

কুমিল্লায়
৫২ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ। বুধবার
দুপুরে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান, এএসআই(নিঃ) শিমুল এবং
সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবী ইউপিস্থ উত্তর রাচিয়া বড় পুকুর ও বড় তেতুল গাছ সংলগ্ন
পুকুরের উত্তর পূর্ব কোণায় কলা বাগানের মধ্যে তল্লাশি করে ৫২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী
মো: মফিজুল ইসলাম(৫২), পিতা-মৃত গনি মিয়া, সাং- কোটেশ্বর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে
গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


সোমবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রথম পর্যায়ে ৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সময় সংবাদকে জানান, চল্লিশের বেশি পঞ্চাশের কম সংখ্যক ইউএনওকে আজ বদলি করা হতে পারে।যারা এক বছরের বেশি ইউএনও হিসেবে কর্মস্থলে ছিলেন তাদেরই বদল করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সব ইউএনওকে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন।সে নির্দেশনার আলোকেই ৪৭ ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করে। এরপর নির্বাচন কমিশন বদলির অনুমোদন দেয়।
জেলা প্রশাসকদের (ডিসি) বিষয়ে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন,এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। নির্বাচন কমিশন আমাদের যা করতে বলবেন, আমরা তা-ই করব বলে জানিয়েছেন তিনি। ২০০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন। ৫ ডিসেম্বরের মধ্যে বদলির বিষয়ে প্রস্তাবনা তৈরি করা হবে।
গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সব ইউএনওর বর্তমান কর্মস্থল এক বছরের বেশি চাকরিস্থল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী মঙ্গলবারের (৫ নভেম্বরের) মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে হবে।
গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়েছে, বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। এবং আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক পরপর ২বার (২০২২ ও ২০২৩) বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ড প্রবাসী অধ্যাপক ড. আমিন আহম্মেদ খোন্দকার। দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী ক্যাটাগরিতে তাকে সিআইপি হিসেবে মনোনীত করেছে সরকার।
গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ তাকে এ সম্মাননা প্রদান করেন।
এর আগে গত ২০ ডিসেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ২০২২ ও ২০২৩ সালের জন্য দেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশিদের সিআইপি-এনআরবি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত দুই বছরে ১৫০ জন অনাবাসী বাংলাদেশি এই সিআইপি মর্যাদা লাভ করেছেন।
ড. আমিন বলেছেন, আমরা সকলেই অবগত বিগত কয়েক বছর যাবৎ হুন্ডির মাধ্যমে দেশে প্রচুর পরিমাণ রেমিট্যান্স আসে এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়ে থাকে। বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার ইতোমধ্যে প্রণোদনা চালু করেছে। এ প্রণোদনা চালু করার ফলে আমরা দেখতে পারছি বৈধ চ্যানেলে রেমিট্যান্সের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমাদের দেশের রিজার্ভ অনেক কমে গেছে। দেশের অর্থনীতিকে পূর্বের ন্যায় ফিরিয়ে নিতে আমরা যারা প্রবাসী আছি তাদেরকেই বড় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে আমরা দেশের রাজস্ব আয় বৃদ্ধি করতে পারি। সেক্ষেত্রে সরকার ও দূতাবাসগুলোকে প্রবাসীদের কল্যাণে আরও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ড. আমিন আহম্মেদ খোন্দকার হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনিংপ্রাপ্ত মাস্টার্স টিচার্স ট্রেইনার ও ২০১২ সাল সুইস এডুকেশনাল কলেজের সিইও হিসেবে কর্মরত আছেন।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:
চাঁদপুরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলম গোপন সংবাদের ভিত্তিতে ১০ হাজার পিস ইয়াবাসহ সাদিকুর রহমান রনি নামে ১ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার মহসিন আলমের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই হুমায়ূন কবির, কামাল উদ্দিন ও এ এস আই সাইফুল ইসলাম সংঙ্গীয় সদস্যরা চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট জমজম ব্রিজের কাছে রনির দেহ তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে মডেল থানায় নিয়ে আসে।
ইয়াবাগুলো নিয়ে টেকনাফ থেকে চাঁদপুর হয়ে ঢাকা যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।
মন্তব্য করুন


এ বছর সৌদি আরবে পৌঁছেছেন৫৮ হাজার ১২১
জন বাংলাদেশি হজযাত্রী। সৌদিতে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
মঙ্গলবার (৪ জুন) হজ পোর্টালে আইটি
হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া হজযাত্রীর নাম মাকসুদ আহমেদ
(৬১)। তিনি রোববার (২ জুন) মদিনায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
হজ বুলেটিন থেকে জানা গেছে, সোমবার
(৩ জুন) দিনগত রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৫৮ হাজার ১২১ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪
হাজার ৩৭৪ জন।
গত ৯ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার
প্রথম ফ্লাইট শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০
জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,
এ পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মৃত্যুবরণ করা ১০ জনই পুরুষ।
মক্কায় সাত এবং মদিনায় ৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
মন্তব্য করুন


