‘কখনো ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি’

‘কখনো ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি’
ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে গত বছর বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিগেকে ব্যালন ডি’অর দেওয়া হলে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ক্ষোভে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দেননি। এমনকি তার ক্লাব রিয়াল মাদ্রিদও এই অনুষ্ঠান বয়কট করেছে।

ভিনিসিয়ুস জুনিয়রের হাতে ব্যালন ডি’অর না যাওয়ার খবর পেয়ে রিয়াল মাদ্রিদ অনুষ্ঠানে অংশ নেয়নি। ভিনিসিয়ুস কেন প্যারিসে যাননি, তা নিয়ে দীর্ঘদিন পর এবার তিনি নিজেই কথা বলেছেন।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে ব্যালন ডি’অর নিয়ে ভিনিসিয়ুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমাকে আমার ক্লাব যা করতে বলেছে, আমি তা-ই করেছি। তারা আমাকে মাদ্রিদে থাকতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরের দিকে মনোযোগ দিচ্ছি।"

ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত পুরস্কারটি না পাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল—এমন প্রশ্নের জবাবে ভিনিসিয়ুস বলেন, "আমি কখনোই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি। তবে আপনি যদি এত কাছাকাছি যান, তাহলে অবশ্যই সেটা পেতে চাইবেন। তবে আমার জন্য এখনও ব্যক্তিগত পুরস্কার এবং ক্লাবের হয়ে ট্রফি জেতার সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ইতিমধ্যে দুটি ইউরোপীয় ট্রফি জিতেছি। আরও জেতার জন্যই আমি এখানে আছি।"

ভিনিসিয়ুস শুধু ব্যক্তিগত সাফল্য নয়, রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েও কথা বলেন। তিনি বলেন, "আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছেন, আমি তা শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি গায়ে দিয়ে আরও অনেক ম্যাচ খেলব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।"

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

প্রিমিয়ার লিগে সেরা তরুণ ফুটবলার চেলসির পালমার

খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ২০২৩-২৪ মৌসুম মোটেই ভালো কাটেনি চেলসির। ১ ম্যাচ বাকি থাকলেও লিগে তারা আছে ষষ্ঠ অবস্থানে। তবে আপন আলোয় উজ্জ্বল ছিলেন দলটির তরুণ ফুটবলার কোলে পালমার। ভোটাভুটিতে হয়েছেন প্রিমিয়ার লিগের সেরা তরুণ ফুটবলার।

গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছেন পালমার। এই মৌসুমে ২২টি গোল দেওয়া ছাড়াও ১০টি অ্যাসিস্ট করেছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। গোলে অবদানের দিক বিবেচনায় প্রিমিয়ার লিগে যেটি যৌথ সর্বোচ্চ।

কয়েকদিন আগেই ২২তম জন্মদিন পালন করেছেন পালমার। তার আগেই গড়ে ফেলেছেন দারুণ একটি রেকর্ড। প্রিমিয়ার লিগের কোনো মৌসুমে ২১ বছর বা তার আগে ৩০টির বেশি গোলে অবদান রাখা মাত্র তৃতীয় খেলোয়াড় পালমার। এর আগে এই কীর্তি দেখিয়েছেন রবি ফাওলের ও ক্রিস সাটন।

লিগে গোল্ডেন বুটের (সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) লড়াইয়ে ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ডের পরেই আছেন পালমার। অ্যাসিস্টের দিক দিয়েও যৌথভাবে লিগের দ্বিতীয় সর্বোচ্চ পালমার। ১৩ অ্যাসিস্টে সবার ওপরে অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস।

২০২৩-২৪ মৌসুমে পালমার

গোল সংখ্যা: ২২, প্রিমিয়ার লিগে দ্বিতীয়

অ্যাস্টিস্ট: ১০টি, যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ

গোলে অবদান: ৩২টি, যৌথভাবে সর্বোচ্চ

গোল ও অ্যাসিস্ট দুই বিভাগেই দুই সংখ্যায় পৌঁছানো চার ফুটবলারের একজন পালমার। তিনি ছাড়া এই মাইলফলকে আছেন ওয়াটকিনস, মোহাম্মদ সালাহ ও অ্যান্থনি গর্ডন। এছাড়াও দিদিয়ের দ্রগবা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চেলসির ঘরের মাঠে এক মৌসুমে ১৬ গোল দেওয়ার রেকর্ড গড়েছেন পালমার। আগামী রবিবার স্টামফোর্ড ব্রিজে এএফসি বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে সেই রেকর্ড ভাঙার দারুণ সুযোগ আছে পালমারের সামনে।

প্রিমিয়ার লিগে আগের মৌসুমগুলোতে সেরা তরুণ খেলোয়াড়

২০১৯-২০: ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড (লিভারপুল)

২০২০-২১: ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি)

২০২১-২২: ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি)

২০২২-২৩: আর্লিং হল্যান্ড (ম্যানচেস্টার সিটি)

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো, শিরোপা উৎসব নেইমারদের

ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো, শিরোপা উৎসব নেইমারদের
খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

কিংস কাপের উত্তাপ ছড়ানো ফাইনাল ম্যাচে শুক্রবার (৩১ মে) রাতে আল নাসরকে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ৫–৪ গোলে জিতে যায় আল হিলাল। তবে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে গেছে রোনালদোর কান্নায়। ম্যাচ শেষে দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে।  

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে শুরু থেকেই ছড়িয়েছে উত্তাপ। ৭ মিনিটে রোনালদোদের জালে বল জড়ান আল হিলাল তারকা আলেক্সান্ডার মিত্রোভিচ। এরপর থেকেই আল নাসরের সমতায় ফেরার চেষ্টা শুরু। তবে প্রথমার্ধে একাধিক চেষ্টা করেও জালের দেখা পায়নি দলটি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে এই অর্ধে আরও বড় ধাক্কা খায় রোনালদোর দল। ৫৬ মিনিটে ডেভিড ওসপিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। তবে লড়াই থামায়নি দলটি।

ম্যাচের ৮৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও পিছিয়ে ছিল নাসর। একসময় মনে হচ্ছিল, লড়াইবিহীন এক ম্যাড়মেড়ে ফাইনাল হতে যাচ্ছে এটি। তবে শেষদিকে আসে চমক। ম্যাচের  ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল হিলালের আলি আলবুলাইহিকে। খেলোয়াড় সংখ্যা সমতায় আসার পর ১ মিনিটের মধ্যে গোল করে আল নাসর।

ম্যাচের ৯০ মিনিটে আল হিলালের কালিদু কুলিবালি লাল কার্ড দেখায় ৯ জনের দলে পরিণত হয় প্রো লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে সুযোগটা কাজে লাগাতে পারেনি রোনালদোর দল। টাইব্রেকারে গড়ানোর পর ম্যাচ জিতে নেয় আল হিলাল।

পুরো ম্যাচ মাঠে থেকেও তেমন কোনো বড় পার্থক্য তৈরি করতে পারেননি রোনালদো। সে কারণে ম্যাচ হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি। অন্যদিকে, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠে না থাকলেও আল হিলালের শিরোপা–উৎসবে যোগ দেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে শিরোপা উৎসবের ছবিও পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

যুক্তরাষ্ট্র সিরিজে নেই তাসকিন, চিকিৎসকদের সিদ্ধান্তেই বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র সিরিজে নেই তাসকিন, চিকিৎসকদের সিদ্ধান্তেই বিশ্বকাপ
খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ঘনিয়ে এলেই যেন তাসকিন আহমেদকে লক্ষ্য করে ওত পেতে থাকে ইনজুরি। এবারও তার ব্যতিক্রম হলো না। মাংসপেশীর ইনজুরিতে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত তাসকিনের খেলা। তবে এখনো আশা হারায়নি বিসিবি। তাসকিনকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি সংস্থাটি।

তবে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে যে প্রস্তুতিটা নেওয়া দরকার, সেটি নিতে পারছেন না তাসকিন। আসর শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন। তার বিকল্প হিসেবে ডাক পেতে পারেন আরেক পেসার হাসান মাহমুদ। বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানে চিকিৎসা করা হবে তার। এরপর সময় মতো যদি চোট থেকে সেরে উঠতে পারেন তাসকিন, তাহলে বিশ্বকাপে খেলবেন। যদি চোট কেটে উঠতে না পারেন, তাহলে দেশে ফিরে আসতে হবে ডানহাতি সেনসেশনাল এই পেসারকে।

আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউস্টনে তিন ম্যাচের সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। বিশ্বকাপের আগে এটিই হবে বাংলাদেশের শেষ প্রস্তুতি।

এদিকে আজ সোমবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার জোর সম্ভাবনা থাকলেও তাসকিনের চোটের রিপোর্ট দেখার অপেক্ষায় দল ঘোষণা করেনি বিসিবি। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় দল ঘোষণা করা বলে জানিয়েছে বিসিবি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ লেভারকুসেনের

৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ লেভারকুসেনের
খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে বায়ার লেভারকুসেন। জাভি আলোনসোর অধীনে দলটি গতকাল আইনট্রাঙ্কট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ উড়িয়ে দেয়। ফলে বুন্দেসলিগায় ৪৮ ম্যাচ ধরে অপরাজিত দলটি। এর মাধ্যমে বেনফিকার করা ৫৯ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করল তারা।

ইউরোপিয়ান দল হিসেবে ৫৯ বছর আগে ৪৮ ম্যাচ ধরে অপরাজিত ছিল পর্তুগালের ক্লাবটি। লেভারকুসেন আর এক ম্যাচ জিতলেই ভেঙে যাবে সেই রেকর্ড। ইউরোপে রেকর্ড গড়তে আর এক ম্যাচ অপরাজিত থাকার দরকার তাদের।

নিজেদের পরের ম্যাচ লেভারকুসেন খেলবে রোমার বিপক্ষে। ইউরোপা লিগের ওই ম্যাচে অন্তত ড্র করতে পারলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়বে তারা। রোমার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয় পেয়েছিল জাভির শিষ্যরা।

গতকাল ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ গোলের জয়ে লেভারকুসেনের হয়ে গোল করেন গ্রানিত জাকা, প্যাট্রিক সিক, এক্সেকুয়েল প্যালাসিউস, জেরেমি ফ্রিমপং ও ভিক্টর বোনিফেস।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

যথাসময়ে তদন্ত শেষের আশাবাদ

যথাসময়ে তদন্ত শেষের আশাবাদ

ফিফা কর্তৃক আনীত অভিযোগের ওপর বাফুফে তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি ইতোমধ্যে তিনটি সভা করেছে। আজ তৃতীয় সভায় বাফুফের চার জন স্টাফকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বাফুফের নির্বাহী সভায় তদন্ত কমিটির প্রথম সভার পর ৩০ কার্যদিবসের সময়সীমা দিয়েছে। বাফুফের অন্যতম সহ-সভাপতি ও তদন্ত কমিটির আহ্বায়ক নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তাদের কাজ সম্পন্ন করার আশাপোষন করলেন, ‘৩০ কার্যদিবস জুনের মাঝামাঝি হয়। আমরা এই সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে পারব। হয়তো ২/১ দিন বেশি লাগতে পারে।’

প্রথম সভায় কমিটি তাদের কর্মপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করেছে। দ্বিতীয় সভা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তলব করেছে। দ্বিতীয় সভা তিন জনের পর আজ তৃতীয় সভায় চারজনকে তলব করেছে। বাফুফে স্টাফদের কাছ থেকে তদন্ত কাজে আন্তরিকতা পাচ্ছেন বলে জানান আহ্বায়ক, ‘যারা তদন্তে আসছেন তারা আমাদের আন্তরিকতা দিয়ে তথ্য দিচ্ছেন’। 

ফিফার ৫১ পাতার রিপোর্টে ক্রয় প্রক্রিয়া নিয়ে অসঙ্গতি ছিল অনেক। বাফুফে যে সকল প্রতিষ্ঠান থেকে সামগ্রী ক্রয় করা হয়েছে। তাদেরকে তদন্তে আনা হবে কিনা এই প্রসঙ্গে নাবিল বলেন, ‘এই বিষয়টি বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনে তাদের সঙ্গেও যোগাযোগ করা হবে’।

তদন্ত কমিটি এক সপ্তাহের মধ্যে তিনটি সভা করেছে। চতুর্থ সভাটিও আগামী সপ্তাহের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

