

দেশটির সরকার
হংকং শহরকে তামাকমুক্ত করার উদ্যোগ নিয়েছে । তা হলো কেউ ধূমপান করলে তার দিকে সবাই নেতিবাচক দৃষ্টিতে তাকিয়ে তাকবেন।
গত শুক্রবার আইন পরিষদের স্বাস্থ্য পরিষেবা প্যানেলের একটি সভায় দেশটির
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিগারেট
সবার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যখন ধূমপানমুক্ত এলাকায় লোকজনকে ধূমপান করতে দেখেন, এমনকি যদি কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উপস্থিত না হন, আমরা ধূমপায়ীদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে পারি। এতে ‘পাল্টা আঘাত’ করার সম্ভাবনা নেই। যখন কেউ রেস্তোরাঁয় সিগারেট টানে, তখন সেখানে থাকা প্রত্যেকেই সেই ব্যক্তির দিকে তাকাতে পারে। আমি বিশ্বাস করি না যে সেই ব্যক্তি রেস্তোরাঁয় থাকা সবাইকে পাল্টা আঘাত করার সাহস করবে। কারণ, তারা কেবল তাকিয়ে আছে। এই আচরণ শহরে একটি ‘ধূমপানমুক্ত সংস্কৃতি’ তৈরিতে সহায়তা করবে।
এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর লো চুং-মাউ।
সূত্র : স্কাই নিউজ
মন্তব্য করুন


পবিত্র হজ পালন শেষে এখন
পর্যন্ত ৫১ হাজার ৯৮১ জন হাজি দেশে ফিরেছেন।
শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের
হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্য এর পাশাপাশি আরো জানানো হয়, চলতি বছর ৬০ জন
বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ইসমাইল হোসেন (৬৪) নামে একজন হাজি
মারা গেছেন।
সৌদি আরবের আইন অনুযায়ী, মৃত্যুবরণকারী এসব হাজির মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে। প্রখর
তাপপ্রবাহ ও অসহনীয় গরমে চলতি বছর রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী,
মারা যাওয়া ৬০ জনের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা
শুরুর আগে ১৭ জন, বাকি ৪৩ জন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা গেছেন। সবার নাম-পরিচয়
প্রকাশ করেছে হজ পোর্টাল। এসব হজযাত্রীর মধ্যে ৪৭ জন মক্কায় মারা গেছেন।
মসজিদুল হারামে তাদের জানাজা
অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া হজ পালনের বিভিন্ন পর্যায়ে মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায়
দুজন মারা গেছেন।
অন্যদিকে, মোট ১২৭টি ফ্লাইটে
৫০ হাজারের বেশি হাজি দেশে ফেরার তথ্য জানানো হয় বুলেটিনে। এর মধ্যে বিমান বাংলাদেশ
এয়ারলাইনস ৫৩টি, সৌদি এয়ারলাইনস ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইটে হজ পালন
শেষে তারা দেশে ফেরেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে হজ পালন
করতে যান।
মন্তব্য করুন


ভারতের উড়িষ্যায় ৩টি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০ জনের কাছাকাছি। আহত হয়েছেন ৯০০ জনেরও বেশি যাত্রী। শুক্রবার সন্ধ্যায় ওড়িষার বালেশ্বরের কাছে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে করমণ্ডল এক্সপ্রেক্স ও যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি পণ্যবাহি ট্রেন।
ওড়িষা সরকারের তথ্য অনুযায়ী ৩ মে শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৩৮ জন। আহত হয়েছেন ৯০০ জনেরও বেশি যাত্রী। তাদের মধ্যে আশঙ্কাজনক রয়েছে ১০০ জন। এখনও ৫টি বগি থেকে যাত্রীদের উদ্ধার করা যায়নি। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা বলছে, প্রথমে করমণ্ডল এক্সপ্রেসই তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে একই লাইনে আগে থেকে চলতে থাকা একটি মালগাড়ির পেছনের দিকে। ২৩টি বগির মধ্যে ১৫টি বগি লাইন থেকে ছিটকে পাশের ডাউন লাইনে ও নর্দমার মধ্যে গিয়ে পড়ে যায়। তখন পাশের সেই লাইন দিয়ে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আসছিল ।
শুক্রবার সন্ধ্যার দুর্ঘটনা কবলিত ওই ২ যাত্রীবাহি ট্রেনে বাংলাদেশিরাও ছিলেন। এখন পর্যন্ত প্রায় ১৫ জন বাংলাদেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতেই কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান।
মন্তব্য করুন


কক্সবাজারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসলাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ।
শুক্রবার (১৪ মার্চ) রোহিঙ্গা
ক্যাম্প পরিদর্শন শেষে প্রায় এক লাখ রোহিঙ্গার
সঙ্গে ইফতার করেন তারা।
এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা। এরপর বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজারের উখিয়ায় যান জাতিসংঘের মহাসচিব গুতেরেস। পরে সেখানে রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।
অন্যদিকে
কক্সবাজারে পৌঁছে সেখানে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তীতে বিকেলে উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।
উল্লেখ্য, ৪ দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মন্তব্য করুন


