

‘মিস
ইউনিভার্স ইন্ডিয়া-২০২৩’ জয়ী হয়েছেন শ্বেতা
সারদা।
২৭ আগস্ট
রোববার মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের
মাধ্যমে বেছে নেওয়া হয়েছে
মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে।
গতবারের
বিজয়ী দিভিতা রায় শ্বেতাকে মুকুট পরিয়ে দিয়েছেন। ৭২তম মিস ইউনিভার্সে
ভারতের হয়ে অংশগ্রহণ করবেন
শ্বেতা সারদা। তিনি ভারতের চণ্ডীগড়ে বাস করেন। তার
বয়স ২২ বছর।
এই বিউটি পেজেন্টে অংশগ্রহণের আগে একাধিক রিয়েলিটি
শোতে অংশ নিয়েছেন শ্বেতা।
অনুষ্ঠানে ‘মিস ডিভা সুপার
ন্যাশনাল-২০২৩’ এর খেতাব লাভ
করেন দিল্লির মেয়ে সোনাল কুকরেজা।
রানার আপ হয়েছেন কর্ণাটকের
তৃষা শেঠি।
মন্তব্য করুন


সম্প্রতি একটি
অনুষ্ঠানে লাল রঙের জ্যাকেট সেট পরে অভিনেত্রী কিয়ারা আদভানি। যা নেটিজেনদের
দৃষ্টিগোচর হয়েছে।তা নিয়ে আলোচনা করতে গিয়ে সামনে
এসেছে পোশাকটির দামের বিষয়।
পোশাকটির
দামের বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রিন্টেড জ্যাকেট
সেটটি ডিজাইন করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার নচিকেত ভার্বে। ওয়েবসাইট ঘুরে দেখা
যায়, এ পোশাকের নাম দিয়েছেন মুনফ্লাওয়ার জ্যাকেট সেট। সেখানে আরও উল্লেখ করা
হয়েছে, পোশাকটি মূল্য ১ লাখ ৯৮ হাজার ৮৫০ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৩
হাজার টাকার বেশি।
মন্তব্য করুন


স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন অভিনেত্রী সাবিলা নূর। ক্রেতারা অভিনেত্রী সাবিলা নূর কাছ থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। মাছের ওপর পানি ছিটানো, মাছি তাড়ানো সবই করছেন সাবিলা নূর একাই। দরদাম থেকে শুরু করে সব কিছুই তিনি করছেন।
অভিনেত্রী সাবিলা নূর বাজারে মাছ বিক্রি করছেন।
তার পেছনে মূল কারণ নাটকের শুটিং। সাবিলা নূর মৎস্যকন্যা নাটকের অভিনয় করছেন মাছ বিক্রেতা হিসেবে।
৫ আগস্ট শনিবার নির্মাতা আলোক হাসানের পরিচালনায় এ নাটকের দৃশ্যধারণ হয়েছে মিরপুরের ৬ নম্বর সেক্টরের মাছ বাজারে।
সাবিলা নূর বলেন, কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো এ কাজগুলো করতে হয়েছে। মাছ কিনতে গিয়ে আগে, এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রের প্রয়োজনে এবার নিজেকেই সে কাজগুলো করতে হয়েছে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হয়েছে। বেশ ভালো এক অভিজ্ঞতা হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে, অনেকেই বুঝতে পারেনি এটি শুটিং।
মৎস্যকন্যা নাটকে আমেনা চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন তিনি। দয়াল সাহার চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজুসহ অনেকে।
নির্মাতা আলোক হাসান জানান, জীবনঘনিষ্ঠ এক ঘণ্টার এ নাটকের শুটিং শনিবার ও আজ মিরপুর মাছবাজার ও উত্তরার বিভিন্ন লোকেশনে চলবে। এ নাটকে দর্শকরা নতুন এক সাবিলাকে খুঁজে পাবেন।
মন্তব্য করুন


জনপ্রিয়
অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। ফোন হারানোর ঘটনায় থানায়
সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী ফারিণ।
৪
অক্টোবর বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঘটনাটি ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি
মাজহারুল ইসলাম বলেন, চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা
একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।
জানা
গেছে, এফডিসিতে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন
ফারিণ।
মন্তব্য করুন


ভালোবাসা থেকেই গানের প্রতি ঝুঁকেছেন সংগীতশিল্পী ড. মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকেই প্রতি ঈদে এটিএন বাংলায় প্রচার হয় তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।
এবার ঈদেও ড. মাহফুজুর রহমানের গান শোনা যাবে। তবে ভক্তদের জন্য সুখবর হলো, একটি নয়, দুটি গানের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী।
জানা যায়, এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি শুধু আমারই থেকো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।
বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি গজল। গানগুলোর শিরোনাম, ‘আমায় ভালোবাসোনা’, ‘তোমার চোখ দুটি’, ‘তুমি যে শুধু আমার’, ‘যাবে যদি চলে যাও’ এবং ‘বুকের মাঝে রাখবো’ শিরোনামের গান। গজলের মধ্যে ‘রয়েছে মেরে মিতুয়া’, ‘ম্যায় জিস দিন’, ‘জানে কাহা’, ম্যায় সায়ের তো নেহি এবং চিটঠি আয়ি হ্যায়।
ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘লেকে পেহেলা পেহেলা পেয়ার’। একক এবং ডুয়েট হিন্দি গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে থাকছে ‘দিল কিয়া কারে’, ‘মেরে মেহেবুব’, ‘রাজাকো রানি সে পেয়ার’, ‘লেকে পেহেলা পেহেলা পেয়ার’, ‘বারিস মে তু’, ‘তুহি এ মুঝকো বাতাদে’, ‘ধীরে ধীরে সে, হামকো হামিসে’, ‘ম্যায় জিস দিন ভুলাদু’ এবং ‘মিলে হো তুম হামকো’ শিরোনামের গান। ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন সামিয়া জাহান, নীলিমা, ভাবনা আহমেদ ও মারিয়া চৌধুরী।
এটিএন বাংলার পাশাপাশি এবারের ঈদেও এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘দু’চোখে শুধু তুমি’।
মন্তব্য করুন


জলের
গান’ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড। সেকড়ের গানে সবসময়ই সরব এই দলটি। নতুন নতুন জীবনমুখী
গান উপহার দিয়ে আসছে জলের গান। এই দলের সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল
আনন্দের রাজধানীর ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট
এমানুয়েল ম্যাক্রোঁর।
১০
সেপ্টেম্বর আজ সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন ম্যাক্রোঁ। এরপর রাতে রাহুলের স্টুডিওতে যাবেন
ফ্রান্সের প্রেসিডেন্ট । বিষয়টি জানিয়েছেন রাহুল আনন্দ নিজেই।
রাহুল
আনন্দ বলেন, ফ্রান্স দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি আমিও জেনেছি। তবে
লিখিতভাবে জানানো হয়নি। কিন্তু আমি এবং আমার পরিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল
ম্যাক্রোঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়ে রেখেছি। শুনেছি আমি যে ধরনের যন্ত্র নিয়ে
সংগীত করি সেসব সম্পর্কে তিনি (ম্যাক্রোঁ) জানতে চান। পাশাপাশি আমাদের সংস্কৃতি সম্বন্ধে
জানতে চান। এছাড়া তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে
তুলে ধরার চেষ্টা করব।
জানা
গেছে, রোববার সন্ধ্যায় ঢাকায় নেমেই সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন ম্যাক্রোঁ।
রাতে ডিনারে অংশ নেবেন। ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয়
সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে। ১১ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টায় ধানমন্ডি লেকে হাঁটবেন
ম্যাক্রোঁ। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
শ্রদ্ধা জানাবেন ম্যাক্রোঁ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের
কথা রয়েছে তার।
মন্তব্য করুন


সমালোচিত
গায়ক মাইনুল আহসান নোবেল কে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে। মাদকাসক্তে
জড়িয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে তাকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার নিকটবর্তী একটি
মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।
নোবেলের
পারিবারিকসূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
কিছুদিন আগে কুড়িগ্রামে একটি কনসার্টে গিয়ে মাতাল অবস্থায় মঞ্চে জড়ানো কণ্ঠে গান গাইতে শুরু করলে দর্শক-শ্রোতারা পানির বোতল ছুঁড়তে শুরু করে।
সম্প্রতি
খুলনা থেকে এক তরুণীকে নোবেল নিয়ে আসেন বলে জানা যায়। পরিবার ওই তরুণীকে নিতে ঢাকায়
এলে নোবেলের সঙ্গে তাকেও মাদক সেবন করতে দেখেন। বিষয়টি তরুণীর স্বামী ফেসবুক লাইভে
জানিয়েছেন।
জানা
গেছে, তরুণীর স্বামী ও ভাই নোবেলের নামে মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন


ঢালিউড
সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’ এর শুটিং শুরু
হবে মঙ্গলবার। রাজকুমার সিনেমায় শুটিংয়ে অংশ নিতে ঢাকায়
এসেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
গতকাল
সোমবার (১০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি ও
বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের জন্মদিন
উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান। তার সঙ্গে
দেখা গিয়েছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিসহ আরও উপস্থিত ছিলেন
অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা
পাল, কণ্ঠশিল্পী কোনালসহ আরও শিল্পী।
জানা
যায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকায়
শুরু হবে রাজকুমার সিনেমার
শুটিং। পাবনা এবং পরে আমেরিকাতে
সিনেমাটির শুটিং শেষ হবে। সিনেমাটি নির্মাণ
‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ।
প্রেম,
পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ
তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার
গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে
‘রাজকুমার’।
মন্তব্য করুন


কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্য়ে এনেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গেল সপ্তাহেই ছিমছামভাবে সম্পন্ন হয়েছে শুভশ্রীর সাধের অনুষ্ঠান।
কিন্তু তার মাঝে নিয়মিত জিমে যাচ্ছেন শুভশ্রী।
শেয়ার করছেন জিমের এক্সারসাইজের ভিডিও। সেই ভিডিও দেখেই নেটিজেনদের মধ্য়ে হইচই। অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা। সোজা সাপটা শুভশ্রীকে কেউ কেউ লেখেন, এই অবস্থায় জিম করে কি আপনি ঠিক করছেন? অনেকে আবার লেখেন, অন্যকে নকল করা ঠিক নয়।
২০২০ সালের ১২ সেপ্টেম্বর শুভশ্রী-রাজ চক্রবর্তীর প্রথম সন্তান যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। রাজ-শুভশ্রীও ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন।
দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়ে যুবানের উচ্ছ্বাসে ফেটে পড়ার একটি ছবি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লিখেছিলেন, বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল।
নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এরপর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা।
মন্তব্য করুন


প্রতারণার
অভিযোগে অভিনেত্রী জেরিন খানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
১৭
সেপ্টেম্বর রোববার কলকাতার একটি আদালত বলিউডের এই অভিনেত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করেন।
জানা
যায়, গত ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগণার ৬টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিন খানের।
বেশ কয়েকটি কালী পূজার উদ্বোধন করার কথাও ছিল তার। ভিডিও বার্তায় জেরিন খান কলকাতায়
অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন। এজন্য অগ্রিম ১২ লাখ রুপি নেন তিনি। কিন্তু
তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হননি। পরে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায়
নারকেল ডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। এ মামলার
শুনানি অনুষ্ঠিত হলেও হাজির হননি জেরিন খান কিংবা তার আইনজীবী। তারই পরিপ্রেক্ষিতে
১৭ সেপ্টেম্বর রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি
করেন আদালত।
ইভেন্ট
ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তা বিশাল গুপ্ত বলেন, অনুষ্ঠানের কয়েক দিন আগে জেরিন
খান আমাদের জানান, তিনি আসবেন না। কারণ তার কলকাতায় আসার ইচ্ছা নেই। ততদিনে আমরা অগ্রিম
১২ লাখ রুপি জেরিন খানকে দিয়ে দিয়েছি। তাছাড়া উনি আসবেন এজন্য সারা শহরে ব্যানারও লাগানো
হয়েছিল। এতে আমাদের কয়েক লাখ রুপি খরচ হয়। সব মিলিয়ে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত
হই। অর্থ ফেরত না পেয়ে পুলিশের দ্বারস্থ হই।
মন্তব্য করুন


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থান টাইমস স্কয়ারের বিলবোর্ডে একসঙ্গে দেখা মিলল ৯ জন বাংলাদেশি শিল্পীর মুখ। এর মধ্যে রয়েছেন ইমরান মাহমুদুল, ফাতেমা তুয যাহরা ঐশী, দিলশাদ নাহার কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশি, ইনিমা রশ্নি ও কাজল দেওয়ান।
এছাড়া সবার ওপরে বড় করে যার ছবিটি স্থান পেয়েছে, তিনি সংগীত পরিচালক পাভেল আরিন।
জানা যায়, পাভেলের হাত ধরেই এই টাইমস স্কয়ার যাত্রা। মূলত তিনি একটি নতুন সংগীত সেশন চালু করেছেন। যেটার নাম দিয়েছেন ‘লিভিং রুম সেশন’। এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্যই টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে প্রদর্শন হয় প্রজেক্টটির নামসহ শিল্পীদের ছবি।
‘লিভিং রুম সেশন’ নিয়ে পাভেল আরিন বলেছেন, ইতোপূর্বে সিনেমা ও টেলিভিশনে অনেক কাজ করেছি। এবার ভাবলাম নতুন কিছু করি। তাই এই প্রজেক্ট। এটা কিছুটা জ্যামিংয়ের মতো হবে, তবে গানগুলো মিউজিক্যালি যাতে মানসম্পন্ন হয়, সেদিকটা নজরে রাখছি।
এই প্রজেক্টের পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। অডিও প্রডাকশনে বাটার কমিউনিকেশন আর ভিডিওর দিকটি সামলাচ্ছেন মারুফ রায়হান। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সেশনের প্রথম পরিবেশনাটি উন্মুক্ত করা হবে।
মন্তব্য করুন