আইপিএল নিলামের প্রথম খেলোয়াড় আর্শদীপ সিংয়ের দাম উঠল ১৮ কোটি রুপি

আইপিএল ছবি

স্পোর্টস ডেস্ক:

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছুক্ষণ পর নিলামের মূল কার্যক্রম শুরু হয়।

এবারের প্রথম খেলোয়াড় হিসেবে নাম উঠেছে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে পেতে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ মিলে তাকে দলে ভেড়ানোর জন্য আক্রমণ করে।

একসময় হায়দরাবাদ ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিতে চেয়েছিল। তবে আর্শদীপ সিংয়ের সাবেক ক্লাব পাঞ্জাব কিংস ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এরপর হায়দরাবাদ তাদের বিড বাড়িয়ে ১৮ কোটি রুপি পর্যন্ত নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই দামে আর্শদীপকে আবারও দলে নেয় পাঞ্জাব কিংস।

এদিকে, মেগা নিলামের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ভালো অঙ্কের অর্থ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক
ছবি: সংগৃহীত

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজ (১৯ নভেম্বর) ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার এই ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সতীর্থদের নিয়ে মাঠে প্রবেশ করেন মুশফিক। এসময় গ্যালারিতে তার ছবি সম্বলিত ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন ভক্ত-সমর্থকরাও। এই বিশেষ মুহূর্তে মুশফিকের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও।

মুশফিককে সম্মাননা জানাতে বোর্ড ও সতীর্থরা তার হাতে নানা স্মারক তুলে দেন। তার হাতে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ পরিয়ে দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, যিনি ২০০৫ সালে তার অভিষেক টেস্টেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খানও তাকে একটি বিশেষ ব্যাগি ক্যাপ উপহার দেন।

এছাড়াও, মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং হাবিবুল বাশার যৌথভাবে মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের স্বাক্ষর করা জার্সি তাকে উপহার দেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যে ৪ দেশকে দেখছেন না মাইকেল ভন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যে ৪ দেশকে দেখছেন না মাইকেল ভন
খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে শুরু হচ্ছে চার-ছক্কার এই আসর। টুর্নামেন্ট উপলক্ষে এরই মধ্যে দল ঘোষণা করেছে বেশ কয়েকটি দল। শুরু হয়ে গেছে নানা ভবিষ্যদ্বাণীও।

কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে নিজেদের ভাবনা জানাচ্ছেন ক্রিকেটের সাবেক তারকারা। ইংল্যান্ডের সাবেক তারকা মাইকেল ভন জানালেন, কারা খেলতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভন জানিয়েছেন, এবারের বিশ্বকাপের দাবিদার চার দল হলো- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ভন লেখেন, ‘বিশ্বকাপের সেমিফাইনালে আমার চার দল হলো---ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।’

আগামী ১ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয় দিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২০টি দল অংশগ্রহণ করছে। ৪টি গ্রুপে ৫টি করে দল ভাগ হয়ে খেলবে গ্রুপপর্বে। এরপর সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ গ্রুপ

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র

গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান

গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি

গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

বাবর আজম বাদ পড়ায় ক্ষোভ

বাবর আজম বাদ পড়ায় ক্ষোভ
বাবর আজম ও ফখর

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তা প্রকাশ্যে আসার পরই হইচই শুরু হয়ে যায়। কারণ দল থেকে ছিটকে পড়েছেন বাবর আজম। তাকে বিশ্রামের কথা বলে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। আর বন্ধুর খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন ফখর জামান। আর তাতেই বাঁহাতি ওপেনারের ওপর চটে লাল পাক ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরে সংঘাতটা লেগেই গেল। গতকাল রোববার পাক বোর্ডের তরফে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য দল ঘোষণা করা হয়। সেখানেই পাকিস্তানের নয়া নির্বাচক কমিটি ক্রিকেটারদের স্পষ্ট বার্তা দেয়— হয় পারফরম্যান্স কর, নয় সরে দাঁড়াও। বোর্ডের এই অবস্থানের জেরে দল থেকে ছাঁটাই হন বাবর আজম। দলে নেই শাহিন আফ্রিদি ও নাসিম শাহ।

