

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে দাউ দাউ করে গাছটি পুড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে।
আর এ আগুন হেয়ার রোডের বড় একটি গাছে ধরেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ।
সে এলাকার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে কাকরাইল মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলগামী সড়কের বাম পাশে একটি গাছে আগুন লেগেছে। আমাদের দুটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে গাছটিতে আগুন ধরেছে।
মন্তব্য করুন


কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে নানান বয়সী ও বিভিন্ন পেশার হাজারো দর্শনার্থীরা ভিড় জমায়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম মাঠে ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমি মধ্যেকার প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়৷
আয়োজক কমিটি জানায়- স্থানীয় এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি ০-০গোলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমি সঙ্গে ম্যাচ ড্র করলেও সম্মান সূচক তার হাতে ট্রফি তুলে দেন এমপি সুবিদ আলী ভূঁইয়া৷খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হন ব্যারিস্টার সুমন৷
খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন- কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া৷
উপজেলার ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক খোরেশদ আলম টাইগারের তত্ত্বাবধানে ও ক্রিড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে ফুটবল প্রীতি ম্যাচে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,এমপির সহধর্মিনী মাহমুদা ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজ্জামেল হক ও ক্রিড়াবিদ কামরুল হাসান গরিবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ৷
এ বিষয়ে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেন- ফুটবল খেলাটি দেখতে স্থানীয় ও দুর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। গ্রামবাংলার ঐতিহ্য ও বর্তমান যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে ফুটবল ও গ্রামীণ খেলার কোনো বিকল্প নেই বলে তিনি এ কথা বলেন।
মন্তব্য করুন


কুমিল্লায় ব্রাহ্মণপাড়া থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ বৃহৎ পরিমাণ গাঁজা উদ্ধার করেছে।
এই অভিযানে চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই মোঃ শাহাবুর আলম ও সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ০৪নং শশীদল ইউনিয়নের বাল্লক রামচন্দ্রপুর সাকিনে ভারত সীমান্ত হতে রামচন্দ্রপুরগামী রাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালে একটি মাইক্রোবাস থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। এই সময় মাইক্রোবাসে যাত্রা করছিলেন চার জন মাদক ব্যবসায়ী, যাদের পুলিশ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে তিন জনের বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জাহাঙ্গীর (৩৪), মোঃ আলমগীর হোসেন (২৮), মোঃ জুয়েল মিয়া (২৯) ও মোঃ শাহপরান (২০)। তারা সবাই ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পুলিশের তদন্তে জানা গেছে যে, তিন জনের বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে।
এ সম্পর্কে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আতিক উল্লা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
কোতয়ালি মডেল থানাধীন মাঝিগাছা গ্রামের কাউছার হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচগিয়ারসহ মূল
ঘাতক মোঃ জিয়াউল হক জিয়া (২২) সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত
১৪/০৭/২০২৩খ্রিঃ তারিখ কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপিস্থ মধ্যম মাঝিগাছা গ্রামের
সিঙ্গাপুর গলির তিন রাস্তার মোড়ে রাস্তার উপর
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে ভিকটিম কাউছার আহমেদ
(২২)কে এলোপাথারী ছুরিকাঘাত করে হত্যা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা আইরিন সুলতানা
পান্না বাদী হয়ে এজাহারনামীয় ১২ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের
করে কোতয়ালী মডেল থানায়। মামলা নং-৫৩, তারিখ- ১৫/০৭/২০২৩খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড
রুজু করা হয়। উক্ত মামলার মূল রহস্য উদ্ঘাটনসহ ঘটনায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারকল্পে
পুলিশ সুপার, কুমিল্লা মামলাটি পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করেন।
এরই প্রেক্ষিতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই এনায়েত উল্ল্যাহ সহ জেলা গোয়েন্দা
শাখার একটি চৌকস টিম গত ২৮ আগস্ট কুমিল্লা জেলার কোতয়ালী, লাকসাম, নাঙ্গলকোটসহ বিভিন্ন
থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে সরাসরি জড়িত এজাহারনামীয় পলাতক ১নং আসামী
মোঃ জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ জিয়াউল হক জিয়া (২২),
পিতা- মোঃ শাহীন @ শাহিদ, গ্রাম- শ্রীপুর (সরকার বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা-
কুমিল্লা। গ্রেফতারকৃত আসামী মোঃ জিয়াউল হক জিয়ার দেওয়া তথ্য ও দেখানো মতে কাউছার আহমেদ হত্যাকান্ডে ব্যবহৃত সুইচগিয়ারটি উদ্ধার
করা হয়। পূর্বে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আজাদ মলম (২৪), ২। নজরুল ইসলাম মিঠু(২১) ও
৩। ইমরান হাসান (২০)দের ফৌজদারি কার্যবিধি'র ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দি পর্যালোচনায়
উক্ত ঘটনায় জড়িত শিশু বিজয় হোসেনকে (১৫) ও গ্রেফতার করা হয়েছে।
এজাহারনামীয়
অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ডিবি ।
মন্তব্য করুন


