে এবং ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
মন্তব্য করুন


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)
নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ।
তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
আগামী ৫ জুন হারুন অর রশিদ দায়িত্বভার
গ্রহণ করবেন।
বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক আরেক আদেশে র্যাবের বর্তমান ডিজি খুরশীদ হোসেনকে
অবসরে পাঠানো হয়েছে।
পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার
হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি
গ্রামে। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট)
পদে কর্মরত। তার আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।
হারুন অর রশিদ ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়
থেকে পরিসংখ্যান বিভাগে এমএসসি সম্পন্ন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি
অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস
পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের
বিভিন্ন পদে চাকরি করেছেন। পুলিশ সদরদপ্তরে ডিআইজি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনকালে
২০১৯ সালের ডিসেম্বরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হন।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি থাকাকালীন
তিনি ২০১৯-২০২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পান। হারুন অর রশিদ বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম
পেয়েছেন।
মন্তব্য করুন


শনিবার রাত ১২টার পর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গীর স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইব্রাহিম শনিবার সকালে ইজতেমা ময়দানে সাংবাদিকদের বলেন, ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে জিএমপির ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। যেহেতু দূর-দূরান্ত থেকে মোনাজাতে অংশগ্রহণের জন্য মুসল্লিরা আসবেন, সেহেতু শনিবার (৩ জানুয়ারি) রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে।
তিনি আরো জানান, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ কারণে তাদের সুবিধার জন্য শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আবদুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আবদুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়ক, আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং মিরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
পুলিশের উপকমিশনার আরো বলেছেন, সেক্ষেত্রে ঢাকাগামী লোকজন ও যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে তিনশো ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। যেসব লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে চলে যেতে পারবেন।
মন্তব্য করুন


ওষুধ,
কাফ সিরাপ, অ্যান্টিবায়োটিক— সব রকম ভাবে চেষ্টা চালিয়েও কাশি থামছে না কিছুতেই।
কাশি
এক বার শুরু হলে, তা সহজে সারতে চায় না। তবে কাশি কমানোর কিছু ঘরোয়া নিয়ম রয়েছে।
সেগুলি মেনে চললে উপকার পেতে পারেন।
নুন জলে গার্গল:
কাশির দাপট নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভাল উপায় হল গরম জলে সামান্য নুন
দিয়ে গার্গল করা। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে দু’বার গার্গল
করতেই হবে। প্রয়োজনে আরও বেশি বার করা যেতে পারে।
হলুদ এবং দুধ:
রান্নাঘরের অপরিহার্য উপকরণ হল হলুদ। এতে রয়েছে শক্তিশালী
অ্যান্টিঅক্সিড্যান্ট। বিশেষ করে গরম দুধে হলুদ মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ শক্তি
বাড়িয়ে তোলে। প্রতি দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে হলুদ মিশিয়ে
খেলে ঠান্ডা লাগা এবং সর্দি-কাশির সমস্যা থেকে দ্রুত রেহাই মিলতে পারে।
মধু, তুলসীপাতা এবং গোলমরিচ:
প্রতি দিন এক চামচ করে এমনি মধু খেতে পারেন। আবার, এক চামচ মধুর
সঙ্গে তুলসীপাতার রস এবং এক চিমটে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। গলায় কোনও
রকম সংক্রমণ হলে তা সেরে যাবে এই টোটকায়।
গরম জলের ভাপ:ঠান্ডা
লাগলে চিকিৎসকেরা প্রথমেই ভাপ নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। গলায় জমে থাকা মিউকাস
তাপের সংস্পর্শে বাইরে বেরিয়ে আসে। তবে শুধু গরম জলে ভাপ না নিয়ে তার মধ্যে লবঙ্গ
কিংবা ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে নিতে পারেন।
মন্তব্য করুন