

পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কোতয়ালী
মডেল থানা এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল বিদেশী মদ’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৯ আগস্ট ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মধ্যম যাত্রাপুর গ্রামের মোঃ আবুল হাশেম এর ছেলে মোঃ জসীম @ ভান্ডারী (৩৫)।
পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৯ আগস্ট ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
উক্ত
বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে।
মন্তব্য করুন


মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় সময় গত মঙ্গলবার প্রবল বর্ষণের পর ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশটি। প্লাবিত হয় দেশটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা।
জানা যায়, স্থানীয় সময় বুধবার ওই এলাকায় বন্যায় ভেসে যাওয়া এক গাড়ির নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে বন্যা ও ভূমিধসে বুকাভু এবং বুরিনি এলাকায় ৪০ জনের প্রাণহানির ঘটনা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
তাছাড়া অনেককেই বন্যার পানিতে ভেসে যেতে দেখা গেছে। এক পরিবারের সকলেই বন্যার পানিতে ভেসে গেছে বলে জানিয়েছেন বুকাভু অঞ্চলের স্থানীয় বাসিন্দা ইভন মুকুপি নামের এক নারী। তাদের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনও ওই পরিবারের কয়েক জন নিখোঁজ রয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
আজ (১৫ জানুয়ায়ী) সকালে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) আবু তাহের ভুইয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম বাজারস্থ রহমানিয়া হোটেল এর সামনে চট্টগ্রাম—ঢাকাগামী মহাসড়ক এর উপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি তাদের হাতে থাকা ২টি চটের বস্তার নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ সাজ্জাদ হোসেন সাজু ও শ্রী সুমন চন্দ্র দে সরকার কে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: শেরপুর জেলার শেরপুর থানার চকপাটর এলাকার মোঃ মজিবুর রহমান এর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন সাজু এবং একই থানার লছমনপুর এলাকার শ্রী প্রভাত চন্দ্র দে সরকার এর ছেলে শ্রী সুমন চন্দ্র দে সরকার।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সাজ্জাদ হোসেন সাজু (৪০) এর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


এ
যেন রহস্যে ঘেরা, অদৃশ্য এক শক্তির ছোঁয়া! আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে
উঠেছে ‘পাফ ড্যাডি’র গল্প। গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য। আর সেই ফাঁদে পড়েছেন
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। যার প্রমাণ মেলে ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মের ট্রেলারে।
ঢাকাই
সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। প্রায় ৪
বছর আগে শুরু হয় ‘পাফ ড্যাডি’র কাজ। শুরুতে এটি ছিল ওয়েব সিরিজ, পরিচালনায় ছিলেন
মাসুদ হাসান উজ্জ্বল। তবে এরপরে উজ্জ্বল সরে যান, নির্মাণে যুক্ত হন সহীদ উন নবী ও
মুশফিকুর রহমান মঞ্জু। সিরিজ হিসেবে শুটিং হলেও এটি মুক্তি পাচ্ছে সিনেমা
ফরম্যাটে। আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয়
করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক,
সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী
উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য! এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমণি।
যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ
দৃশ্যও উঠে এসেছে সিনেমার ট্রেলারে। এছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় থাকা সজলের
সঙ্গেও টিনা তথা পরীমণির ঘনিষ্ঠতা দেখা গেছে।
এ সিনেমাটি
নিয়ে পরিচালক সহিদ উন নবী বলেছেন, প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস
থাকে। তাদের আমরা ‘বাবা’ বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ
মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই
বাবাদের প্রভাব নিয়েই ‘পাফ ড্যাডি’র গল্প।
এ সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে
আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী
বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ সহ আরো অনেকে।
মন্তব্য করুন


বৈশাখের প্রথম দিনে অন্যদিনের চেয়ে তাপমাত্রা একটু বেশি থাকবে আর সাথে সঙ্গী
হবে অস্বস্তি- এসব আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
কিন্তু এমন পূর্বাভাসের মধ্যে সকালে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বেলা বাড়ার
সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়তে থাকে আর এরইমধ্যে তাপপ্রবাহের বিস্তার ঘটতে পারে বলে পূর্বাভাস
মিলেছে।
রোববার (১৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের
বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাদিনর আবহাওয়ার অবস্হা নিয়ে আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, আজকের দিনে এ অবস্থায়
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর নীলফামারি ও
নেত্রকোনা জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে
মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে।
এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
সোমবার (১৫ এপ্রিল) একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকলেও মঙ্গলবার (১৬ এপ্রিল)
রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা
বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও
শঙ্কা রয়েছে। তবে তাপপ্রবাহ অন্যান্য এলাকায় অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কিশোরগঞ্জের ভৈরবে ৬০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার
করেছে র্যাব। রবিবার(২৬নভেম্বর) সকাল ৬টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের
একটি দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাস তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের (বর্তমান ঠিকানা গ্রাম : কাছিশাইল, থানা: চুনারুঘাট, জেলা হবিগঞ্জ) মৃত নূর মিয়ার ছেলে মামুন মিয়া (২২), কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মণ্ডলভোগ গ্রামের মো. মিলনের ছেলে বাসের হেলপার মেরাজ (২০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চর বাড়ালী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে বাসের চালক হাসানুজ্জামান টগর (৫৫) এবং রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার মৃত সাঈদ হোসেনের ছেলে বাসের সুপারভাইজার মোস্তাকিম (২০)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসেট এবং নগদ এক হাজার টাকাও উদ্ধার করা হয়।
র্যাবের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান
গ্রেফতার চারজনকে মাদক কারবারি চক্রের সদস্য হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, তারা দীর্ঘদিন
যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন


সংবাদমাধ্যমের
প্রতিবেদন অনুযায়ী, এক আবাসিকের ক্যামেরায় তোলা ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দোতলার
টিনের কার্নিশ থেকে কোনও রকমে আটকে রয়েছে ওই একরত্তি। পা কার্নিশের বাইরে ঝুলছে।
তাকে
উদ্ধার করতে তৎপর হয়ে উঠেছেন আবাসিকরা। অনেকে আতঙ্কে চিৎকার করতে শুরু করেছেন। কেউ
কেউ একটি চাদর ধরে আবাসনের নীচে দাঁড়িয়ে পড়েছেন। এর পর তিন জন আবাসিক এক তলার
একটি ঘরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে ওই শিশুটিকে উদ্ধার করেন।
মন্তব্য করুন


কুমিল্লায় ১২৫ বোতল ফেন্সিডিল ও একটি
কাভার্ডভ্যান গাড়ীসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানার পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) রাত ২ টা ৪৫ মিনিটে
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ আলমগীর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে
চৌদ্দগ্রাম থানাধীর সুজাতাপুর লাকি হোটেলের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কে
একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মোরশেদ আলম
সোহেল, মোঃ আলাউদ্দিন, মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ ওমর ফারুককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো-১। খাগড়াছড়ি
জেলার মানিকছড়ি থানাধীন যোগ্যছোলা ৬নং ওয়ার্ড এলাকার খোরশেদ আলম এর ছেলে মোঃ মোরশেদ
আলম সোহেল (২৫), ২। নোয়াখালী জেলার সুধারাম থানাধীন সাং—মাছিমপুর, ০৪নং ওয়ার্ড, ১৬নং
নেওয়াজপুর ইউপি এলাকার হাজী তোফায়েল আহমেদ এর ছেলে মোঃ আলাউদ্দিন (৩৮), ৩।খাগড়াছড়ি
জেলার মানিকছড়ি থানাধীন সাং—যোগ্যছোলা, (চেয়ারম্যানপাড়া) ৬নং ওয়ার্ড, ৩নং যোগ্যছোলা
ইউপি এলাকার মোঃ সাজু মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫), ৪। চট্টগ্রাম জেলার ভুজপুর
থানাধীন পশ্চিম সাপমারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ ওমর ফারুক (১৯)।
উক্ত ঘটনায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম
থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে ২টি
তিন তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(৫ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
ড্রেনের কাজের পাইলিং এর কারণে
বাড়ি দুটি সামান্য হেলে পড়েছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন
চাকমা।
তিনি বলেছেন, দুটি বাড়ি সামান্য
হেলে গেছে। তবে বাড়ির গায়ে কোনো ফাটল নেই। তাই বাড়ির বাসিন্দাদের এখনও সরানো হয়নি।
এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।
মন্তব্য করুন


মুরাদুল
ইসলাম মুরাদ,কুড়িগ্রাম:
গত কয়েক দিনের অভিরাম ভারী বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুরে ২টি উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬টি মৌজার তিনশত গ্রামের মধ্যে ২০টি গ্রামের ৪০ হাজার মানুষসহ বিভিন্ন চরাঞ্চলের ও নিম্নাঞ্চল পানিবন্দি হয়েছে।
অপর
দিকে কৃষকের বীজতলা,শাকসবজি ও রোপা আমন ধানসহ নানান প্রকার ফসল তলিয়ে গেছে। চরাঞ্চল
ও নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছ। পানিবন্ধি হয়েছে রৌমারী উপজেলার
ফলুয়ারচর,বাইশপাড়া,কান্দাপাড়া,সুখেরচর,খেরুয়ারচর,পাখিউড়া,ধনারচরচরেরগ্রাম,গুচ্ছগ্রাম
অপরদিকে রাজিবপুর উপজেলার চরশাজাই, বড়বের কোদালকাটি, শংকর মাধবপুর, কোদালকাটি, বড়চর,
নাওশালা, সাজাই মন্ডলপাড়াসহ ২০টি গ্রাম।
কুড়িগ্রামের
রৌমারী রাজীবপুর বন্যার পানি বৃদ্ধি হওয়ায়
ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী উপচে গিয়ে ওইসব নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে পানিবন্দি
হয়ে পড়ে ২০টি গ্রাম। ফলে ওই এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে চলাচল করছে।
অপরদিকে
পানিবন্দি মানুষের মাঝে সরকারি খাদ্য বিশুদ্ধ পানি সংকটে পড়েছে।
মন্তব্য করুন


ফেনীতে বিশেষ অভিযান
পরিচালনা করে ১৫ কেজি গাঁজা এবং ৫৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার
করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ী একটি কাভার্ডভ্যান যোগে
মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত
তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৪ আগস্ট ২০২৩ ইং
তারিখ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের মোহাম্মদ আলী
বাজারস্থ একটি রেষ্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন
করে গাড়ী তল্লাশী পরিচালনা কালে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান’কে থামানোর সংকেত
দিলে কাভার্ডভ্যানটি না থামিয়ে দ্রুত গতিতে পালায়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব
সদস্যরা আসামী মোঃ নিজামকে আটক করে। আটককৃত আসামী হলো: মোঃ নিজাম (৩৩), পিতা- মৃত
হেজু মিয়া, সাং- চর নেয়ামত, থানা- রামগতি, জেলা- লক্ষীপুর। কাভার্ডভ্যানের
ড্রাইভিং সীটের পিছনে কৌশলে সংরক্ষন করে রাখা অবস্থায় ২ টি প্লাস্টিকের বস্তার
ভিতর হতে ১৫ কেজি গাঁজা এবং ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে
ব্যবহৃত উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
র্যাব জানান, সে
ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা এবং ফেন্সিডিল)
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ
পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে
বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী ও
উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট
থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন