

মোঃ
জামাল হোসেন, শাহরাস্তি প্রতিনিধি:
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রতিবন্ধী শিশু সোহান ইসলাম সহ পুড়ে ছাই হয়েছে। শাহরাস্তি উপজেলার টামটা দঃ ইউনিয়নের আলীপুর গ্রামের বটতলা মকবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বিকালে মকবুল মেম্বারের বাড়ির রবিউল ইসলামের বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন দেখতে পেয়ে বাড়ি ও পার্শ্ববর্তী লোকজন আগুন নিভাতে কাজ শুরু করে। এসময় জন্ম থেকে প্রতিবন্ধী সরকারি ভাতাভোগী রবিউল ইসলামের ছেলে সোহান ইসলাম বসত ঘরে থাকায় তাকে বের করে আনা সম্ভব হয়নি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসার পর শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া বসত ঘরের মধ্য থেকে ছাই হয়ে যাওয়া সোহানের মৃতদেহ উদ্ধার করে।
শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আলী আহমেদ জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা পুড়ে যাওয়া বসত ঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি
করা হচ্ছে। পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন


টানা কয়েকদিন গরমের পর আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিনদিন স্বস্তির বাতাস বইবে বলে । তবে এই তিনদিন পর ১০ এপ্রিল থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি,বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপ প্রবাহ: বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
তবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।
তবে এর পরে বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে। সারা দেশের তাপমাত্রাই কমবে। আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে।
আর এসব হিসেবে এবার ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বরং ভ্যাপসা গরম থাকতে পারে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুর
জেলার কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়ায় ৯টি পরিবারের
ছোট-বড় ১৫টি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সংরক্ষি ইউপি সদস্য
আকলিমা আক্তার আখি।
বৃহস্পতিবার
দুপুরে ওই ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের নারী সদস্য আকলিমা আক্তার আখি ব্যক্তিগত উদ্যোগে
৯টি পরিবারের মাঝে চাউল,তৈল,ডাল খাদ্যসামগ্রী ও ১টি করে কম্বল দেয়া হয়। এসময় তার স্বামী
বিতারা ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর হোসেন,অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর
রহমান,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,মাসুদ রানাসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত
ছিলেন।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের ফতুল্লায়
ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় সিমেন্ট বোঝাই ভটভটির। এ সময় একটি পা
বিচ্ছিন্ন হয়ে গেছে ভটভটি চালকের এবং ট্রেনের তেলের ট্যাংকি ফুটো হয়ে তেল ঝরতে
থাকে।
এ দুর্ঘটনাটি ঘটে ২৬
আগস্ট শনিবার বিকেল সোয়া ৩টায় ফতুল্লার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের
সামনে।
প্রত্যক্ষদর্শীরা বলেন,
নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের সামনে পড়ে সিমেন্ট বোঝাই ভটভটি।
এতে চালকসহ ছিটকে পড়ে ভটভটি। এ সময় ভটভটির আঘাতে ট্রেনের তেলের ট্যাংকি ফুটো হয়ে ঝরতে
থাকে তেল। এতে দুর্ঘটনাস্থলেই থেমে যায় ট্রেনটি। পরে কোনো মতে ফতুল্লা রেলস্টেশনে
নেওয়া হয় ট্রেনটি। অপরদিকে দুর্ঘটনার আগেই ট্রেন দেখে লাফিয়ে পড়েন ভটভটির হেলপার।
কিন্তু চালক একাই ভটভটি রেললাইন পার করার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের
সঙ্গে সংঘর্ষ হয় ভটভটির। এতে আহত হয়েছেন ভটভটির চালক। একটি পা বিচ্ছিন্ন হয়ে
গেছে ভটভটি চালকের।
ট্রেনটি ফতুল্লা
রেলস্টেশনে রাখা হয়েছে। আরেকটি ইঞ্জিন এলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানান, চাষাঢ়া
রেলস্টেশন মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন।
নারায়ণগঞ্জ রেল পুলিশের
আইসি নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। চেষ্টা
চলছে আহত ভটভটি চালকের নাম-পরিচয় জানার। তবে যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি
অবৈধ রেলক্রসিং।
মন্তব্য করুন


ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তম চন্দ্র দাস (৩০) এবং মো. আকাশ মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে তিনটি টিকিট ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ জুন ২০২৩ইং) সকাল ১০ টায় র্যাব-১ এর একটি দল তাদের গ্রেফতার করে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. পারভেজ মিয়া বলেন, র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকায় ট্রেনের টিকিট কতিপয় লোকজন অবৈধভাবে টিকিট কাউন্টার ব্যতীত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করতেছে। ওই তথ্যের ভিত্তিতে দলটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


চৌদ্দগ্রাম থানা কর্তৃক ৫০ কেজি গাঁজা সহ ০১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার।
অদ্য ২৬/০৭/২০২৩খ্রিঃ তারিখ সকাল ০৬.১০ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) লিটন চাকমা এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন জগন্নাথদীঘি ইউপিস্থ বিজয়করা সাকিনে বিজয়করা স্কুল এন্ড কলেজ এর উত্তর পাশে গাংরা টু চৌধুরী বাজার গামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে ০১টি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা চালক পুলিশ দেখতে পেয়ে উক্ত সিএনজি অটোরিকশা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।
উক্ত সিএনজি তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গাঁজাসহ সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
এই সংক্রান্তে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৫৪, তারিখ-২৬/০৭/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১৯(গ)/৩৮/৪১ তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