সুজন মজুমদার:
রক্তঋন সামাজিক সংগঠন সৌদিআরবের
রিয়াদ শাখা ও আল খারিজ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শুক্রবার সৌদিআরব সময় রাত ১২টায় রিয়াদ
প্রদেশে ফুটবল একাডেমিতে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথমে অতিথিদেরকে ফুল দিয়ে
বরণ ও পরিচয় পর্বের মধ্যে দিয়ে ফুটবল প্রীতি ম্যাচের প্রথম পর্ব শুরু হয়।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী
হাজী মোহাম্মদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী
ও সমাজসেবক জাকির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক
নুর মোহাম্মদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক কবির মজুমদার, আসলাম আহমেদ মুরশিদ,
হাজী শাহজাহান ও মুকবুল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ
ও সমাজসেবক কাজী সাইফুল ইসলাম ও মোহাম্মদ রিপন। অনুষ্ঠান পরিচালনা করেন, শফিকুল ইসলাম,
বিল্লাল হোসেন, রাকিবুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন, ইনতিয়ার আহমেদ।
ফুটবল খেলা রেফারি দায়িত্ব
পালন করেন, মোহাম্মদ হাসান। আল খারিজ লাল দল ও আল খারিজ সবুজ দল ১-১ গোলে ড্র করলে
খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে আল খারিজ লাল দল ৫-৩ গোলে আল খারিজ সবুজ দলকে
পরাজিত করে চ্যাম্পিয়ান হন আল খারিজ লাল দল।
উক্ত খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ খেলোয়াড়দের মাঝে টিভি, ট্রপি, ক্রেস্ট ও মেডেল
প্রদান করে অতিথি বৃন্দ।
মন্তব্য করুন


করোনাভাইরাস এর পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।
চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন এই (এইচএমপিভি) ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসপাতালে ভিড় বেড়েছে। কিছু ব্যবহারকারী জানায়, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯ সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে।
এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে এই বিষয়টি নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এইচএমপিভি ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে বলে জানায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন


যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে পর্দা উঠেতে
যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা। মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে শুক্রবার (২১ জুন) বাংলাদেশ
সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে।
জানা গেছে, বাংলাদেশে টি-স্পোর্টস এ
দেখা যাবে খেলাটি। এছাড়াও অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি
ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা
উরুগুয়ের সঙ্গে যৌথভাবে ১৫টি শিরোপা জিতেছে।
উদ্বোধনী ম্যাচে খেলতে নামলেই একটি
রেকর্ড গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ঐতিহ্যবাহী টুর্নামেন্টিটর সবচেয়ে বেশি
ম্যাচ খেলার রেকর্ডটি মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্তোন।
তবে কানাডার বিপক্ষে মাঠে নামলেই এককভাবে চূড়ায় উঠবেন আর্জেন্টাইন অধিনায়ক। কোপা আমেরিকার
সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নরবের্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনিয়ো। যৌথভাবে
সমান সংখ্যক ১৭ গোল করে এ তালিকায় শীর্ষে রয়েছে তারা। কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোলের
রেকর্ড গড়তে মেসির দরকার আরও ৫টি। ৩৪ ম্যাচে তার গোল ১৩টি। মেসি এবার কোপার সপ্তম
আসর খেলতে নামবেন। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে ভিন্ন সাত আসরে খেলার কীর্তি গড়বেন
মায়ামির এই ফুটবলার। কোপা আমেরিকায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ জনের। এবার একটি হ্যাটট্রিক
করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি। টুর্নামেন্টিতে তার একমাত্র হ্যাটট্রিক ২০১৬ আসরে,
পানামার বিপক্ষে।
সূচি অনুযায়ী, এবারের আসর চলবে ২৬ দিন।
গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল
৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। ফাইনাল হবে ১৪ জুলাই।
মন্তব্য করুন


ভারতে একটি চলন্ত বাসে আগুন লেগে ৯
পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে (১৮ মে ভোর রাত) হরিয়ানা
কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে
নারী ও শিশুসহ এক পরিবারের অন্তত ৬০ জন আরোহী ছিলেন। তারা সবাই পাঞ্জাবের বাসিন্দা।
এই পুণ্যার্থীরা উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনে তীর্থযাত্রা সেরে বাড়ি ফিরছিলেন।
যাত্রাপথে হরিয়ানার নুহ এলাকার কাছে আসলে বাসটিতে আগুন লাগে। এক মোটরসাইকেল চালক বাসটির
পেছনদিকে আগুন দেখে বাসচালককে সতর্ক করার পর চালক বাসটি থামিয়ে দেন।
বাসটির বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন,
রাত প্রায় দেড়টার দিকে বাসের পেছন দিকে ধোঁয়ার গন্ধ পেয়েছিলেন তারা।
এক যাত্রী এনডিটিভিকে বলেন, আমরা বাসের
পেছনে গিয়ে জানালা ভেঙে অনেককে বের করে নিয়ে আসি, কিন্তু ততক্ষণে আগুন অনেক তীব্র হয়ে
ওঠে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর
জিতেন্দ্র কুমার সংবাদমাধ্যমকে জানান, ছয়জন নারী ও তিনজন পুরুষসহ মোট নয় জন নিহত হয়েছেন।
১৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন


