

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কার্যক্রম পরিচালনার জন্য এ অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া বিভাগের প্রধান সায়মা ওয়াজেদ পুতুল।
ভারতের নয়া দিল্লিতে ডব্লিউএইচও’র এক সম্মেলনে সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, এই অঞ্চলের স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হবে— সে সম্পর্কিত একটি নতুন রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। এই ভৌগলিক অঞ্চলের সব দেশের অংশগ্রহণের ভিত্তিতে যদি তা তৈরি হয়, তাহলে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যখাতের মূল সমস্যাগুলো শনাক্ত করা সহজ হবে বলে মনে করেন। নারী, শিশু, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার এবং প্রান্তিক লোকজনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত নতুন কর্ম পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করা প্রয়োজন এবং যদি তা ঘটে তাহলে একদিকে যেমন ডব্লিউএইচও’র কার্যকলাপের সঙ্গে নতুন অংশীদারদের সংযোগ ঘটবে, অন্যদিকে সব দেশের সহযোগিতার ভিত্তিতে একটি সমন্বিত নেতৃত্বও গঠন হবে, যা সংস্থার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে।
নয়াদিল্লির সম্মেলনে ডব্লিউএইচও’র দক্ষিণপূর্ব এশিয়ার সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে সায়মা ওয়াজেদ পুতুল বলেন, আমাদের বিভিন্ন কর্মসূচির রোডম্যাপ এখন আপনাদের হাতে। আপনারা সবাই এসব কর্মসূচির অংশীদার। এটা আমার একার রোডম্যাপ নয়, বরং আমাদের। তাই ডব্লিউএইচও’র পক্ষ থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ— সদিচ্ছা, অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে আমাদের সহযোগিতা করুন।
সূত্র: ইউএনবি
মন্তব্য করুন


প্রতি বছরের ন্যায় এবারো মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টান দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড এলাকায়।
বুধবার সকালে এ মেলার আয়োজন করা হয়। এসময় দু'দেশের শতশত ভাষাপ্রেমী মানুষ বিজিবি ও বিএসএফের বাধার মুখে প্রবেশ করতে পারেনি।
বেনাপোল চেকপাস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১১টায় ভারত ও বাংলাদশ ভাষাপ্রমী শতশত মানুষ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
দু'দেশের পক্ষ নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী ও যশোর-১ আসনর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলর এমএলএ শ্রী নারায়ন গোস্বামী, শ্রী বীনা মন্ডল সভপতি উত্তর ২৪ পরগঁনা জেলা পরিষদ, সাবেক এমপি মমতা ঠাকুর, শ্রীমতি ইলাবাচী সভাপতি গাইঘাটা পঞ্চায়ত সমিতি, শ্রী সুরজীত বিশ্বাস সাবেক বিধায়ক, শ্রী বিশ্বজিত দাস সাবেক সাংসদ, হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা।
বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপাল পোর্ট থানার ওসি শ্রী সুমন ভক্ত, ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীর মুক্তিযাদ্ধা কামান্ডার মাজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পর কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সাহরাব হোসেন।
এছাড়াও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।
এরপর দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানা হয়।
মন্তব্য করুন


চীনের
দক্ষিণ–পূর্বাঞ্চলের জিয়াংশি প্রদেশে জিনয়ু শহরে দোকানে অগ্নিকাণ্ডে
৩৯ জন নিহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৯ জন।ওই প্রদেশটির কর্তৃপক্ষ
এই খবর নিশ্চিত করেছে।
বুধবার(২৪
জানুয়ারি) বিকেলে জিনয়ু শহরে একটি দোকানের বেজমেন্টে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়লে
এই হতাহতের ঘটনা ঘটে। তবে অন্য একটি সূত্র বলছে ঘটনাটি স্থানীয় সময় বেলা ৩টার দিকে
একটি রাস্তার দোকান থেকে এই আগুন লাগে। (খবর আল আল জাজিরা)
চীনা
টেলিভিশন সিসিটিভি এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া
বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়।
দুঃখজনক
দুর্ঘটনা উল্লেখ করে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চীনের
প্রেসিডেন্ট শি জিনপিং।
মন্তব্য করুন


বাংলাদেশ থেকে হজ ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করতে সৌদি আরবের পক্ষ থেকে ‘নসুক’ নামে একটি অ্যাপ উদ্বোধন করা হয়েছে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত রোড শোতে এই অ্যাপের উদ্বোধন করা হয়।
ফলে বাংলাদেশিদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ হবে। ওমরাহ পালনে ব্যক্তিগতভাবেই আবেদন করতে পারবেন আগ্রহীরা। অ্যাপটি ইউরোপ-আমেরিকায় আগেই চালু করা হয়েছে। এর মাধ্যমে এজেন্সিকেন্দ্রিক হজ ব্যবস্থাপনা থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার যুগে ঢুকবে বাংলাদেশ। ধীরে ধীরে কমে আসবে এজেন্সি-নির্ভরতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়া এবং নসুক এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ।
মন্তব্য করুন


