

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
ময়নুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে
সরিয়ে দেওয়া হয়েছে। তাদের স্থলে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম ও শেখ সাজ্জাদ আলী।
আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র
মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে বাহারুল আলমকে পুলিশ মহাপরিদর্শক ও শেখ সাজ্জাদ
আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবুল
হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা
অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে
(বিপি-৬০৮৬০০০৭৮৬)- অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা- সরকারি, বেসরকারি
প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ (দুই)
বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা
হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ
জারি করা হলো।
অপর এক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন,
২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো.
সাজ্জাত আলীকে (বিপি-৬১৮৬০০০৭৮৪)- অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা- সরকারি,
বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে
২ (দুই) বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক
নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ
সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর
দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে
আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।
এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত
এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে গ্রেফতার ২ জনকে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (০৪ নভেম্বর) দিনগত রাতে সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের গুলিতে সজিব হোসেন মুসা নামের ১ ডাকাত আহত হয়েছেন। আহত ডাকাতকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃত দুইজন হলো: সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন মুসা ও পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মৃত আজহারের ছেলে মো. হাসান।
বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে।
পুলিশ জানায়, উপজেলার দৈলেরবাগ এলাকায় সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এ সময় সজিব হোসেন মুসা নামে এক ডাকাত গুলিবিদ্ধ হলে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও হাসান নামে আরেক ডাকাতকে গ্রেফতার করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যান। পুলিশ গ্রেফতারকৃত দুজনের কাছ থেকে একটি ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও রামদা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।
মন্তব্য করুন


আন্তঃশিক্ষা বোর্ড ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে । অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার(২১ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড থেকে ফরম পূরণ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।
ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩১ মার্চের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরণ ও
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহির খানকে গ্রেফতার করেছে র্যাব-১০।
২২ আগস্ট মঙ্গলবার ভোর
৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি জানান, র্যাব-১০
এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান
থানার নারী ও শিশু নিযার্তন দমন আইনে এক মামলায় (নম্বর-১০) যাবজ্জীবন এবং নারী ও
শিশু নিযার্তন দমন আইনে আরেক মামলায় ১৪ বছর কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ছিলেন
গ্রেফতারকৃত আসামি জহির খান।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামী জহির খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার
বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে
ছিলেন তিনি।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট
থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান, র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত
ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
মন্তব্য করুন


বাণিজ্য ও বিনিয়োগের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসছেন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিসটেন্ট সেক্রেটারি ব্রেনডেন লিঞ্চ। চলতি মাসের ২০ মে থেকে ব্রেনডেন প্রতিনিধি দল নিয়ে চার দিন ঢাকায় অবস্থান করবেন।
কূটনৈতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে এসব তথ্য মিলেছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, আগামী ২০ মে ঢাকায় আসবেন ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিসটেন্ট সেক্রেটারি। তিনি সঙ্গে করে ছয় থেকে সাত জনের মতো প্রতিনিধি নিয়ে আসবেন। বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের গুরত্বপূর্ণ কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন ব্রেনডেন। তার মূল বৈঠক হবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে। সেই বৈঠক হবে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে।
বাণিজ্য সচিবের সঙ্গে ব্রেনডেনের আলোচনার বিষয়ে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। শ্রম অধিকার বাস্তবায়নে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশকে তাগিদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে শ্রম আইনের আন্তর্জাতিক মান নিশ্চিতের বিষয়ে জোর দেওয়া হবে। এক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা থাকবে শ্রম আইনের মানের ক্ষেত্রে যেসব অগ্রগতি হয়েছে, সেগুলো তুলে ধরা।
মন্তব্য করুন