হিন্দি সিনেমায় ‘আইটেম গান’র প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ নোরা ফাতেহি । নাচের দক্ষতার জন্য বরাবরই নজরে এসেছেন তিনি।
অভিনেত্রী ও নৃত্যশিল্পীর বাইরে ইতোমধ্যেই আন্তজার্তিক অঙ্গনে গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। আর এবার প্রকাশ্যে এলো নোরার গাওয়া প্রথম একক গানের ভিডিও।
তবে এখানেই শেষ নয়, প্রকাশ্যে আসা নোরার ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর প্রযোজক গায়িকা নোরা নিজেই।
‘সেক্সি ইন মাই ড্রেস’র মিউজিক ভিডিও নিয়ে দারুণ রোমাঞ্চিত নোরা। তিনি বলেন, একজন কণ্ঠশিল্পী হিসেবে প্রথম একক গান আনছি, যা আমার ক্যারিয়ারে নতুন একটি কাজ।
২০২২ সালে বিশ্বকাপ ফুটবলে ফিফার আফিসিয়াল সাউন্ড ট্র্যাক ‘লাইট দ্য স্কাই’- নোরার অংশগ্রহণ তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। নোরাই বলিউডের প্রথম তারকা, যাকে ফিফা বিশ্বকাপের থিম সংয়ের ভিডিওতে দেখা গেছে। কাতারের দোহায় ফিফা ফ্যান ফেস্টে নোরার ঘণ্টাব্যাপী নাচও আলোড়ন তোল বিশ্বকাপে।
মন্তব্য করুন


বাংলাদেশকে বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার এবং বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লাফেভ বিদায়ী সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।
হেলেন লাফেভ বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বাংলাদেশকে পরামর্শ ও অন্যান্য সহায়তা দিয়ে অর্থ উদ্ধার এবং তা বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করছে।
‘চুরি করা টাকা ফেরত দেওয়া কঠিন, কিন্তু এটা অসম্ভব নয়,’ বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই এটি করব।’
এসময় একজন শীর্ষ কূটনীতিক হিসেবে লাফেভের দায়িত্ব পালন ও সেবার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক এগিয়ে নিতে তার আন্তরিক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
জুলাই-আগস্টে শিক্ষার্থী-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে হেলেন লাফেভ বলেন, ‘আমি ইতিহাসের সাক্ষী হতে পেরে খুবই গর্বিত।’
এসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের একটি চিঠি অধ্যাপক ইউনূসের কাছে হস্তান্তর করেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।
বৈঠকে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বাংলাদেশ ক্যাম্প থেকে উত্তর আমেরিকার দেশে পুনর্বাসন ত্বরান্বিত করছে।
আলোচনায় বিচারিক সংস্কার, দক্ষিণ এশীয় বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্বৈরচারী সরকার আমলে বাংলাদেশ থেকে চুরি হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরানোর প্রচেষ্টা, বেসামরিক আমলাতন্ত্রের সংস্কার এবং শ্রম সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
তাঁর সরকার ব্যাপক শ্রম সংস্কার করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়াসে আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।
মন্তব্য করুন


ইসলামের পবিত্রতম স্থানটিতে শুক্রবার সন্ধ্যার মধ্যে বার্ষিক হজ পালনে ১৬০টি দেশ থেকে ১৬ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোর উপস্থিতির রেকর্ড ভাঙতে পারে।
সৌদি আরবের গ্রীষ্মের প্রখর গরম আবহাওয়া উপেক্ষা করে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় হজের আনুষ্ঠানিক কার্যক্রম আজ রোববার (২৫ জুন) শুরু হয়েছে। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনে মক্কার গ্র্যান্ড মসজিদের বৃহৎ কালো ঘনক কাবা ঘর প্রদক্ষিণে পোশাকধারী হজ যাত্রীদের ভিড় তাই সেখানে এক ভাব গম্ভীর পরিবেশ সৃষ্টি করেছে।
রোববার সকালে কাবা ঘরে ‘তাওয়াফ’ (কাবার চারপাশ প্রদক্ষিণ) করার ভেতর দিয়ে হজ শুরু হয়। সোনার ছাঁট দিয়ে কালো কাপড়ে মোড়া বিশাল ঘন কাঠামো কাবা ঘরের কাছে লাখো লাখো মুসলমান প্রতিদিন প্রার্থনা করে।
তেলসমৃদ্ধ সৌদি আরবের পশ্চিমে মক্কা এবং এর আশেপাশে চার দিনের ধারাবাহিক আচার পালনের মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।
সব মুসলমান জীবনে একবার মক্কায় হজ পালনের আকাঙ্খাা লালন করেন এবং সামর্থবানদের জীবনে একবার এই হজ পালনের বিধান রয়েছে। তবে অমুসলিমদের এই অনুষ্ঠানে যোগ দেয়া কঠোরভাবে নিষিদ্ধ।
মন্তব্য করুন