

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের তের
বাড়ি সমাজের মরহুম আব্দুস সোবহানের ছেলে ইমরোজ হোসেন রিপন (৩৬)। সে একজন জন্মান্ধ
যুবক।
দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো বাধাই নয়, এমনটা প্রমাণ করতে যেন তার
লড়াইটা জীবনের প্রথম দিন থেকে শুরু। মনের আলোয় উদ্ভাসিত এ যুবক পেশায় একজন
ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি। পাশাপাশি বাড়ির পাশে করছেন ছোট্র একটি ইলেকট্রিক
দোকান। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে করছেন ইলেকট্রিক ও
পাইপ ফিটারের কাজ। স্থানীয় এলাকাবাসী তার এমন প্রয়াসে অনুপ্রাণিত। সে যেন নিজের
অনুপ্রেরণা নিজেই।
১৯৮৬ সালে জন্ম গ্রহণ করেন রিপন। সাত ভাই-বোনের মধ্যে সে চতুর্থ।
বর্তমানে তার মা দুই ছেলের সাথে আমেরিকায় থাকেন। আমেরিকা প্রবাসী বড় বোন সুমনা ও
ডাক্তার শাহজান আক্তার এবং ছোট ভাই শিপনের সহযোগিতায় বাবার দিয়ে যাওয়া ঘরে এক ছেলে
এক মেয়েকে নিয়ে বসবাস করছে রিপন।
নিজ গ্রামে বিদ্যুতায়ন শুরু হলে নিজের মধ্যে ইলেকট্রিকের কাজ শেখার
স্বপ্ন জাগে। কিন্তু এতে বাধা দেন মা-বাবাও স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রিরা। এরপর
একা একা নিজেদের বসত ঘরে ইলেকট্রিকের কাজ শিখতে চেষ্টা চালায় রিপন। একপর্যায়ে এ
নিয়ে চেঁচামেচি শুরু করে তার মা-বাবা। এ কারণে ইলেকট্রিকের কাজ করার যন্ত্রপাতি
লুকিয়ে রাখতেন। পরে ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে যান। সেখানে একাকী দীর্ঘ
চেষ্টার পর আয়ত্ত করে ইলেকট্রিক, প্লাম্বার ও সোলারের কাজ। এরপর তিনি গত ১৮ বছরে
নিজ গ্রামে বেশ কয়েকটি মসজিদসহ ১৫০-২০০টি ঘরের ইলেকট্রিক কাজ সম্পন্ন করেন। এছাড়াও
টুকিটাকি অসংখ্য মেরামতের কাজ করেছেন।
নিজের গ্রামের সকল রাস্তার সাথে তার নাড়ির সম্পর্ক। কারো সহযোগিতা
ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করেন। একা একা যান নিজের দোকানে। গোসল থেকে খাবার সবই
করেন নিজে হাতে কারো সাহায্য ছাড়া। এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি রিপন।
রিপনের স্ত্রী শাহিনা আক্তার বলেন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী হলেও
অন্যদের থেকে সে পুরোপুরি আলাদা। সে নিজের সকল কাজ নিজে করতে পারে।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম শিপন বলেন, দৃষ্টি
প্রতিবন্ধকতা যে স্বপ্ন পূরণের জন্য বাধা নয় তার উজ্জল দৃষ্টান্ত রিপন।
দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অবিরাম কাজের পিছনে ছুটে চলেছেন। দৃষ্টি তার সামনে এগোনোতে
কোনো বাধা হতে পারেনি, উল্টো সে এক অনুপ্রেরণার নাম। ব্যতিক্রমী প্রতিভার অধিকারী
রিপন কারো বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। তার এ উদ্যম ও মনের শক্তি সমাজের
প্রতিটি মানুষের কর্মজীবনকে প্রভাবিত করবে এমনটাই সকলের প্রত্যাশা। তাকে খুব দ্রুত
একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হবে।
মন্তব্য করুন