সাতক্ষীরায় চিংড়িতে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশের দায়ে ৪ ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয় এবং তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপদ্রব্য পুশে নিয়োজিত ১২ নারী শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সাতক্ষীরার কালিগঞ্জের বাঁশতলা বাজার এলাকায় এই অভিযান চালায় র্যাব-৬। এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ীরা হলো, মো. সজিব হোসেন (২৫) ও আলমগীর ঢালী (২৩) এবং আশাশুনির সাইফুল বিশ্বাস (২৮), বাশতলা বাজার এলাকার মো. সাকিল হোসেন (২৯)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জের বাঁশতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসময় অবৈধভাবে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করা অবস্থায় ৪ ব্যবসায়ীকে আটক ও ৭০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যবসায়ীদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান এবং জব্দকৃত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত মৎস্য ঘের মালিকদের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ
ইউনূস বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিসমূহের শীর্ষ নির্বাহীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে
কাজ করার আহ্বান জানিয়েছেন। বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি বিদ্যমান
ব্যবসায়িক সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ
ইউনূস বলেন, এক টিমের সদস্য হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা দেশের জন্য একটি
টিম।
তিনি শীর্ষ নির্বাহীদের উদ্দেশ্যে বলেন,
‘আপনারা দেশের র্ব্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠুন, যা সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে
আসতে উৎসাহিত করবে।’
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাষ্ট্রীয়
অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিসমূহের
আবাসিক প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান।
শীর্ষ নির্বাহীগণ বাংলাদেশে ব্যবসা
ও বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে
সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল
কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং জাতীয় রাজস্ব
বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতারা সরকারের কাছে লাইসেন্সিং
এবং করহার ও করনীতির পূর্বানুমেয়তা নিশ্চিত করা, সহজে ব্যবসা করার পরিবেশ উন্নত করা,
বিডার ওয়ান-স্টপ সার্ভিস আরও কার্যকর এবং ক্রেডিট রেটিং উন্নত করার আহ্বান জানান।
তারা বলেন, এগুলো করা গেলে বিনিয়োগকারীরা
তখন বাংলাদেশে আসতে উৎসাহিত হবে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ শ্রম অধিকার সংস্কারের
জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এক্ষেত্রে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার
আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা নির্বাহীগণকে ব্যবসা
পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন,
‘ব্যবসা পরিচালনায় যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করতে সাহায্য করুন যাতে আমরা সেগুলোর
সমাধান করতে পারি’।
লুৎফে সিদ্দিকী প্রধান নির্বাহীকে একটি
ব্যবসা প্রতিষ্ঠানের মানদণ্ড হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, আগে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের
বিশ্বাসের ঘাটতি ছিল। আমাদের সেটি দূর করতে হবে।
আশিক চৌধুরী জানান, ব্যবসায় কার্যক্রম
সহজ করতে বিডায় রিলেশনশিপ ম্যানেজার পদ চালু করা হচ্ছে।
আশিক চৌধুরী আরও জানান, তিনি এবং বিশেষ
দূত লুৎফে সিদ্দিকী আগামী মাসে সিঙ্গাপুরে গিয়ে রেটিং এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করবেন।
এনবিআর চেয়ারম্যান ন্যাশনাল সিঙ্গেল
উইন্ডো চালু করার কথা উল্লেখ করে বলেন, এই ব্যবস্থা ব্যবসা পরিচালনা উল্লেখযোগ্যভাবে
সহজ করে দিবে।
বৈঠকে উপস্থিত ছিলেন, ইউনিলিভার বাংলাদেশ
লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা
পরিচালক এরিক এম. ওয়াকার, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং
কর্পোরেশন লিমিটেডের (এইচএসবিসি) সিইও মো. মাহবুব উর রহমান, মেটলাইফ বাংলাদেশের সিইও
মুহাম্মদ আলাউদ্দিন আহমদ, এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আব্দুর
রশিদ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এইচ. এম. ফাইরোজ,
কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির সিইও নাজিথ মীওয়ানাজ, ওরাকল বাংলাদেশের কান্ট্রি
ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মারুবেনি কর্পোরেশনের কান্ট্রি হেড মনাবু সুগাওয়ারা,
বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের
সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী, ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড
সুমিতাভ বসু।
মন্তব্য করুন


দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রবিবার (২৩ জুলাই ২০২৩ইং) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেছেন, ‘দেশব্যাপী দুর্নীতি দমন দুদকের একার পক্ষে সম্ভব নয়, এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার’।
তিনি বলেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সবক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, সাক্ষাৎকালে কমিশনার মোছা. আছিয়া খাতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা কামনা করেন।
মন্তব্য করুন


প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ বা পরিমার্জিত ডিপিএড কোর্সের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। উক্ত বিজ্ঞপ্তিতে কোর্সে অংশ নিতে আগামী ৯ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, প্রশিক্ষণ না নেওয়া শিক্ষকদের এ কোর্স করতে রেজিস্ট্রেশন শুরুর আগে ডেপুটেশন দেবেন স্ব স্ব উপজেলা শিক্ষা কর্মকর্তারা। ডেপুটেশন পাওয়া শিক্ষকরা অনলাইনে ৯-১৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
মন্তব্য করুন


গুঞ্জন সত্যি করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই সময় তামিমকে অনেক বেশি অশ্রুসিক্ত দেখাচ্ছিল।
অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি যোগ করেন, আমি গত কিছুদিন ধরেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি। এমন না যে সিদ্ধান্তটা হুট করে নেওয়া। পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সবকিছু মিলিয়েই আমার এই সিদ্ধান্ত।
এই ক্রিকেটার যোগ করেন, আমি সব সময় বলেছি ক্রিকেট খেলেই বাবার স্বপ্ন পূরণ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গিয়ে অনেক পরিস্থিতির মুখে পড়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট চাচার হাত ধরেই ক্রিকেটে এসেছি। যারা আমাকে এই পর্যায়ে আনতে ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে, ২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। ২০২০ সালে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ এবং ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান করেছেন ক্রিকেটার তামিম। ৭৮ টি-টোয়েন্টিতে তিনি এক হাজার ৭৫৮ রান রয়েছে তার।
মন্তব্য করুন


কুমিল্লা
৩০ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ০২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত
০৮/০৮/২০২৩খ্রি: তারিখে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ীতে কর্মরত
এসআই(নিঃ) মোঃ ইয়ামিন সুমন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার
ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ০৫নং পাঁচথুবী
ইউপিস্থ চাঁনপুর ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তার উপর লিটন সরকারের চায়ের দোকানের সামনে
একটি লাল রংয়ের ব্যাটারী চালিত অটোরিক্সা থেকে ধৃত আসামী ০১। কুমিল্লা কোতয়ালী মডেল
থানার চাঁনপুর বৌ-বাজার এলাকার শহিদুল ইসলাম এর ছেলে মোঃ শামিম (৩০), ০২। কুমিল্লা
জেলার মুরাদনগর থানার কাজিয়াতুল গ্রামের মৃত মানু মিয়ার ছেলে মোঃ আউয়াল (২৯) এর কাছ
থেকে ০২টি প্লষ্টিকের বস্তার ভিতর হতে খাঁকি স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫ টি প্যাকেট
থেকে (১৫X০২)=৩০ (ত্রিশ) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সাসহ জব্দ তালিকা
মূলে জব্দ করেন।
উক্ত
আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৮, তাং-০৯/০৮/২০২৩খ্রি: ধারা- ২০১৮
সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মতে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন