

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মাদকসহ শামীম আহমেদ নাসির নামের এক যুবককে আটক করেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উনকুট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া শামীম আহমেদ নাসির চৌদ্দগ্রাম উপজেলার উনকুট এলাকার মৃত মুকুল আহমেদের ছেলে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬টি পিস্তলের কার্তূজ, ৯০০ গ্রাম গাজা, ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
জব্দ তালিকার মালামাল এবং আসামিকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী।
মন্তব্য করুন


কুমিল্লা সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর মাঝিগাছা এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন তোতা মিয়া সর্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছএখীল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ মমিরুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪নং আমড়াতলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা শাহীন আহমেদ শরীফ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ, আমড়াতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ হামিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাব্বি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলার শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেললেও নির্ধারিত সময়ের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। রেফারি মোঃ আজাদ হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ট্রাইব্রেকারে কৃষ্ণপুর দল ৮-৭ গোলে মাঝিগাছাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন নকিব খন্দকার। খেলা শেষে চ্যাম্পিয়ন কৃষ্ণপুর এবং রানারআপ মাঝিগাছা দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পরিদর্শক মোঃ মমিরুল হক বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে এমন উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।”
প্রধান বক্তার বক্তব্যে শাহীন আহমেদ শরীফ বলেন, “আমড়াতলী ইউনিয়নের যুবকদের মাদকমুক্ত রাখতে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করাই আমার প্রধান লক্ষ্য।”পাশাপাশি যদি ভালো কোন খেলার মাঠ না থাকে তাহলে ইনশাআল্লাহ আমি নিজ উদ্দেগ্যে খেলার মাঠ করে দিবো এই ইউনিয়নের যুবকদের জন্য।
মন্তব্য করুন


জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কুমিল্লা ইউনিট গঠিত হয়েছে। শনিবার কুমিল্লা কর আইনজীবী সমিতি মিলনায়তনে কেন্দ্রীয় নেতারা তিন বছরের জন্য ওই কমিটি অনুমোদন দেন। এতে অ্যাডভোকেট লুৎফুর রহমান রাজনকে সভাপতি, অ্যাডভোকেট মোঃ ইফতেখার হোসেনকে সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যদের ওই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন চৌধুরী শিশু ও অ্যাডভোকেট ইকরাম হোসেন। সহ-সভাপতি আইটিপি আবুল মিয়া। সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ সাগর। সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাহাউদ্দিন রাজন ও অ্যাডভোকেট আবু সুফিয়ান। দপ্তর সম্পাদক আইটিপি মোঃ আতিকুর রহমান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বরকতের নেছা পাখি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহজাহান ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট জামাল সরকার। সদস্যরা হলেন- অ্যাডভোকেট সামসুর রহমান ফারুক, অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট মোঃ জালাল আহম্মেদ, অ্যাডভোকেট এফ আহম্মেদ শান্ত, অ্যাডভোকেট মোঃ শুকুর আলী সাফী, অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম, অ্যাডভোকেট কাজি মামুনুর রশিদ, আইটিপি রেজাউল খান চৌধুরী ও আইটিপি আবদুল কাদের ভুইয়া। প্রধান উপদেষ্টা পিপি অ্যাডভোকেট কাইমূল হক রিংকু। উপদেষ্টারা হলেন- অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুল হক খন্দকার ও অ্যাডভোকেট মফিজুল ইসলাম।
মতবিনিময়ঃ
তার আগে শনিবার সকালে কুমিল্লা কর আইনজীবী সমিতি মিলনায়তনে কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কুমিল্লা জেলা কর আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফুর রহমান রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম-সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম মাহবুবুস সালেকিন, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ঢাকা ট্যাক্সেস বার ইউনিটের সেক্রেটারী মোঃ মনজুর হোসেন পাটোয়ারী, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু নাছের মজুমদার মেজবা, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ঢাকা ট্যাক্সেস বার ইউনিটের জয়েন্ট সেক্রেটারী মোঃ শামীম মনি, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান খন্দকার, কুমিল্লা কর আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক আইটিপি বাবুল মিয়া, কুমিল্লা বার এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট ইকরাম হোসেন, কর আইনজীবী সমিতির যুগ্ম-আহ্বায়ক আইটিপি আবুল খায়ের ও অ্যাডভোকেট বরকতের নেছা পাখি। এসময় সিনিয়র অ্যাডভোকেট জসিম উদ্দিন চৌধুরী শিশু সহ আইনজীবী ও আইটিপিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৬ টায় যৌথ বাহিনী ডুমুরিয়া চানপুর এলাকায় অভিযান পরিচলনা করে ।
উক্ত অভিযানে পরিত্যাক্ত স্থান হতে একটি দেশীয় পাইপ গান এবং ২ রাউন্ড পাইপ গান কার্তৃজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
যৌথবাহিনী কর্তৃক সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অন্ত্র উদ্ধার দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
মন্তব্য করুন


