

কুমিল্লা- ৭ (চান্দিনা) সংসদীয় আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।
মনোনয়নপত্র বাতিল হওয়া দুজন প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিক ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী সজল কুমার কর।
মন্তব্য করুন


কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ইয়াসমিন আক্তারের ৯৪ শতক আয়তনের পুকুরটি দখল করে মাছ ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় দুর্বৃত্তরা। এমন অভিযোগ এনে কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মেম্বার ইয়াসমিন আক্তারের স্বামী মো: ফিরোজ আহাম্মদ ।
স্থানীয় মিরপুর এলাকার বাসিন্দা মোঃ সোহেল, মনির হোসেন (মনু মিয়া), মো: জাকির হোসেন (৫০),মোঃ সফিক মিয়া (৫৫), রুহুল আমীন (৪৫), রুপ মিয়ার ছেলে মো: সোহেলকে অভিযুক্ত করে থানায় অবহিত করা হয়।
মোঃ ফিরোজ আহমেদ জানান, আমাদের মালিকানাধীন দখলীয় সরকারী রিকুইজসানকৃত ১৯/৫৯ মুলে দখলীয় বাড়ির সামনের পুকুর রয়েছে, যেখানে আমরা মাছ চাষ করি। উপরে উল্লেখিত ৭/৮ জন আইন কানুনের তোয়াক্কা না করে বিগত বছরের ৬ আগস্ট পুকুরটি দখল করার চেষ্টা করে। কয়েকবার জোরপূর্বক মাছ তুলে নিয়ে যায়। আজ দুপুরে এসে পুকুরের বাশগুলো উঠিয়ে নিয়ে যায় । আজ রাতে তারা সবগুলো মাছ তুলে নিয়ে যাবে বলে আমাদের হুমকি দিয়ে যায়।আমার অজান্তে ইতিপূর্বে বহুবার আমার পুকুরের মাছ রাতের আধারে বিষ দিয়া মেরে ফেলার হুমকি দেয় এবং মাছ ধরে নিয়ে যায়। যাহার দরুন আমার আর্থিক ক্ষতি সাধন হচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে আমাকে এলাকার থাকতে দিবে না, হত্যা করে লাশ গুম করবে এবং সন্ত্রাসী দ্বারা মারধর করবে, এমন হুমকি দিয়ে গেছে। এমতাবস্থায় আমরা প্রাণহানির আশঙ্কা করছি, সেই সাথে মাছগুলো আজ রাতে লুট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মন্তব্য করুন


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের মতো কুমিল্লায়ও কাব কার্নিভাল ২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার কুমিল্লা নগরীর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উদযাপিত কার্নিভালে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কাব উপজেলা কমিশনার মোঃ নজরুল ইসলাম,কাব উপজেলা কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সুভাষ বীর।এছাড়াও উপস্থিত ছিলেন কাব লিডার ফাহমিদা আক্তার, হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খোদেজা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম।
মহারাজা সেজে পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রাখেন শান্তনু পাল। এসময় মহারাজা তার প্রধান সেনাপতিতে সাথে নিয়ে অনুষ্ঠানস্থল ঘুরে ঘুরে দেখেন।
কার্নিভালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব সদস্যরা অংশ নেয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিলে আরো নানা কর্মকাণ্ড।
মন্তব্য করুন


টেকনাফে সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার (১১ জানুয়ারি) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা মাইন পুঁতে রেখেছিলো বাংলাদেশের অংশে। পরে সোমবার সকালে নিজের চিংড়িঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।
এদিকে রোববার আরাকান আর্মির গুলিতে শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা। এ সময় তারা বিজিবির গাফলতির কথা তুলে ধরে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান। গুলিবিদ্ধ হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে।
মন্তব্য করুন


বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দিয়েছিল। তবে পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ এবং সিদ্ধান্তটি বাতিল করে সংস্থাটি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এর আগে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল। মিটারের ভাড়া ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছিলেন। রাজধানীর রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধের খবর পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে রাজধানীজুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করছেন।
আন্দোলনকারীরা বলছেন, মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে না চললে জরিমানার আইন বাতিল করতে হবে। বিআরটিএ এ সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।
গত ১০ ফেব্রুয়ারি মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। নির্দেশনায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনও গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধান রয়েছে।
বিআরটিএ’র তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানী ঢাকায় নিবন্ধিত অটোরিকশা রয়েছে ২০ হাজার ৮৯৪টি। ২০১৫ থেকে ২০২৪ সালের (১০ বছর) মধ্যে সবচেয়ে বেশি অটোরিকশা নিবন্ধন পেয়েছে ২০১৯ সালে। সে বছর নিবন্ধন দেওয়া হয়েছে ৬ হাজার ৮৩৯টি অটোরিকশা। তার আগের বছর ২০১৮ সালে ৫ হাজার ৬৩৭টি অটোরিকশা নিবন্ধন দেওয়া হয়।
মন্তব্য করুন


ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণ পাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এস এম আলাউদ্দিন অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন।
স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এস এম আলাউদ্দিন জানান, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষ যদি আমাকে চায়, তাদের ভালোবাসা ও আস্থা যদি পাই, তবে আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। জনগণের ইচ্ছাই হবে আমার সিদ্ধান্তের মূল ভিত্তি। জনগণ চাইলে আমি তাদের শাসক হিসেবে নয়, সেবক হিসেবে পাশে থাকতে চাই।
তিনি আরো বলেন, মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। আমি দীর্ঘ ৩৫ বছর যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের সেবা করে আসছি। তাদের পাশে থেকে আমৃত্যু সেবা করে যাবো। আমি ২০০৭ ও ২০০৮ সালে কুমিল্লা-৫ থেকে নির্বাচনে অংশ নিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়েছি। ১৯৯১ সাল থেকে আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে রাজনীতি করছি। এলাকার মানুষ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি প্রমাণ করতে চাই একজন সৎ ও আদর্শ এমপি চাইলে কীভাবে এলাকার আমূল পরিবর্তন আনা সম্ভব। বুড়িচং-ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের অনুপ্রবেশ ভয়াবহ আকার ধারণ করেছে। আমি নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আমার অগ্রাধিকার হবে।
তিনি আরও বলেন,আগামী দিনে আমি এমন একটি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার স্বপ্ন দেখি যেখানে মানুষ রাতে নিশ্চিন্তে দরজা খুলে ঘুমাতে পারবে।
উল্লেখ্য যে, এসএম আলাউদ্দিন স্থানীয় ও জেলা পর্যায়ে বিএনপির রাজনীতিতে তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ীও বটে।
মন্তব্য করুন


জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন।
কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে তার জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।
এর আগে একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন মঞ্জুর করেন। শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়নি; তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন উপস্থাপন করেন।
মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে লালবাগ এলাকায় সংঘটিত সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দায়ের করা হয়। ওই ঘটনায় তাকে আসামি করা হয়েছিল এবং পরবর্তীতে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ড চাইলেও এবং আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় তিনি জামিন পেয়ে মুক্তি পান।
মন্তব্য করুন


কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ও দেবিদ্বারের ইষ্টগ্রাম এলাকায় মেসার্স সজিব ব্রিকস এবং মেসার্স নিউ সজিব ব্রিকস নামের দুইটি ইটভাটায় পুরোদমে চলছে ইট প্রস্তুতের কার্যক্রম। ভাটার গা ঘেঁষে রয়েছে ফসলি জমি। অদূরেই বসতবাড়ি ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুসারে এ স্থানটিতে ইটভাটা স্থাপনের কোনো সুযোগ নেই। এছাড়াও এ ইটভাটা দুইটির নেই প্রয়োজনীয় কোন কাগজপত্র। এরপরও কয়েক বছর ধরেই এ ভাটায় ইট পোড়ানো হচ্ছে। ইটভাটা দুইটির মালিক মুরাদনগর উপজেলার সাবেক আওয়ামী লীগের এমপি জাহাঙ্গীর আলম সরকারের আস্থাভাজন ও মুরাদনগর উপজেলা শ্রমিক লীগ নেতা মোঃ জহিরুল ইসলাম খান।
ইটভাটা দুইটির দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, গত বছরের ৮ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত ভাটা পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লাইসেন্সের মেয়াদ থাকলেও বর্তমানে ইট ভাটা পরিচালনার জন্য কোন দপ্তর থেকেই কোনো অনুমতি মেলেনি।
দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের তথ্য মতে, দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৭টি অবৈধ ইটভাটা রয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি অবৈধ ইটভাটা ঘুরে দেখা যায়, ইটভাটাগুলোতে চলছে ইট প্রস্তুতের নানা আয়োজন। কয়েকটি ইটভাটায় ইট পুড়িয়ে সেগুলো বের করা হচ্ছে। আবার কিছু কিছু ভাটার কাঁচা ইট সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে পোড়ানোর জন্য।
খোঁজ নিয়ে এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, অবৈধ ইটভাটাগুলোতে পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন ক্ষমতাসীন ও সাবেক রাজনৈতিক দলের নেতা এবং স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। ফলে ইচ্ছামতো অবকাঠামো তৈরি করে ইট পোড়ানো হচ্ছে এসব ভাটায়। এতে এই অঞ্চলের পরিবেশ চরমভাবে হুমকির মুখে পড়েছে। আর এই সকল বিষয়ে দেখেও না দেখার ভান করে, নীরব ভূমিকায় আছে জেলা প্রশাসন ও কুমিল্লা আঞ্চলিক পরিবেশ অধিদপ্তর।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, কুমিল্লা পরিবেশ অধিদপ্তর থেকে ১০টি অবৈধ ইটভাটার তালিকা ইতিমধ্যে পাঠিয়েছে। সেখানে মেসার্স নিউ সজিব ব্রিকস এর নামও রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এসব অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য করুন


বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রার্থী সামিরা আজিম দোলার নেতৃত্বে লাকসামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল।
আজ (৭ নভেম্বর) বিকেল চারটার দিকে লাকসাম বিএনপির দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমবেত হন। পরে উপস্থিত হন মরহুম কর্নেল আনোয়ার আজিমের সুযোগ্য কন্যা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। তাকে দেখতে ও সমর্থন জানাতে আসা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়।
দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া প্রায় এক ঘণ্টাব্যাপী মিছিলের নেতৃত্ব দেন সামিরা আজিম দোলা নিজে। মিছিলটি লাকসাম শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, “গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় কুমিল্লা-৯ আসনে আবুল কালামের নাম ঘোষণা করা হয়। কিন্তু তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছেন। আমরা এই মনোনয়ন কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা চাই তৃণমূলের জনপ্রিয় নেত্রী সামিরা আজিম দোলাকে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করা হোক।”
যুবদল নেতা জাহিদ বলেন, “আমরা বিএনপির হাইকমান্ডের প্রতি আহ্বান জানাই—জনপ্রিয় ও যোগ্য প্রার্থী হিসেবে সামিরা আজিম দোলাকেই মনোনয়ন দিন। তারেক রহমান সাহেব বলেছেন—জনপ্রিয় যার, ধানের শীষ তার। আমরা চাই এই নীতির প্রতিফলন হোক কুমিল্লা-৯ আসনে।”
লাকসাম বিএনপি নেতা জসিম বলেন, “লাকসামে ৮০ শতাংশ জনগণ মরহুম কর্নেল আনোয়ার আজিমের সমর্থক ছিলেন। আজ তার উত্তরসূরী সামিরা আজিম দোলা সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। যদি আবুল কালামকে চূড়ান্ত প্রার্থী করা হয়, তবে এই আসনে বিএনপি বড় ক্ষতির মুখে পড়বে।”
মিছিল শেষে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামিরা আজিম দোলা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্তা আছে দলের ওপর ভরসা আছে “জনতার জরিপে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি সবার এগিয়ে আছি। প্রাথমিক তালিকায় নাম না থাকলেও চিন্তার কিছু নেই। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে আশ্বস্ত করেছেন যে, চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে তফসিলের পরে।”
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই গণমিছিলে প্রায় ১২ থেকে ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যা লাকসাম শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
মন্তব্য করুন