পোষাক শ্রমিক হজরত
আলীর বাবা-মায়ের স্বপ্ন পূরণে বিয়ে করলেন হেলিকপ্টারে চড়ে।
হজরত আলী গাইবান্ধার
সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য
বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির ছেলে।
শুক্রবার (৩ মে) বিকেলে
নিজ বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে পাঁচ কিলোমিটার দূরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর
(পূর্বপাড়া) গ্রামে কনে রেফা মনির (১৮) বাড়িতে পৌঁছে বরযাত্রী। কনে রেফা মনি একই গ্রামের
এনামুল হক ও শেফালি বেগম দস্পতির মেয়ে।
বিয়ের আনুষ্ঠানিকতা
শেষে বউ নিয়ে হজরত আলী হেলিকপ্টারে চড়ে বাড়ি ফেরেন। এ সময় হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার
ভিড় জমে।
স্থানীয়রা জানান,
বর হজরত আলী ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। রফিকুল ও সালমা দম্পতির
একমাত্র ছেলে তিনি। ছেলে জন্মের পর থেকে তাদের ইচ্ছে ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে
করাবেন।
বরের বাবা রফিকুল
ও মা সালমা জানান, ছেলেকে হেলিকপ্টার যোগে বিয়ে করানোয় স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ,
আজ সেই ইচ্ছে পূরণ হলো।
এদিকে, হেলিকপ্টার
চড়ে বর আসায় খুশি মেয়ের বাবা এনমামুল হক ও মা শেফালি বেগম।
তারা জানান, আমরা
গর্বিত যে, হেলিকপ্টার চড়ে জামাই আমাদের মেয়েকে নিতে এসেছে।
যৌতুকবিহীন এই বিয়ে
সম্পন্ন হয়েছে বলে জানালেন এই দম্পতি।
মন্তব্য করুন


কুমিল্লা টুয়েন্টিফোর ডেস্ক:
কুমিল্লায় সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার দুপুরে তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকা হতে সিলেট জেলার ওসমানী নগর মামলা নং-২৩৬, তারিখ ০১/১০/২০০৮ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, সিলেট জেলার ওসমানী নগর থানার বড় ধিরারাই গ্রামের মৃত রইছ আলীর ছেলে মোঃ জিলু মিয়া।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২০০৮ সালে জমিজমা ও আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দের জের ধরে আসামীর দুলাভাই আজগর আলী, তার ভাই আসমত আলীর সাথে গ্রেফতারকৃত আসামীর মারামারি হয়। মারামারিতে আসামীর দুলাভাই এর ভাই আসমত আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরই প্রেক্ষিতে আজগর আলী সিলেট জেলার ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামী জিলু মিয়া আত্নগোপনে চলে যায়।
উক্ত মামলার বিচারিক কার্যক্রমে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীপন সাজা প্রদান করেন। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০১ বছরের সশ্রম কারাদন্ড দন্ডিতসহ অন্য একটি ধারায় ০২ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
৫২ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ। বুধবার
দুপুরে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান, এএসআই(নিঃ) শিমুল এবং
সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবী ইউপিস্থ উত্তর রাচিয়া বড় পুকুর ও বড় তেতুল গাছ সংলগ্ন
পুকুরের উত্তর পূর্ব কোণায় কলা বাগানের মধ্যে তল্লাশি করে ৫২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী
মো: মফিজুল ইসলাম(৫২), পিতা-মৃত গনি মিয়া, সাং- কোটেশ্বর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে
গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ে পরিচালনা করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বায়নের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমা।আজ বাদ আসর ৭২টি বিয়ে সম্পন্ন করা হয়।
প্রতিবছর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের আগের দিন যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। এ বছরও বিয়ের আয়োজন করা হয়।
এবার ১৪২ জন নারী-পুরুষের বিয়ে সম্পন্ন হয়েছে।
আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
মন্তব্য করুন


দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার হয়েছে। এ ছাড়া বেড়েছে তীব্রতাও, যা অব্যাহত থাকতে পারে।
শনিবার (১৩ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশার কারণে দেখা নেই সূর্যের উজ্জ্বল কিরণের, সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাসে বেড়েছে শীতের অনুভূতিও।
বর্তমানে দেশের ৫টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগেরদিন যা চার জেলায় ছিল। আবার শুক্রবার (১২ জানুয়ারি) তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও তা নিচে নেমে ৮ ডিগ্রির ঘরে চলে এসেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সৈয়দপুরে ৯ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি, বদলগাছীতে ৮ দশমিক ৯ ডিগ্রি, রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঢাকার তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা কমে থার্মোমিটারের পারদ নেমে এসেছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
আগামী রোববার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী দুদিনে আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। সোমবার (১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে পরের দিন ফের কমার আভাস রয়েছে।
মন্তব্য করুন