স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনায় বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইয়াছিন আহমেদ নামের ১৩ বছরের এক কিশোর। ওই দূর্ঘটনায় আহত হয়েছে তার আরও ২ বন্ধু।
নিহত কিশোর চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের কৃষক শাহজাহান মিয়ার ছেলে।
ওই দূর্ঘটনায় আহত হয়েছে একই গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে মোশারফ (২৬), মেহবুব মিয়ার ছেলে অনিক (১৬)। গুরুতর আহত অবস্থায় তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা বাস স্টেশন সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ইয়াছিন শৈশব থেকেই চঞ্চল প্রকৃতির। তাকে মারধর করেও বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয়নি। শিক্ষা বিমুখ ইয়াছিন বন্ধুদের সাথে সে প্রায়ই মোটরসাইকেলে কোথাও না কোথাও ঘুরতে যেত। সোমবার দুপুরে তার চাচাতো ভাই মোবাইল রিচার্জ ও বিকাশ ব্যবসায়ী মোশারফের মোটরসাইকেলে করে ইয়াছিন ও তার বন্ধু অনিক সহ ঘুরতে বের হয়। নিজ বাড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লায় যাওয়ার পথে নূরীতলা এলাকায় দূর্ঘটনার শিকার হয় তারা।
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, খুব দ্রুত গতিতে মোটরসাইকেলটি ছুটে আসছিল। এসময় একটি বাস তাদেরকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে এক পথচারীকে ধাক্কা দিয়ে মহাসড়কে আঁছড়ে পড়ে। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন নামের ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে কুমিল্লায় রেফার করেন।
এদিকে সোমবার সকালেই ইয়াছিনের বাবা শাহজাহান মিয়া ও মা জোৎস্না বেগমের চোখের অপারেশন কুমিল্লার আলেখার চরে অবস্থিত চক্ষু হাসপাতালে সম্পন্ন হয়। সন্তানের মৃত্যুর খবর শুনে তারা চোখে বেন্ডেজ লাগানো অবস্থায়ই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে পৌঁছায়। ইয়াছিন এই দম্পতির কনিষ্ঠ সন্তান।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর আমাদের পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু সেখানে কাউকে পায়নি।
মন্তব্য করুন


কুমিল্লা সদরে যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্যাম্প কমান্ডার প্রত্যাহার কথার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে আইএসপিআর (আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর) নিশ্চিত করেছেন।
গত ৩১ জানুয়ারি ভোররাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটককৃত মো: তৌহিদুর রহমান (৪০), একই দিন দুপুর ১২:৩০ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে, উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে শিশুটির মামার পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবার দায়ের করা মামলায় শুক্রবার দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মেহেদী হাসান (২০) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান নির্যাতনের শিকার ওই শিশুটির দূর সম্পর্কের মামাতো ভাই। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা ৮ বছর বয়সী শিশুটি গোসল করে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘরে ফিরে ধর্ষণের বিষয়ে শিশুটি তার খালাকে জানালে দ্রুত তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে, ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদী হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন


রক্ষণাবেক্ষণের কাজ শেষে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও চালু করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে সার্ভার চালুর কথা গণমাধ্যমকে জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এখন এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। আজ সকাল থেকে এটি সচল হয়েছে। মাঝে মধ্যে এটির রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। যার কারণে সার্ভার বন্ধ করা হয়েছিল।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি সার্ভারের পরিষেবা বন্ধ করা হয়। এর আগে গত ১৬ আগস্টেও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল। এছাড়া চলতি বছরে কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
প্রসঙ্গত, দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।
মন্তব্য করুন


কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে দুস্থ ও ছিন্নমুল লোকদের মাঝে বিনামূল্যে প্রতিদিন অন্তত ৫০০ প্যাকেট করে ইফতার বিতরণ করা হচ্ছে।
রমজানের তৃতীয় দিনেও এই ইফতার বিতরণের মত মানবিক দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী।
কুমিল্লা সেনানিবাসের প্রধান ফটকের সামনে শনিবার বিকেলে এই ইফতার বিতরণ করা হয়।
উক্ত ইফতার পেয়ে তৃপ্তি সহকারে সাধারণ মানুষ ইফতার করতে পারছে।
কুমিল্লা সেনানিবাসের আশেপাশের বেশ কয়েকটি এলাকার মানুষ প্রতিদিন সেনাবাহিনীর কাছ থেকে ইফতার পাচ্ছেন। সেনাবাহিনীর এ মহতী উদ্যোগ প্রশংসা পাচ্ছে সর্ব মহলে।
মন্তব্য করুন


কুমিল্লা সদরের জগনাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফারুক আহমেদের বাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটেছে। ৫ আগস্টের পর এ নিয়ে তিনবার এ বাড়িতে অগ্নি সংযোগের চেষ্টা, বাড়ির ফটক ও জানালা ভাঙচুর, ঘরের স্বর্ণালঙ্কার, মালপত্র এবং অর্থ লুট করে নিয়ে যায়।
স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ঘটনার সাথে জড়িত বলে প্রয়াত ফারুক আহমেদের পরিবার জানায়।
জানা যায়, ২০১৯ সালে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ইন্তেকাল করেন। উনার মেয়ে সুইডেনে অবস্থান করছেন এবং ছেলেও দেশের বাইরে দীর্ঘ দিন ধরে অবস্থান করছেন। ফলে বাড়িটিতে তাদের কেউ থাকেনা। দুই একটা দোকানে ভাড়াটিয়া রয়েছে। ফলে এই সুযোগে ৫ আগস্টের পর থেকে বাড়িটি দখল করার পায়তারা চলছে। ৫ আগস্ট প্রথমে বাড়িটিতে অগ্নিসংযোগ করার পায়তারা করা হয়। স্থানীয়দের বাধার মুখে লুটপাটকারীরা তা করতে পারেনি। ৬ আগস্ট পুনরায় তারা এসে ভাড়াটিয়ার কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা ও মালামাল নিয়ে যায়। সেপ্টেম্বর মাসে পুনরায় তারা এসে ঘরে জানালার গ্লাসগুলো খুলে নিয়ে যায় এবং ড্রয়িং রুমের সকল মালামাল নিয়ে যায়। সর্বশেষ ১১ জুলাই ফারুক আহমেদের ফ্ল্যাট ও ভাড়াটিয়ার ফ্লাটের সকল মালপত্র তারা লুটপাট করে নিয়ে যায়। থানায় যাতে কোন অভিযোগ না দেয়, সেজন্য ভাড়াটিয়াদের হুমকি দিয়ে গেছেন লুটপাটকারীরা।
প্রয়াত ফারুক আহমেদের কন্যা জেনি সুইডেন থেকে জানান, আমাদের বাড়িটি দখল করার চেষ্টা চলছে। এ নিয়ে তিন দফা লুটপাট হয়েছে। আমাদের ভাড়াটিয়ারা আতঙ্কে দিন কাটাচ্ছে। বিদেশে থাকায় আইনি পদক্ষেপ নিতে সমস্যা হচ্ছে।
মন্তব্য করুন


ফেনী জেলায় টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে।
গত ০৮ জুলাই জেলা প্রশাসক, ফেনী এর তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা হয়। এ প্রেক্ষিতে গত বছরের (২০২৪) ভায়াবহ বন্যা পরিস্থিতি থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী কর্তৃক প্রস্তুতি কার্যক্রম গ্রহণ শুরু হয়েছে।
পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্প সমূহে ইতোমধ্যে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে।
এছাড়াও জরুরী পরিস্থিতিতে চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জন এর সাথে সমন্বয় সভা করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক জানানো হয় যে, সেনাবাহিনী সবসময় জাতির দুর্যোগকালীন মুহূর্তে জনগণের পাশে রয়েছে। প্রয়োজনীয় সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী বন্যা মনিটরিং সেল হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য করুন