স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকার উপকন্ঠে অবস্থিত কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে স্থানীয় আলোকিত নারী সংঘের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করা হয়। এ সংঘের প্রতিষ্ঠাতা শামীমা নাসরিন ইভা সশরীরে উপস্থিত থেকে এ পানি বিতরণ করেন।
ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাক্তার চর এলাকার স্থানীয় খেয়াঘাট দিয়ে প্রতিদিন শত শত মাঠ ও ইট ভাটা শ্রমিক ও সাধারন মানুষ পারাপার হয়ে থাকে। দাবদাহের
বর্তমান পরিস্থিতিতে শ্রমিকরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে। তাদের শরীরের পানি শুন্যতা রোধে স্থানীয় উল্লেখিত নারী সংঘ গতকাল খেয়া ঘাটে পারাপাররত তৃষ্ণার্তদের মধ্যে বোতলজাত ঠান্ডা পানি বিতরণ করেন।
সংঘের প্রতিষ্ঠাতার সাথে এ কর্মসূচীতে যোগ দেয় সংঘের সদস্য এবং স্থানীয় অধ্যাপক হামিদুর রহমান স্কুল ও কলেজের নারী শিক্ষার্থীবৃন্দ। গরমে অতিষ্ঠ এ সময়ে প্রান্তিক পর্যায়ে এ ধরনের কর্মসূচীর প্রশংসা করেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী।
উল্লেখ্য, নারীদের এ সংঘটি এলাকার দরিদ্র পরিবারে নারী শিক্ষার্থীদের পড়াশুনায় সহায়তা, খাদ্য বিতরণ,অসুস্থদের পাশে দাঁড়ানো এবং গাছ লাগানোসহ বিভিন্ন সচেতনতামুলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এলাকার প্রবাসী, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও নারী শিক্ষার্থীরা এ সকল কর্মকাণ্ডে এগিয়ে আসেন।
মন্তব্য করুন


কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে রমজানের প্রথম ৫ দিনে ইফতার পেলেন প্রায় আড়াই হাজার রোজাদার ।
প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলেও কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে প্রায় ৫৫০ জন দুস্থ ও ছিন্নমুল লোকের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে।
রমজানের পঞ্চম দিনেও এই ইফতার বিতরণের মত মানবিক দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী।
কুমিল্লা সেনানিবাসের আশেপাশের বেশ কয়েকটি এলাকার মানুষ প্রতিদিন সেনাবাহিনীর কাছ থেকে ইফতার পাচ্ছেন।
সেনাবাহিনীর ইফতার পেতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন অসহায় ও নিঃস্ব শ্রেণীর লোকজন।
বেশ কয়েকজন রোজাদার জানান, সারাদিন রোজা রেখে ইফতারের সময় যখন আসে তখন চিন্তা হয় ইফতার কি খেতে পারবো? আমাদের অনেকের কাছে ইফতার কেনার টাকা নেই। আমাদের সেই দুশ্চিন্তা দূর করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা বরাবরের মতো আমাদের মত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা প্রতিদিন সেনাবাহিনীর দেয়া ইফতার খেতে পারছি। এমন মানবিক সেনাবাহিনী পেয়ে আমরা আনন্দিত। আমরা আশা করি সেনাবাহিনী এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে আর আমাদের মত অসহায় মানুষের পাশে সব সময় থাকবে। আল্লাহ এ জাতির সূর্যসন্তানদের সহায়ক হোন।
সেনাবাহিনীর এ মহতী উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্ব মহলে।
মন্তব্য করুন