পুলিশ দেখে দূরপাল্লার বাস থেকে নেমে দৌড়ে পালানোর সময় ২ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি খোসবার মন্ডল (৫২) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার আমঝুপিতে মেহেরপুর-ঢাকা রুটে চলাচল করা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে আটক করা হয় তাকে। তার কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে গাঁজা উদ্ধার করা হয়।
মেহেরপুরের জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রত্নেশ্বর কুমার মন্ডলের নেতৃত্বে উপ-পরিদর্শক নূর মোহাম্মদ মোস্তফা তার দল নিয়ে অভিযান চালান।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমঝুপিতে চেকপোস্ট স্থাপন করে বাসে তল্লাশি শুরু করলে মাদক কারবারি খোসবার মন্ডল বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি খোসবার মন্ডলের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় গ্রেফতারকৃত আসামি খোসবার মন্ডলের নামে নতুন ১টি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


ভালোবাসা থেকেই গানের প্রতি ঝুঁকেছেন সংগীতশিল্পী ড. মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকেই প্রতি ঈদে এটিএন বাংলায় প্রচার হয় তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।
এবার ঈদেও ড. মাহফুজুর রহমানের গান শোনা যাবে। তবে ভক্তদের জন্য সুখবর হলো, একটি নয়, দুটি গানের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী।
জানা যায়, এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি শুধু আমারই থেকো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।
বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি গজল। গানগুলোর শিরোনাম, ‘আমায় ভালোবাসোনা’, ‘তোমার চোখ দুটি’, ‘তুমি যে শুধু আমার’, ‘যাবে যদি চলে যাও’ এবং ‘বুকের মাঝে রাখবো’ শিরোনামের গান। গজলের মধ্যে ‘রয়েছে মেরে মিতুয়া’, ‘ম্যায় জিস দিন’, ‘জানে কাহা’, ম্যায় সায়ের তো নেহি এবং চিটঠি আয়ি হ্যায়।
ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘লেকে পেহেলা পেহেলা পেয়ার’। একক এবং ডুয়েট হিন্দি গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে থাকছে ‘দিল কিয়া কারে’, ‘মেরে মেহেবুব’, ‘রাজাকো রানি সে পেয়ার’, ‘লেকে পেহেলা পেহেলা পেয়ার’, ‘বারিস মে তু’, ‘তুহি এ মুঝকো বাতাদে’, ‘ধীরে ধীরে সে, হামকো হামিসে’, ‘ম্যায় জিস দিন ভুলাদু’ এবং ‘মিলে হো তুম হামকো’ শিরোনামের গান। ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন সামিয়া জাহান, নীলিমা, ভাবনা আহমেদ ও মারিয়া চৌধুরী।
এটিএন বাংলার পাশাপাশি এবারের ঈদেও এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘দু’চোখে শুধু তুমি’।
মন্তব্য করুন


কুমিল্লায়
৫৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল
(১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ
অভিযান পরিচালনা করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন কৃষ্ণপুর মধ্য পাড়া সাকিনস্থ মৃত
লুতু মিয়ার বাড়িতে আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন এর বসত ঘরের ভিতর থেকে ৫৪ কেজি গাঁজা
সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী
হলো: মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), পিতা-আবুল হাসেম, মাতা-অজুফা খাতুন, গ্রাম-কৃষ্ণপুর
(মধ্য পাড়া-মৃত লুতু মিয়ার বাড়ী), থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
উক্ত
ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


চৌদ্দগ্রাম থানা কর্তৃক ৪৮ বোতল বিদেশি মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ২৫/০৭/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৭.১০ ঘটিকায় সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) লিটন চাকমা ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ চান্দিশকরা সাকিনে লাকসাম রোডের জনৈক হাজী আলা উদ্দিনের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ৪০(চল্লিশ) বোতল ROYAL GREEN WHISKY এবং ০৮(আট) বোতল ROYAL STAG DELUXE WHISKY সর্বমোট ৪৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম(৩৮) পিতা- সফিক মিয়া, মাতা-ময়ুর বানু, সাং-নোয়াপাড়া, পোঃ চৌদ্দগ্রাম, চৌদ্দগ্রাম পৌরসভা, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৫১, তারিখ-২৫/০৭/২০২৩, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ২৪(খ) ধারাতে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকায় আজ সোমবার ছিল কুয়াশায় ঢাকা। রাজধানীতে এ শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
বেলা বাড়ার সাথে সাথে সূর্য উঁকি দিলেও কুয়াশার কাটাতে পারেনি সেভাবে। ফলে শীত জেঁকে ধরেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন, আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ডিগ্রি সেলসিয়াম কমেছে।
আবহাওয়া অধিদফতর জনিয়েছে, গতকাল রবিবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। আগামী পরশু বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে তিন স্থানে। সেই স্থানগুলো হলো রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন


দুই হাত ছাড়াই জন্ম সিয়াম মিয়ার। তাই লিখতে শিখেছে পা দিয়ে। এভাবে লিখেই চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে। এই কিশোর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
সিয়াম উদানপাড়া গ্রামের দিনমজুর জিন্নাহ মিয়ার ছেলে। সংসারে অভাবের কারণে চতুর্থ শ্রেণিতে ওঠার পর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এক বছর পর এক শিক্ষকের চেষ্টায় সে আবার শ্রেণিকক্ষে ফিরে আসে। উচ্চবিদ্যালয় থেকে তার বেতন, পোশাক ও এসএসসির ফি মওকুফ করে দেওয়া হয়।
সিয়াম বলে, ‘যখন ছোট ছিলাম তখন সবাই বলত, আমি জীবনে কোনো দিন পড়াশোনা করতে পারব না। সারা জীবন এ রকম থাকব। এখনো অনেক মানুষ নানা কথা বলে। এগুলো শুনি না। আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাইকে দেখাতে চাই, আমিও পারব।’
মন্তব্য করুন


জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের অভিনেতা বুরাক অ্যাজিভিট ঢাকায়
এসেছেন।
এর আগে বুরাক বৃহস্পতিবার (২৩ মে) তার সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি ঢাকার ভক্ত-অনুরাগীদের
উদ্দেশে রওনা হয়েছেন।
এ অভিনেতা ২৪ মে ঢাকায় এসে পৌঁছান বলে জানা গেছে।
তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা তিনি এখন হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন।
একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক
অ্যাজিভিট। আগামীকাল (২৬ মে) ঢাকার ভক্তদের সঙ্গে দেখা করবেন এ অভিনেতা।
এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা।
জানা গেছে, বহুজাতিক একটি প্রতিষ্ঠান তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে আমন্ত্রণ
জানিয়েছেন বুরাককে। আর সে আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক
অ্যাজিভিট।
বাংলাদেশের সঙ্গে একটি ধারাবাহিক কার্যক্রমে অংশ নিতেই সফরে আসেন তিনি। দেখা
করবেন তার ভক্তদের সঙ্গেও।
বহুজাতিক সেই কোম্পানি থেকে যারা পণ্য কিনেছেন তাদের মধ্য থেকেই ভাগ্যবান বিজয়ী
এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আগামী ২৬
মে বিজয়ী ভক্তদের সঙ্গে দেখা করবেন বুরাক।
অভিনেতা বুরাক অ্যাজিভিটের তুরস্ক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য ভক্ত রয়েছে।
তিনি উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে রূপদান করে বিশ্বব্যাপী বিনোদনপ্রেমীদের
মন জয় করেছেন। তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ অনুসরণ করে।
বুরাক অ্যাজিভিটের ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি তুরস্কের মারমারা
বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেছেন।
মন্তব্য করুন