কুমিল্লায় ব্রাহ্মণপাড়া
থানা কর্তৃক ১৪ কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার।
আজ ১৩/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ সৌরভ হোসেন, এএসআই(নিঃ) আব্দুর রহিম, এএসআই(নিঃ)/মামুনুর রশীদ ও সংগীয় ফোর্স সহ থানা এলাকায় রাত্রিকালী মোবাইল ০৬ ডিউটি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বড়ধুশিয়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সীমান্তবর্তী এলাকা হইতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে শশীদল সীমান্তবর্তী এলাকা হতে পায়ে হেটে নাগাইশ হয়ে বড়ধুশিয়া বাজারের দিকে আসছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে
এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১৩/৮/২০২৩খ্রিঃ তারিখ
০১.০৫ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া থানাধীন ০৪নং শশীদল ইউপিস্থ নাগাইশ সাকিনে জনৈক ডালিমের
নির্মানাধীন বাড়ীর সামনে নাগাইশ টু বড়ধুশিয়া গামী পাকা রাস্তার উপর উপস্থিত হলে ০৩
জন ব্যক্তিকে দেখতে পায় যাদের মধ্যে ০২ জনের কাঁধে নীল রংয়ের পলিথিনে বাঁধা পোটলা সহ
পায়ে হাটে আসছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১নং ও ০২নং আসামী তাহাদের কাঁধে থাকা নীল
পলিথিনের পোটলা ফেলে দিয়ে ০৩নং আসামীসহ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের
সহায়তায় আসামী কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার সিদলাই গ্রামের (৮নং ওয়ার্ড) এর আঃ
লতিফ এর ছেলে রুবেল মিয়া (৩৩), মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জাকির হোসেন(৪৫), মৃত
আব্দুল খালেক এর ছেলে মোখলেছুর রহমান(৫২) কে গ্রেফতার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে
আসামীদের ফেলে দেওয়া ০২ টি নীল রংয়ের পলিথিনে বাঁধা পোটলার ভিতর রক্ষিত খাকি কসটেপ
দ্বারা মোড়ানো সর্বমোট ০৭ টি বান্ডিল যাহার প্রতি বান্ডিলে ০২(দুই) কেজি করে মোট ১৪
কেজি গাঁজা পেয়ে জব্দ তালিকা মূলে জব্দকরেন।
উক্ত আসামীদের বিরুদ্ধে
ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৪, তারিখ- ১৩/৮/২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন
২০১৮ সনের ৩৬(১) এর ১৯(খ)/৪১ রুজু করা হয়।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় সুন্দরী খালে কচুরিপানা অবমুক্ত হওয়ায় খুশি এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার লস্করী থেকে মতলব উপজেলার চারটভাঙ্গা প্রায় ১১ কিলোমিটার পর্যন্ত ওই খালে কচুরিপানা ছিল। ফলে স্থানীয় এলাকাবাসী ও মৎস্যচাষীরা চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের হস্তক্ষেপে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত ওই সুন্দরী খালে কচুরিপানা অবমুক্ত হয়েছে।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ওই খালে সকাল থেকে বিকাল পর্যন্ত কচুরিপানা অবমুক্তকরনের কাজ করছেন। এতে করে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির এমন মহতী উদ্যোগ নেয়ায় প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর কাছে।
দীর্ঘদিন ধরে ওই খালে কচুরিপানার জমাট থাকায় খালের পাশের রাস্তায় মানুষ যাতায়াত করতে ভয় পেত। বিশেষ করে বিষধর সাপ বিচ্ছু, ডেঙ্গু মশার উপদ্রব ছিল বেশি। ফলে স্থানীয়রা চলাফেরা করতে আতংকিত থাকত। ইতিমধ্যে ওই খাল থেকে শতাধিক বিষধর সাপ মেরে ফেলেন স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসীরা জানান, প্রতিদিন ওই খাল থেকে বিষধর সাপ ও বিচ্চু সাধারন মানুষকে আক্রমন করে। খালে কচুরিপানার জমাট থাকায় বিষধর পোকা মাকড়ের কারনে খালের পাশ দিয়ে চলাচল করতে হিমসিম পোহাতে হয়। উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির নিদের্শনায় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও দলীয় নেতাকর্মীরা এমন মহতী উদ্যোগ নিয়েছেন। ফলে কচুরিপানা অবমুক্ত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
যুবলীগ নেতা আক্তার হোসেন, ডালিম সরকার, রুবেল আহমেদ প্রধান, রুবেল প্রধান নীরব ও শ্রমিক মামুন, আব্দুলসহ একাধিকরা জানান, দীর্ঘদিন ধরে ওই খালে কচুরিপানা থাকায় নৌকা যাতায়াত করতে পারছে না। একসময় ওই খাল দিয়ে প্রতিনিয়ত নৌকা চলাচল করত। দ্রুত ওই সুন্দরী খালে কচুরিপানা অবমুক্ত করতে আমরা নিয়মিত ভাবে কাজ করছি।
ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, প্রতিদিন ওই খাল থেকে রাস্তায় বিষধর সাপ ও বিচ্চুর কারনে ভয়ে আতংকে চলাচল করতে হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে আমরা খাল থেকে প্রায় ৩ কি. মি. পর্যন্ত দ্রুত কচুরিপানা অপসারন করছি। অচিরেই পুরো সুন্দরী খালের কচুরিপানা অবমুক্ত করা হবে।
ইউএনও মো. নাজমুল হাসান বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের আন্তরিক প্রচেষ্টায় মঙ্গলবার আমরা সুন্দরী খালে কচুরিপানা অবমুক্ত উদ্বোধন করেছি। পরবর্তীতে কচুয়া উপজেলা বিভিন্ন এলাকায় খালে কচুরিপানা থাকলে দ্রুত অবমুক্ত করা হবে।
উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সুন্দরী খালটি পরিদর্শ করি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের চিন্তা করে কচুরিপানা অবমুক্তের পরিকল্পনা নেয়া হয়েছে। আওয়ামী দলীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ওই খাল থেকে কচুরিপানা অবমুক্ত করা হচ্ছে। পুরোপুরি ওই সুন্দরী খালে কচুরিপানা অবমুক্ত করতে নেতাকর্মীরা কাজে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