১৯৪৫ সালের ১০ সেপ্টেম্বর। আমেরিকায় বসবাসকারী লয়েড ওলসেন এবং ক্লারা ওলসেন, এই দম্পতির, মাইক নামের একটি মুরগি পালন করতেন।
খাওয়ার জন্য তাদের পালিত মুরগিটি জ’বাই করেছিলেন। মুরগির মাথা কেটে ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্ত মুরগির মাথা কেটে ফেলার পর সেটি মারা না গিয়ে দৌড়োতে শুরু করে।
মুরগিটিকে ধরে তিনি একটি বাক্সে রেখে দেন। তিনি মনে করেছিলেন হয়ত মুরগিটি জবাই হয়ে গেছে ।
কিন্তু তিনি যখন পরে মুরগিটিকে দেখতে আসেন, তখন দেখলেন মাইক তার কাটা মাথাটি পাখার নিচে নিয়ে দিব্যি ঘুমিয়ে আছে। তিনি অবাক হলেন, এরকম অদ্ভুত কান্ড দেখে লয়েড সিদ্ধান্ত নিলেন, তিনি মুরগিটিকে বাচাবেন।
লয়েডের মাথায় প্রথমেই বুদ্ধি এলো মাইকের খাওয়ার ব্যবস্থা করা। মুরগিটিকে খাবার খাওয়াতে তিনি একটি চোখের ড্রপারকেই বেছে নিলেন।
ঘটনাটি ঘটার পর চারিদিকে খুব হইছই পড়ে যায় এবং আমেরিকার বিভিন্ন শহরে তিনি এই মুরগিটিকে নিয়ে প্রদর্শনী করতেও শুরু করেন।
আসলে লয়েড যখন মাইকের মাথায় কোপ মারেন, তখন তার একটা কান বেঁচে যায় ও চোখ, ঠোঁটসহ গোটা মাথাটাই কেটে ফেলেন । কিন্তু মুরগিদের মাথার পিছনেই থাকে মস্তিষ্কের মূল অংশটা। মাইকের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে বেঁচে যায় তার মস্তিষ্কের ৮০ শতাংশ।
মন্তব্য করুন


মেক্সিকোর দক্ষিণাঞ্চলের চোন্টাল আদিবাসী-অধ্যুষিত সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হুগো সোসা উৎসবমুখর পরিবেশে অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা নামের একটি মেয়ে কুমিরকে বিয়ে করেছেন।
নগরবাসীর জন্য সৌভাগ্য নিয়ে আসার উদ্দেশ্যে কুমিরটিকে আঞ্চলিক রীতি-নীতি মেনে বিয়ে করেন মেয়র।
প্রায় ২৩০ বছর আগে একটি বিয়ের মাধ্যমে এলাকাটিতে দুটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে শান্তি এসেছিল। একটি আদিবাসী গোষ্ঠীর নাম চোন্টাল, অপরটি হুয়াভ। সেই ঘটনাকে স্মরণ করে এত বছর ধরে একজন পুরুষ মানুষের সঙ্গে একটি নারী কুমিরের বিয়ে হয়ে আসছে।
বিয়ের আনুষ্ঠানিকতার সময় মেয়র সোসা বলেন, তিনি কনের দায়িত্ব গ্রহণ করছেন। কারণ, তারা পরস্পরকে ভালোবাসেন। ভালোবাসাটা গুরুত্বপূর্ণ। ভালোবাসা ছাড়া বিয়ে করা যায় না। তিনি রাজকুমারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
বিয়ে উপলক্ষে কুমিরটিকে ‘নববধূর’ সাজে সাজানো হয়। বিয়ের আগে কুমিরটিকে ঘরে ঘরে নিয়ে যাওয়া হয়। উদ্দেশ্য-নগরবাসী যাতে তাকে দুই বাহুতে নিয়ে নাচতে পারে।
আচার-আনুষ্ঠানিকতার অংশ হিসেবে স্থানীয় এক জেলে তার জাল ছুড়ে মারেন। তিনি সুর করে প্রার্থনা করেন। প্রার্থনায় বলা হয়, এ বিয়ের ফলে যেন একটা ভালো সংখ্যক মাছ ধরা পড়ে, যার মধ্য দিয়ে শহরে সমৃদ্ধি, ভারসাম্য ও শান্তি আসে।
সুত্র: এনডিটিভির
মন্তব্য করুন