দেশটির সরকার
হংকং শহরকে তামাকমুক্ত করার উদ্যোগ নিয়েছে । তা হলো কেউ ধূমপান করলে তার দিকে সবাই নেতিবাচক দৃষ্টিতে তাকিয়ে তাকবেন।
গত শুক্রবার আইন পরিষদের স্বাস্থ্য পরিষেবা প্যানেলের একটি সভায় দেশটির
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিগারেট
সবার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যখন ধূমপানমুক্ত এলাকায় লোকজনকে ধূমপান করতে দেখেন, এমনকি যদি কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উপস্থিত না হন, আমরা ধূমপায়ীদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে পারি। এতে ‘পাল্টা আঘাত’ করার সম্ভাবনা নেই। যখন কেউ রেস্তোরাঁয় সিগারেট টানে, তখন সেখানে থাকা প্রত্যেকেই সেই ব্যক্তির দিকে তাকাতে পারে। আমি বিশ্বাস করি না যে সেই ব্যক্তি রেস্তোরাঁয় থাকা সবাইকে পাল্টা আঘাত করার সাহস করবে। কারণ, তারা কেবল তাকিয়ে আছে। এই আচরণ শহরে একটি ‘ধূমপানমুক্ত সংস্কৃতি’ তৈরিতে সহায়তা করবে।
এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর লো চুং-মাউ।
সূত্র : স্কাই নিউজ
মন্তব্য করুন


আজ
মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত
। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য
দিয়ে এদিন দিবাগত রাতে
সারাদেশে পবিত্র শবে বরাত পালিত
হবে।
হিজরী
বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত
রাতটিকে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন
করে থাকেন। পবিত্র শবে বরাত মাহে
রমজানেরও আগমনী বার্তা দেয়। গুনাহ থেকে
ক্ষমা প্রাপ্তির মহিমান্বিত এক রজনী পবিত্র
শবে বরাত। এই রাতকে ভাগ্য
নির্ধারণের রাতও বলা হয়।
তদ্রূপ মুক্তির রজনী নামেও পরিচিত
এই রাত।
এই
রাতে স্বয়ং আল্লাহতায়ালা বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়ে ডাকতে থাকেন।
রিযিক বৃদ্ধির জন্য আহ্বান করেন।
অসুস্থদের সুস্থতার সুসংবাদ দান করেন মহান
সুবহানাহু ওয়া তায়ালা। ফজর
উদিত হওয়া পর্যন্ত এভাবেই
বান্দাকে ডাকতে থাকেন তিনি। এসব কারণে এ
রাতের গুরুত্ব তাৎপর্য ও ফজিলত অন্যান্য
সাধারণ রাতের তুলনায় অনেক বেশি।
রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
যখন শাবান মাসের মধ্যবর্তী রাত উপস্থিত হয়
তখন তোমরা এ রাত (ইবাদতের
মধ্যে) জাগরণ কর এবং দিনে
রোজা রাখ (আল হাদিস)।
অন্যত্র
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
এই রাতে আল্লাহ তায়ালা
প্রথম আসমানে অবতরণ করেন এবং ফজর
উদিত হওয়ার আগ পর্যন্ত বলতে
থাকেন গুনাহ থেকে ক্ষমা চাওয়ার
কে আছ ? আমি তাকে
ক্ষমা করে দিব। অসুস্থতা
থেকে সুস্থ চাওয়ার কে আছ আমি
তাকে সুস্থ করে দিব। রিযিক
অন্বেষণকারী কে আছ? আমি
তার রিযিকের ব্যবস্থা করে দিব। কে
আছ তওবাকারী? আমি তার তওবা
কবুল করে নিব (আল
হাদিস)।
এই
রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ
লাভের আশায় নফল নামাজ,
কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে
রোজা রাখেন, দান-খয়রাত করেন।
অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা,
ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারি
থেকে মুক্তির জন্য মুসলমানরা মোনাজাতে
অংশ নেবেন। এছাড়া অনেকেই এ রাতে মা-বাবাসহ আত্মীয়দের কবর জিয়ারত ও
দোয়া করেন।
পবিত্র
শবে বরাত উপলক্ষে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী
শেখ হাসিনা পবিত্র শবে বরাতের মাহত্মে
উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও
দেশ গড়ার কাজে আত্মনিয়োগ
করার জন্য সবার প্রতি
আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন,
সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার
করে আমরা শান্তির ধর্ম
ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয়
জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা
করি। পবিত্র
শবে বরাত উপলক্ষে এক
বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
শবে
বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং ধর্মীয় অনুষ্ঠান
শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিস্ফোরক দ্রব্য,
আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য
বহন এবং ফোটানো নিষিদ্ধ
করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি)।
পবিত্র
শবে বরাত উপলক্ষে বিভিন্ন
কর্মসূচির আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র
কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ অনুষ্ঠানমালা।
মন্তব্য করুন


এইবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে দুটোই।
প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, এ বছর ১১টি শিক্ষাবোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ৯২ হাজার ৩৬৫ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছর(২০২২ সালে) জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে এই বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯১৭ জন।
অন্যদিকে, দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর ২০২২ সালে পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।
মন্তব্য করুন


কুমিল্লার
দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৪ জন
ডাকাত গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার
রাতে দাউদকান্দি মডেল
থানায় কর্মরত এসআই(নিঃ) হারুনুর
রশিদ এবং সঙ্গীয় ফোর্সসহ
থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল
ডিউটি করাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
বলদাখাল এলাকায় অবস্থান করাকালীন ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে
উক্ত স্থানে একটি বিশেষ অভিযান
পরিচালনা করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ
সক্রিয় ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: ১)
মনির হোসেন আপ্পি (২৫),পিতা- আমির
হোসেন,সাং-সবজিকান্দি,বর্তমান
সাং-চেঙ্গাকান্দি আশ্রয়ন প্রকল্প, ২) সাহাবুদ্দিন (৩৮),
পিতা-মৃত সামাদ,সাং-
সবজিকান্দি,থানা- দাউদকান্দি,জেলা- কুমিল্লা, ৩) মোঃ জিসান
(২৫), পিতা-আঃ বাতেন,সাং-দোনারচর, থানা-দাউদকান্দি,জেলা-কুমিল্লা ও
৪) মোঃ রিয়াজ (১৮),
পিতা-মোঃ রহমান,সাং-ছাইকোট,থানা-চান্দিনা, বর্তমান
সাং- গৌরিপুর পশ্চিম বাজার (বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া), থানা-দাউদকান্দি, উভয়
জেলা-কুমিল্লা।
আসামীদের
বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানার মামলা
নং-২০ তারিখ-১৫/০৭/২০২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল
কোডে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