এইচএসসি ও সমমানের পরীক্ষার সাথে মিল রেখে আগামী (১৭ আগস্ট ২০২৩ইং) থেকে শুরু হচ্ছে আলিম পরীক্ষা।
সোমবার (১২ জুন ২০২৩ইং) আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। বেলা ১০টায় পরীক্ষা শুরু হবে। দুপুর ১টায় লিখিত পরীক্ষায় শেষ হবে। পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
গত বৃহস্পতিবার (৮ জুন ২০২৩ইং) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরে নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। বাংলা প্রথমপত্রের মধ্যদিয়ে ১৭ আগস্ট পরীক্ষা শুরু হবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
মন্তব্য করুন


বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৮জনের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্ন ইউনিট।
শনিবার(৬জানুয়ারি) শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে। নাফিজ আলমের ৫ শতাংশ পুড়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি তাদের। সবার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে ঢাকা-মাওয়া রেলপথে বেনাপোল এক্সপ্রেসে রাত ৯টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেছেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের ৪টি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৮টি ইউনিট।
মন্তব্য করুন


বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
তিনি বলেছেন,বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে যুক্তরাষ্ট্র উন্মুখ।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই, কারণ তারা ২৬ মার্চ তাদের স্বাধীনতা দিবস উদযাপন করবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি, রোহিঙ্গা সংকটে সহযোগিতা, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা করা এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলাসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। আমাদের অংশীদারত্ব একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গণতন্ত্র এবং মানবাধিকারের প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার আরেকটি বছর উদযাপন করছে, তখন আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং মানবাধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি- যে প্রচেষ্টাগুলো বাংলাদেশের সমৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি এই বিশেষ দিনে সকল বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানাই।
মন্তব্য করুন


শিক্ষাপ্রতিষ্ঠানে
নিজস্ব ব্যবস্থাপনায় কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক
ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
২২ আগস্ট মঙ্গলবার এই নির্দেশনা
দিয়ে চিঠি পাঠানো হয়েছে অধিদপ্তরের অধীনে থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে।
এতে বলা হয়েছে, নতুন
কারিকুলামের আওতায় প্রণীত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব
অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনায়
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী কম্পিউটার, ডিজিটাল
ডিভাইস থাকা আবশ্যক।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তরের আওতাধীন যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার
উপযোগী কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, ল্যাব নেই, সে সব প্রতিষ্ঠানকে আগামী ১০
নভেম্বরের মধ্যে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সংযোগসহ ন্যূনতম ২টি
ল্যাপটপ বা ডেক্সটপ স্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্তব্য করুন