নাইজেরিয়ায় নামাজের সময় একটি মসজিদের একাংশের ছাদধসে যায়। এ ঘটনায় ৭ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের জারিয়া শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানে কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার নাইজেরিয়ার জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার আসরের নামাজের সময় শহরের কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে চার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল ধসেপড়া মসজিদে অনুসন্ধান করার পর আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়।
সেখানকার জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এই বৈঠক হয়। সাক্ষাৎকালে দু'দেশের মধ্যে মানবপাচার প্রতিরোধ, কৃষি পুনর্বাসন ও বীমা, পুলিশ বাহিনীর পুনর্গঠন ও সংস্কার, মানিলন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত এ মুহূর্তে উপদেষ্টার অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার ও চ্যালেঞ্জ। উপদেষ্টা এসময় কৃষি পুনর্বাসনে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত বলেন, আমরা মানবপাচার প্রতিরোধে বিদ্যমান সহযোগিতা বৃদ্ধি করতে চাই। তিনি বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকদের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে কৃষি ক্ষেত্রে বীমা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা জানান, বাংলাদেশের কৃষকগণ এখনো এ বিষয়ে খুব বেশি আগ্রহী নয়। ভবিষ্যতে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বেশ বড় ধরনের প্রভাব ফেলেছ। যে কারণ বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। তিনি এসব সমস্যা সমাধানে কৃষকদের নিকট গ্রহণযোগ্য ও উদ্ভাবনী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ দেন।
রাষ্ট্রদূত জানান, পুলিশ সংস্কার ও পুনর্গঠনে সুইজারল্যান্ডের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ এ সুযোগকে কাজে লাগাতে পারে।
এসময় উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দুর্নীতি ও মানি লন্ডারিং প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি বাংলাদেশে মানবাধিকার সুউচ্চ ও সমুন্নত রাখতে সুইজারল্যান্ডের সহায়তা চান।
রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা
করতে বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন
সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই। সঠিকভাবে এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত
ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।
মন্তব্য করুন


ইরাকের
উত্তরাঞ্চলীয় নিনেভ প্রদেশের হামদানিয়াহ অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে অন্তত
১১৩ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে । আহত বর ও কনে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ইরাকের
জরুরি পরিষেবা সংস্থা ও স্থানীয় কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেন।
নিনেভের
ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক বলেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
প্রদেশটির
গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আল
জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১ হাজার অতিথি ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিনেভ
প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে
এই ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর বলেছেন, দুর্ভাগ্যজনক
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে।
এক
জন প্রক্ষদর্শী জানান বর-কনে যখন নাচছিল তখন আতশবাজি ছুঁড়া হয় যা সিলিংয়ে আঘাত করতে
শুরু করেছিল এই সময় পুরো হলটিতে আগুন জ্বলে উঠে।
মন্তব্য করুন


তার নাম মেলভিন ফিজেল বুথে। তিনি জীবনের ৩৮ বছর হাতের নখ কাটেননি। ১৯৭০ সাল থেকে হাতের নখ কাটেননি মেলভিন। তিনি ২০০৯ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেন । মেলভিন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের পন্টিয়াক শহরের বাসিন্দা ছিলেন । ২৭ বছর পন্টিয়াক জেনারেল হাসপাতালে চাকরির পর অবসর নেন। এর আগে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছিলেন। সবকিছু আর ১০জন স্বাভাবিক মানুষের মতো হলেও তিনি একটি বিষয়ে সবার থেকে আলাদা ছিলেন । মেলভিন বিশ্বের সবচেয়ে লম্বা নখ পুরুষ বিভাগে রেকর্ড করেন । এমনকি এখনো এই বিভাগে তার রেকর্ড ভাঙতে পারেননি কেউ। তার নখের দৈর্ঘ্য ৯.৮৫ মিটার বা ৩২ ফুট ৩.৮ ইঞ্চি। তার বা হাতের বৃদ্ধাঙ্গুলির দৈর্ঘ্যই ছিল ১১৪.৩ সেমি বা ৪৫ ইঞ্চি। রেকর্ড করার ৭মাস পরই মারা যান মেলভিন।
সূত্র:
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
মন্তব্য করুন


কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত প্রবাসীদের ১০ হাজার গণস্বাক্ষর সম্বলিত দাবী যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এর নিকট হস্তান্তর করেছেন কুমিল্লা বিভাগ দাবীর প্রবক্তা, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
প্রবাসীদের সংগঠন দ্যা কুমিল্লা কনসোর্টিয়াম এর উদ্যোগে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগের দাবিতে ১০ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত প্রবাসীদের গণস্বাক্ষর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দ্যা কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের প্রধান উপদেষ্টা রুহুল আমিন, আহবায়ক সাইফুল ইসলাম দুদু, সদস্য সচিব তানভীর আহমেদ।
যুক্তরাজ্যের লন্ডনে কুমিল্লার প্রবাসীদের আয়োজনে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষনার দাবিতে গণস্বাক্ষার সংগ্রহ ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
মন্তব্য করুন