আজ (৩ নভেম্বর) জেলহত্যা দিবস। এ দিনটি পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় ।
১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।
আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে সারাদেশে পালিত হচ্ছে শোকাবহ এ দিনটি।
প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার ‘বাংলাদেশ এ লিগ্যাসি অব ব্লাড’ গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরই জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়। আর এ কাজের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি ঘাতক দলও গঠন করা হয়।
বঙ্গবন্ধুর মন্ত্রিসভার ঘৃণিত সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ এবং বঙ্গবন্ধুর দুই খুনি কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান এবং লে. কর্নেল (বরখাস্ত) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করেন। এ কাজের জন্য তারা একটি ঘাতক দলও গঠন করে। এ দলের প্রধান ছিল রিসালদার মুসলেহ উদ্দিন। ১৫ আগস্ট শেখ মনির বাসভবনে যে ঘাতক দলটি হত্যাযজ্ঞ চালায় সে দলটির নেতৃত্ব দিয়েছিল মুসলেহ উদ্দিন।
স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানের সামরিক জান্তা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। পরে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধকালীন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কোটি কোটি বাঙালির স্বাধীনতার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বঙ্গবন্ধুর অপর ঘনিষ্ঠ সহযোগী এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলাযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নীতি ও কৌশল নির্ধারণে ভূমিকা রাখেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতা হত্যার তদন্ত কমিশন গঠন করা হয়েছিল লন্ডনে। তদন্ত করার জন্য ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ তদন্ত কমিশন গঠন করা হয়। তবে জিয়াউর রহমান সরকারের অসহযোগিতার কারণে এবং কমিশনের একজন সদস্যকে ভিসা প্রদান না করায় এ উদ্যোগটি সফল হতে পারেনি।
অধ্যাপক আবু সাইয়িদের ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ফ্যাক্টস অ্যান্ড ডুকমেন্টস’ গ্রন্থে এই কমিশন গঠনের বর্ণনা রয়েছে। এটিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা, মনসুর আলীর ছেলে মোহাম্মদ সেলিম এবং সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলামের আবেদনক্রমে স্যার থমাস উইলিয়ামস, কিউ. সি. এমপি’র নেতৃত্বে এই কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ও বিদেশে অনুষ্ঠিত জনসভাসমূহে এ আবেদনটি ব্যাপকভাবে সমর্থিত হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যায় যে ষড়যন্ত্র হয়েছিল তা প্রমাণিত হয়েছে বলে সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে।
জাতীয় চার নেতা হত্যা মামলায় (জেল হত্যা) পলাতক দুই আসামি এলডি (দফাদার) আবুল হাসেম মৃধা ও দফাদার মারফত আলী শাহকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া ২৩৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ২০১৫ সালের ২ ডিসেম্বর প্রকাশ করা হয়।
এর আগে জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যার পরদিন তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর আওয়ামী লীগ সরকারের সময় ১৯৯৮ সালের ১৫ অক্টোবর অভিযোগপত্র দেওয়া হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় ঘোষণা করেন।
বিচারিক আদালত রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেন। এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে খালাস দেওয়া হয়।
মন্তব্য করুন


কুমিল্লায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড
গুলি ও ১টি ম্যাগজিন সহ ১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ।
শুক্রবার দুপুরে কোতয়ালী মডেল থানায় কর্মরত
এসআই (নিঃ) খাজু মিয়া এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট
তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর
ছায়াবিতান এলাকা মাজুল ইসলাম এর ভাড়া ঘর থেকে তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড
গুলি ও ১টি ম্যাগজিন সহ আসামী সেতারা আক্তারকে গ্রেফতার করা হয় এবং অপর এক আসামী মো:
দাউদ পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামী হলো:
সেতারা আক্তার (২৪), সাং-দৌলতপুর ছায়াবিতান, ৪নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল,
জেলা-কুমিল্লা। পলাতক আসামী হলো: মো: দাউদ
(৩০), উভয় পিতা-হানিফ মিয়া, সাং-দৌলতপুর ছায়াবিতান, ৪নং ওয়ার্ড্, থানা-কোতয়ালী মডেল,
জেলা-কুমিল্লা ।
এই সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে
কুমিল্লা এর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা
শাখা (ডিবি), কুমিল্লা।
জেলা
গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) তুষ্টলাল বিশ্বাস, এএআই মোঃ আব্দুল্লাহ, এএসআই মোঃ
সাইদুর রহমান, এএসআই আব্দুস সালাম ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর
রাতে কোতয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউপির ১নং ওয়ার্ডের
জগন্নাথপুর সাকিনস্থ জনৈক সোহাগের বাড়ীতে প্রবেশের রাস্তার জনৈক নাজির এর অটোরিক্সা
গ্যারেজের সামনে রাস্তার উপর মোঃ মামুন মিয়া ও মোঃ জসিম এর দেহ তল্লাশী করে ১০০০ পিস
ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বহনকৃত একটি কালো রংয়ের পালসার মোটর
সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ মামুন মিয়া (৩৮), পিতা-মৃত হারুন
মিয়া, মাতা-বেগম বিবি, গ্রাম-২য় মুরাদপুর (লস্কর পুকুরের পাড়ের পশ্চিম পাড় কালা মিয়ার
বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ২। মোঃ জসিম(৩৬), পিতা-মৃত হিরন মিয়া, মাতা-জহুরা
বেগম, গ্রাম-ঝাকুনীপাড়া, ০১নং ওয়ার্ড, ০৬নং জগন্নাথপুর ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
এ
ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৪৪, তারিখ-
১২/০৯/২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা
জেলা প্রসাশন ও বিএসটিআই, কুমিল্লার সমন্বয়ে এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় সিনিয়র
সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার এর নেতৃত্বে মঙ্গলবার
(১৯ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় বিসিক শিল্প নগরীতে
একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে মেসার্স ইউ এস ফুড এন্ড বেভারেজ
নামীয় প্রতিষ্ঠাটি মশার কয়েল ও সফট ড্রিংকস পাউডার পণ্যসমূহের অনুকূলে বিএসটিআই হতে
গুণগতমানের সিএম লাইসেন্স গ্রহণ\নবায়ন না করে মানচিহ্ন ব্যবহার করে মিথ্যা
তথ্য প্রদান করে বিক্রি/বিতরণের দায়ে অবৈধ পণ্যসমূহ ধ্বংস এবং কারখানা সীলগালা করা
হয়। অভিযানটিতে উপপরিচালক (সিএম) কে এম হানিফ, নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম)
কোর্টকে সার্বিক সহযোগিতা করেন এবং মো: আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটরের
দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন


কুমিল্লার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯জানুয়ারী)
দুপুর দেড়টার দিকে মহাসড়কের হাসানপুর কলেজের সামনে এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক
শাফিন (১৮) আহত হয়েছেন।
নিহত মীম (১৭) হাসানপুর
শহীদ নজরুল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত মীম তিতাস উপজেলার
লালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। আহত শাফিনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দূর্ঘটনার পর পরই
ফুটওভার ব্রিজের দাবীতে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়ক অবরোধ করেন। দুই ঘন্টাব্যাপি
অবরোধে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় । সড়কের উভয় দিকে
কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী কলেজে
আরেক শিক্ষার্থী ইউসুফ জানান, কলেজের সাবেক শিক্ষার্থী শাফিনের মোটরসাইকেটিকে পেছন
থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মীম রাস্তা পার
হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
কলেজের সমাজ কল্যান
বিভাগের সহকারী অধ্যাপক সোলাইমান বলেন, দুপুর সোয়া ১টায় নাস্তার সময় সড়কের দক্ষিণ
পাশে নাস্তা খেয়ে আসার সময় দূর্ঘটনায় মারা যায়।
দাউদকান্দি হাইওয়ে
থানার ওসি মোঃ শাহীনুল ইসলাম বলেন, রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত
কলেজ শিক্ষার্থীর মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ আরফাতুল আলম বলেন, দূর্ঘটনা এবং সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে
যাই। অবরোধকারী শিক্ষার্থীদের দাবীর বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে বলে
আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
মন্তব্য করুন


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার
বেলাট দৌলতপুর আলিম মাদরাসার তিন পরীক্ষার্থীর একসঙ্গে জ্ঞান হারানোর খবর পাওয়া গেছে।
জ্ঞান হারানো তিন শিক্ষর্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানটিতে
দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানা যায় , সকাল ১০টায় কেন্দ্রটিতে বিভিন্ন
মাদরাসা থেকে আসা ছাত্রছাত্রীদের দাখিল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর
মাজদিয়া আয়েশা ফুলজাল মেমোরিয়াল দাখিল মাদরাসার ছাত্রী শামিমা খাতুন (১৬) অসুস্থ হয়ে
পড়েন। এরপর একই মাদরাসার মোছা. নদী খাতুন (১৬) ও মোছা. সুরাইয়া খাতুন (১৬) নামের আরও
২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।
বেলাট দৌলতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ
অলিউর রহমান জানান, প্রাথমিক চিকিৎসায় তাদের জ্ঞান না ফিরলে দ্রুত কালীগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় তাদের। আমি ছাত্রীদের খোঁজ খবর নিচ্ছি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
মেডিকেল অফিসার শিশির কুমার সানা জানান, অসুস্থ শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন
রয়েছেন।
মন্তব্য করুন