পাক বোর্ডের তরফে মুলতান ও রাওয়ালপিন্ডিতে পরের দুই টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়, তা প্রকাশ্যে আসার পরই জানা যায়, দল থেকে বাদ দেওয়া হয় তিন তারকা ক্রিকেটারকে। এর মধ্যে নাম রয়েছে গত এক দশকে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে ফখর জামানের লিখেছেন—খারাপ সময়ে যখন বিরাট কোহলির গড় অত্যন্ত কম ছিল। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত রান পায়নি, তখন ভারতীয় বোর্ড কোহলির পাশে দাঁড়িয়েছিল। অথছ বাবর আজমের খারাপ সময় তার পাশে দাঁড়াল না পাকিস্তান বোর্ড— এটা অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকল। পাশাপাশি তিনি এও দাবি করে বলেন, ক্রিকেটারদের ছোট না করে বোর্ডের উচিত তাদের পাশে দাঁড়ানো।

ফখর জামানের ওপর ক্ষুব্ধ পাকিস্তান বোর্ড। যদিও তার পোস্টের পরই পাক ক্রিকেট বোর্ডের তরফে যোগাযোগ করা হয়েছে তার সঙ্গে। পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘ফখর জামানের পোস্টে বোর্ড একদমই খুশি নয়। যারা এ বিষয়ে দায়িত্বে রয়েছেন, তারা ইতোমধ্যে ওর সঙ্গে যোগাযোগ করেছেন।

পাক বোর্ডসূত্রে জানা গেছে, নতুন যে নির্বাচক কমিটি হয়েছে, তার অন্যতম সদস্য সাবেক অধিনায়ক আজহার আলি। তিনি বাবর আজমের সঙ্গে শনিবারই বিষয়টি নিয়ে কথা বলেছেন। এ ছাড়া আরেক নতুন নির্বাচক আকিব জাভেদ জানিয়েছেন— এ মুহূর্তে ক্রিকেটারদের ফর্মের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। বাবর-শাহিনদের বোঝানো হয়েছে, ওদের আত্মবিশ্বাস ফেরার জন্য এবং ফিটনেস ফিরে পাওয়ার জন্য এই দুই টেস্টে বিশ্রাম প্রয়োজন। আর আমাদের এই সিরিজে যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসান র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন। বোলিংয়ে এগিয়েছেন মুস্তাফিজ, আর ব্যাটিংয়ে সাইফ।

সাময়িক ফর্মহীনতায় কিছুটা পিছিয়ে পড়ার পর মুস্তাফিজুর রহমান আবারও স্বরূপে ফিরেছেন। এশিয়া কাপের গত দুই ম্যাচে তিনি মাত্র ৮ রান গড়ে ৬ উইকেট শিকার করেছেন, যা তাকে র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে এনেছে। বর্তমানে তিনি বোলারদের তালিকায় ৯ নম্বরে অবস্থান করছেন। বোলিং র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদও দারুণ ফর্মে রয়েছেন। গত সপ্তাহে ১১ ধাপ এগিয়ে আসার পর এবার আরও ১২ ধাপ এগিয়ে তিনি এখন চতুর্থ স্থানে।

তবে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। বাংলাদেশের অন্যান্য বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে, তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে ৪০তম স্থানে এবং শরীফুল ইসলাম ছয় ধাপ পিছিয়ে ৬৪তম স্থানে আছেন। অন্যদিকে, তাসকিন আহমেদ এক ধাপ পিছিয়ে ৩১ নম্বরে আছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের সুপার ফোরে ব্যাট হাতে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি ১৩৩ ধাপ এগিয়েছেন। বর্তমানে তিনি ব্যাটসম্যানদের তালিকায় ৮১তম স্থানে অবস্থান করছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। ওমানের বিপক্ষে ৩৮ এবং পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানের ম্যাচজয়ী পারফরম্যান্সে তার অবস্থান আরও শক্ত হয়েছে। তার সতীর্থ তিলক ভার্মা ১৯ বলে ৩০ রান করে তৃতীয় স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ৩১ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষে থাকলেও পাকিস্তানের ফাহিম আশরাফ দারুণ পারফর্ম করে ১২ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে আছেন। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা দুই ম্যাচে চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে রয়েছেন।