

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত (শুক্রবার দিবাগত
রাত ২টা ৫৯ মিনিট) ৪৭ হাজার ৪২০ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত
সরকারি-বেসরকারি মোট ১১৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।
আজ শুক্রবার (১৬ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব
সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হেল্প ডেস্কের তথ্য মতে, ১১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
৫৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।
এসব ফ্লাইটে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪২০ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে
সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ হজযাত্রী
রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে।
চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে ছয়জন পুরুষ
ও একজন নারী। নিহতরা হলেন, জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর
রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের
মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২) ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর
রহমান (৭২)।
মন্তব্য করুন


যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে পর্দা উঠেতে
যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা। মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে শুক্রবার (২১ জুন) বাংলাদেশ
সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে।
জানা গেছে, বাংলাদেশে টি-স্পোর্টস এ
দেখা যাবে খেলাটি। এছাড়াও অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি
ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা
উরুগুয়ের সঙ্গে যৌথভাবে ১৫টি শিরোপা জিতেছে।
উদ্বোধনী ম্যাচে খেলতে নামলেই একটি
রেকর্ড গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ঐতিহ্যবাহী টুর্নামেন্টিটর সবচেয়ে বেশি
ম্যাচ খেলার রেকর্ডটি মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্তোন।
তবে কানাডার বিপক্ষে মাঠে নামলেই এককভাবে চূড়ায় উঠবেন আর্জেন্টাইন অধিনায়ক। কোপা আমেরিকার
সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নরবের্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনিয়ো। যৌথভাবে
সমান সংখ্যক ১৭ গোল করে এ তালিকায় শীর্ষে রয়েছে তারা। কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোলের
রেকর্ড গড়তে মেসির দরকার আরও ৫টি। ৩৪ ম্যাচে তার গোল ১৩টি। মেসি এবার কোপার সপ্তম
আসর খেলতে নামবেন। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে ভিন্ন সাত আসরে খেলার কীর্তি গড়বেন
মায়ামির এই ফুটবলার। কোপা আমেরিকায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ জনের। এবার একটি হ্যাটট্রিক
করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি। টুর্নামেন্টিতে তার একমাত্র হ্যাটট্রিক ২০১৬ আসরে,
পানামার বিপক্ষে।
সূচি অনুযায়ী, এবারের আসর চলবে ২৬ দিন।
গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল
৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। ফাইনাল হবে ১৪ জুলাই।
মন্তব্য করুন


মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আন্তর্জাতিক
মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার
রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে
রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ
করেন।
তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের
অন্যান্য পণ্যও আমদানি বাড়ানোর আহ্বান জানান। বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের মোট
রপ্তানির ৯০ শতাংশ তৈরি পোশাক।
বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায়
বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা,
জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ
সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করেন।
বাংলাদেশের খাদ্যশস্য এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি
করা হয় উল্লেখ করে ড. ইউনূস বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক
অংশীদার।
গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ ২ দশমিক ৩ মিলিয়ন টনেরও বেশি গম
আমদানি করেছে এবং চলতি বছর আমদানির পরিমাণ ইতোমধ্যে ২ মিলিয়ন টন অতিক্রম করেছে।
রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি
কোম্পানি গ্যাজপ্রম ভোলা দ্বীপে এবং দেশের অভ্যন্তরে আরও পাঁচটি গ্যাস কূপ
অনুসন্ধান করতে আগ্রহী।
তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ
চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী বছর চালু হতে পারে।
তিনি বলেন, রাশিয়া বাংলাদেশে এলএনজি রপ্তানিতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের জনগণের
মধ্যে সম্পর্ক বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।
মন্তব্য করুন


সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় বিদেশি ওমরাহযাত্রীদের জন্য ওমরাহ বিমা বাধ্যতামূলক করেছে। আজ সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশটির ওই মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘চলতি মৌসুমে ওমরাহর উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব যাত্রী সৌদি আসবেন, তাদের অবশ্যই ওমরাহ বিমাবাবদ অতিরিক্ত কিছু অর্থ জমা দিতে হবে। এই অর্থের সর্বোচ্চ পরিমাণ ১ লাখ রিয়াল। ওমরাহ ফি’র সঙ্গে সংযুক্তভাবে প্রদান করতে হবে এই অর্থ।’
‘জরুরি স্বাস্থ্য পরিষেবা, অপ্রত্যাশিত করোনা সংক্রমণ, দুর্ঘটনা, মৃত্যু, ফ্লাইট বাতিল হলে নতুন ফ্লাইটের জন্য টিকেট ক্রয় প্রভৃতি ক্ষেত্রে এই বিমার সুবিধা ওমরাহযাত্রীরা পাবেন।’
এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দাপ্তরিক কমিউনিকেশন চ্যানেলগুলোর সহায়তা নেওয়ার আহ্বান জানায় সৌদি সরকার।
সূত্র : গালফ নিউজ
মন্তব্য করুন


মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ছাড়া ব্রেইল বইসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা নিয়েও তিনি কথা বলেন।
তিনি বলেন, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ইউনেস্কো ২০০০ সাল থেকেই বাংলাদেশের সঙ্গে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মেইক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাসটেউনেবল ডেভেলপমেন্ট’ যুক্তিযুক্ত হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য।
ড. ইউনূস আরো বলেন, শত বছরের শোষণে ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। এ দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণোৎসর্গ করেছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ আরো অনেকে।
পাশাপাশি তিনি আরো বলেন, ১৯৫৬ সালে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করে এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
প্রফেসর
ইউনূস সবাইকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর শুভেচ্ছা ও অভিনন্দন
জানান। তিনি এ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। সূত্র: বাসস
মন্তব্য করুন


সম্প্রতি একটি
অনুষ্ঠানে লাল রঙের জ্যাকেট সেট পরে অভিনেত্রী কিয়ারা আদভানি। যা নেটিজেনদের
দৃষ্টিগোচর হয়েছে।তা নিয়ে আলোচনা করতে গিয়ে সামনে
এসেছে পোশাকটির দামের বিষয়।
পোশাকটির
দামের বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রিন্টেড জ্যাকেট
সেটটি ডিজাইন করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার নচিকেত ভার্বে। ওয়েবসাইট ঘুরে দেখা
যায়, এ পোশাকের নাম দিয়েছেন মুনফ্লাওয়ার জ্যাকেট সেট। সেখানে আরও উল্লেখ করা
হয়েছে, পোশাকটি মূল্য ১ লাখ ৯৮ হাজার ৮৫০ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৩
হাজার টাকার বেশি।
মন্তব্য করুন


মেক্সিকোতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সামাজিক যোগাযোগ একটি ভিডিও বার্তায় বলেছেন, ১৯টি মরদেহ গণনা করা হয়েছে। মরদেহ গুলোর পরিচয় শনাক্ত করতে সময় লাগবে। (খবর এনডিটিভি)
মন্তব্য করুন


ইরাকের
উত্তরাঞ্চলীয় নিনেভ প্রদেশের হামদানিয়াহ অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে অন্তত
১১৩ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে । আহত বর ও কনে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ইরাকের
জরুরি পরিষেবা সংস্থা ও স্থানীয় কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেন।
নিনেভের
ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক বলেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
প্রদেশটির
গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আল
জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১ হাজার অতিথি ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিনেভ
প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে
এই ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর বলেছেন, দুর্ভাগ্যজনক
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে।
এক
জন প্রক্ষদর্শী জানান বর-কনে যখন নাচছিল তখন আতশবাজি ছুঁড়া হয় যা সিলিংয়ে আঘাত করতে
শুরু করেছিল এই সময় পুরো হলটিতে আগুন জ্বলে উঠে।
মন্তব্য করুন


বাংলাদেশকে বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার এবং বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লাফেভ বিদায়ী সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।
হেলেন লাফেভ বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বাংলাদেশকে পরামর্শ ও অন্যান্য সহায়তা দিয়ে অর্থ উদ্ধার এবং তা বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করছে।
‘চুরি করা টাকা ফেরত দেওয়া কঠিন, কিন্তু এটা অসম্ভব নয়,’ বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই এটি করব।’
এসময় একজন শীর্ষ কূটনীতিক হিসেবে লাফেভের দায়িত্ব পালন ও সেবার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক এগিয়ে নিতে তার আন্তরিক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
জুলাই-আগস্টে শিক্ষার্থী-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে হেলেন লাফেভ বলেন, ‘আমি ইতিহাসের সাক্ষী হতে পেরে খুবই গর্বিত।’
এসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের একটি চিঠি অধ্যাপক ইউনূসের কাছে হস্তান্তর করেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।
বৈঠকে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বাংলাদেশ ক্যাম্প থেকে উত্তর আমেরিকার দেশে পুনর্বাসন ত্বরান্বিত করছে।
আলোচনায় বিচারিক সংস্কার, দক্ষিণ এশীয় বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্বৈরচারী সরকার আমলে বাংলাদেশ থেকে চুরি হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরানোর প্রচেষ্টা, বেসামরিক আমলাতন্ত্রের সংস্কার এবং শ্রম সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
তাঁর সরকার ব্যাপক শ্রম সংস্কার করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়াসে আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।
মন্তব্য করুন


মেক্সিকোতে
বাস খাদে পড়ে ১৬
জন নিহত হয়েছেন। এ
দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছেন।
৭ অক্টোবর শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই দুর্ঘটনা ঘটেছে
বলে এক প্রতিবেদনে জানিয়েছে
বার্তাসংস্থা রয়টার্স।
নিহতরা
ভেনেজুয়েলা এবং হাইতির অভিবাসনপ্রত্যাশী
বলে জানান ওক্সাকা রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা।
নাগরিক
সুরক্ষা সংস্থা জানিয়েছে, বাসটি ওক্সাকা-পুয়েব্লাকে সংযোগকারী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এটি
রাস্তা থেকে ছিটকে খাদে
পড়ে।
মন্তব্য করুন


স্মরণকালের তীব্র ঠান্ডা আবহাওয়ার মধ্যদিয়ে এবারের শীতকাল অতিবাহিত করছে যুক্তরাষ্ট্রের জনগণ। কানাডার মধ্যপশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের দিকে আসা হীমশীতল ঠান্ডা বাতাস অব্যাহত থাকবে এ সপ্তাহের শেষ পর্যন্ত।
গত সপ্তাহ থেকে শুরু হওয়া অসহনীয় এই ঠান্ডা ও শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। খবর সিবিএস নিউজ।
টেনেসি রাজ্যের ডিপার্টমেন্ট অফ হেলথ জানিয়েছে তাদের রাজ্যে আবহাওয়া জনিত কারণে ১৯ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ওরেগন রাজ্যের কর্মকর্তারা ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। এছাড়াও
ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং আরও অনেক মৃত্যুর খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদরা নিউইয়র্ক সিটিতে যে পরিমাণ তুষারপাতের ধারণা করেছিলেন, সেখানে শুক্রবার তার চেয়েও বেশি তুষারপাত হয়েছে। আগামী সপ্তাহের আগে এ পরিস্থিতি কাটার কোনো সম্ভাবনা নেই।
দেশটির পশ্চিম উপকূলে মারাত্মক বরফ ঝড় এই অঞ্চলে আঘাত করার পর থেকে ওরেগনে জরুরি অবস্থার জারি রয়েছে এবং প্রায় ৪৫ হাজার গ্রাহককে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়াও পেনসিলভেনিয়া, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো এবং ইন্ডিয়ানাতে অন্যান্য বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
তীব্র ঠান্ডার কারণে মেম্ফিসের পানির অনেক পাইপ ভেঙে গেছে। শুক্রবার লাইট, গ্যাস ও পানি কর্তৃপক্ষ তাদের ৪ লাখ গ্রাহকের সবাইকে পানি ফুটিয়ে পান করার আহ্বান জানিয়েছে। এমনকি দাঁত ব্রাশের জন্য ফোটানো পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। যদি পানি ফোটানো সম্ভব না হয় তাহলে বোতলজাত পানি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন